Author: kobirubel.satnadee

  • সুন্দরবনে হরিনের ফাঁদ ও বিষের বোতলসহ দুজন আটক

    জিয়াউর রহমান, শ্যামনগর: সুন্দরবনে কাঁকড়া ধরার পাশ নিয়ে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে কোবাতক স্টেশনের সদস্যরা। শুক্রবার (২১ জুলাই) ভোর ও রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোবাতক বন-স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে বন সদস্যরা সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকাসহ জেলেকে আটক করে। আটক কৃত দুই জেলেরা হলো, কয়রা থানার ছোট আংটিহারা গ্রামের মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

  • শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

    জিয়াউর রহমান শ্যামনগর: শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে নিজ ঘরে টেবিল ফ্যানের বৈদতিক তারে ঘুমান্ত অবস্থায় হাত লাগায় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। সে উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত মতিয়ার রহমান গাজীর ছেলে। পারিবাকি সূত্রে জানা যায়, রাতে ঘুমান্ত অবস্থায় টেবিল ফ্যানের বৈদতিক তারে গাত লাগায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে গুরত্বর আহত হয়। পরিবারের লোকেরা তরিকুল ইসলামকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আশাশুনিতে চিংড়ীতে পুশ

    ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা (more…)

  • কলারোয়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

    কলারোয়া সংবাদদাতা: কলারোয়ায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক পাচার ও সেবনকারী মো. আব্দুল করিম (৫৪)কে আটক করেছে পুলিশ। কলারোয়া থানা সূত্রে জানা গেছে, ২১ জুলাই থানার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক পাচারকারী আব্দুল করিম কে আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার গয়ড়া গ্রামের মৃত অম্বত আলীর পূত্র। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

  • যে ৭ কারণে সম্পর্ক শেষ হয়ে যায় নীরবে

    সাতনদী ডেস্ক:

    টিকে থাকার জন্যই আমরা একজন সঙ্গী বাছাই করি। অথচ এই সঙ্গীর সঙ্গেই হয় মনোমালিন্য। সম্পর্কে ধরে ফাটল। সুসম্পর্কের যেমন লক্ষণ থাকে, সম্পর্ক নড়বড়ে হওয়ারও লক্ষণ ফুটে ওঠে আমাদের নানান কর্মকাণ্ডে। তবে অনেক সময় এসব লক্ষণ আমরা ধরতে পারি না। বিশেষজ্ঞরা এসব চিহ্নিত করেছেন, পাশাপাশি সম্পর্ক নড়বড়ে হলে কী করণীয়, সে সম্পর্কেও বলেছেন। চলুন, সম্পর্কে ভাঙন ধরার কারণ এবং সমাধানের পরামর্শগুলো জানা যাক।

     

    ১. একে অপরের প্রতি ঘৃণা

    যুক্তরাষ্ট্রের গটম্যান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ দুই মনোবিজ্ঞানী জন ও জুলি গটম্যান। তাঁরা প্রায় ৪০ বছর দাম্পত্য জীবন নিয়ে গবেষণা করেছেন। তাঁদের মতে, একে অপরের প্রতি ঘৃণা প্রদর্শনের কারণে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। যেমন ধরুন, সঙ্গীর পছন্দকে অপমান বা অবজ্ঞা করা, কথায় ঘৃণা প্রকাশ করা কিংবা সঙ্গীকে উপহাস করা। এসব আচরণ সঙ্গীর আত্মবিশ্বাস এবং অনুভূতিকে নাড়া দেয়। সহজভাবে বললে, পারস্পরিক সম্মান হারানো যেকোনো সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দেখা দিতে পারে। তাই একে অপরকে ঘৃণা নয়, কাছে টেনে নিন।

    ২. একে অপরকে তিরস্কার

    সঙ্গীর আচরণ বা ব্যবহার নিয়ে তিরস্কার করে সমস্যার সমাধান করতে চাইলে আপনি ব্যর্থই হবেন। তাহলে আপনি কীভাবে সঙ্গীর সমস্যার কথা বলবেন? বিশেষজ্ঞরা বলেন, শব্দচয়নে সতর্ক হতে হবে। ‘তুমি সব সময় এ রকম করো’ বা ‘তুমি কখনোই এটা পার না’—এ ধরনের কথা না বললেই মঙ্গল। বরং সমস্যাটা বুঝিয়ে বলুন, পরিণতিটা বুঝিয়ে আলোচনায় বসুন। আর তা না করলে সঙ্গী ভাববে, তিনি কখনোই ভালো কিছু করেন না। আর এতেই সম্পর্ক শেষের সূচনা হতে পারে। তাই একে অপরকে তিরস্কার না করে কীভাবে সম্পর্কের ভীত শক্ত করা যায়, সে চেষ্টা করুন।

    ৩. অযৌক্তিক তুলনা করা

    সিনেমায় যা হয়, তা বাস্তবে চাইলেও সম্ভব না। এমনকি আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যেসব তারকাদের দেখি, তাদের সঙ্গে বাস্তবের জীবনযাপনের সম্পর্ক সামান্যই। তাই তারকাদের সঙ্গে সঙ্গীর তুলনা করে কিছু প্রত্যাশা করলে স্বাভাবিকভাবেই হতাশ হবেন। পর্দার তারকা এবং বাস্তবের জীবনসঙ্গী যে এক নয়, তা আপনাকে বুঝতে হবে। আর এসব বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তর্ক করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাইলে বাস্তবের মাটিতে পা রাখুন, সঙ্গীর প্রতি প্রত্যাশা হোক যুক্তিসংগত।

    ৪. সমস্যায় নীরব থাকা

    আপনার পছন্দমতো কাজ করতে না পারলে কি সঙ্গীর থেকে দূরে সরে যাবেন? হতে পারে আপনি দিনের পর দিন এটা নিয়ে বিরক্ত হন। সঙ্গীর সঙ্গে এ বিষয়ে আলোচনা না করে হয়তো নীরব থাকেন। হয়তো ভাবেন, নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। কিন্তু এভাবে নীরব থাকলে আপনাদের সম্পর্কের মধ্যে দেয়াল তৈরি হবে। সেই দেয়াল ভেদ করে আর বেরিয়ে আসা সম্ভব হয় না। ধীরে ধীরে সম্পর্ক ঠুনকো হয়ে যায়। একসময় আর সম্পর্ক বাঁচিয়ে রাখা যায় না। তাই নীরব না থেকে সঙ্গীর সঙ্গে গঠনমূলক আলোচনা করুন। দুজনের মতামত নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছান।

    ৫. সঙ্গীকে গুরুত্ব না দেওয়া

    একে অপরকে অগ্রাধিকার দেওয়া, সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া যেকোনো সম্পর্কের মৌলিক বিষয়। অনেক সময় আপনার মনে হতে পারে, সঙ্গীকে খুশি রাখতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। সঙ্গীর জন্য বন্ধুবান্ধব এবং পরিবারকে সময় দেওয়ার ফুরসতও পাচ্ছেন না। এমন পরিস্থিতি যে সামনে আসে না, তা নয়। তাই বলে হুট করে চটে না গিয়ে কথা বলুন। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সঙ্গীর পরামর্শ নিন। আপনার সঙ্গী যেন বুঝতে পারে, আপনি তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

    ৬. শারীরিকভাবে কাছাকাছি না আসা

    কাছে আসা বলতে মোটেও যৌনতা বোঝায় না, একে ভালোবাসা বলতে পারেন। এই ভালোবাসার মধ্যে আছে কাছে এসে বসা, স্পর্শ করা, জড়িয়ে ধরা ও চুমু দেওয়ার মতো বিষয়আশয়। অর্থাৎ, আপনার সঙ্গী যেন বুঝতে পারে, সে আপনার কাছে মূল্যবান। এতে সম্পর্কের গভীরতা বাড়ে। একে অপরকে ভালোভাবে জানাবোঝা হয়।

    ৭. আত্মসচেতনতার অভাব

    আগের ছয়টি পয়েন্ট পড়ার পর যদি মনে হয়, এসব লক্ষণের সবই আপনার সঙ্গীর মধ্যে আছে কিন্তু আপনার মধ্যে নেই, তাহলে বুঝতে হবে আপনার আত্মসচেতনতার অভাব আছে। আপনাকে আরও সচেতন হতে হবে। অন্যের সঙ্গে ঝগড়ার সময় আপনি যেভাবে প্রতিক্রিয়া দেখান, তা পরিবর্তন করতে হবে। হয়তো আত্মসচেতনতার অভাবে আপনি আপনার সঙ্গীকে অযথা দায়ী করছেন। যেকোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাই নিজে সচেতন হওয়া বেশি গুরুত্বপূর্ণ।

    সূত্র: রিডার্স ডাইজেস্ট

  • দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশিদের মন্তব্য অযাচিত: পররাষ্ট্রমন্ত্রী

    পাঁচ গুণী শিল্পীর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনেছবি: প্রথম আলো

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে বিদেশিদের মন্তব্য অযাচিত। বিদেশে প্রায় লোক মেরে ফেলে, কিন্তু এগুলো নিয়ে আমরা কখনো হইচই করি না। আমাদের দেশের মিডিয়া ওদের (বিদেশিদের) খুব বেশি পাত্তা দেয়। ওরা বললেই বড় করে দেখে। এর ফলে ওরা মজা পায়। মনে করে, তারা এই দেশের সম্রাট। তাই তারা যেকোনো বিষয়ে কথা বলে।’

    শুক্রবার দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ কে আব্দুল মোমেন বলেন, ‘পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশনে ৪০ জনের মতো লোক মারা গেল। একটা দেশও কোনো কথা বলেনি। কিন্তু আমাদের দেশে কারে কী করল, সেটি নিয়ে চিৎকার শুরু করে। এইটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারেকাছে নেই।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করব, বিদেশি অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূত যাঁরা, তাঁরাও আগামীতে এ ধরনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না।’

    পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমি যা বলতে চাচ্ছি, বিভিন্ন দেশে লোক যে মারা যায়, ইউএন কিংবা বিভিন্ন দেশ দল বেঁধে বা অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতদের কখনো কোনো স্টেটমেন্ট দিতে আমি দেখিনি। সাংবাদিকদের প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনারা কি কেউ দেখেছেন, দেখে থাকলে বলেন, কোন কোন দেশ দল বেঁধে বা অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা স্টেটমেন্ট দিয়েছেন?’

    আন্দোলন-সংগ্রামে পুলিশ বাধা দেয় না দাবি করে আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি যখন পাবলিক ও প্রাইভেট প্রপারটি ধ্বংস করে, তখন পুলিশের রেসপনসিবিলিটি টু প্রটেক্ট এবং সেটা আমরা নেব। সরকার হিসেবে সেটা আমাদের দায়দায়িত্ব। ইংল্যান্ডে পুলিশ কীভাবে অত্যাচার করে দেখেছেন? আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলে! আমেরিকাতে দেখেছেন, পুলিশ কীভাবে গলাচিপে মেরে ফেলে। আমাদের পুলিশ অত্যন্ত সহনশীল। একটা-দুইটা হয়তো কেস ডিফারেন্ট (ভিন্ন) হতে পারে। দে ফলো রুলস।’

    সাংবাদিকদের বিদেশিদের পাত্তা না দেওয়ার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। তাঁদের দেশের পুলিশ কী করে, সেই বিষয়ে জিজ্ঞাসা করার আহ্বান জানান তিনি।

    এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সিলেটে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জেলা সংস্কৃতি কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।

    জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২ পদকপ্রাপ্ত গুণী শিল্পীরা হলেন মিহিরকান্তি চৌধুরী (লোকসংস্কৃতি), পূর্ণিমা দত্ত রায় (কণ্ঠসংগীত), চম্পক সরকার (নাট্যকলা), জ্যোতি ভট্টাচার্য্য (আবৃত্তি) ও মো. মিনু মিয়া (যন্ত্রসংগীত)। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের সম্মাননা পদক, সম্মাননা চেক, সনদ ও উত্তরীয় তুলে দেন অতিথিরা।

  • একাধিক পদে চাকরি দিচ্ছে ইসলামী ব্যাংক, বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছর

    চাকরি ডেস্ক:

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকটিতে ১২ ক্যাটাগরির পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৩ আগস্ট পর্যন্ত অনলাইনে ও ডাকযোগে আবেদন করতে পারবেন।

    ১. পদের নাম: এসইভিপি (হেড অব এইচআর উইং)
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ২. পদের নাম: ইভিপি (হেড অব এইচআর উইং)
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ৩. পদের নাম: এসইভিপি (হেড অব সফটওয়্যার ডিভিশন), আইসিটি উইং

    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ৪. পদের নাম: ইভিপি (হেড অব সফটওয়্যার ডিভিশন), আইসিটি উইং
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ৫. পদের নাম: এসভিপি (হেড অব সফটওয়্যার ডিভিশন), আইসিটি উইং

    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫২ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ৬. পদের নাম: ভিপি (সফটওয়্যার ডিভিশন), আইসিটি উইং
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫০ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ৭. পদের নাম: এসএভিপি (সফটওয়্যার ডিভিশন), আইসিটি উইং
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ৮. পদের নাম: এসইভিপি (হেড অব ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ডিভিশন), আইসিটি উইং
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই/ ইইই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ৯. পদের নাম: ইভিপি (হেড অব ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ডিভিশন), আইসিটি উইং
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই/ ইইই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ১০. পদের নাম: এসভিপি (হেড অব ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ডিভিশন), আইসিটি উইং
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫২ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই/ ইইই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ১১. পদের নাম: ভিপি (ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ডিভিশন), আইসিটি উইং
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই/ ইইই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ১২. পদের নাম: এসএভিপি (ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ডিভিশন), আইসিটি উইং
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    বয়সসীমা: ৩০ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫০ বছর
    বেতন: ইসলামী ব্যাংকের নিয়ম অনুসারে
    যোগ্যতা: সিএসই/এসই/ ইইই বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাস এবং ১৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    আবেদন প্র্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। এছাড়া কুরিয়ার বা ডাকযোগেও আবেদন করা যাবে।

    আবেদনপত্রের পাঠানোর ঠিকানা: হিউম্যান রিসোর্স উইং, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

  • রুশ সেনাদের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন

    জাতীয় ডেস্ক:

    ইউক্রেন দেশটিতে রুশ বাহিনীর বিরুদ্ধে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অভিযানে ‘কার্যকরভাবে’ ব্যবহার করা হচ্ছে ক্লাস্টার বোমা।

    ক্লাস্টার যুদ্ধাস্ত্র হলো একটি বোমা যা বাতাসে উন্মুক্ত হয় এবং বিস্তৃত এলাকাজুড়ে ছোট ছোট ‘বোমা’ ছিটিয়ে দেয়। বোমাগুলো একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে, যেমন- ট্যাংক ও সামরিক সরঞ্জাম। হাজার হাজার ছোট অবিস্ফোরিত বোমাগুলো তাজা অবস্থায় রয়ে যায়। নিক্ষেপের কয়েক দশক পরও এগুলো বিস্ফোরিত হয়ে মানুষকে হত্যা ও পঙ্গু করে দেয়। বেসামরিক নাগরিকদের হুমকির কারণে ১০০ টিরও বেশি দেশে এই বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

    যদিও বোমাগুলো কেবল রুশ সেনাদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হবে বলে অঙ্গীকার করেছে ইউক্রেন সরকার। জন কিরবি বলেন, ‘ইউক্রেন বোমাগুলো কার্যকরভাবে ব্যবহার করছে। এসব বোমা রাশিয়ার প্রতিরক্ষামূলক কৌশলে প্রভাব ফেলছে।’
    ইউক্রেনের গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণের সময় গোলাবারুদ ফুরিয়ে গেছে বলে সতর্ক করার পর যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয়। মার্কিন মিত্র যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং স্পেন এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করলেও তাতে গুরুত্ব দেয়নি বাইডেন প্রশাসন। তবে সিদ্ধান্তটা যে বেশ ‘কঠিন’ ছিল তা স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
    গত বছর বেসামরিক এলাকাসহ ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া একই ধরনের ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে।বোমা পাঠানোর মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের কাছেও একই ধরনের অস্ত্র রয়েছে। প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে।
  • ডেন্টিস্ট আবু হাসানের পিতার মৃত্যুতে সাতক্ষীরা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শোক

    প্রেস বিজ্ঞপ্তি :

    বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন সভাপতি ডেন্টিস্ট আবু হাসান এর পিতা, ঝাউডাঙ্গা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বর আয়জ্জদীন মোড়ল আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি….. রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক, মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

    বিবৃতি দাতারা হলেন- সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, যুগ্ম সম্পাদক অনির্বাণ সরকার, নান্টু পদ পাল, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মজুমদার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মোস্তফা জামিলুল বাশার, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালেক, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মহাসিনা আরা, নির্বাহী সদস্য আব্দুল কাদের, আলহাজ্ব আবু কাওছার, আলহাজ্ব আব্দুস সবুর, মিজানুর রহমান, সেলিম মোহাম্মাদ সিদ্দিকী, এস এম হাদিউজ্জামান, মফিজুল ইসলাম, আলহাজ্ব রফিকুল ইসলাম, আবু ছালেক, আব্দুস সাত্তার, আলহাজ্ব আব্দুল গফুর, আলমগীর হোসেন, দীনেশ দত্ত প্রমুখ।

  • চার দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞা ঘিরে আলোচনা যেন শেষ হচ্ছে না। এবার জানা গেল নতুন খবর। বিভিন্ন অভিযোগে নতুন আরও চারটি দেশের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ চারটি হলো নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। এগুলোর মধ্যে নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ছয়জনের নাম রয়েছে।
    বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। ‘সেকশন ৩৫৩ করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট ২০২৩’ নামের এই প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে।
    মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেন। তারা উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির কাজে লিপ্ত হয়েছেন।
    গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিসহ নানা অভিযোগে এসব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার কারণে তারা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে কারও মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে।