Author: kobirubel.satnadee

  • নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ: উজরা

    জাতীয় ডেস্ক:

    বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, শক্তিশালী ও গণতান্ত্রিক সংস্থা, নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সুশাসনের ওপর নির্ভর করছে বাংলাদেশের সমৃদ্ধশালী ভবিষ্যৎ। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ যেখানে সব বাংলাদেশি উন্নতি করবে, সেটিকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।

    বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    ১১ জুলাই ঢাকায় আসেন উজরা জেয়া। এরপর প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

    নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যুক্তরাষ্ট্র কড়া পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমাদের মধ্যে কোনও কথা হয়নি।

    উজরা জেয়া বলেন, আমি এখানে এসেছি কারণ আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে স্বীকৃতি দেই এবং সেই সম্পর্ককে আরও গভীর করার ওপর জোর দেই।

    সবার সঙ্গে গঠনমূলক ও ফলদায়ক আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, গতকাল আমরা রাজনৈতিক সমাবেশ দেখেছি, যা ছিল শান্তিপূর্ণ। আমরা এ ধরনের চিত্র ভবিষ্যতেও দেখতে চাই।

    বৈঠকে জননিরাপত্তা সচিব, আইন সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ও শ্রম মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। এছাড়া মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

    সমৃদ্ধশালী ভবিষ্যৎ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী ও অন্যান্য সব মন্ত্রী, যাদের সঙ্গে আন্ডার সেক্রেটারির কথা হয়েছে, তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

    এ বিষয়ে উজরা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। কোনও ভীতি ছাড়া সাংবাদিকদের খবর পরিবেশন করা এবং মানবপাচার প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে।

    তিনি বলেন, শক্তিশালী ও গণতান্ত্রিক সংস্থা, নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সুশাসনের ওপর নির্ভর করছে বাংলাদেশের সমৃদ্ধশালী ভবিষ্যৎ। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেখানে সব বাংলাদেশি উন্নতি করবে- সেটিকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।

    রোহিঙ্গা সহায়তা

    রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত ২০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ আরও ৭ কোটি ৪০ লাখ ডলার নতুন সহায়তার ঘোষণা দিয়েছেন উজরা জেয়া।

    রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নিরাপদ, সম্মানজনক, স্বেচ্ছাপ্রণোদিত প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরির প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। কিন্তু ওই পরিবেশ এখনও সৃষ্টি হয়নি।

    পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্নমুখী ও ভবিষ্যৎমুখী সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছি।

    তিনি আরও বলেন, শ্রম অধিকার সংস্কারে বাংলাদেশ গত এক দশকে কতদূর অগ্রসর হয়েছে সেটি আমি তাকে ব্যাখ্যা করেছি। এরমধ্যে শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিও রয়েছে।

    মাসুদ বিন মোমেন বলেন, নাগরিক অধিকার ও আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেছি। এছাড়া বেসামরিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ নিয়ে কথা হয়েছে। র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছি।

  • ৫ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

    খেলা ডেস্ক:

    তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। দুর্ভাগ্য ভারতকে ৯৫ রানে আটকে রেখেও স্বাগতিকরা ম্যাচটি জিততে পারেনি। তবে বৃহস্পতিবার কোনও ভুল হয়নি। এদিন সফরকারীদের ১০২ রানে আটকে রেখে ১০ বল আগেই ৪ উইকেটে জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলার-ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে। আগে ব্যাট করে ভারত ১০২ রান সংগ্রহ করে। জবাবে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ওপেনার সাথী রানি। কিন্তু ১০ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর দিলারা ৭ বলে ১ রান ও অধিনায়ক নিগারও ১৪ রানে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

    স্বর্ণা খাতুন (২) ও সুলতানা খাতুন (১২) এবং দারুণ ব্যাটিং করা শারমিন সুলতানা ৪২ রানে আউট হতেই মনে হচ্ছিল আবারও জয়ের কাছে গিয়ে বাংলাদেশ হার মানবে। কিন্তু রিতু মনি ও নাহিদার দায়িত্বশীল ফিনিশিংয়ে শেষ অব্দি ১০ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৪৬ বলে ৩ চারে শারমিন ৪২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। রিতু ৭ ও নাহিদা ১০ রানে অপরাজিত ছিলেন। ভারতের বোলারদের মধ্যে মিনু মানি ও দেবিকা বৈদ্য দুটি করে উইকেট নিয়েছেন। জেমিমাহ নেন একটি উইকেট।

    এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশের দারুণ বোলিংয়ে শুরুতেই অস্বস্তি ফুটে উঠে ভারতীয়দের। অধিনায়ক হারমানপ্রীত ও জেমিমাহ রদ্রিগেস ছাড়া দলের কেউ প্রত্যাশা মেটাতে পারেননি। ফাহিমার বলে স্টাম্পড হওয়ার আগে হারমানপ্রীত ৪১ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। এছাড়া জেমিমাহর ব্যাট থেকে আসে ২৮ রানের ইনিংস।

    ১৭তম ওভারে অধিনায়ক আউট হওয়ার পরই মূলত খেই হারায় ভারতীয় দল। লেজের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রানে থামে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি।

    রাবেয়া খান ১৬ রানে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন। সুলতানা খাতুন নেন ১৭ রানে দুই উইকেট। এছাড়া নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তার নেন একটি করে উইকেট।

    তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। দুর্ভাগ্য ভারতকে ৯৫ রানে আটকে রেখেও স্বাগতিকরা ম্যাচটি জিততে পারেনি। তবে বৃহস্পতিবার কোনও ভুল হয়নি। এদিন সফরকারীদের ১০২ রানে আটকে রেখে ১০ বল আগেই ৪ উইকেটে জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

  • দেবহাটার নবাগত ইউএনওকে শুভেচ্ছা প্রদান

    নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহনের পর উপজেলা পরিষদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিউল বশার, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও কর্মকর্তাগন।

  • দেবহাটায় প্রধানমন্ত্রীর উপহার ঢেউটিন বিতরণ

    নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় গরীব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (জি আর ত্রাণ) ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা পিআইও সফিউল বশার, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ উপকারভোগীরা। এসময় ৬৮ বান্ডেল টিন প্রদান করা হয়। একই সাথে প্রতিবান্ডেলে ৩ হাজার টাকা হারে প্রদান করা হয়

  • নলতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    সক্রিয় স্থানীয় বিএনপি, নাশকতার আশঙ্কায় আলীগ (more…)

  • শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় যুবদের প্রচারণা অভিযান

    আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় প্রচারণা অভিযান অনুষ্ঠিত হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ৩ টায় উপজেলা সদরে ডেঙ্গু সচেতনতায় পথচারী ও দোকানীদের মাঝে লিফলেট বিতরণ এবং মৌখিকভাবে সচেতন করা হয়। প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান। প্রচারণা অভিযান চলাকালীন আয়োজকরা বলেন, ডেঙ্গু বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন ব্যাপকভাবে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা।করোনা মহামারীর পর এবছর ডেঙ্গুর ভয়াবহতা অনেক বেশি এবং দিন দিন ডেঙ্গু মহামারীতে রুপ নিয়েছে। এসময় যুবরা উপজেলা সদরের প্রতিটা দোকানী, পথচারী, যানবাহন চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সচেতনতা মূলক বার্তা পৌঁছে দেয়। এসময় উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল,গাজী আল ইমরান, হিসাব রক্ষক বিধান মধু,চম্পা মল্লিক, রুবিনা পারভীন, বরষা গাইন, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, সদর ইউনিটের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আটুলিয়া ইউনিট সভাপতি শাকিল হোসেন, সদর ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুব সংগঠক মমিনুর রহমান, কলেজ ইউনিটের সদস্য আহাদুল্লাহ, সদর ইউনিটের সদস্য জামাল হোসেন, মিলিন মাসুদসহ সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের সমন্বয় সভা

