Author: kobirubel.satnadee

  • ভারতকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের মেয়েদের

    খেলা ডেস্ক:

    ব্যাটিংটা প্রত্যাশা মতো না হলেও দারুণ বোলিংয়ে ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ১৫২ রান করে স্বাগতিক দল। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৩ রানে থেমেছে ভারতের ইনিংস। তাতে ভারতকে ৪০ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ এর আগে পাঁচটি ওয়ানডে খেললেও কোনোটিতেও জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটির দৈর্ঘ্য কমে আসে ৪৪ ওভারে। প্রথমে ব্যাট করে সফরকারীদের ১৫৩ রানের লক্ষ্য বেঁধে দেয় নিগার সুলতানারা। ইনিংসের তৃতীয় ওভারে ভারতীয় বিস্ফোরক ব্যাটার স্মৃতি মান্ধানাকে (১১) ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন পেসার মারুফা আক্তার। পরে এই পেসারের বোলিং তোপেই মুখ থুবড়ে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে আরও ১৭ রান যোগ হওয়ার পর মারুফার দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার প্রিয় পুনিয়া (১০)।

    তারপর নাহিদা আক্তারের ঘূর্ণিতে দ্রুত বিদায় নেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। ৫ বলে ৫ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। সফরকারীদের আসা যাওয়ার মিছিলে বাংলাদেশের চতুর্থ শিকার তিন নম্বরে ব্যাটিংয়ে নামা যস্তিকা ভাটিয়া। ২৪ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে। পঞ্চম উইকেটে জেমিমাহ রুদ্রিগেজ ও দীপ্তি শর্মা মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই প্রতিরোধ ভেঙে ভারতীয়দের কোণঠাসা করতে ভূমিকা রাখেন রাবেয়া। তার লেগ স্পিনিং জাদুতে জেমিমাহ ১০ রান করে সাজঘরে ফিরলে ১৭ রানের জুটি ভাঙে।

    তখনও প্রান্ত আগলে রেখে অলরাউন্ডার দীপ্তি শর্মা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অভিষিক্ত আমানজোত কৌরকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩০ রানের জুটি গড়ে আশার সঞ্চার করছিলেন। কিন্তু মারুফা পর পর দুই দলে আমানজোত ও স্নেহা রানাকে ফেরালে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের কাছে। আমানজোত ১৫ রানে আউট হন। পরের ওভারে নাহিদার শিকার হন দারুণ ইনিংস খেলা দীপ্তি। দলের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ২০ রান আসে তার ব্যাট থেকে। লেজের ব্যাটাররা কিছুটা চেষ্টা করলেও জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। শেষ ব্যাটার হিসেবে বারেডি আনুশা রান আউট হলে ৩৫.৫ ওভারে ১১৩ রানে থামে ভারতের  ইনিংস।

    বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার মারুফা। ৭ ওভারে ২৪ রান খরচায় তার শিকার ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। লেগ স্পিনার রাবেয়া খাতুন ২৩ রানে নেন তিনটি উইকেট। এছাড়া নাহিদা আক্তার ও সুলতানা খাতুন নেন একটি করে উইকেট।

    এর আগে মিরপুরে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। কিন্তু শুরুতেই দুই ওপেনার মোর্শেদা খাতুন (১৩) ও  শামিমা আক্তার সুপ্তাকে (০) হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক দল। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক মিলে ৪৯ রানের জুটিতে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এই জুটি ভাঙলে বিপদেই পড়ে যায় বাংলাদেশ। দারুণ খেলতে থাকা ফারজানা হক ২৭ রানে আউট হলে ভাঙে দারুণ এই জুটি। তখন শুধু জ্যোতি এক প্রান্ত আগলে লড়াই করার চেষ্টা করেছেন। বাকিদের সহায়তা না মেলায় বেশি দূর যেতে পারেননি নিগার। ৩১তম ওভারে স্কোর ১০০ ছাড়ানোর পর আউট হয়ে যান তিনি। তবে ফেরার আগে ৬৪ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস উপহার দিয়েছেন।

    তারপর বাংলাদেশের জন্য দুর্ভাগ্য হয়ে আসে স্বপ্না আক্তারের মাঠে না থাকা। পেট ব্যথার কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তার। প্রথমবার ওয়ানডেতে সুযোগ পাওয়া এই ক্রিকেটারের ব্যাট হাতে মাঠেই নামা হয়নি। স্বপ্না ব্যাটিং করার সুযোগ পেলে স্কোরবোর্ডের সংগ্রহ আরও কিছু বাড়তে পারতো। শেষ দিকে রাবেয়া খান (১০), ফাহিমা খাতুন (১২) ও সুলতানা খাতুনের (১৬) ব্যাটিংয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রানে।

    ভারতীয় বোলারদের মধ্যে অভিষিক্ত আমানজোত কৌর সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। দেবিকা বৈদ্য নিয়েছেন দুটি।

  • দেবহাটায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাজীরহাট জয়ী

    স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাপ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ন এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা থানার সাব ইন্সপেক্টর অরুবা, জেলা পরিষদ সাবেক সদস্য আল ফেরদাউস আলফা প্রমুখ। ফাইনাল রাউন্ডের খেলায় অংশ নেয়া চাম্পাফুল ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়দের ১-০ গোলে হারিয়ে দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • নলতায় শিক্ষকের মারপিটে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নলতা হাইস্কুল রণক্ষেত্র

    তরিকুল ইসলাম: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় শিক্ষকের মারপিটে স্কুলের ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। যদিও এ অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক বলেন বকাঝকা করায় অভিমানে সে আত্মহত্যা করতে পারে। মারা যাওয়া স্কুলছাত্র রাজ প্রতাপ (১৫) ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের দ্বীনবন্ধু দাস পুত্র। এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা স্কুল ভাংচুর করে এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। স্থানীয়রা জানান, রাজ প্রতাপ স্কুলের নিয়ম ভেঙে কয়েকজন বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করছিলেন। এতে বিদ্যালয়ের শিক্ষক অবকাশ সরকার, সিদ্ধার্থসহ কয়েকজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাদের ডেকে নিয়ে মারপিট করে। এতে প্রতাপ বাড়ি গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন, কোন ছাত্রকে মারপিট করা হয়নি। বকাঝকা করা হয়েছে। স্কুলের নিয়ম ভেঙে তারা শ্রেণির কক্ষের সামনে জন্মদিন পালন করছিল। আমার স্কুলে যেতে দেরি হওয়ায় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিল। পরে আমি স্কুলে গিয়ে তাদের অভিভাবকের কাছে ফোন করি। কিন্তু কারো অভিভাবক আসেনি। শুধু মাত্র প্রতাপের কাকা সেখানে আসলে স্কুলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তাকে বকাঝকা করা হয়। পরে শুনছি সে নাকি মারা গেছেন। হয়ত বাড়ি গিয়ে সে আত্মহত্যা করতে পারে। ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল নাঈম বলেন, আমি যতদূর শুনেছি স্কুলের নিয়ম ভেঙে জন্মদিন পালন করায় কয়েকজন শিক্ষক প্রতাপসহ তার বন্ধুদের মারপিট করে। এরপর বাড়ি গিয়ে প্রতাপ অসুস্থ্য হয়ে পড়ে। মারপিটের কারনেই সে মারা গেছে বলে জানান তিনি। এবিষয়ে জানার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমানের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি। সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি শান্ত করতে দুইজন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • তালায় জাতীয় পার্টি পথসভা

    নজরুল ইসলাম, তালা: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার মাগুরা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ জুলাই) মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে মাগুরা বাজার চত্বরে পথ সভা পথ সভায় মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ আব্দুল কাদের এর সভাপতিতে¦ পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও এম,পি প্রার্থী সৈয়দ দিদার বখত্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মো. দুররুল হুদা লালু, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস,এম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, কাজী আরিফুল হক ভুলু, জাতীয় যুব সংহতি তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা ও সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু। বক্তব্য রাখেন, খলিশখালী ইউনিয়ন জাপার সাংগঠনিক সম্পাদক মো. আরশাফুল ইসলাম মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আব্দুল মজিদ গোলদার, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা গাজী, যুব সংহতি নেতা মো. ইসলাম বিশ্বাস, ওয়ার্ড সভাপতি মো. আকরাম হোসেন, যুবসংহতির জালালপুর ইউনিয়ন সভাপতি মো. আব্দুল আলিম সরদার, ওয়ার্ড সভাপতি মো. এনামুল ইসলাম শেখ। পথ সভায় প্রধান অতিথি সৈয়দ দিদার বখত্ বলেন, একমাত্র জাতীয় পার্টি, ই পারে সুশাসন, উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা-১ আসনে ও তালা উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীতি প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্য তালা উপজেলা জাতীয় পার্টির ১২ ইউনিয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এরপরে ১২ টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড কমিটিকে শক্তিশালী করা হবে।

  • বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সুমন

    প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন মাহমুদ আলী সুমন। গত ২৬ জুন ২০২৩ তারিখে বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের এমপি উক্ত কমিটির অনুমোদন দেন। মাহমুদ আলী সুমন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. এ এফ এম এন্তাজ আলী বড় পুত্র। তিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু সৈনিকলীগ সাতক্ষীরা জেলা শাখার দায়িত্ব পালন করে আসছেন।

  • এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার-২০২৩ এর এ্যাডমিশন ফেয়ার

    প্রেস বিজ্ঞপ্তি: খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল – ২০২৩ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রোববার ১৬ জুলাই ২০২৩ থেকে ২৯ জুলাই শনিবার ২০২৩ পর্যন্ত এ ফেয়ার চলবে। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে। আজ এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপণ্ডউপাচার্য প্রফেসর ড. এটি.এম জহিরউদ্দিন, এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো: শাহ আলমসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার থাকবে। উলেখ্য এনইউবিটি খুলনা এইচ.এস.সি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বি.বি.এ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

  • সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ভাতাভোগীদের সাথে চেয়ারম্যান বাবুর মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। রবিবার সকালে সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকায় উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময়কালে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সাতক্ষীরা পৌর কাউন্সিলর হিমেলসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • শ্যামনগরে বিদ্যালয়ের ভবন উদ্বোধনের ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় সমালোচনার ঝড়

    আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নব নির্মিত ৫ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন অনুষ্ঠানের ব্যানারে ছিলো না জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রীর ছবি। এতোগুলো নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নজরে নেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। তার প্রতিবাদে স্কুল থেকে দুইটা ছবি খুলে ব্যানারের উপর টানান স্কুল কর্তৃপক্ষ। ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ৫ তলা বিশিষ্ট ভবন নির্মানে শিক্ষা প্রকৌশল বিভাগের ৫ কোটি টাকা বরাদ্দে ঠিকাদার প্রতিষ্ঠান রাফিক ট্রেডাস্ ও আবুল বাসার টেন্ডারটি গ্রহণ করেন। ২০২৩ সালে ভবন নির্মাণ তৈরি শেষ করেন ঠিকাদার প্রতিষ্ঠান। রোববার (১৬ জুলাই) বেলা ১২ টার দিকে বিদ্যালয়ের নব নির্মিত ভবনের নিচে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ্দ-জামান (সাঈদ), উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবি রঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শমশের ঢালী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাতক্ষীরা জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাছিব শেখ, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতির মাধ্যমে স্থানীয় জাতীয় সংসদ সদস্যের ছবি থাকলেও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যানারে ছিলো না এটা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম বলেন, তাড়াহুড়ায় বিষয়টি খেয়াল করা হয়নি। উপজেলা চেয়ারম্যান বিষয়টি বলার পর আমি স্কুল থেকে ছবি খুলে ব্যানারের উপর লাগিয়েছি।

