দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১১
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবীদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২০, ২০২৩
জুলাই ২০, ২০২৩ ০ কমেন্ট 554 ভিউস

সাতনদী ডেস্ক: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবীদের ৪ দফা দাবি দীর্ঘ একযুগেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। এক যুগ পূর্বে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি কেন অদ্যাবধি বাস্তবায়ন হয়নি, সেটি স্পষ্টকরণের জন্য সমাবেশ থেকে বক্তাগণ জানতে চান। সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নয়ন উৎপাদন সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করে রাজপথে ঠেলে দেয়া স্বাধীনতা বিরোধীচক্রের কাজ কিনা, সেটি খুঁজে বের করার জন্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তাঁর নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে দীর্ঘ ১০ মাস পূর্বে দায়িত্ব প্রদান করলেও কেন দাবিসমূহ বাস্তবায়নে কার্যত কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না, বিষয়টি জানা প্রয়োজন। তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রাজপথে ঠেলে দিয়ে প্রকৌশল কর্মক্ষেত্রকে অশান্ত করার কৌশল দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। আজ ২০ জুলাই বেলা ১১.০০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তাগণ এ মন্তব্য করেন। বক্তাগণ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর সংশোধিত গেজেট প্রকাশের দাবি জানান। সংগ্রাম পরিষদের আহ্বায়ক কামরুল আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ পলিটেকনিক, টিএসসি, এসএসসি (ভোক) এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলয়াধীন টিটিসির শিক্ষক-কর্মচারির শূন্য পদ পূরণসহ শিক্ষক সংকট নিরসন, স্থায়ীকরণ, পদোন্নতি, কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল টেনিং ভাতা ও বৃত্তির টাকা আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের পুরোপুরি বাস্তবায়ন, পলিটেকনিক শিক্ষায় বিদ্যমান ক্লাসরুম, ল্যাব/ ওয়ার্কসপ, কাঁচামাল সংকট নিরসনসহ বেসরকারি সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ ও সম্মানজনক পদবী প্রদানের দাবি জানান। অন্যদিকে সকল প্রকৌশল সংস্থায় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুসারে ১:৫ অনুপাতে গ্রহণযোগ্য অর্গানোগ্রাম প্রণয়ন, স্টেপ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ ও বকেয়া বেতন ভাতাদি প্রদান করা হয়নি, বিজেএমসি’র বন্ধ পাটকলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি বহাল রাখা, স্থাপত্য অধিদপ্তরসহ সকল সংস্থায় ডিপ্লোমা স্থপতিদের উপ-সহকারী স্থপতি পদ ও ১০ম গ্রেডে বেতন ভাতাদি নির্ধারণ ও পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিপ্লোমা স্থপতিদের সহকারী স্থপতি পদে পদোন্নতি প্রদান, মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা অনুযায়ী সিডিসি সনদ প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান কবির, সাতক্ষীরা জেনিক সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের সদস্য সচিব এম এম এ আবু জায়েদ বিন গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক আবেদুর রহমান, মোঃ জিয়াউদ্দীন, মোঃ আব্দল আলিম, অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কামরুজ্জামান, আসাদুজ্জামান খান, রবিউল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীগণ রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাকা পুল মোড় হয়ে পোষ্টঅফিস মোড় হয়ে ষ্টেডিয়াম ব্রীজ পার হয়ে সাতক্ষীরা আইডিইবি কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় তারা দাবির সপক্ষে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১৫ ব্রহ্মরাজপুরের গোয়ালপোতায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির উঠান বৈঠক
পরবর্তী পোস্ট
স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়াল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting