দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩১
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

হংকংয়ে দিনভর বিক্ষোভের পর রেলস্টেশনে হামলা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০১৯
জুলাই ২৩, ২০১৯ ০ কমেন্ট 454 ভিউস

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা টি–শার্ট পরা একদল লোক প্ল্যাটফর্মে এবং ট্রেনের ভেতরে সহিংস হামলা চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলাকারীরা কারা এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত যাত্রী এবং ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ল্যাম চিউক-তিং এ হামলার ভিডিও ধারণ করেন।

স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকে এর আগে গতকাল দিনের বেলায় সরকারবিরোধী আন্দোলনে অংশ নেন। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গতকাল সকালে বিক্ষোভকারীরা চীনের কেন্দ্রীয় সরকারি ভবন ঘেরাও করে। ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়।

এ হামলায় আহত হয়েছেন ল্যাম চিউক-তিং। সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যম আরটিএইচকের প্রতিবেদনে বলা হয়, কোনো সমস্যা হতে যাচ্ছে—আঁচ করতে পেরে আগে থেকেই পুলিশকে সতর্ক করেছিলেন তিনি। এরপরও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি। ল্যাম বলেন, পুলিশ জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তাদের গাফিলতিতেই দুর্বৃত্তরা হামলা চালানোর সুযোগ পেয়েছে। ডেমোক্রেটিক পার্টি পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।

ল্যাম সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন রাখেন, হংকং কি এখন দুর্বৃত্তদের যা খুশি তা–ই করার অনুমতি দিচ্ছে? প্রকাশ্যে পথেঘাটে অস্ত্র নিয়ে লোকজনের ওপর চড়াও হওয়ার সুযোগ করে দিচ্ছে?

প্রায় দুই মাস ধরে অপরাধী প্রত্যর্পণ আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছে হংকং। নতুন এ আইন অনুযায়ী চীন চাইলে সন্দেহভাজন অপরাধীদের কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন নিজ ভূখণ্ডে নিয়ে বিচারের মুখোমুখি করতে পারবে। সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং ১৯৯৭ সালে চীনের অধীন থেকে মুক্ত হয়। এরপর থেকে ‘এক রাষ্ট্র দুই নীতি’র অধীনে পরিচালিত। দুই দশক ধরে অপরাধী প্রত্যর্পণ বিষয়ে চীনা সরকারের সঙ্গে আলোচনা চললেও এ ধরনের কোনো আইন প্রণীত হয়নি নিজস্ব আইনে পরিচালিত হংকংয়ে।

আন্দোলনকারীদের দাবি, অপরাধী প্রত্যর্পণ আইন সম্পূর্ণ বাতিল করতে হবে। হংকংবাসীর ভয়, প্রস্তাবিত আইনের ফলে মূল ভূখণ্ডের স্বচ্ছতাবিহীন আদালতের প্যাঁচে আটকে যাবে অনেক নাগরিক। এর ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে সম্মান ক্ষুণ্ন হবে হংকংয়ের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হত্যা মামলায় যুবদল নেতাসহ ৫ জনের যাবজ্জীবন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

রিলেটেড পোস্ট

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting