Author: kobirubel.satnadee

  • ৩টি এয়ারগান ও বিপুল পরিমাণ কার্তুজসহ যুবক আটক

    সাতনদী ডেস্ক: কলারোয়া থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনাকালে ৩টি এয়ারগান ও বিপুল পরিমান এয়ারগানের কার্তুজসহ বেলা ১১টার সময় চন্দনপুর ইউনিয়নের কাতপুর এলাকা থেকে একজন আসামী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) মো. ইব্রাহিম হোসেন (৪০) কে আটক করা হয়। আটকৃত আসামী যশোর জেলার শার্শা উপজেলার পারের কায়বা গ্রামের মো. রমজান আলী দালালের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

  • দেবহাটা থানা পুলিশের একজন গ্রেপ্তার

    স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে শেখ ইশারা আলীকে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের শেখ মহব্বত আলীর ছেলে। মামলা নং সিআর-৬৪৫/২২ (কালি:)। বৃহস্পতিবার রাতে দেবহাটা থানা পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ৬ বছরেও সংস্কার হয়নি কালিগঞ্জ টু তালতলা সড়ক

    আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ কলেজ মোড় ভায়া তালতলা সড়কটি দীর্ঘ ছয় বছরেও সংস্কার হয়নি। কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার আংশিক সর্বসাধারণের চলাচলের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ উপজেলা ও জেলা শহরের বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। কিন্তু বিগত ২০১৭ সাল থেকে সড়কটি বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে আছে। তবে কালিগঞ্জ থেকে পুলিন বাবুর হাটখোলা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটির সংস্কারের জন্য গত এক বছর পূর্ব থেকে কাজ শুরু করেন। ধীর গতির কারণে সংস্কার এখনো শেষ হয়নি।কালিগঞ্জ কলেজ মোড় থেকে কৃষ্ণনগর ভেগীরহাট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার জুড়ে সড়কের পিচ উঠে বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত হয়ে এ যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে অবৈধ টলী ও ডাম্পার চলাচলের কারণে উপজেলার শাখা সড়ক ডেবে মাটি বের হয়ে গেছে, খানা-খন্দরে পরিণত হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলে কাদায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো সড়কজুড়ে। জানা যায়, দীর্ঘদিন ধরে বাইপাস সড়কসহ উপজেলার সংযোগ সড়কে কোনো সংস্কার না হওয়ায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে গত ৫/৬ দিনের টানা বৃষ্টিতে সড়কটি একেবারে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়লেও নজরে পড়েনি প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের। এলাকাবাসী জানায়, সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বড় বড় গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছে যানবাহন। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করছে যাত্রী ও পণ্যবাহী অনেক পরিবহণ।কালিগঞ্জ উপজেলা প্রকৌশলীর মুঠোফোনে জানার চেষ্টা করলে, ফোনটি সুইচ অফ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • শ্যামনগরে কোস্টল ইয়ুথ নেটওয়ার্কের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    সাতনদী ডেস্ক: ‘সুবজ ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে উপকূলীয় যুব সংগঠন কোস্টল ইয়ুথ নেটওয়ার্ক শ্যামনগরের কাশিমাড়ী ইউনিটের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় সংগঠনের উদ্যোগে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাশিমাড়ী ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, অধ্যক্ষ এস এম আব্দুল হাই, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর পরিচালক এস এম রাইসুল ইসলাম, আহবায়ক আলতাম হোসেন, সদস্য সচিব স্বপন দাস প্রমুখ। উদ্বোধনী দিনে কলেজ ক্যাম্পাসে নিম, বাদাম, জাম, বেদারুলসহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।

  • সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মাও. আব্দুল খালেকের ইন্তেকাল

