Author: kobirubel.satnadee

  • স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়াল

    জাতীয় ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭৮ টাকা। শুক্রবার (২১ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় এ দাম বাড়ানো হয়েছে।
    বাজুসের তথ্যমতে, নতুন ঘোষণা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।
    এর আগে গত ৭ জুন স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ৮ জুন থেকে কার্যকর হয়।

  • সাতক্ষীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবীদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

    সাতনদী ডেস্ক: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবীদের ৪ দফা দাবি দীর্ঘ একযুগেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। এক যুগ পূর্বে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি কেন অদ্যাবধি বাস্তবায়ন হয়নি, সেটি স্পষ্টকরণের জন্য সমাবেশ থেকে বক্তাগণ জানতে চান। সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নয়ন উৎপাদন সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করে রাজপথে ঠেলে দেয়া স্বাধীনতা বিরোধীচক্রের কাজ কিনা, সেটি খুঁজে বের করার জন্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তাঁর নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে দীর্ঘ ১০ মাস পূর্বে দায়িত্ব প্রদান করলেও কেন দাবিসমূহ বাস্তবায়নে কার্যত কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না, বিষয়টি জানা প্রয়োজন। তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রাজপথে ঠেলে দিয়ে প্রকৌশল কর্মক্ষেত্রকে অশান্ত করার কৌশল দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। আজ ২০ জুলাই বেলা ১১.০০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তাগণ এ মন্তব্য করেন। বক্তাগণ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর সংশোধিত গেজেট প্রকাশের দাবি জানান। সংগ্রাম পরিষদের আহ্বায়ক কামরুল আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ পলিটেকনিক, টিএসসি, এসএসসি (ভোক) এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলয়াধীন টিটিসির শিক্ষক-কর্মচারির শূন্য পদ পূরণসহ শিক্ষক সংকট নিরসন, স্থায়ীকরণ, পদোন্নতি, কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল টেনিং ভাতা ও বৃত্তির টাকা আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের পুরোপুরি বাস্তবায়ন, পলিটেকনিক শিক্ষায় বিদ্যমান ক্লাসরুম, ল্যাব/ ওয়ার্কসপ, কাঁচামাল সংকট নিরসনসহ বেসরকারি সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ ও সম্মানজনক পদবী প্রদানের দাবি জানান। অন্যদিকে সকল প্রকৌশল সংস্থায় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুসারে ১:৫ অনুপাতে গ্রহণযোগ্য অর্গানোগ্রাম প্রণয়ন, স্টেপ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ ও বকেয়া বেতন ভাতাদি প্রদান করা হয়নি, বিজেএমসি’র বন্ধ পাটকলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি বহাল রাখা, স্থাপত্য অধিদপ্তরসহ সকল সংস্থায় ডিপ্লোমা স্থপতিদের উপ-সহকারী স্থপতি পদ ও ১০ম গ্রেডে বেতন ভাতাদি নির্ধারণ ও পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিপ্লোমা স্থপতিদের সহকারী স্থপতি পদে পদোন্নতি প্রদান, মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা অনুযায়ী সিডিসি সনদ প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান কবির, সাতক্ষীরা জেনিক সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের সদস্য সচিব এম এম এ আবু জায়েদ বিন গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক আবেদুর রহমান, মোঃ জিয়াউদ্দীন, মোঃ আব্দল আলিম, অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কামরুজ্জামান, আসাদুজ্জামান খান, রবিউল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীগণ রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাকা পুল মোড় হয়ে পোষ্টঅফিস মোড় হয়ে ষ্টেডিয়াম ব্রীজ পার হয়ে সাতক্ষীরা আইডিইবি কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় তারা দাবির সপক্ষে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

  • ১৫ ব্রহ্মরাজপুরের গোয়ালপোতায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির উঠান বৈঠক

    সাতনদী ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“গোয়ালপোতা এলাকাটি খুবই অবহেলিত রয়েছে। এ দোষ আমার না। আপনাদের এলাকার জনপ্রতিনিধিরা রাস্তা খারাপ তা আমাকে জানায়নি। তবে দ্রুত এলাকাবাসীর ভোগান্তী দূর করা হবে এবং অবশ্যই আপনাদের রাস্তা হবে। এই এলাকার মানুষদেরকে ট্যাংকি দেওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের কথা ভাবেন বলেই তিনি মানবতার মা।” এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা ও ইউপি সদস্য ভৈরবী দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অর্পণ গায়েন অপু।

  • সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ‘সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এটি একটি ভালো উদ্যোগ। যত বেশি গ্রামের মানুষের কাছে যাওয়া যায় ততই বেশি গ্রামের মানুষের সার্ন্নিধ্য পাওয়া যায় তাদের কথা শোনা ও জানা যায়। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে বজ্রপাত রোধে সকলকে থাল গাছসহ বিভিন্ন ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করার আহবান জানান। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কেউ দলের আবার কেউ দলের বাহিরের। তাতে কোন অসুবিধা নেই। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের সঠিক ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এ দেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ কিন্তু কেউ পদ্মাসেত, কর্ণফূলি টানেল, মেট্রোরেল ও হাইওয়ে এক্সপ্রেস করেনি। জননেত্রী শেখ হাসিনা তাঁর বুদ্ধিমত্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দয়া করে আপনারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরুন।” বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন। ফিংড়ী ইউনিয়নের হলরুমে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মাসিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম ও সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা প্রাণসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার জয়ব্রত ঘোষ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার) ফাতেমা জোহরা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. করিমুল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, লাবসা ইউনিয়ন চেয়ারম্যান প্রতিনিধি ইউপি সদস্য বিশ^নাথ প্রমুখ। এসময় সদর উপজেলা পরিষদের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • শার্শার কায়বা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

    সোহাগ হোসেন, শার্শা: যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টা থেকে কায়বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ১ হাজার ৬শ ৯৫ টি কার্ডধারী পরিবারের মাঝে এই টিসিবি’র পণ্য বিতরণ করা হয়। এসময় বিতরণ করা হয় ৫ কেজি চাউল, ২ কেজি মসুরের ডাউল, ও ২ লিটার সয়াবিন তৈল যার মূল্য নির্ধারণ করা হয় (৪৭০) টাকা। টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৭নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুল ইসলাম, উপকৃষি কর্মকর্তা অসীম মজুমদার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান শামীমসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

  • কোনো তালিকায় নাম নেই ॥ বীর মুক্তিযোদ্ধা পরিচয়ে চালিয়ে যাচ্ছেন নানান অপকর্ম

    সাতনদী ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সন্তানের চাকুরী থেকে শুরু করে জমি দখল মিথ্যা মামলাসহ নানা ধরনের অপকর্ম করে চলেছেন সাতক্ষীরা সদরের আব্দুল খালেক মজলিশ নামের এক ব্যক্তি। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনতো করেননি বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিল। মুক্তিযুদ্ধের কোনো তালিকায়ও তার নাম নেই, গেজেট নেই। অথচ তিনি সবখানেই বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সকল সুযোগ সুবিধা গ্রহন করছেন। আব্দুল খালেক মজলিশ সাতক্ষীরা সদর উপজেলার দামারপোতা গ্রামের মৃত. পরশউল্লাহ মজলিশ এর ছেলে। মুক্তিযোদ্ধা সনদ জাল করে প্রতারণা ও মুক্তিযোদ্ধার ভুয়া সনদে পুত্রের চাকুরী গ্রহণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড ডেপুটি কমান্ডার মো. সফিক আহম্দ লিখিতভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বরাবর লিখিত আবেদন করেছেন। তিনি লিখিত আবেদনে উল্লেখ করেন, আব্দুল খালেক মজলিশ কোনো তাালকাভুক্ত মুক্তিযোদ্ধা নয়। মুক্তিযোদ্ধাদের কোনো ভোটার তালিকায় তার নাম নেই। সর্বশেষ বীর মুক্তিযোদ্ধাদের যে সমন্বিত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও তার নাম নেই। অথচ বীর মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা কোটায় তার দ্বিতীয় পুত্র মো. তৌহিদুজ্জামান মজলিশ বিআরডিবি’ ইউনিয়ন ডেভলপমেন্ট অফিসার পদে চাকুরী নিয়েছেন। তার অপর ৪ চারপুত্র পিতার ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে জমি দখল থেকে শুরু করে নানা অপকর্ম করে চলেছে। শুধু তাই নয় বীর মুক্তিযোদ্ধা পরিচয় বিভিন্ন ব্যক্তির নামে মিথ্যা মামলা করেও হয়রানী করছেন। তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। বিভিন্ন অফিস আদালতে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহন করছেন। এমনকি ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় সংগঠিত সহিংসতায় তাদের পরিবারের যুক্ত থাকার অভিযোগ রয়েছে। লিখিত আবেদনে বীর মুক্তিযোদ্ধা মো. সফিক আহম্দ মুক্তিযোদ্ধার ভূয়া সনদে সরকারি চাকুরী গ্রহণসহ সমগ্র বিষয়গুলি তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গত ১৩ জুন তারিখে লিখিতভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। মুত্তিযুদ্ধের কোনো তালিকায় নাম না থাকা, ভারতীয় তালিকা, মুক্তিবার্তা বা সরকারী গেজেট বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় নাম না থাকা প্রসঙ্গে আব্দুল খালেক মজলিশ বলেন, তার ঢাকায় কথা হয়েছে সব কাগজপত্র ঠিক করে পাঠিয়ে দেবে। যাচাই-বাছাইতে এবার তার নাম আছে বলে তিনি দাবী করেন। তিনি কোথায় মুত্তিযুদ্ধে অংশ নিয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দক্ষিণে’। কোথায় প্রশিক্ষণ নিয়েছেন সে প্রশ্নের জবাবেও বলেন, ‘দক্ষিণে’। মুক্তিযোদ্ধা হলে ভাতা পান কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার অনেক জায়গা-জমি আছে তাই তিনি ভাতা নেন না। তার ছেলে মুক্তিযোদ্ধা কোটায় চাকরী কী না এ প্রসঙ্গে তিনি বলেন, সে পরীক্ষা দিয়েছিল মুক্তিযোদ্ধা কোটা কী না তা তিনি বলতে পারবেন না। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান (মশু) বলেন, এধরনের ব্যক্তির মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নেই। তিনি মুক্তিযোদ্ধা পরিচয়ে যে কাজগুলি করছেন তা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক। তিনি কখনও কোথাও তালিকাভুক্তও হতে পারবেন না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, এ এবিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড ডেপুটি কমান্ডার মো. সফিক আহম্দ তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • স্মৃতির পাতায় স্মরণীয় নলতা হাইস্কুলের দরবেশ আলী স্যার

