Author: kobirubel.satnadee

  • তালায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন

    নব কুমার দে, তালা: তালার ইসলামকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এ কার্যক্রমের আয়োজন করেন। তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মাছুম বিল্লাহ, ইসলামকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈলাশী দাশ প্রমুখ। উদ্বোধনী দিনে ২৩২ জন শিক্ষার্থীকে ২০০ মি.লি. করে দুধ খাওয়ানো হয়। প্রতিদিন স্কুল চলাকালে তাদেরকে দুধ খাওয়ানো অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • তালায় আউশ ধানের মাঠ দিবস

    বিশেষ প্রতিবেদক, তালা: তালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় খরিপ-১ মৌসুমে বাস্তবায়িত আউশ ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকালে তালার শিবপুরের কৃষক রফিকুল ইসলাম খাঁ’র আউশ ধানের প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে আবু জাফর এর বাড়ি সংলগ্ন ও প্রদর্শনী প্লট সংলগ্ন মাঠে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের আলোচনা সভায় তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আফরোজা আক্তার রুমা। কৃষক মো. ইউনুচ আলী সরদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসমা তারা সেতু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসমা আহম্মেদ, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক।

  • সরুলিয়া ও কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সভা

    বিশেষ প্রতিবেদক, তালা: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করা লক্ষ্যে তালর সরুলিয়া ও কুমিরা ইউনিয়ন কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে তালার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সভা পাটকেলঘাটা বাজার চত্বরে ইউনিয়ন সভাপতি মো. নূরুল ইসলাম খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। সাংগঠনিক সভায় সরুলিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক আব্দুস সালাম খাঁন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আব্দুল লতিফ শেখ, জাতীয় যুব সংহতির তালা উপজেলার সাধারন সম্পাদক আমিনুর রহমান শেখ, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম রাজু, ইউনিয়ন জাপার সাংগঠনিক সম্পাদক বিশ্বাস মাহবুবুর রহমান, জাপানেতা হাফিজুর রহমান, ছাত্র সমাজ নেতা ফয়সাল হোসেন, জাতীয় শ্রমিক পার্টির উপজেলা সাধারন সম্পাদক আশিকুর রহমান মিলন প্রমুখ। অনুরুপ সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ইউনিয়ন সভাপতি জামাল উদ্দীন মোড়ল এর সভাপতিত্বে তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি তালা উপজেলা সাধারন সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, জাপার যুগ্ম-সাধারন সম্পাদক আমিনুর রহমান, জাপানেতা সাবেক ইউপি সদস্য আবু তালেব শেখ প্রমুখ। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ ও উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে বিজয়ী করতে ৯ ওয়ার্ড জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে সম্মেলন করা ও সর্বশেষ ইউনিয়ন কমিটির সম্মেন করার সিধান্ত গৃহিত হয়।

  • দোয়া প্রার্থী

    সাতক্ষীরার কৃতি সন্তান নুরজাহান আব্দুল্লাহ, পিতা- প্রফেসর ড. ইউসুফ আব্দুল্লাহ, দাদা- মরহুম স্যার আনসার আলী, নানা- মরহুম এম এ জব্বার (প্রাক্তন সাংসদ) সম্প্রতি বিশ্বখ্যাত Cambridge University UK – তে উচ্চ শিক্ষার জন্য মনোনীত হয়েছেন। নুরজাহান দিল্লী পাবলিক স্কুল হতে O & A Level পরীক্ষায় সর্বোচ্চ মেধায় স্বাক্ষর রাখেন, পরবর্তীতে London Gi UCL ইউনিভাসির্টি থেকে অর্থনীতিতে কৃতিত্বের সাথে শিক্ষা সমাপন করেন। এর পর মাত্র ২২ বছর বয়সে London David Game College -এ লেকচারার হিসাবে যোগদান করেন। নুরজাহান আব্দুল্লাহ পিতা-মাতা সাতক্ষীরা সকল মানুষের কাছে তার উজ্জ্বল ভবিষ্যত এবং তিনি যেন মানব কল্যানে কাজ করতে পারেন সেই দোয়া কামনা করেছেন।

  • আশাশুনিতে জুয়েলারি সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনিতে বাংলাদেশ জুয়েলারি সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বুধহাটা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা জুয়েলারি সমিতি। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য শোভাযাত্রা বুধহাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি দেব কুমার দে এর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার পাইন, সুনীল কুমার পাইন, অজয় কুমার পাইন, প্রহ্লাদ কুমার দত্ত, জয় নারায়ণ পাইন, দিলীপ কুমার পাইন, গৌতম কুমার দাস,তপন কুমার দাস, কার্তিক বিশ্বাস, আকাশ দত্ত প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে অতিথিবৃন্দ বাংলাদেশ জুয়েলারি সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

  • পাইকগাছায় নাট মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ি)’র নির্মাণাধীন “নাট মন্দির” এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নাট মন্দিরের ২৮শ স্কয়ার ফুট ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি ও নির্মাণ কমিটির আহ্বায়ক সমিরণ কুমার সাধু। ভার্চুয়াল সংযুক্ত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি দেবব্রত কুমার রায়, সাধারণ সম্পাদক অখিল মন্ডল, নির্মাণ কমিটির সুরঞ্জন চক্রবর্তী, মনোহর চন্দ্র সানা, সদস্য বাবুরাম মন্ডল, সাবেক সেক্রেটারী সুভাষ মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, দিপক কুমার মন্ডল, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, সাবেক কাউন্সিলর প্রভাষ কুমার মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, যুবলীগের এমএম আজিজুল হাকিম, জগদীশ রায়, মনোরঞ্জন ব্যানার্জী, ইঞ্জি. রথীন্দ্রনাথ, শ্যামপদ মন্ডল, করুণা মন্ডল, অনুকূল ব্যানার্জী, অরুন মন্ডল, সুনীল কুমার মন্ডল, প্রভাষক গোপাল চন্দ্র মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, পরিমল সরদার, প্রশান্ত মন্ডল, বাবুরাম মন্ডল, প্রশান্ত মন্ডল, শংকর মন্ডল, মধুসূদন বাছাড়, তুষার মন্ডল, ত্রিনাথ বাছাড়, রামপ্রসাদ সানা, কার্ত্তিক মন্ডল, রনজিৎ চক্রবর্তী, আমিও শীল, তপন ঘোষ, রামপ্রসাদ মন্ডল সহ গ্রামবাসী। উদ্বোধনী পূর্বে পুরোহিত্য করেন স্বপন কুমার চক্রবর্তী। দেশ জাতি ও গ্রামবাসীদের কল্যাণার্থে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়।

  • পাইকগাছায় পালাতক আসামিকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামিকে গ্রেফতার করে থানায় আনায়ন কালে পথিমধ্যে পুলিশ ভ্যান থেকে পুলিশকে আহত করে হাত কড়া অবস্থায় পালালে পালাতক আসামিকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার সন্ধ্যা সাতটায় পৌর সদরের পোস্ট অফিস মোড়ে এঘটনাটি ঘটে। এব্যাপারে পুলিশকে আহত করার অপরাধে থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুভাষ রায় জানান, গত ৫ জুন লস্কর ইউনিয়নের ডাকাতি প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামি উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম মোড়ল (৩৫)। তাকে রোববার বিকাল ৬ টার দিকে আগড়ঘাটা বাজার এলাকা থেকে আটক করা হয়। আটক ব্যক্তিকে নিয়ে থানায় আসার পথে বাজারের পোস্ট অফিস মোড়ে পৌঁছালে যানজটে পুলিশ ভ্যান স্লো করলে সেই সুযোগে আসামি এএসআই নাসির উদ্দীন কে আহত করে হাতকড়া অবস্থায় পালিয়ে যায়। এমতাবস্থায় ওসি মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশ পাইকগাছা পৌরসভা সহ আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেন। অবশেষে রাত ১০টা ৪০ মিনিটের দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের রাস্তা থেকে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাজুসহ এলাকাবাসীর হাতে পলাতক আসামি মনিরুল ইসলাম মোড়ল ধরা পড়ে। স্থানীয় রাজু জানান, বাড়িতে কয়েক জন মিলে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখছিলাম। এ সময়ে রাস্তায় এসে দেখি একজন অপরিচিত লোক সামনে দিয়ে যাচ্ছে। আজকের ঘটনায় উনাকে সন্দেহ হয়। জিজ্ঞাসা বাদে পালানোর চেষ্টা করলে আমরা এলাকাবাসী পালাতক মনিরুলকে ধরে তাৎক্ষণিক ওসি সাহেবের জানাই। ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে আসলে এলাকাবাসী পলাতক আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনার সত্যতা স্বীকার করে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, আসামি মনিরুল ইসলাম মোড়লকে ডাকাতি প্রস্তুতির মামলায় সন্ধিগ্ধ হওয়ায় আটক করে থানায় আনাকালে পথিমধ্যে পলায়ন করলে এলাকাবাসীর ধরে আমাদেরকে জানানো মাত্রই আমরা ঘটনা স্থলে যেয়ে আসামিকে আটক করি। আটককৃত মনিরুল কে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন থানা প্রশাসনের একর্মকর্তা।