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদর আসনের সাবেক সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাও. আব্দুল খালেক মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি গত চলতি ৭ জুলাই সাতক্ষীরা কারাগারে স্ট্রোক করলে কারা কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল, পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সর্বশেষ খুলনা ২৫০ শর্যাবিশিষ্ট হাসপাতালে প্রিজন বেডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহষ্পতিবার সন্ধা ৫টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য নাতী-নাতনী রেখে গেছেন।

    মাওলানা আব্দুল খালেক বড় জামাই বর্তমান কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল গফফর জানান, ২০১৫ সালে তার শ^শুরকে গ্রেফতারের পর ২০১৮ সালের ৫ মার্চ তার বিরুদ্ধে মানবতাবিরোধি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২৪ মার্চ ২০২২ , বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্ত র্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। গ্রেফতারের পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি জেলখানাতেই ছিলেন।
    অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল এমনই একজন ব্যক্তিত্ব হিসেবে সাতক্ষীরার সর্বস্তরের মানুষের কাছে পরিচিত। তিনি সাতক্ষীরা বাসীর সুখে-দুঃখে, সুদিনে-দুর্দিনে সব সময় সাথে ছিলেন। সাতক্ষীরার উন্নয়নে তার অবদান বলে শেষ করা যাবে না। তিনি আরো জানান, তিনি শুধু সাতক্ষীরারই নেতা নন। তিনি একজন প্রবীণ জাতীয় নেতা। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন।
    মাওলানা আবদুল খালেক মন্ডল জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মাওলানা আবদুল খালেক মন্ডল সাতক্ষীরা আগরদাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
    মাওলানা আব্দুল খালেক মন্ডল একটি নাম, একটি ইতিহাস। আল্লাহ প্রদত্ত এক বিস্ময়কর প্রতিভা। ইসলামপ্রিয় জনগণের রুহানি উস্তাদ ও ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রতিটা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাতক্ষীরা জেলার মাটি, আলো-বাতাস এবং মানুষের সাথে একাত্ম হয়ে আছে তার জীবন, তার সংগ্রাম। তার চিন্তা চেতনা আর সাহসিকতা আর বলিষ্ঠতা এ অঞ্চলের ছাত্র যুব সমাজ তথা ইসলাম প্রিয় মানুষের জন্য আদর্শ হয়ে থাকবে। ২০০১-২০০৬ মেয়াদে তিনি সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য হিসেবে সর্বমহলে নিজেকে একজন সৎ, দক্ষ ও অমায়িক নেতার আসনে অধিষ্ঠিত করেছেন। তিনি, ব্যক্তি জীবনে অল্পে তুষ্ট, স্বচ্ছ চিন্তা, সরল জীবন-যাপনে অভ্যস্থ, অত্যন্ত ভদ্র ন¤্র্র, মার্জিত, পরিশীলিত, মৃদুভাষী এক অসাধারণ ইসলামী ব্যক্তিত্ব ছিলেন মাওলানা আব্দুল খালেক। নির্লোভ, পরোপকারী, দৃঢ়চেতা, সংগ্রামী জননেতা আব্দুল খালেক তাই খুব অল্প সময়ে সাতক্ষীরার এই জনপদের মানুষের হৃদয়ে স্থান করে নেয়। জনগণ তাকে বার বার জনপ্রতিনিধি হিসেবে মনোনিত করেন। যেসব মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে মাওলানা আব্দুল খালেক মন্ডলকে ফাঁসির মতো সর্বোচ্চ দন্ডে দন্ডিত করা হলো তা ন্যায়বিচারের ইতিহাসকে কলঙ্কিত করেছে। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অপরাধের তদন্তে স্বাধীনতাত্তোর গঠিত বিভিন্ন তদন্ত কমিশনের চূড়ান্ত রিপোর্ট এবং সরকারি নথিতে কোথাও তাঁর নাম ছিল না। ট্রাইব্যুনাল গঠনের পূর্ব পর্যন্ত তথাকথিত মিথ্যা অভিযোগে সারা বাংলাদেশে তাঁর বিরুদ্ধে কোনো মামলা তো দূরে থাক একটি জিডি পর্যন্ত করা হয়নি।
    সংশ্লিষ্টরা জানান বাংলাদেশকে যারা তাঁবেদার রাষ্ট্র বানাতে চায় তাদের অবৈধ স্বার্থ হাসিলের পথে মাওলানা আব্দুল খালেক ও তাঁর দল জামায়াতে ইসলামীকে তারা প্রধান বাধা হিসেবে ধরে নিয়েছে। সে জন্য পরিকল্পিতভাবে সর্বজন শ্রদ্ধেয়, গণমানুষের প্রাণিপ্রিয় এ নেতাকে, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে মিথ্যা অভিযোগ ও সাজানো সাক্ষীর ভিত্তিতে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করার চক্রান্ত চলছে।
    সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডলের মৃত্যুকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃত্তি দিয়েছেন সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। এক শোক বানিতে তারা বলেন,“সরকার ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। সরকার মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে নিজেদের দলীয় লোকদের দ্বারা আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায়ে তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তারা বলেন, অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডল সাতক্ষীরা অঞ্চলের একজন অবিসংবাদিত নেতা। তিনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ছাত্র জীবনের সকল পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন। কারাগারের বন্দী জীবনে তিনি কুরআন হিফজ করেন।

  • ভোমরায় ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে হেলপারের মৃত্যুর গুঞ্জন

    রুবেল হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্গত ভোমরা স্থলবন্দরে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে রাজ (২৮) নামের এক ট্রাক হেলপারের মৃত্যুর গুঞ্জন উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ভোমরা বন্দরে সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের অফিসের সামনে যশোর-ট ১১-২৮৩৫ নম্বরের হেলপার রাজ (২৮) যশোর-ট ১১-০৭৪৮ নম্বর ট্রাকের নিয়ে ছায়ায় ঘুমাচ্ছিলেন। এমতাবস্তায় ট্রাকটির চালক ট্রাকটি চালু করে বন্দরে প্রবেশের উদ্দেশ্যে পরিচালনা করলে হেলপার রাজ ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি সুত্রকে নিশ্চিত করেন। নিহত রাজের বাড়ি যশোরে বলে জানা গেছে। এ ঘটনায় রাজকে পিষ্ঠকারীর ট্রাকটির চালক ও রাজ যে ট্রাকের হেলপার ছিলেন সে ট্রাকের চালক মিলে রাজকে একটি গাড়িতে করে চিকিৎসার উদ্দেশ্যে সাতক্ষীরা শহর অভিমুখে নিয়ে আসে। তবে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এরকম কোন মৃতদেহ বা আহত রোগীর সন্ধান পাওয়া যায় নি।
    এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, সকালে ভোমরায় এরকম একটি ঘটনার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই দুই ট্রাকের চালক মিলে হেলপার রাজকে চিকিৎসার জন্য একটি গাড়িতে করে নিয়ে আসে। কোথায় নিয়ে গেছে আমরা এখনো জানতে পারি নি। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

  • তালায় ডেঙ্গু পরিরোধে জনসচেতনতা সৃষ্টি

    সাতনদী ডেস্ক: ‘সচেতন হউন, ডেঙ্গু পরিরোধ করুন’ স্লোগানে তালায় ডেঙ্গু পরিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার উপজেলার খেশরা ইউনিয়নে সামাজিক সেচ্ছাসেবী সেবামূলক সংগঠন ছাত্র ঐক্য ফাউন্ডেশন’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে খেশরা ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড পর্যায়ে স্কুল, বাজার ও মসজিদে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু পরিরোধ করার কার্যক্রম এবং ২য় দিন মুড়াগাছা আদর্শ বাজার, শাহপুর নিলিবিরি বাজার এবং হরনগর পুরাতন বাজারে ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা মুলক কার্যক্রম পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেন ছাত্র ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো. আজমীর হোসাইন হৃদয়, সহ সভাপতি মো. মাসুস মোড়ল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি ইসলাম জয়, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তৌহিদ আলম, সদস্য জহিরুল হাসান, তাছিন লিমন, আশরাফুল ইসলাম, সরদার শাহরিয়ার, বিল্লাহ গাজি, আপন, আতার আলি, মেহেরাজ ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

  • আশাশুনিতে সেফটি ট্যাংকিতে নেমে দুজনের মর্মান্তিক মৃত্যু

    আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে সেফটি ট্যাংকিতে নেমে এক শ্রমিক অজ্ঞান হয়ে গেলে তাকে উদ্ধার করতে বাড়ির মালিক বাসুদেব বিশ্বাসের ছেলে আসুতোষ বিশ্বাস নামলে দম আটকে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যু শ্রমিকের নাম মিলন সরকার ও মালিকের ছেলের নাম আশুতোষ বিশ্বাস। গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে এঘটনা ঘটে। মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের ছেলে মিলন (২২) রাজমিস্ত্রীর যোগাড়ের কাজ করেন। গতকাল পাশে কাজ শেষে এক সপ্তাহ আগে ঢালাইয়ের কাজ করে রাখা বাসুদেব বিশ্বাসের বাড়িতে সেফটি ট্যাংকির ঢাকনা খুলে ভিতরে নেমে স্যানিটারিং এর বাঁশ খুলে বাইরে দিচ্ছিল শ্রমিক মিলন। কয়েক মুহুর্তের মধ্যে তিনি চিৎকার করে বেহুঁশ হয়ে পড়ে যান। শুনতে পেয়ে বাড়ির মালিকের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫) তাকে উদ্ধার করতে ট্যাংকিতে নামলে তিনিও চিৎকার করে বেহুঁশ হয়ে পড়েন। বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করেন এবং এসময় ঐপথে যাওয়া সাতক্ষীরা ফায়ার স্টেশনের গাড়ি তাদেরকে নিয়ে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ঘটনাস্থলে যাওয়া এএসআই আব্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেফটি ট্যাংকিতে নেমে কি কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত ছাড়া বলা যাবেনা। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকি ঢাকা থাকায় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে, গ্যাসে দম আটকে তাদের মৃত্যু ঘটতে পারে। স্থানীয় ইউপি চেয়ানম্যান ওমর ছাকি পলাশ মর্মান্তিক মৃত্যুর খবরে মর্মাহত হয়েছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

  • হিরো আলমকে নিয়ে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য: পররাষ্ট্রমন্ত্রী

    জাতীয় ডেস্ক:

    ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে ১২ দূতাবাসের বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এটাকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। বুধবার বিকালে মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, আমি অ্যাক্টিভিস্ট ডিপ্লোম্যাটদের সম্পর্কে বলতে চাই- আমেরিকায় যখন-তখন লোক মেরে ফেলে, তখন কি তারা বিবৃতি দেয়, জাতিসংঘ কি বিবৃতি দিয়েছে? তারা কি বলেছে যে, আমেরিকাতে লোক মারা যায় কেন?

    ক্যামব্রিজে ফয়সাল নামে একজন বাংলাদেশি ছেলে মারা গেলো। জাতিসংঘ কি বলেছে- ওই ছেলের মৃত্যুর তদন্ত কতদূর এগুলো? কিংবা রাষ্ট্রদূতরা কি দলবেঁধে কোনও বিবৃতি দিয়েছে? আপনারা কেন তাদের জিজ্ঞাসা করেন না? যখন তাদের দেশে লোক মারা যায়- তখন কেন বিবৃতি দেয় না।

    মন্ত্রী বলেন, এটি গ্রহণযোগ্য নয়। কেন মারলো সেটি তদন্ত করে দেখতে হবে। এমন হতে পারে সেটিতে কেউ জড়িত ছিল, যা আমরা জানি না। হয়তো আমাদের নির্বাচনে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করার জন্য কেউ এটি করিয়েছে।

    মন্ত্রী আরও বলেন, হয়তো কেউ আমাদের আগামী নির্বাচন চায় না। একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি করার জন্য, বানচাল করার জন্য অকাম-কুকাম শুরু করছে।

    সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমেরিকাতে যখন-তখন লোক মারে। এগুলো নিয়ে কখনও প্রশ্ন করেছেন? কেন নয়? আপনাদের প্রশ্ন করা উচিত। আপনাদেরও এসব বিষয়ে সজাগ হওয়া উচিত।

    শুধু আমার দেশে হলেই হইচই শুরু করে দেন। তিনি বলেন, অন্য কোনও দেশে হইচই করে কেউ? আমাকে একটি রিপোর্ট দেন- সেখানে একজন লোক মারা যাওয়ার পরে একটি বিবৃতি তারা দিয়েছে। কিছু দিন আগে ফ্রান্সে কতগুলো লোক আক্রান্ত হলো। ওরা কি দলবেঁধে বিবৃতি দিয়েছিল? কাজেই কেন শুধু বাংলাদেশ হলে তারা বিবৃতি দেয়। এখন সময় এসেছে ওইসব বিবৃতি বন্ধ করার। তারা আমাদের কাছে বিবৃতি না দিয়ে আপনাদের কাছে দেয়। এটি গ্রহণযোগ্য নয় বলে তিনি জানান।

    তিনি বলেন, এই যে আমেরিকানরা এলো- আপনারা দুনিয়া খেয়ে ফেলেছেন। আমেরিকান আসছে কেন? সম্পর্কের উন্নতি করতে চান বলে প্রেসিডেন্ট বাইডেন একটির পর একটি দল পাঠাচ্ছেন। আর আপনারা সেখানে খালি সন্দেহ খোঁজেন। আমার সঙ্গে ব্লিঙ্কেন সাহেবের বৈঠক হয়েছে- কীভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, অন্য কোনও বিষয় নয়। বিদেশ থেকে কেউ এলে আপনারা খালি ষড়যন্ত্র শুরু করেন-এটি বন্ধ করেন।

    উল্লেখ্য, হিরো আলমের ওপর হামলায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ ১২ দূতাবাস যৌথভাবে তীব্র নিন্দা জানিয়েছে বুধবার সকালে। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা ১৭ই জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। দূতাবাস ও হাইকমিশনসমূহ হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন।

  • আ.লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করছে: মির্জা আব্বাস

    জাতীয় ডেস্ক:

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘গত ১৫ বছর আপনাদের অত্যাচার সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আপনারা গতকাল নোয়াখালীতে আমাদের লোক মেরেছেন, লক্ষ্মীপুরে লোক মেরেছেন। আপনারা শান্তি সমাবেশের নামে অশান্তি করছেন। আমাদের সমাবেশে তো কোনও অশান্তি হয় না। অনেক ছাড় দিয়েছি। আর কাউকে ছাড় দেওয়া হবে না।’

    বুধবার (১৮ জুলাই) সকালে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

    সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘অত্যাচার অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। অত্যাচারের জবাব দেবো। ছেড়ে দেওয়ার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। সুতরাং গণতান্ত্রিক আন্দোলনে আমার কথা বলার অধিকার আদায় করবো।’
    তিনি বলেন, ‘এক দফা এক দাবি, এই প্রত্যয়ে আজ এই পদযাত্রা। বাধা অতিক্রম করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।’
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন সংবিধান থেকে একচুলও নড়বেন না। আমরাও সংবিধানের বাইরে যাবো না। কিন্তু খায়রুল হকের সংবিধান না, বাংলাদেশের সংবিধান। যে সংবিধানে কাটাছেঁড়া করা হয়নি, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচন চাই। যেটা খায়রুল হক ও আপনাদের সংবিধান, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাবো না।’

    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন।

    পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।