বিশেষ প্রতিদেক, তালা: তালায় স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা করা মামলার আসামি মাদক সম্রাট বিদ্যুৎ রায়ের পরিবারের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ শিউলি রায় ও তার পরিবার। শিউলি রায় উপজেলা সদরের মালোপাড়া গ্রামের কৃষ্ণ রায়ের স্ত্রী। উক্ত আসামীর পরিবারের হাত হতে নিস্তার পেতে তালা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ শিউলি রায়। মঙ্গলবার ১৮ ই জুলাই সন্ধ্যায় তালা প্রেসক্লাবের লিখিত সংবাদ সম্মেলনে গৃহবধূ শিউলি রায় বলেন, তালা উপজেলার তালা মালোপাড়া গ্রামের সুরঞ্জন রায়ের ছেলে বিদ্যুৎ রায় (৩০) একজন মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী তার কাছে সবসময় চাইনিজ কুড়াল থাকে এবং তার প্রধান সহকারী একই গ্রামের কানাই বিশ্বাসের ছেলে শ্রীকান্ত বিশ্বাস। গত ১৬ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বিদ্যুৎ রায় তালা মাছ বাজারে শিউলি রায়ের স্বামী শ্রী কৃষ্ণ রায় কে একা পেয়ে পরিকল্পিত ভাবে পারিবারিক ভাবে পূর্ব শত্রুতার জেরে চাইনিজ কুড়াল দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথার মাঝ বরাবর কোপ মারে। তার স্বামী বর্তমান তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে। এ ঘটনায় শিউলি রায় বাদি হয়ে ১৭ জুলাই তালা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। তালা থানা পুলিশ এজাহারটি ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ১১৪/ ৫০৬ পি সি -১৮৬০ সাল ধারায় মামলা রুজু করেন। তালা থানা মামলা নাম্বার -৭ ,তারিখ – ১৭-০৭-২০২৩ ইং। উক্ত মামলার প্রধান আসামি চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বিদ্যুৎ রায় ও ও তার প্রধান সহযোগী শ্রীকান্ত বিশ্বাসকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ছেলেকে জেল হাজতে পাঠানোর কারণে বিদ্যুৎ রায়ের পিতা সুরজ্ঞন ও মা এবং বোন মামলার বাদী শিউলি রায়ে কে মামলা প্রত্যাহার করতে হুমকি ধামকি দেওয়া ও মামলার স্বাক্ষী দের কে বিভিন্ন অশ্রব্য ভাষায় গালিগালাজ করিতেছে। এছাড়া মামলার বাদি ও তার কন্যাকে বিদ্যুৎ রায়ের পরিবার এসিড নিক্ষেপ করে পুড়িয়ে ফেলবে বলে পাঁয়তারা করিতেছে। এবং মামলা প্রত্যাহার না করিলে যেকোন সময়ে রাতে বা দিনে কাউকে না কাউকে খুন করিয়া লাশ গুম করিয়া দিবে বিভিন্ন স্থানে প্রচার দিয়ে আসছেন। শিউলি রায় আরো বলেন, তিনি ও তার মামলার স্বাক্ষীরা এখন নিরাপত্তাহীনতার ভুগছে। যেকোনো সময় এসিড দগ্ধ ও খুন জখম এর স্বীকার হতে পারেন। তিনি তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাসহ তার স্বামীকে হত্যার প্রচেষ্টা কারী দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এসময় কান্নাজড়িত কন্ঠে শিউলি রায় আরো বলেন. থানার পাশে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবনের আসামীদের বাড়ি। তার পরেও প্রতিনিয়ত বিদ্যুৎ রায় ও তার পরিবারের পক্ষ থেকে মারপিট সহ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? আমরা বিদ্যুৎ রায় ও তার পরিবেশ জন্য দেশে বসবাস করতে পারবোনা। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর কাছে বিচারের দাবী জানান শিউলি রায়।
Author: kobirubel.satnadee
-
কলারোয়ায় ৪ দলীয় ফটবল টুর্ণামেন্টের ২য় সেমিতে বলফিল্ড বয়েজ একাদশ জয়ী
কলারোয়া ব্যুরো: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহর বন্ধু মহল আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা সাথে, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, ফুটবল কোচ মাসউদুর রহমান মাসুূদ, কাজী শাহাজান, আয়োজক আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ, সুমন কুমার দাস। “খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানকে সামনে রেখে ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়া বল্ডফিল্ড বয়েজ একাদশ বনাম তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের প্রথমার্থে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। নির্ধারিত সময়ে উভয় দল আর কোন গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বলফিল্ড বয়েজ একাদশ ৪ -৩ গোলে তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড একাদশের গোলকিপার তপু। খেলাটি পরিচালনা করেন কামরুজ্জামান বাবু, সহকারী রেফারি ছিলেন রুহুল আমিন ও মাসউদ পারভেজ মিলন। খেলার ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মোঃ জাহাঙ্গীর হোসেন। একই মাঠে আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া হাসপাতাল রোডের সাইফুল একাদশ বনাম বলফিল্ড বয়েজ একাদশ।
-
দেবহাটায় ডিজিটাল ল্যাব ফেয়ার মিডিয়ার উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় আধুনিক ডিজিটাল ল্যাব ফেয়ার মিডিয়ার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
-
শিল্পকলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি: “শিশুদের কল্যাণে আমরা সবাই, শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে “স্লোগানে সাতক্ষীরায় জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা- ২০২৩ উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে বুধবার (১৯ জুলাই) বিকাল ৩ টায় জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন। ২ দিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী দিনে ২০২৩ সালের জেলা ব্যাপী প্রতিযোগিতায় চিত্রাংকন, কুঠির শিল্প, নৃত্য উচ্চাঙ্গ, নৃত্য সাধারণ, নৃত্য, রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত, ছড়া গান, দেশত্ববোধক, ভাবসংগীত, লোক সংগীত, তবলা, যন্ত্র সংগীত, বঙ্গবন্ধুকে জানো- বাংলাদেশকে জানো, আবৃতি, অভিনয়, গল্প বলা,উপস্থিত বক্তৃতা, কেরাত, হামদ-নাত ও ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।
-
ব্রহ্মরাজপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলার ফাইনাল খেলা
এসএম মুকুল, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুলের মাঠে ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল খেলা ১৯ জুলাই (বুধবার) মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন ডি বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান। বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করে মাছখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অপরদিকে জোর প্রতিদন্দিতা করে দহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় খেলা শেষ হলে টাইব্রেকারে দহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮-৭ গোলে জয়লাভ করে। পরবর্তীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় মাছখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম পূর্ব দহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় মাছখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে। খেলায় মাঠ পরিচালকের দায়িত্ব পালন করেন শাল্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক ওমর আলী ও জ্যোতিষ চন্দ্র। অনুষ্ঠানের প্রধান অতিথি ডি বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান উপস্থিত থেকে খেলার বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শিক্ষক আইয়ুব আলী, শংকর বিশ্বাস, শওকত হোসেন, দেবব্রত কর্মকার, বিশ্বজিত ঢালি, কংকন কুমার দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল খায়ের।
-
কালিগঞ্জে জি-৩ জাতের রুই মাছ চাষে ব্যাপক আগ্রহ বাড়ছে
আব্দুর রহিম, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জে জি-৩ জাতের রুই চাষে সম্ভাবনা দেখছেন মৎস্যচাষীরা। ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত দ্রুত বর্ধনশীল জি-৩ জাতের রুই মাছ চাষে সম্ভাবনা দেখছেন সাতক্ষীরার কালিগঞ্জ মৎস্য চাষীরা। অন্যান্য প্রজাতির রুই মাছের তুলনায় এটি যেমন দ্রুত বর্ধনশীল, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। ফলে এ প্রজাতির রুই মাছ চাষে আগ্রহ বাড়ছে চাষীদের মাঝে। উপজেলার কয়েক জন মৎস্যচাষী জানান, গত মৌসুমে যশোর থেকে দুই হাজার পিস জি-৩ রুই মাছের পোনা সংগ্রহ করে ঘেরে অবমুক্ত করেন। ১৫০ গ্রাম ওজনের প্রতিটি পোনা সাত-আট মাস পর ২ কেজি থেকে ২ কেজি ৫০০ পর্যন্ত ওজন হয়েছে। তিন মাস পর ওই মাছ বিক্রি করবেন বলে জানান তারা। তখন একেকটি রুই মাছ চার কেজির মতো ওজন হতে পারে বলে আশা করছেন। তাদের হিসাব অনুযায়ী পুরো এক বছরে তিন হাজার রুই মাছের উৎপাদন খরচ হবে ৬-৭ লাখ টাকা। আর বাজারে ১৫-১৬ লাখ বিক্রি হবে বলে ধারণা করছেন তাদের। মৎস্যচাষী আব্দুল সেলিম বলেন, এর আগে এত দ্রুত বর্ধনশীল কোনো প্রজাতির রুই মাছ তিনি পাননি। মৎস্য চাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এটি। তবে এ প্রজাতির রুই মাছের পোনা দেশে সরবরাহ খুবই কম। পোনার পর্যাপ্ত সরবরাহ থাকলে ব্যাপকভাবে লাভবান হতে পারবেন মৎস্যচাষীরা। কারণ বাজারে সব সময় বড় রুই মাছের চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায়।
হিরারচক গ্রামের খুকু ফিশ অ্যান্ড এগ্রো ফার্মের স্বত্বাধিকারী হাফিজুর রহমান জানান, চলতি মৌসুমে যশোর থেকে জি-৩ জাতের রুই মাছের রেণু পোনা সংগ্রহ করে পরীক্ষামূলক ঘেরে নার্সিং করেন। তিনি বলেন, দুই মাসের মধ্যে অবিশ্বাস্য গ্রোথ এসেছে ওই পোনার। মাত্র দুই কেজি রেণু পোনা নার্সিং করে এরই মধ্যেই প্রায় ৩০ মণ বিক্রি করেছেন। এখনো তার ঘেরে যে পরিমাণ পোনা মজুদ রয়েছে তা হয়তো আরো ২০-২৫ মণ হতে পারে। মাত্র দুই মাসে রেণু থেকে প্রতিটি পোনা ৪৫-৫০ গ্রাম পর্যন্ত ওজন হয়েছে।
ওয়ার্ল্ড ফিশের দায়িত্বরত যশোর অঞ্চলের মার্কেটিং স্পেশালিস্ট মো. হাসনাল আলম জানান, রুই মাছের প্রাকৃতিক প্রজননের জন্য বিখ্যাত দেশের তিনটি প্রধান নদী হালদা, পদ্মা ও যমুনা। এসব নদীর রুই থেকে ওয়ার্ল্ড ফিশের বিজ্ঞানীদের ১০ বছরের গবেষণার ফলে উদ্ভাবিত জেনেটিক্যালি ইমপ্রুভড জি-৩ রুই। গবেষণার প্রতিটি স্তরে ওয়ার্ল্ড ফিশের বিজ্ঞানীরা এ রুইয়ের জিনগত বৈশিষ্ট্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা ও পর্যবেক্ষণ সম্পন্ন করেছেন আমেরিকায় অবস্থিত তাদের ল্যাবরেটরিতে। গবেষণাকালীন রাজশাহী ও খুলনা বিভাগের ১৯টি খামারের বিভিন্ন পুকুরে এ রুই নদীর রুইয়ের চেয়ে ৩৭ শতাংশ এবং হ্যাচারির সবচেয়ে ভালোমানের রুইয়ের চেয়েও ৫০-৫৫ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে বলে দেখা গিয়েছে।
তিনি আরো জানান, জি-৩ রুই কোনো হাইব্রিড রুই নয়। এটি সম্পূর্ণভাবে আমাদের দেশীয় রুই। হালদা-পদ্মা ও যমুনা নদীর রুইয়ের মধ্য থেকে জিনগতভাবে সর্বোৎকৃষ্ট মাছের প্রজননের মাধ্যমে এ রুই উদ্ভাবন করা হয়েছে। আর এ কারণে জি-৩ রুইয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ রুইয়ের চেয়ে বেশি। এটি প্রতিকূল পরিবেশেও ভালো বাড়ে। সাধারণ রুই যেখানে এক বছরে ১ থেকে দেড় কেজির বেশি বড় হয় না, সেখানে ভালোভাবে যত্ন নিলে একেকটি জি-৩ রুই ৩ কেজি পর্যন্ত ওজন হয়। এ রুই দেখতে অত্যন্ত সুন্দর এবং খেতেও সুস্বাদু।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত জি-৩ জাতের রুই এ জেলার মৎস্য চাষীদের জন্য আশার আলো দেখাচ্ছে। তিনি বলেন, গত বছর থেকে সাতক্ষীরার কিছু কিছু এলাকায় জি-৩ জাতের রুই মাছ বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। এ প্রজাতির রুই মাছ চাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে চাষীদের মাঝে। বেশি পরিসরে এটি চাষ করতে হলে পোনার সরবরাহ বাড়াতে হবে। -
শ্যামনগরে আবারও এক বাড়িতে ডাকাতি
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে আবারও এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শ্যামনগরে বিগত দুই সপ্তাহ ধরে চুরি, ডাকাতি ও অজ্ঞান পাটির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উপজেলা ব্যাপী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১৯ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামে রঘুনাথ মন্ডলের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানাদিয়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এঘটনায় থানা পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পরিবারিক সূত্রমতে, গভীর রাতে মুখোশধারী ডাকাতদল বাড়ির প্রধান ফটোকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। একপর্যায়ে আলমারীতে রক্ষিত ২টি স্বর্ণের রুলি, ২টি স্বর্ণের সাখা, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি ও ২টি স্বর্ণের কানের দুলসহ নগত ১১হাজার টাকা লুট করে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।
-
আশাশুনিতে চোরের উপদ্রব বৃদ্ধি
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: সাতক্ষীরা-আশাশুনিতে বাসা-বাড়িতে, দোকানে চুরি বেড়ে গেছে। বিভিন্ন এলাকায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। ছিচকে ও গ্রিলকাটা চোরদের উপদ্রবে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। সংঘবদ্ধ চোরেরা এতই বেপরোয়া হয়ে উঠেছে যে, চুরির সময় কেউ দেখে ফেললে তাদের আঘাত করতে উদ্ধত্ত হচ্ছে। চোরচক্রের দৌরাত্ম্য বড় রকমের উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। উল্লেখ, চুরির সব ঘটনা থানা-পুলিশ পর্যন্ত যায় না। যে সব ঘটনা থানা-পুলিশের গোচরে আনা হয়, তারও অধিকাংশের ক্ষেত্রে মামলা হয় না, হয় জিডি; তারও তদন্ত হয় না ঠিকমতো। অনেক সময় সিসি ক্যামেরার ফুটেজ দিয়েও কাজ হয় না। থানা-পুলিশ চুরির বেশির ভাগ ঘটনার ক্ষেত্রেই কোনো আগ্রহ প্রদর্শন করেনা। পুলিশের অনীহা এবং ঝামেলার ভয়ে অনেকে থানা-পুলিশের স্মরণাপন্ন হতে চায় না। এসব নানা কারণে চোরের উৎপাত না কমে বরং বাড়ছেই। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন পাড়া-মহল্লায় পুলিশের নিয়মিত টহলের অনুপস্থিতি এবং চুরির ঘটনায় তেমন কোনো প্রতিকার না পাওয়ার কারণে চোরদের বাড় এতটা বাড়তে পেরেছে। আশাশুনির বুধহাটা পুরিশ তদন্দ কেন্দ্র বেশ কয়েকদিন ধরে মাদকবিরোধী অভিযানে ব্যস্ত,কিন্ত তাদেও চোখের সামনে প্রতিনিয়ত চুরি হচ্ছে সেটা তার খেয়াল রাথেন না।। সম্প্রতি আশাশুনির বুধহাটার নাথপাড়া,পেদ্দার পাড়ায় প্রতিদিন কোন না কোন বাড়ীতে চুরি সংঘঠিত হচ্ছে। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে একই রাতে দুই বাড়ি ও তিন দোকানে দু:সাহসিক চুরি ও দস্যুবৃত্তির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়েগেছ। চোরেরা এত বেপরোয়া যে,শ্রী উলার স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে চোর ও দস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু জানান, এলাকায় একই সাথে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। বাজারে কয়েকটি সিসি ক্যামেরা আছে, যার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করি খুব দ্রুত ঘটনার সাথে জড়িতদের প্রশাসন শনাক্ত করতে পারবে।আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের জানান, চুরির ঘটনা জানার সাথে সাথে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। জড়িতদের গ্রেফতার করতে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হচ্ছে।ভুক্তভোগীরা মনে করে, পাড়া-মহল্লায় নিয়মিত টহল, চুরির মামলার দ্রুত তদন্ত ও বিচার এবং পুলিশের কাছে তাদের যে তালিকা আছে তা ধরে গ্রেফতার অভিযান চালালে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। পুলিশের তরফে দাবি করা হয়েছে, পুলিশ নিয়মিত এলাকায় টহল দিচ্ছে। ছিচকে চোরদের গ্রেফতার করা হচ্ছে। একটি সমস্যার কথাও বলা হয়েছে। বলা হয়েছে, কোনো চোরকে একাধিকবার গ্রেফতার করা হয়, কিন্তু কয়েক দিনের মধ্যেই তারা ছাড়া পেয়ে একই কাজে জড়িয়ে পড়ে বলে তাদের দমন করতে বেগ পেতে হচ্ছে।
-
দেবহাটায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের অভিযানে এক ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। আটক আসামী উপজেলার খলিশাখালি এলাকার রুস্তম আলীর ছেলে আল আমিন (৩২)। বুধবার (১৯ জুলাই) দেবহাটা থানার এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহটা থানাধীন খলিশাখালি এলাকা হইতে উক্ত আসামীকে গ্রেফতার করে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক দেবহাটা থানা এলাকায় অপরাধ দমনে নিয়মতি অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ড চলমান রয়েছে।
-
দেশের উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক সভা
লিটন ঘোষ বাপি, দেবহাটা: দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে ক্রিশ্চিয়ান এইডের কারিগরি এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় নাগরিক উদ্যোগের বাস্তবায়িত প্রকল্প কার্যক্রমের অংশ হিসাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলামের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুল ওহাব, উপজেলা তথ্য অফিসার মৌসুমি সুলতানা। বক্তরা বলেন, নাগরিক উদ্যোগ পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করে। দেশের বিভিন্ন উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সক্রিয় অংশগ্রহন করাতে হবে। কাউকে বাদ দিয়ে কোন উন্নয়ন সম্ভব না। তাই সবাইকে এক সাথে নিয়ে কাজ করতে হবে। একই সাথে এই শ্রেণির মানুষের শারীরিক, মানুষিক, যৌন হয়রানি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সমাজের দলিত, ক্ষুদ্রনৃগোষ্টি, প্রতিবন্ধী, হিজড়া শ্রেণির মানুষকে মুলধারার সাথে সমন্বয় করে তাদেরকে আরো এগিয়ে নিতে হবে। উল্লেখ্য, নাগরিক উদ্যোগ ১৯৯৫ সাল থেকে নাগরিকের “সুশাসন ও মানবাধিকার” এর সুরক্ষা ও বিকাশে তৎপর চালানো এবং বিশেষভাবে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে।