Author: kobirubel.satnadee

  • বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালনে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০১৯ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, এডিএম মো. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ। এউপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়েছে। কর্মসুচীর মধ্যে রয়েছে আগামী ১৫-ই আগস্ট সকাল ০৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, এছাড়াও রয়েছে কোরআনখানি, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতা ও চেক বিতরণসহ বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরা উপপরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, ছফুরনন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, এনডিসি দেওয়ান আকরামুল হক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান।

  • কলারোয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার জয়নগর গ্রামে শেফালী খাতুন (১৪) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় বদরুন্নেছা গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। সোমবার (২২জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।জানা গেছে- মেয়েটির মা তাসলিমা খাতুন (৪০) ঘরে ঢুকে দেখতে পান তার মেয়ের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। মায়ের চিৎকার চেঁচামেচিতে মানুষজন জড়ো হয়ে শেফালি খাতুনের লাশ নিচে নামানো হয়। তাৎক্ষণিক সরসকাটি ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির আইসি আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা প্রাথমিকভাবে জানা যায়নি।

  • গণ পিটুনি থেকে রেহাই পেতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখছে ভিক্ষুকরা

    ইয়াারব হোসেন: ছেলেধরা সন্দেহে সারাদেশে কয়েকজন পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। অনেককে পিটিয়ে আহত করেছে। এই আতঙ্কে সাতক্ষীরার ভিক্ষুকরা সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ঘুরছেন। একই আতঙ্কে আছেন সাতক্ষীরার সব শ্রেণি পেশার মানুষ। এমনকি অনেকে রাতে বারান্দায় ঘুমাতেও ভয় পাচ্ছেন।সাতক্ষীরার শহরের রাজার বাগান এলাকা ভিক্ষা করতে আসা মর্জিনা বেগম ও আয়েশা খাতুনের কাছে দেখা গেছে এনআইডি কার্ড। আয়েশা খাতুন বলেন, ‘বিভিন্ন এলাকায় ছেলেধরা বলে পিটিয়ে মারা হচ্ছে। সে কারণে আমরা ভয়ে আছি। কখন ছেলেধরা বলে মারা শুরু করে। আগের তুলনায় কম বের হচ্ছি। পরিচিত এলাকার বাইরে ভিক্ষা করতে যাচ্ছি না। সঙ্গে আইডি কার্ড রাখছি। যাতে বিপদে পড়লে এটা দেখিয়ে বাঁচতে পারি।’
    সাতক্ষীরা জেলা পুলিশের ফেসুবকে পেজে সতেনতামূলক পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। এই পর্যন্ত গণপিটুনির ফলে যতগুলো নিহতের ঘটনা ঘটছে তার প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। গুজব ছড়ানো এবং গুজবে কান দেয়া থেকে বিরত থাকতে এবং কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
    সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ বলেন, ‘ছেলেধরা গুজবের বিষেয়ে সবাইকে সচেতন করতে বিভিন্ন এলাকা মাইকিং করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সচেতন করতে সভা করা হয়েছে। গুজবে কান না দিয়ে সবাইকে সবাইকে সতেচন হওয়ার আহ্বান জানিয়েছেন।’

  • গোবরদাড়ি-জোড়দিয়া কলেজিয়েট স্কুলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি: ২৪ জুলাই’২০১৯ বুধবারব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শুনীল কুমার শানা, সহকারী শিক্ষক ইলিয়াস কবির । এছাড়া উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান টিটু, কমিউনিটি মোবাইলাইজার সোহরাব হোসেন, ইয়ুথ ভলান্টিয়ার সালমা আক্তার,সামছুদ্দীন কাজল, মনির হোসেন, উপজেলা এডোলসেন্ট ও ইয়ুথ ক্লাবের সদস্য রাইসুল ইসলাম ও ইউনিয়ন ইয়ুথ সদস্যবৃন্দ।
    উক্ত কুইজ প্রতিযোগিতায় ১১৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। কুইজে শিশু অধিকার, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জরুরী সেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, স্থানীয় সরকার, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, খেলাধুলা ও সাধারন জ্ঞান বিষয়ের উপর ৫০ টি প্রশ্ন থাকে। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেননাহিদ হাসান, ২য় স্থান অধিকার করে শাহ আলম নয়ন ও ৩য় স্থান অধিকার করেন গোলাম রসুল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

  • নবজীবনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরায় নবজীবনের উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহায়তায় “শিক্ষাবৃত্তি প্রদান কর্মসুচী” প্রকল্পাধীন শিক্ষাবৃত্তি বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় নবজীবন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ সকল শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম । প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবজীবন স্পন্সরশীপের প্রোগ্রাম ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ও জেলা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক ডি এম কামরুল ইসলাম, নবজীবনের প্রকাশনা সম্পাদক তসনীমুর রহমান ও প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন।
    প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম বলেন অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হচ্ছে এটি নিশ্চয়ই যুগোপযোগী এবং একটি মহতী উদ্দোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ও উদ্দেশ্যকে সফল করতে তিনি ছাত্র-ছাত্রীদের অধ্যবসায়, নৈতিক চরিত্র গঠন, মানবিক ,সামাজিক এবং শিক্ষা জীবনকে সুন্দর ও উন্নত করতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান।উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত ২৪ জন শিক্ষার্থীর মধ্যে এই আর্থিক অনুদান বিতরন করা হয়।

  • পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর এর সাংবাদিক সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক: আমি ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। একই সাথে আমি খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে ২০১৭ সালে মালয়েশিয়া ও ভারত সফরের সুযোগ পেয়েছিলাম। আমার ইউনিয়নের বেশীরভাগ মানুষ আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার সাথেই রয়েছেন। অথচ আমাকে ভূমিদস্যু হিসাবে আখ্যায়িত করে আমার অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করছে একটি মহল। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
    বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আতাউর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল ইসলাম, স্বপন মৃধা, আবুল কাশেম, মো.আহসানউল্লাহ, আব্দুল গফুর ও হেদায়েতুল ইসলাম ছাড়াও যুবলীগ নেতা শফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা তপন কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন গাজী ও মোঃ ওয়ালিউল্লাহ এবং যুবলীগের সাজিব বিল্লাহ।
    সাংবাদিকসম্মেলনে তিনি বলেন, পদ্মপুকুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত একটি গ্রামের নাম ঝাঁপা। এখানে শতকরা ৯৫ ভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। ২০০৯ সাল থেকে কয়েকটি মুসলিম পরিবার এখানে বসবাস করে। তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে। তিনি উল্লেখ করেন এই গ্রামের জনৈক শহিদুল ইসলাম, হযরত আলী, আবু ঈসা ও রফিকুল ইসলাম পানি উন্নয়ন বোর্ডের জমিতে ঘর তৈরী করে বসবাস করছে। তাদের বিরুদ্ধে তপন মেম্বার সহ অনেকের মৎস্য ঘেরে মাছ চুরির অভিযোগ ওঠে। এ ব্যাপারে থানায় একটি জিডিও করা হয়। সাংবাদিকসম্মেলনে তিনি আরও বলেন, গত ৫ জুলাই সাবেক ইউপি সদস্য তপন কুমার মন্ডলের ঘেরে মাছ চুরির প্রতিবাদ করায় শহিদুল, ঈসা, নাইম ও শামিম সহ মহিলারা ঘেরের ম্যানেজার ও তপন মেম্বরের স্ত্রী সহ কয়েকজনকে মারধর করে। এ নিয়ে শ্যামনগর থানায় একটি মামলাও হয়।
    সাংবাদিকসম্মেলনে ইউপি চেয়ারম্যান বলেন, শান্তি বজায় রাখার স্বার্থে আমি সেখানে গ্রাম পুলিশ নিয়োগ করি। মারপিট করার কারনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শ্যামনগর থানার কয়েকজন পুলিশ সদস্য সেখানে সার্বক্ষনিক পাহারায় থাকেন। আমি চেয়ারম্যান হিসাবে নিরপেক্ষ থেকে এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করছি। অথচ একটি কুচক্রী মহল গত ২২ জুলাই আমাকে এবং যুবলীগ সভাপতি শফিকুল ইসলামকে জড়িয়ে তাদের বাড়িঘর ভাঙা ও মৎস্য ঘের দখলের মিথ্যা গল্প তৈরী করে সাংবাদিকসম্মেলন করে আমাকে ভূমিদস্যু আখ্যা দিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে কাউকে উচ্ছেদ করা নয়, শান্তি রক্ষার স্বার্থে আমি আমার পরিষদের লোকজন এবং দলীয় লোকজন একযোগে কাজ করছি। তিনি প্রতিপক্ষের লোকজনের অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানান।

  • রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিশেষ অনুদান এবং ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হদরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘‘জননেত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগ নিয়েছেন যেন দেশের কোন মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। সে লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সমাজের হতদরিদ্র ও অসুস্থ্য মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। এজন্য সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।’
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, অধ্যাপক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর-রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হদরোগে আক্রান্ত ২শ’৫৩ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক এবং ব্যক্তি অনুদানে ১শ’২ জন ব্যক্তির প্রত্যেককে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা প্রবেশন অফিসার মিজানুর রহমান।

  • সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুরকে সংবর্ধনা

    ফিরোজ হোসেন: ২শ’৬২ বছরের কারাবিধি সংস্কারের অনন্য ভূমিকার জন্য সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফুল ইসলাম, যুগ্ম দায়রা জজ মোখলেছুর রহমান, যুগ্ম দায়রা জজ ফারুক ইকবাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল, ইয়াসমিন নাহার, রাজিব রায় চৌধুরী সহ সহকারী জজ ও আইনজীবীবৃন্দ। এসময় বক্তারা বলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ ২শ’ ৬২ বছরের কারাবিধি সংস্কারের অনন্য ভূমিকা রেখে প্রিয় মানুষ হিসেবে পরিচয় লাভ করেছে। বিচার বিভাগকে এগিয়ে নিতে তিনি আগামীতে আরও ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন।

  • পাইকগাছায় ছাত্রকে মারপিট, শিক্ষক আটক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় হাফিজিয়া মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রকে বেত্রাঘাত ও পা দিয়ে পাড়ানোর অভিযোগ পাওয়াগেছে। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ ঐ শিক্ষককে আটক করেছে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী আহত শিক্ষার্থীকে দেখে এ ঘটনায় অপরাধীদের আইনের আওতায় নেয়ার দাবি জানান।
    জানা যায়, উপজেলার বৃত্তি গোপালপুর গ্রামের ভ্যান চালক আব্দুল মান্নান বিশ্বাসের পুত্র মেহেদী হাসান (১২) পুরাইকাটি জামে মসজিদ সংলগ্ন হাফিজিয়া মাদরাসার ছাত্র। গত রবিবার ভোরে আরবি পড়া না পারায় শিক্ষক শরিফুল ইসলাম কাগজী বেত দিয়ে তার বুকে, পিঠে, পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আঘাত সইতে না পেওে মেহেদী ঢলে পড়ে গেলে, শিক্ষক শরিফুল কাগজী মেহেদীকে লাথি মেরে ও পা দিয়ে মাড়িয়ে গুরুতর জখম করে। মেহেদীর বাড়ীর লোকজন ঘটনা জানতে পেরে আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।
    এ ঘটনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী সোমবার বিকালে হাসপাতালে মেহেদী হাসানকে দেখতে যায়। মেহেদী হাসানের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে আঘাতের চিহ্ন দেখে বলেন, উক্ত শিক্ষককে এ ঘটনায় আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।
    আহত মেহেদীর পিতা ভ্যান চালক আব্দুল মান্নান কাঁদতে কাঁদতে বলেন, আমি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। ছেলের চিকিৎসার টাকা পাব কোথায় ? প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ মাদরাসা শিক্ষককে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে বলে ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান।

  • শ্যামনগরে ২৩ হাজার জেলের মাঝে চাল বিতরণ

    সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কার্ডধারী ২৩ হাজার জেলের মাঝে প্রত্যেককে ৪৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এ চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ আকবর কবীর, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল প্রমূখ। মৎস্য অফিসার জানান, দুই মাস মাছের প্রজনন মৌসুম হওয়ায় জেলেদের সাগরে মাছ ধরা বন্ধ ঘোষনা করে সরকার। এ কারনে কার্ডধারী প্রত্যেক জেলে পরিবারকে ভিজিএফ’র আওতায় ৪৬ কেজি করে চাল বিতরন করা হয়েছে। এ উপজেলার ১২ টি ইউনিয়নে ২৩ হাজার ১৭৮ জেলে এ চাল পাবে।