দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবর

যে ৭ কারণে সম্পর্ক শেষ হয়ে যায় নীরবে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২১, ২০২৩
জুলাই ২১, ২০২৩ ০ কমেন্ট 510 ভিউস

সাতনদী ডেস্ক:

টিকে থাকার জন্যই আমরা একজন সঙ্গী বাছাই করি। অথচ এই সঙ্গীর সঙ্গেই হয় মনোমালিন্য। সম্পর্কে ধরে ফাটল। সুসম্পর্কের যেমন লক্ষণ থাকে, সম্পর্ক নড়বড়ে হওয়ারও লক্ষণ ফুটে ওঠে আমাদের নানান কর্মকাণ্ডে। তবে অনেক সময় এসব লক্ষণ আমরা ধরতে পারি না। বিশেষজ্ঞরা এসব চিহ্নিত করেছেন, পাশাপাশি সম্পর্ক নড়বড়ে হলে কী করণীয়, সে সম্পর্কেও বলেছেন। চলুন, সম্পর্কে ভাঙন ধরার কারণ এবং সমাধানের পরামর্শগুলো জানা যাক।

 

১. একে অপরের প্রতি ঘৃণা

যুক্তরাষ্ট্রের গটম্যান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ দুই মনোবিজ্ঞানী জন ও জুলি গটম্যান। তাঁরা প্রায় ৪০ বছর দাম্পত্য জীবন নিয়ে গবেষণা করেছেন। তাঁদের মতে, একে অপরের প্রতি ঘৃণা প্রদর্শনের কারণে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। যেমন ধরুন, সঙ্গীর পছন্দকে অপমান বা অবজ্ঞা করা, কথায় ঘৃণা প্রকাশ করা কিংবা সঙ্গীকে উপহাস করা। এসব আচরণ সঙ্গীর আত্মবিশ্বাস এবং অনুভূতিকে নাড়া দেয়। সহজভাবে বললে, পারস্পরিক সম্মান হারানো যেকোনো সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দেখা দিতে পারে। তাই একে অপরকে ঘৃণা নয়, কাছে টেনে নিন।

২. একে অপরকে তিরস্কার

সঙ্গীর আচরণ বা ব্যবহার নিয়ে তিরস্কার করে সমস্যার সমাধান করতে চাইলে আপনি ব্যর্থই হবেন। তাহলে আপনি কীভাবে সঙ্গীর সমস্যার কথা বলবেন? বিশেষজ্ঞরা বলেন, শব্দচয়নে সতর্ক হতে হবে। ‘তুমি সব সময় এ রকম করো’ বা ‘তুমি কখনোই এটা পার না’—এ ধরনের কথা না বললেই মঙ্গল। বরং সমস্যাটা বুঝিয়ে বলুন, পরিণতিটা বুঝিয়ে আলোচনায় বসুন। আর তা না করলে সঙ্গী ভাববে, তিনি কখনোই ভালো কিছু করেন না। আর এতেই সম্পর্ক শেষের সূচনা হতে পারে। তাই একে অপরকে তিরস্কার না করে কীভাবে সম্পর্কের ভীত শক্ত করা যায়, সে চেষ্টা করুন।

৩. অযৌক্তিক তুলনা করা

সিনেমায় যা হয়, তা বাস্তবে চাইলেও সম্ভব না। এমনকি আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যেসব তারকাদের দেখি, তাদের সঙ্গে বাস্তবের জীবনযাপনের সম্পর্ক সামান্যই। তাই তারকাদের সঙ্গে সঙ্গীর তুলনা করে কিছু প্রত্যাশা করলে স্বাভাবিকভাবেই হতাশ হবেন। পর্দার তারকা এবং বাস্তবের জীবনসঙ্গী যে এক নয়, তা আপনাকে বুঝতে হবে। আর এসব বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তর্ক করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাইলে বাস্তবের মাটিতে পা রাখুন, সঙ্গীর প্রতি প্রত্যাশা হোক যুক্তিসংগত।

৪. সমস্যায় নীরব থাকা

আপনার পছন্দমতো কাজ করতে না পারলে কি সঙ্গীর থেকে দূরে সরে যাবেন? হতে পারে আপনি দিনের পর দিন এটা নিয়ে বিরক্ত হন। সঙ্গীর সঙ্গে এ বিষয়ে আলোচনা না করে হয়তো নীরব থাকেন। হয়তো ভাবেন, নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। কিন্তু এভাবে নীরব থাকলে আপনাদের সম্পর্কের মধ্যে দেয়াল তৈরি হবে। সেই দেয়াল ভেদ করে আর বেরিয়ে আসা সম্ভব হয় না। ধীরে ধীরে সম্পর্ক ঠুনকো হয়ে যায়। একসময় আর সম্পর্ক বাঁচিয়ে রাখা যায় না। তাই নীরব না থেকে সঙ্গীর সঙ্গে গঠনমূলক আলোচনা করুন। দুজনের মতামত নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছান।

৫. সঙ্গীকে গুরুত্ব না দেওয়া

একে অপরকে অগ্রাধিকার দেওয়া, সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া যেকোনো সম্পর্কের মৌলিক বিষয়। অনেক সময় আপনার মনে হতে পারে, সঙ্গীকে খুশি রাখতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। সঙ্গীর জন্য বন্ধুবান্ধব এবং পরিবারকে সময় দেওয়ার ফুরসতও পাচ্ছেন না। এমন পরিস্থিতি যে সামনে আসে না, তা নয়। তাই বলে হুট করে চটে না গিয়ে কথা বলুন। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সঙ্গীর পরামর্শ নিন। আপনার সঙ্গী যেন বুঝতে পারে, আপনি তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

৬. শারীরিকভাবে কাছাকাছি না আসা

কাছে আসা বলতে মোটেও যৌনতা বোঝায় না, একে ভালোবাসা বলতে পারেন। এই ভালোবাসার মধ্যে আছে কাছে এসে বসা, স্পর্শ করা, জড়িয়ে ধরা ও চুমু দেওয়ার মতো বিষয়আশয়। অর্থাৎ, আপনার সঙ্গী যেন বুঝতে পারে, সে আপনার কাছে মূল্যবান। এতে সম্পর্কের গভীরতা বাড়ে। একে অপরকে ভালোভাবে জানাবোঝা হয়।

৭. আত্মসচেতনতার অভাব

আগের ছয়টি পয়েন্ট পড়ার পর যদি মনে হয়, এসব লক্ষণের সবই আপনার সঙ্গীর মধ্যে আছে কিন্তু আপনার মধ্যে নেই, তাহলে বুঝতে হবে আপনার আত্মসচেতনতার অভাব আছে। আপনাকে আরও সচেতন হতে হবে। অন্যের সঙ্গে ঝগড়ার সময় আপনি যেভাবে প্রতিক্রিয়া দেখান, তা পরিবর্তন করতে হবে। হয়তো আত্মসচেতনতার অভাবে আপনি আপনার সঙ্গীকে অযথা দায়ী করছেন। যেকোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাই নিজে সচেতন হওয়া বেশি গুরুত্বপূর্ণ।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশিদের মন্তব্য অযাচিত: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

রিলেটেড পোস্ট

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ওয়েবসাইটে নেই কোন...

জুন ২৭, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting