দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৩
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে জি-৩ জাতের রুই মাছ চাষে ব্যাপক আগ্রহ বাড়ছে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২৩
জুলাই ১৯, ২০২৩ ০ কমেন্ট 463 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জে জি-৩ জাতের রুই চাষে সম্ভাবনা দেখছেন মৎস্যচাষীরা। ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত দ্রুত বর্ধনশীল জি-৩ জাতের রুই মাছ চাষে সম্ভাবনা দেখছেন সাতক্ষীরার কালিগঞ্জ মৎস্য চাষীরা। অন্যান্য প্রজাতির রুই মাছের তুলনায় এটি যেমন দ্রুত বর্ধনশীল, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। ফলে এ প্রজাতির রুই মাছ চাষে আগ্রহ বাড়ছে চাষীদের মাঝে। উপজেলার কয়েক জন মৎস্যচাষী জানান, গত মৌসুমে যশোর থেকে দুই হাজার পিস জি-৩ রুই মাছের পোনা সংগ্রহ করে ঘেরে অবমুক্ত করেন। ১৫০ গ্রাম ওজনের প্রতিটি পোনা সাত-আট মাস পর ২ কেজি থেকে ২ কেজি ৫০০ পর্যন্ত ওজন হয়েছে। তিন মাস পর ওই মাছ বিক্রি করবেন বলে জানান তারা। তখন একেকটি রুই মাছ চার কেজির মতো ওজন হতে পারে বলে আশা করছেন। তাদের হিসাব অনুযায়ী পুরো এক বছরে তিন হাজার রুই মাছের উৎপাদন খরচ হবে ৬-৭ লাখ টাকা। আর বাজারে ১৫-১৬ লাখ বিক্রি হবে বলে ধারণা করছেন তাদের। মৎস্যচাষী আব্দুল সেলিম বলেন, এর আগে এত দ্রুত বর্ধনশীল কোনো প্রজাতির রুই মাছ তিনি পাননি। মৎস্য চাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এটি। তবে এ প্রজাতির রুই মাছের পোনা দেশে সরবরাহ খুবই কম। পোনার পর্যাপ্ত সরবরাহ থাকলে ব্যাপকভাবে লাভবান হতে পারবেন মৎস্যচাষীরা। কারণ বাজারে সব সময় বড় রুই মাছের চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায়।
হিরারচক গ্রামের খুকু ফিশ অ্যান্ড এগ্রো ফার্মের স্বত্বাধিকারী হাফিজুর রহমান জানান, চলতি মৌসুমে যশোর থেকে জি-৩ জাতের রুই মাছের রেণু পোনা সংগ্রহ করে পরীক্ষামূলক ঘেরে নার্সিং করেন। তিনি বলেন, দুই মাসের মধ্যে অবিশ্বাস্য গ্রোথ এসেছে ওই পোনার। মাত্র দুই কেজি রেণু পোনা নার্সিং করে এরই মধ্যেই প্রায় ৩০ মণ বিক্রি করেছেন। এখনো তার ঘেরে যে পরিমাণ পোনা মজুদ রয়েছে তা হয়তো আরো ২০-২৫ মণ হতে পারে। মাত্র দুই মাসে রেণু থেকে প্রতিটি পোনা ৪৫-৫০ গ্রাম পর্যন্ত ওজন হয়েছে।
ওয়ার্ল্ড ফিশের দায়িত্বরত যশোর অঞ্চলের মার্কেটিং স্পেশালিস্ট মো. হাসনাল আলম জানান, রুই মাছের প্রাকৃতিক প্রজননের জন্য বিখ্যাত দেশের তিনটি প্রধান নদী হালদা, পদ্মা ও যমুনা। এসব নদীর রুই থেকে ওয়ার্ল্ড ফিশের বিজ্ঞানীদের ১০ বছরের গবেষণার ফলে উদ্ভাবিত জেনেটিক্যালি ইমপ্রুভড জি-৩ রুই। গবেষণার প্রতিটি স্তরে ওয়ার্ল্ড ফিশের বিজ্ঞানীরা এ রুইয়ের জিনগত বৈশিষ্ট্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা ও পর্যবেক্ষণ সম্পন্ন করেছেন আমেরিকায় অবস্থিত তাদের ল্যাবরেটরিতে। গবেষণাকালীন রাজশাহী ও খুলনা বিভাগের ১৯টি খামারের বিভিন্ন পুকুরে এ রুই নদীর রুইয়ের চেয়ে ৩৭ শতাংশ এবং হ্যাচারির সবচেয়ে ভালোমানের রুইয়ের চেয়েও ৫০-৫৫ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে বলে দেখা গিয়েছে।
তিনি আরো জানান, জি-৩ রুই কোনো হাইব্রিড রুই নয়। এটি সম্পূর্ণভাবে আমাদের দেশীয় রুই। হালদা-পদ্মা ও যমুনা নদীর রুইয়ের মধ্য থেকে জিনগতভাবে সর্বোৎকৃষ্ট মাছের প্রজননের মাধ্যমে এ রুই উদ্ভাবন করা হয়েছে। আর এ কারণে জি-৩ রুইয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ রুইয়ের চেয়ে বেশি। এটি প্রতিকূল পরিবেশেও ভালো বাড়ে। সাধারণ রুই যেখানে এক বছরে ১ থেকে দেড় কেজির বেশি বড় হয় না, সেখানে ভালোভাবে যত্ন নিলে একেকটি জি-৩ রুই ৩ কেজি পর্যন্ত ওজন হয়। এ রুই দেখতে অত্যন্ত সুন্দর এবং খেতেও সুস্বাদু।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত জি-৩ জাতের রুই এ জেলার মৎস্য চাষীদের জন্য আশার আলো দেখাচ্ছে। তিনি বলেন, গত বছর থেকে সাতক্ষীরার কিছু কিছু এলাকায় জি-৩ জাতের রুই মাছ বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। এ প্রজাতির রুই মাছ চাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে চাষীদের মাঝে। বেশি পরিসরে এটি চাষ করতে হলে পোনার সরবরাহ বাড়াতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে আবারও এক বাড়িতে ডাকাতি
পরবর্তী পোস্ট
ব্রহ্মরাজপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলার ফাইনাল খেলা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting