দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৭
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন ড. বিধান চন্দ্র দাস

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৪, ২০২৩
জুলাই ১৪, ২০২৩ ০ কমেন্ট 444 ভিউস

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস। মঙ্গলবার (১১ জুলাই, ২০২৩) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি আগামী ৪ বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস ১৯৭৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (১৯৮৮) এবং ইংল্যান্ডের ইস্ট অ্যংলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল (কমনওয়েলথ ফেলো ২০০৫-৬) করেছেন। তিনি পিএইচডি, এমফিল ও মাস্টার্স পর্যায়ে অনেকের গবেষণা কাজ তত্ত্বাবধান করার পাশাপাশি ইংল্যন্ড, ওয়েলস, ঘানা ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের (জার্মানির একটি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াসসহ) সাথে সম্মিলিতভাবে গবেষণা প্রকল্পের প্রধান সমন্বয়কারী হিসাবে কাজ করেছেন এবং ব্যঙ্গুর বিশ্ববিদ্যালয় (ওয়েলস)-এ ভিজিটিং ফেলো হিসেবেও ছিলেন। এক ডজনেরও বেশি নতুন প্রাণী প্রজাতির আবিষ্কর্তা এই অধ্যাপকের দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে বহু গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তাছাড়া এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার কয়েকটি দেশে প্রবন্ধ উপস্থাপন করেছেন এই অধ্যাপক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি (২০২১-২২), রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক (২০১০-১৩), বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (২০১৩-১৬) এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেটর (১৯৯৭-২০০১) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস পরিবেশ বিষয়ক বেতার ও দৈনিক সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করেন। হিমালয় ও সুন্দরবন তাঁর গবেষণার প্রিয় ক্ষেত্র। ২০০৯ সালে ঘুর্ণিঝড় আইলার আঘাতে দক্ষিণ উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হলে সেই মর্মান্তিক ঘটনার উপর একটি ডকুড্রামার (খরারহম ডরঃয উরংধংঃবৎ)- স্ক্রিপ্ট লিখেছিলেন। এটি যুক্তরাজ্য, জার্মানি, ভারত ও ঘানাতে প্রদর্শিত হয়। আগামী ১৬ জুলাই তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক দুই ময়াদে উপাচার্যের দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি ইউনিভার্সিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সেলিম রেজা মুকুলের শ্যালক কচির মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক
পরবর্তী পোস্ট
আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ দুজন আটক

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting