Author: kobirubel.satnadee

  • কাটিয়ায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি

    সাতনদী ডেস্ক : সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মাস্টারপাড়া এলাকায় আর সি সি ঢালায় রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “২০১৪ সাল থেকে সাতক্ষীরা পৌরসভার যা উন্নয়ন কর্মকান্ড হয়েছে তা আমার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় অর্থ বরাদ্দ এসেছে। প্রতিটি উন্নয়নের বরাদ্দ আনতে আমি ডিও দিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে ৯টি ওয়ার্ডে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকায় রাস্তা নির্মাণ করা হবে। সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের উন্নত মানের নাগরিক সেবা প্রদানে পৌর কর্তৃপক্ষকে আরো বেশি আন্তরিক হতে হবে। আমার স্বপ্ন সাতক্ষীরা পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা তৈরী করতে চাই। সেজন্য সকলের সহযোগিতা দরকার।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এএসএম মাকসুদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আ.লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ ফিরোজ আহমেদ, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, প্রকৌ. আবিদুর রহমান, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, বিশিষ্ট ঠিকাদার আশরাফুর রহমান খোকন, ছাত্রলীগ নেতা শীতল প্রমুখ। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় ফিরোজ পেশকারের বাড়ি হতে মরহুম এমপি জব্বারের বাড়ি পর্যন্ত ৩১০ মিটার আরসিসি রাস্তা প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে এ আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের চেহারায় পাল্টে দিয়েছেন শেখ হাসিনা : এমপি রবি

    সাতনদী ডেস্ক: “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের চেহারায় পাল্টে দিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। সারা বিশে^র মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশকে নিয়ে প্রশংসা করে। শুধু মাত্র যারা আওয়ামী লীগকে সহ্য করতে পারেনা এবং যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিশ^াস করেনা তারাই দেশে ও দেশের বাহিরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। সকল ষড়যন্ত্র রুখে দেবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী দেশের জনগণ।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সরকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাজস্ব বাজেটের (কোড নং-৭০১৬) শীর্ষক প্রকল্পের আওতায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

  • শেখ হাসিনার অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

    রুবেল হোসেন: আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৯ জুলাই) বিকাল ৪ টায় সাতক্ষীরাস্থ খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীিগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন রতন, জেলা কুষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    সমাবেশে উপস্থিত থেকে দেওয়া বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, “গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌছে দিয়েছে। আজকে বিএনপি সহ কতিপয় নামধারী দল সংবিধানকে উপেক্ষা করে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করছে। নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকারের যে তিক্ত অভিক্ততা সেটি বাংলাদেশের মানুষের মনে আছে। বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন নির্দলীয় নিরপেক্ষ কোন ব্যক্তি নেই। তিনি বলেছিলেন শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। আজকে সেই দলের নেতারা বলছেন তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনেক বেশি শক্তিশালী। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। সে নির্বাচনে সাতক্ষীরার ৪ টি আসনে যারা দল থেকে মনোনীত হবেন আমরা সর্ব শক্তি প্রয়োগ করে ৪ টি আসনেই নৌকাকে বিজয়ী করবো। ”
    আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠানো তো দূরের কথা কোন কিছু করাও সম্ভব নয় বলে মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের সাধারণ মি.নজরুল ইসলাম।
    সমাবেশে অংশ নিয়ে শ্যামনগর উপজেলা আওয়ামী লেিগর সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদ্য এসএম জগলুলর হায়দার বলেন, “আজকে ঘরে বসে থাকার সময় নাই, নেত্রী ডাক দিয়েছে, রাস্তায় নামতে হবে, ঔ জামায়াত-বিএনপি অপশক্তিকে রাজপথে জবাব দিতে হবে। প্রত্যেকটি উপজেলায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কেউ সন্ত্রাস সৃািষ্টর চেষ্ঠা করলে তাদের দাত ভাঙা জবাব দিতে হবে। আমরা সার্বক্ষনিক রাস্তায় থাকবো এবং রাজপথ দখলে রাখবো। এই অন্যাায় আবদার, তত্বাবধায়ক সরকার কখনোই হবে না। শেখ হাসিনার অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ”
    সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, “আমরা কোন অশান্তি-অনাচার চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সে নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্বাবধায়কের কথা বলে দেশকে অরাজতার দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। দেশের জনগণ যথেষ্ঠ সচেতন। আমরা দেশের জনঘণকে সাথে নিয়ে আগামী নির্বাচন করবো এবং সে নির্বাচনে আমরা জয়লাভ করবো।”
    সমাবেশ থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে সাতক্ষীরা নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষকলীগ, তাতী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

  • পরীমনির যুদ্ধ, পাশে নেই রাজ

    বিনো্দন ডেস্ক:

    চিত্রনায়িকা পরীমনির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য ক’দিন ধরেই অসুস্থ। জ্বরে আক্রান্ত এ শিশুর চিকিৎসা চলছে। বেশ কয়েকদিন ধরেই রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটতে হচ্ছে পরীমনিকে। আর এ যাত্রায় পাশে নেই রাজ্যের বাবা ও পরীমনির স্বামী রাজ। এরইমধ্যে রাজ-পরীর দাম্পত্য কলহের বিষয়টি সামনে এসেছে। জানা গেছে, রাজ্য অসুস্থ হওয়ার পর তার পাশে নেই রাজ। ছেলের অসুস্থতার সময় তাই পরীমনিকে যুদ্ধটা একাই করতে হচ্ছে। জ্বরে আক্রান্ত ছোট্ট রাজ্যর হাতে ক্যানোলা পরানো একটি ছবি পোস্ট করে এ নায়িকা এমনটাই জানালেন। এদিকে সন্তান জ্বরে আক্রান্ত  হলেও দোষ দেয়া হচ্ছে পরীমনিকে। এমনটাই জানান দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

    তিনি লিখেছেন, এই যে বাচ্চার কিছু হলেই মা কে যারা ব্লেইম করেন তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই-ই শুধু মাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া।

     পরীমনি বলেন, এরা কিছু বুঝুক আর না বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়। কোনো আইডিয়া আছে তোমার! বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কি পরিমাণ মানসিক চাপ যায়! তার উপর এই সব বলদামি কথাবার্তা জাস্ট নেয়া যায় না ভাই। তিনি বলেন, আজকে এক স্মার্ট বলদ বলেছে, এত মানুষ থেকে কি লাভ- বাচ্চার যদি জ্বরই আসে। কি করতে মন চায় এখন? তার আগে এক পোস্টে ছেলেকে নিয়ে পরী লিখেন, আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেয়ার দিনে আমি ভয়ে, কষ্টে, কান্নায় বার বার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিল। আজ প্রথমবার তোমার ক্যানোলা করা হলো ব্লাড টেস্টের জন্য! আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই, সামনের এমন আরও কঠিন দিনের জন্য নিজেকে প্রস্তুত করি।

  • হিরো আলমের ওপর হামলার নিন্দা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

    জাতীয় ডেস্ক:

    সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ মঙ্গলবার এক টুইটে এ নিন্দা জানায় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি।

    অ্যামনেস্টি বলেছে, ‘এ ধরনের হামলা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় দেশটির পরবর্তী সাধারণ নির্বাচনের আগে একটি আতঙ্কের বার্তা দিচ্ছে। কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে এ হামলার নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

    বাংলাদেশ কর্তৃপক্ষকে মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। টুইটে তারা বলেছে, ‘অবশ্যই মানবাধিকারকে সব সময় সমুন্নত রাখতে হবে, বিশেষ করে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে।’

    এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেন, সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রত্যেকের যে মৌলিক মানবাধিকার, তা নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।

    স্বতন্ত্র এই প্রার্থীর ওপর হামলার বিষয়টি উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়েও। স্থানীয় সময় গতকাল সোমবার এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমি বলব, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যেকোনো ঘটনা পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে উৎসাহিত করি। একই সঙ্গে যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে বলি।’

    গতকাল ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের ব্যাজধারী কিছু তরুণ। পরে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন হিরো আলম।