  • ডুমুরিয়ায় ছাদ বাগানে মালটার চাষ করে তাক লাগিয়েছে সাংবাদিক মাহতাব

    শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় বাড়ির ছাদে পুষ্টি বাগান করে এলাকায় সাড়া ফেলেছেন সাংবাদিক শেখ মাহতাব হোসেন তিনি ছাদে টবে, ড্রামে, ফলের প্লাস্টিকের বাক্সে ও ইটের হালকা দেওয়ালের মাঝে অর্ধশত প্রজাতির মালটা, আমড়া, আম, কাগজি লেবু, পেয়ারা, চুইঝাল, ছিলটেস লেবু, আদা, ডালিম, থীন ফলসহ বিভিন্ন গাছের বাগান করেছেন। বাগানে উৎপাদিত ফল নিজে খান, প্রতিবেশীদের দেন এবং অতিরিক্ত হলে বিক্রি করে বাড়তি আয় করতে পারেন। জানা যায়, শেখ মাহতাব হোসেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজারের বাসিন্দা। তিনি এই উপজেলার ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ ডৈইলী অবজারভার, ভোরের কাগজ ও দৈনিক জন্মভূমি পত্রিকার ডুমুরিয়া কর্মরতে আছেন। পাশাপাশি কাজের ফাঁকে নিজ বাড়ির ছাদে ফুল, ফল, শাক, সবজি, মসলা ও ফলের বাগান করেছেন। এছাড়াও ব্যাপক পরিমানে মাছের চাষ করেছেন। রয়েছেঘেরের আইলে আম, মালটা, কমলা, ড্রাগন, পেয়ারা, আমড়া ড্রাগন ফল ও এবং সবজির মধ্যে টমেটো, বারোমাসি শিম, লাউ। কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে জৈব পদ্ধতিতে নিরাপদ ভাবে চাষাবাদ করেন। শেখ মাহতাব হোসেন বলেন, আমি বেশ কয়েকবছর যাবত ছাদবাগান করেছি। আমি সারাবছরই বিভিন্ন ধরনের ফুল, ফল ও শাক-সবজির চাষ করেছি। সাংবাদিকতার পাশাপাশি এই বাগানটি গড়ে তুলেছি। ছাদে উন্নত জাতের আম, মালটা, কমলা, ড্রাগন, পেয়ারা, আমড়া, ড্রাগন ফল সুইজার আদা, এবং সবজির মধ্যে টমেটো, বারোমাসি, শিম, মিষ্টি লাউ, বেগুন, টমেটো, পেঁপে, আমড়া, মরিচ ও অ্যালোভেরা, ঝিঙা, মরিচ, বারোমাসি মরিচ, করলা, ডাটা, সহ বিভিন্ন শাক-সবজি, ফুল-ফল রোপণ করে চাষ করছি। তিনি আরো বলেন, ছাদ বাগানে উৎপাদিত ফুল-ফল ও শাক-সবজি একদিকে যেমন নিজের পরিবারের নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অন্যদেরকে ছাদ বাগান করতে উৎসাহিত করছি। আরেক ছাদবাগানিআব্দুল লতিফ বলেন, আমি শেখ মাহতাব হোসেনের দেখাদেখি আগ্রহী হয়ে ছাদে বাগান করেছি। আমি ছাড়াও আরো অনেকে তাদের ছাদে বাগান করতে ইচ্ছা প্রকাশ করেছেন। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্ত মো. ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন ও আরাফাত জামিল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন, ও মিতা পাল পরিদর্শন করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মো. ইনসাদ ইবনে আমিন বলেন, শহরের মতো গ্রামেও দালান তৈরী হচ্ছে। ফলে কমে যাচ্ছে চাষাবাদের জমির পরিমান। বাড়ির মালিকরা ছাদে বাগান করে বিভিন্ন ধরনের ফল, ফুল ও শাক-সবজি চাষ করে নিজেদের চাহিদা পূরণের চেষ্টা করছেন। বাড়ির ছাদে বাগান করায় ছাদের উপযুক্ত ব্যবহারের পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা মিটবে ও বাড়তি আয়ের পথ সৃষ্টি হবে।

  • জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুদান বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: আনসার ও ভিডিপি ক্লাবের উন্নয়নে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুদান বিতরণ করা হয়েছে। রোববার সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে প্রধান অতিথি অনুদান বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানম। এসময় তিনি বলেন যে, ‘এই অনুদানের অর্থ যথার্থভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকার সকলের প্রচেষ্টায় দেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে চায়। আমাদের সকলকে সরকারের সহযোগিতা করা প্রয়োজন।’ বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মিয়াজান আলী, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. নূর ইসলাম কাগুচী (কালিগজ্ঞ), মাহফুজুর রহমান (সাতক্ষীরা সদর), তাহমিনা খাতুন (তালা), মোছা. হোসনে আরা হোসেন (আশাশুনি), মোছা. নারগিস আর পারভীন (শ্যামনগর), উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক জিএম সেলিম বাহার, উপজেলা প্রশিক্ষক এইচ, এম আশার আলী প্রমুখ। অনুষ্ঠানে ক্লাব ও ব্যক্তি পর্যায়ে সাত লক্ষ ত্রিশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এরমধ্যে ক্লাবের সংস্কার ও উন্নয়নের জন্য পানিয়া আনসার ও ভিডিপি ক্লাব, গোদাড়া আনসার ভিডিপি উন্নয়ন ক্লাব, নাওয়াপাড়া আনসার ও ভিডিপি বহুমুখী সমিতি ও তুজুলপুর আনসার ও ভিডিপি ক্লাবকে এক লক্ষ টাকা করে এবং কৃষি ক্ষেত্রে আনসার সদস্য হিসাবে বিশেষ অবদানের জন্য গফুর সরদার, হাফিজুল শেখ, অজিত গাজী মাজেদা বেগমকে কুড়ি হাজার টাকা করে আর মৎস্য/ কৃষি/ হাঁস-মুরগী ও গবাদি পশু পালনের জন্য আব্দুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা ও আনসার সদস্যদের পরিবারে শারীরিক/ মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন পোষ্য হিসাবে রবিলাতুন নেতা ও মো. সাদ্দাম হোসেনকে এক লক্ষ টাকা করে প্রদান করা হয়।