    আব্দুর রহিম, কালিগঞ্জ: মো. দরবেশ আলী ছিলেন একজন কিংবদন্তি শিক্ষক। অসামান্য প্রতিভাধর এই শিক্ষক তাঁর অক্লান্ত পরিশ্রম, মেধা, কর্মদক্ষতা, সততা ও একনিষ্ঠতার মাধ্যমে সাতক্ষীরার নলতাকে শিক্ষার তীর্থভূমিতে পরিণত করেন। তাঁর পরশে নলতা হাই স্কুল দেশের শ্রেষ্ঠ স্কুলের খ্যাতি অর্জন করে। তিনি দীর্ঘ ৩৯ বছর ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক ও রেক্টরের দায়িত্ব পালন করেন। একজন গৌরবদীপ্ত আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে যুগের পর যুগ অনস্মরণীয় থাকবেন। ১৯২৩ সালের ১ আগস্ট কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে মো. দরবেশ আলী জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে দক্ষিনশ্রীপুর মধ্য ইংরেজি স্কুল ম্যাট্রিক পাশ করেন। ১৯৪২ সালে বাগেরহাট পিসি কলেজ থেকে আই.এ পাশ করেন। ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন পিসি কলেজ থেকে বি.এ পাশ করেন। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড পাশ করেন। ১৯৫০ সালের ২৫ জুলাই ৮০ টাকা বেতনে নলতা হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬৮ সালে পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশের প্রেসিডেন্টের কাছ থেকে গ্রহণ করেন সর্বোচ্চ আসামরিক রাষ্ট্রীয় স্বীকৃতি ‘তমঘা-ই-খিদমত’ পুরস্কার। ১৯৮৩ সালে তিনি নলতা হাইস্কুল থেকে অবসর গ্রহণ করেন। তাঁর সময়ে প্রতিবছর ম্যাট্রিক পরীক্ষার ফলাফল মানে নলতা হাই স্কুলের জয়জয়কার। কাগজের শিরোনামে নলতা হাইস্কুল, বেতারের উচ্চারণে নলতা হাইস্কুল। প্রতিবছরই বোর্ডস্ট্যান্ড, কোন কোন বছর বিভিন্ন বিভাগে বোর্ডে প্রথম, আবার কোন বছর সারা বাংলাদেশেই প্রথম স্ট্যান্ড করতো নলতা হাই স্কুলের ছাত্র। এসব সফলতার পিছনে ছিল একজন দরবেশ স্যারের কঠোর পরিশ্রম, নিত্য সত্য-সাধনা। স্কুলই ছিল তাঁর ধ্যান-জ্ঞান-সাধনা-স্বপ্ন। শিক্ষার্থীদের মানুষ করতে তাঁর নিরন্তর পরিশ্রম। স্কুলে তিনি কঠোর প্রশাসক, ক্লাসে তিনি প্রাণবন্ত শিক্ষক, প্রাণপ্রিয় ছাত্রদের প্রয়োজনে-কষ্টে তিনি কোমলপ্রাণ পিতা, তাদের অসাধারণ ফলাফলে তিনি গর্বিত ছিলেন অভিভাবক। তাঁর আরেকটি প্রবন্ধে লিখেছেন-‘শিক্ষকতা একটি পবিত্র পেশা। সাধারণ পেশার অতিরিক্ত এখানে কিছু আছে। অন্য পেশা নিষ্প্রাণ কাগজ, ফাইল আর যন্ত্রপাতি সর্বস্ব। কিন্তু শিক্ষকতা জীবন্ত মানুষকে নিয়ে, কোমলমতি জ্ঞান-পিপাসু ছাত্র-ছাত্রীদের নিয়ে। এখানে হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপিত হয়। তাই শিক্ষকের দায়িত্ব যেমন মহান তেমনি গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য যে, অবিভক্ত বাংলার খুলনা জেলাধীন সাতক্ষীরা মহুকুমার কালিগঞ্জ থানার নলতা গ্রামের জমিদার বাবু ভঞ্জ চৌধুরী ১৯১৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। পরে অবিভক্ত বাংলার সহকারী ডিরেক্টর হযরত সাহসুফী আলহাজ্জ খানবাহাদুর আহছান উল্লাহ (রহ:) কর্তৃক বিদ্যালয়টির ছাত্র সংগ্রহ, হোষ্টেল নির্মাণ, বিদ্যালয় ভবন নির্মাণসহ বহু উন্নতি সাধিত হয়। ১৯১৯ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কতৃক বিদ্যালয় স্থায়ী স্বীকৃতি লাভ করে। ১৯১৭ সাল থেকে ১৯৪২ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন বিখ্যাত শিক্ষাবিদ জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী। ১৯৪৩ সাল থেকে বিজয় নাথ মুখার্জি এবং বাবু তারাপদ মুখার্জি ১৯৪৭ সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দেশ বিভাগের পর অত্র প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহনের জন্য হযরত পীর কেবলা আলহাজ্জ মো. দরবেশ আলীকে অনুরোধ করেন। ফলশ্রুতিতে ১৯৫৩ সাল থেকে ১৯৮৪ পর্যন্ত মোহা. দরবেশ আলী অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার প্রচেষ্টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৯৫ সালের ১৯ জুলাই তিনি ইন্তেকাল করেন। নলতা শরীফে তিনি আজও শিক্ষকদের শিক্ষক, হেড স্যারদের হেড স্যার। একজন গৌরবদীপ্ত আদর্শ শিক্ষক হিসেবে আনাগতকাল ধরে মানুষের মাঝে বেঁচে থাকবেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

  • দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা

    নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমোতুল্লাহ গাজী আসমান, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ দত্ত, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী শিক্ষা অফিসার মুনির চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী উন্নয়ন অফিসার তাজিয়ারা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, উপজেলা তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, সরকারি পাইলাট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা। এসময় সিদ্ধান্ত হয় যে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করা হবে। অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। এছাড়া পাঠ্যপুস্তক মোতাবেক উন্নত দেশের শিক্ষা বিষয়ক ভিডিও ডাবিং করে শিক্ষার্থীকে সরবাহ করা হবে। যাতে সহজে সব শিক্ষার্থী পাঠ্য বইয়ের বিষয়বস্তু সহজে বুঝতে পারবে। এছাড়া সারাদেশে ৫ লাখ ৩৫ হাজার নতুন প্রতিবন্ধীদের ভাতায় আওতায় আনা হবে। এ লক্ষে আগামী ১ আগষ্ট থেকে অনলাইনে যে কোন স্থান থেকে আবেদন করা যাবে। চলতি মাসে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। আগামী ৮ আগষ্ট বঙ্গমাতা ফজিলাতুননেছার জনবার্ষিকী পালন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়। এছাড়া সরকারি সকল দপ্তরের উন্নয়ন কর্মকান্ডে কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে এবং সেটি প্রমাণিত হলে শতভাগ কাজ সম্পন্ন না হলে বিল ছাড় করা হবে না বলে কঠোর হুশিয়ারী দেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান।

  • শ্যামনগরে স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীকে কোপালেন প্রেমিক

    জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগরে স্ত্রীর পরোকিয়া প্রেমের জেরে স্বামী আসাদুলকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রেমিক মিন্টু গাজী। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আসাদুল গুরত্বর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মিন্টু গাজী ওই গ্রামে খোকন গাজীর ছেলে। মিন্টু এবং আসাদুল সম্পর্কে আপন মামাতো ভাই। আসাদুল একই গ্রামে রফিকুল ইসলামের ছেলে। সূত্রমতে, আসাদুলের স্ত্রীর সহিত মিন্টু দীর্ঘ বছরখান ধরে পরোকিয়া প্রেম করে আসছে। এঘটনায় ইতোপূর্বে গ্রাম্য সালিশে প্রেমিক মিন্টুকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। কিন্তু কে শোনে কার কথা। ঘটনারদিন রাতে স্থানীয় সিরাজুল ইসলামের বাড়ির পাশে একা পেয়ে মিন্টু আসাদুলকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরত্বর আহত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে পার্শ্ববর্তীরা দ্রুত উদ্ধার করে আসাদুলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় শ্যামনগর থানায় মামলা প্রক্রিয়াধীন।

  • কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের কর্মী সমাবেশ

    সাতনদী ডেস্ক: কলারোয়ার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন দ্বাদাশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে শাকদহ বাজারে ওই কর্মী সভার আয়োজন করা হয়। উপজেলা আ.লীগের সহ, সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ইউপি সদস্য ফরিদউজ্জামান খানের পরিচালনায় কর্মী সভায় অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী গাজী, কলারোয়া পৌর সভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, ইউপি সদস্য আহম্মাদ আলী, আমানুর রহমান, ইব্রাহিম খান প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।