  • নব জীবন আয়োজনে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: নব জীবন আয়োজিত কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজএ্যাডভানটেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার, ফেজ-০৩, এর আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। সোমবার (১৭ জুলাই) অনুঠানে সভাপতিত্ব করেন নব জীবন এর নির্বাহী পরিচালক জনাব তারেকুজ্জামান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ -জোহরা। তিনি বলেন, নব জীবন সাতক্ষীরা জেলা তথা অত্র এলাকার সনামধন্য একটি প্রতিষ্ঠান। তাদের সকল ধরনের কার্যক্রম সাজানো গোছানো এবং মনোরম। তারা এন জি ও, প্রজেক্ট এর কার্যক্রম ছাড়াও স্কুল কলেজ সুনামের সাথে পরিচালনা করে আসছে। আজকে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। এই চারা লাগানোর পরে এর সঠিক পরিচর্যা প্রয়োজন। তাই অভিভাব দের প্রতি তিনি চারা গাছের পরিচর্যার পরামর্শ দেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, নব জীবন এর এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মো. রেজাউল করিমসহ শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মো. বাচ্চু মুন্সি।

  • শ্যামনগরে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

    জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় আইওএম ও সরকারের টেকনিক্যাল সহায়তায় জেলা, উপজেলা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গণঅপসারণ, উদ্ধার ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষকের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে ইউএসএআইডি (টঝঅওউ)-এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের সহযোগিতায় এস ডি আর আর প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তন (চতুর্থ তলা) হল রুমে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসার মোঃ আঃ বাছেদ, উপজেলা সিপিপি টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল। প্রশিক্ষণে প্রশিক্ষার্থীরা কিভাবে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট করবে, দুর্যোগের বিভিন্ন সংকেত সমূহ কমিউনিটিকে জানাবে, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ও দুর্যোগ বিষয়ক সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান কর হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা।

  • শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ শিক্ষক কারাগারে

    ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
    সাতনদী ডেস্ক: কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেপ্তারকৃত ৪ শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে,নিহত রাজপ্রতাপ দাসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে নিহতের বাবা দীনবন্ধু দাস বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আব্দুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, অবকাশ কুমার খাঁ ও সিদ্ধার্থ রায় চৌধুরী। এছাড়াও অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৪ জনকে। পলাতক সিদ্ধার্থ রায় চৌধুরী ছাড়া বাকী ৪ শিক্ষক গ্রেপ্তার রয়েছেন। ঘটনার বিবরনে জানা যায়, ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর জন্মদিনে কেক কেটে স্কুলের ছাদে টিকটক করার বিষয়টি জানতে পেরে রোববার সকাল ১০টার দিকে সেখানে ছুঁটে যান সহকারী শিক্ষক অবকাশ খাঁ ও মনিরুল ইসলাম। টিকটক বন্ধ করতে বলায় রাজপ্রতাপসহ নবম শ্রেণীর চার ছাত্র রাজী হয়নি। এ সময় রাজপ্রতাপসহ চার ছাত্রকে চড় থাপ্পড় মারেন শিক্ষক অবকাশ খাঁ। এরপর রাজপ্রতাপ বাড়ি এসে বাথরুমে ঢুকে বমি করতে করতে বের হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে রোববার দুপুর আড়াইটার দিকে সে মারা যায়। পরে তার মরদেহ স্কুলের সামনে রেখে এলাকার লোকজন ব্যাপক বিক্ষোভ ও স্কুলে ভাঙচুর চালায় এমনকি তারা প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ও সহকারী শিক্ষক অবকাশ খাঁকে গ্রেপ্তারের দাবিতে তারা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। মারপিট করা হয় শিক্ষক অবকাশ খাঁ, মনিরুল ইসলাম ও হাসানকে। পরে তারা প্রধান শিক্ষকের রুম, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকদের রুমে ভাঙচুর চালায়। নয়টি মটর সাইকেল ভেঙে ফেলে এবং দুটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রোববার সন্ধ্যার পরে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে থানায় আনা হলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে রাজপ্রতাপ দাসের নিহতের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। এবিষয়ে নিহতের দাদা মধু কুমার দাস জানান, রাজপ্রতাপ দাস রোববার না খেয়ে স্কুলে আসে। এছাড়া আগে থেকে তার কিছু শারীরিক সমস্যা ছিল। তার মৃত্যুর কারণ সঠিক করে কিছু বলতে পারছিনা। তবে তার ভাইয়ের নিহতের ঘটনায় যদি শিক্ষকরা দায়ি থাকেন, তবে তাদের শাস্তি দাবি করছি। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, নিরাপত্তার কথা ভেবে আসামীদের সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছিল। বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।