    কলারোয়া ব্যুরো: কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলারোয়ার বিক্রমপুর, বয়ারডাঙ্গা-বড়ালি, রামকৃষ্ণপুর, নাথপুর, শ্রীরামপুর (বিবিআরএনএস) সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ওই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মীর মস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি তরুণ সমাজসেবক আহসান কবীর টুটুল, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর মো. সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। সভায় স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. উয়ায়েস আলি সিদ্দীক বাবর। মাসিক সমন্বয় সভায় নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন, ইন-হাউস ট্রেনিং, ই-মেইল ব্যবহার, অনলাইনে রিপোর্ট প্রদান, অনলাইন ট্রেনিংসহ শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রকীব, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক এস,এম সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল হাসান, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক আ.সাত্তার, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক সত্যব্রত সাহাসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান। সভায় পরবর্তী মাসিক সমন্বয় সভার ভেন্যু নির্ধারণ করা হয় কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়লা মাধ্যমিক বিদ্যালয়।

  • বন্ধুত্বের ফাঁদে ফেলে যুবককে নির্যাতন

    কিশোর কুমার: ফেসবুক বন্ধুত্বের সুত্র ধরে শরিফুল ইসলাম নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে অপর বন্ধুর বিরুদ্ধে। ওই সময় নির্যাতিত যুবকের মোবাইল ফোনসহ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। বুধবার (১২ জুলাই) রাতে পাটকেলঘাটা থানার সেনেরগাতি এলাকায় ঘটনাটি ঘটে। এদিকে ঘটনার পর থেকে লাপাত্তা হয়েছে অভিযুক্ত যুবকসহ দুর্বৃত্তরা। নির্যাতনে স্বীকার হওয়া শরিফুল ইসলাম নরসিন্দী জেলার সদর উপজেলার বাসিন্দা। অভিযুক্ত যুবক সেনেরগাতি এলাকার বানিকান্ত সরদারের ছেলে জনি সরদার (৩৪)। ভুক্তভোগী ওই যুবক জানান, ৬/৭ মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় জনি সরদারের সাথে। এরপরে গড়ে ওঠে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব। সম্প্রতি বন্ধুর ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে বেড়াতে আসেন তিনি। ওই সময় তাকে জনি সরদারসহ তার সাথে থাকা দুর্বৃত্তরা ঘটনাস্থলের একটি আম বাগানে কৌশলে তাকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে বেঁধে রেখে প্রায় ঘন্টাব্যাপি নির্যাতন চালায়। ওই সময় জনিসহ তার সাথে থাকা দুর্বৃত্তরা তার কাছে থাকা মোবাইল ফোনসহ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাটি বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ঘটানাস্থল থেকে সটকে পড়ে দুর্বৃত্তরা। পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক এসআই মেহেদি মামুন জানান, ভিক্টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় জড়িতদের আটকসহ তার টাকা পয়সা উদ্ধারের চেষ্টা চলছে।

  • গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা

    প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট এর কার্যালয়, চকবারা, গাবুরাতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় লিডার্স এর কর্মকর্তা কৌশিক রায় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি শেখ আমীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফোরামের সহ সভাপতি হোসনেয়ারা বেগম ও আফাজ উদ্দিন। সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে গাবুরাবাসীর জীবন—জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই। প্রধান অতিথি বলেন, লিডার্স এর সহযোগীতায় সেই ২০০৩ সাল থেকে উপকূলে জোরালো অধিপরামর্শ ক্যাম্পেইনের ফলে আজ গাবুরায় টেকসই বেড়িবাঁধের মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে। মানুয়ের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য লবণ সহনশীল ধান ও সবজি বীজের সহযোগিতা করে আসছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার কৃষি কাজ অনেক সমৃদ্ধ হয়েছে। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান। উল্লেখ্য, যে গত ১১ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল।

  • কালিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    আব্দুর রহিম, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জে ১৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু’র গড়া স্বাধীন দেশের নাগরিক আমরা, স্বাধীন দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের পরিবর্তন দরকার, তিনি তা করেছেন, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে, লেখাপড়া না করলে জীবনটা অবসান হয়ে যাবে।বাল্যবিবাহকে না বলতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বাইসাইকেল ও হুইল চেয়ার পেয়ে তাদের উচ্ছ্বাস ও আনন্দের অনুভূতি ব্যক্ত করেন।