  • বাল্য বিয়ের দায়ে মেয়ের বাবার কারাদন্ড

    কিশোর কুমার: সাতক্ষীরার তালা উপজেলায় ৯ম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে বিয়ে দেওয়ার অপরাধে বাবাকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এ রায় ঘোষণা করেন। কারাদন্ড প্রাপ্ত অরুপ কাশ্যপী উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের তপন কাশ্যপীর ছেলে। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সোমবার রাতে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে একই এলাকার সমীর ঘোষের ছেলে দীপ্ত ঘোষের বিয়ে হয়। এমন খবর পেয়ে কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শম্পা ভট্টাচার্য এবং আবৃত্তি শিক্ষক আনিছা খাতুনসহ থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হলে রাতেই ছেলে-মেয়ে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে মেয়ের বাবা অরুপ কাশ্যপীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং একই সাথে বিয়েতে নিষেধাজ্ঞা জারী করেনন।

  • কলারোয়ায় চক্ষু সেবা কর্মসূচির অবহিতকরণ সভা

    কলারোয়া ব্যুরো: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিনামূল্যে/ স্বল্পমূল্যে চোখেরছানি অপারেশন কার্যক্রম সম্পর্কে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসার মো. মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবির সম্পর্কে বক্তব্য রাখেন। চক্ষু শিবির সম্পর্কে আরও বক্তব্য দেন ব্র্যাকের প্রোগ্রাম সহকারী মাহবুব হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. তরিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলিজিস্ট কাজী নাজমুল হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরওয়ার, সাংবাদিক এমএ সাজেদ, শিক্ষক ও সাংবাদিক শেখ শাহাজাহান আলী শাহিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীগণ। উল্লেখ্য আগামী বুধবার কলারোয়া আলিয়া মাদ্রাসার সামনে ব্র্যাকের নিজস্ব ভবনে সাইটসেভার্স এর অর্থায়ানে এবং ব্র্যাক ও বিএনএসও চক্ষু হাসপাতাল, শিরোমনি, খুলনার বাস্তবায়নে একদিনের চক্ষু শিবির পরিচালিত হবে।

  • বল্লী হাইস্কুলের শিক্ষক জামিলুজ্জামানের খপ্পরে প্রতারিত অর্ধশতাধিক মানুষ

    • দরিদ্র পরিবারের সর্বস্ব লুটে কোটিপতি বনে
    • গড়ে তুলেছেন আলিশান বহুতল ভবন
    • মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো
    • সুনাম ক্ষুন্ন হচ্ছে বিদ্যালয়ের

    সাতনদী ডেস্ক: বিদেশে পাঠানোর কথা বলে অর্ধশতাধিক পরিবারের সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামানের বিরুদ্ধে। মানব পাচারকারী খ্যাত শিক্ষক জামিলুজ্জামানের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে নি:স্ব ও সবশান্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছে পরিবারগুলো। গ্রামের সহজ-সরল এসব মানুষ ভাগ্যের পরিবর্তন করতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিটেবাড়ি বিক্রি করে, ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়ে জনপ্রতি চার থেকে পাঁচ লাখ টাকা ও পাসপোর্ট তুলে দিয়েছে মানবপাচারী চক্রের সাতক্ষীরা অঞ্চলের হোতা বল্লী মুজিবুর রহমান হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামানের কাছে।
    প্রতিদিন তার কর্মস্থল বল্লী মুজিবুর রহমান হাইস্কুল ও আখড়াখোলা বাজার সংলগ্ন তার আলিশান বাড়িতে ক্ষতিগ্রস্ত মানুষ টাকা ফেরত নিতে ভিড় করে। মানবপাচারী দালাল হিসেবে পরিচিত এই শিক্ষকের প্রতারণামূলক কাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হচ্ছে। সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য সরকারি দপ্তরে এবং জনপ্রতিনিধিদর কাছে ভুক্তভোগীদের দায়েরকৃত অভিযোগে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক মানুষ লোভনীয় বেতনে কাজের জন্য সৌদি আরব ও মালয়েশিয়ায় যাওয়ার জন্য আলিমুজ্জামানের কাছে ২০২১ সালে জনপ্রতি নগদ চার লাখ টাকা জমা দেন। এর মধ্যে সদর উপজেলার নারায়নজোল (সাতানী) গ্রামের কৃষক সাইফুল সরদারের ছেলে মোস্তফা সরদার, মৃত রউফ মোল্লার ছেলে জাকির হোসেন, আকবর আলী সরদারের ছেলে সাইফুল ইসলাম, আহাদ আলীর ছেলে সজীব হোসেন, বাউকোলা গ্রামের আহাদ গানের ছেলে সবুর হোসেন, ইয়ামিন সরদারের ছেলে হযরত আলী আলিমুজ্জামানের কাছে ২০২১ সালে জনপ্রতি নগদ চার লাখ টাকা জমা দেন। এ সময় করোনার টাকা গ্রহণের সনদ বাবদ প্রত্যেকের নিকট থেকে আরও ৩০ করে টাকা নেন জামিলুজ্জামান। এক পর্যায়ে ২০২২ সালের মার্চ মাসে চট্রগ্রাম বিমানবন্দর দিয়ে তাদেরকে তিন মাসের টুরিস্ট ভিসায় সৌদি আরবে পাঠায়। সেখানে মেয়ে তারা জানতে পারে তাদেরকে টুরিস্ট ভিসায় পাঠানো হয়েছে। যে কারণে তাদের আকামা (বৈধ ওয়াক পারমিট) পাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে তারা বাড়ি (বাংলাদেশ) থেকে টাকা নিয়ে খাবারের সংস্থান করে। এক পর্যায়ে তারা অবৈধ হওয়ায় সৌদি পুলিশ তাদেরকে আটক করে জেলখানায় বন্দী করে রাখে। পরে দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। এদিকে, দেশে এসে এই পাঁচজনসহ অন্যরা জামিলুজ্জামানের নিকট টাকা ফেরত চাইলে এবার জামিলুজ্জামান তাদেরকে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব দেয়। এজন্য পাসপোর্ট ও ভিসার জন্য আবারও জনপ্রতি দেড় লাখ টাকা গ্রহণ করে। শিক্ষক জামিলুজ্জামান অসহায় দরিদ্র মানুষের টাকা হাতিয়ে নিয়ে আখড়াখোলা বাজার সংলগ্ন এলাকায় আলিশান বহুতল ভবন নির্মাণ করেছেন। সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় জমি কিনে বাড়ি নিমাণ করেছেন। সর্বশেষ পলাশপোল এলাকায় সম্প্রতি নতুন একটি প্লট কিনছেন। যা একজন স্কুল শিক্ষকের বেতনের টাকায় সম্ভব না। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য পরপর তিনদিন শিক্ষক জামিলুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি’। এক পর্যায়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পাসপোর্ট ফেরত দিয়েছি, টাকার বিষয়ে মোবাইলে কথা বলতে পারো না’। তবে, বিদেশে লোক পাঠানোর দালালির বিষয়টি এড়িয়ে যান তিনি।

  • সিলেকশন না করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

    সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠনের লক্ষে মতবিনিময় (more…)

  • বড় কিছু হতে বড় স্বপ্ন দেখতে হবে: জেলা প্রশাসক

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘বড় কিছু হতে হলে, বড় করে স্বপ্ন দেখতে হবে। এপিজে আবুল কালাম আজাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ঘুমিয়ে স্বপ্ন দেখা স্বপ্ন নয়, ঘুম কেড়ে নেয় যে স্বপ্ন, আমাদের সেই স্বপ্ন দেখতে হবে। ২০২১ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরন হয়েছে, যা বর্তমানে চলছে। এখন ২০৪১ সালের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ, তার জন্য আমাদের স্বপ্ন দেখতে হবে। সে সময় ডিসি, এসপি, মন্ত্রী, সচিব হবে আজকের কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।’ মঙ্গলবার সকলে আশাশুনি সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ কর্ণার নবআঙ্গিকে উদ্বোধন, ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়, বৃক্ষ রোপণ, বার্ষিক বহি: ক্রীড়া প্রতিযোতায় বিজয়ীদের
    পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত দিনে বহু নামিদামি লোক বাঙ্গালী ছিলেন পরাধীন। কিন্তু, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ বা রাষ্ট্র উপহার দিয়েছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের কথা বলা উচিত। তিনি বলেন, পড়া লেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ক্রীড়া, সাংস্কৃতি চর্চা ও বহি: জ্ঞান থাকতে হবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ দেখতে হলে, ভোগ করতে হলে নিজেদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের সময় কাজে লাগিয়ে নিজেদের গড়ে তোলার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নুর, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক হোসেন আলী, প্রভাষক বাকি বিল্লাহ, প্রভাষক নীলেন্দু মুখার্জি, বিদায়ী শিক্ষার্থী সরাবান তহুরা, খাদিজা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জাকির হোসেন ভূট্ট ও শিরিন বাহার যুথি।