দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪০
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত-...
সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে
একটি স্বপ্ন, একটি পরিকল্পনা, একটি ভবিষ্যৎ ——কামাল উদ্দিন
কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

আ.লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করছে: মির্জা আব্বাস

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২৩
জুলাই ১৯, ২০২৩ ০ কমেন্ট 493 ভিউস

জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘গত ১৫ বছর আপনাদের অত্যাচার সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আপনারা গতকাল নোয়াখালীতে আমাদের লোক মেরেছেন, লক্ষ্মীপুরে লোক মেরেছেন। আপনারা শান্তি সমাবেশের নামে অশান্তি করছেন। আমাদের সমাবেশে তো কোনও অশান্তি হয় না। অনেক ছাড় দিয়েছি। আর কাউকে ছাড় দেওয়া হবে না।’

বুধবার (১৮ জুলাই) সকালে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘অত্যাচার অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। অত্যাচারের জবাব দেবো। ছেড়ে দেওয়ার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। সুতরাং গণতান্ত্রিক আন্দোলনে আমার কথা বলার অধিকার আদায় করবো।’
তিনি বলেন, ‘এক দফা এক দাবি, এই প্রত্যয়ে আজ এই পদযাত্রা। বাধা অতিক্রম করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন সংবিধান থেকে একচুলও নড়বেন না। আমরাও সংবিধানের বাইরে যাবো না। কিন্তু খায়রুল হকের সংবিধান না, বাংলাদেশের সংবিধান। যে সংবিধানে কাটাছেঁড়া করা হয়নি, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচন চাই। যেটা খায়রুল হক ও আপনাদের সংবিধান, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাবো না।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন।

পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এসএসসি’র ফল প্রকাশ ২৮ জুলাই
পরবর্তী পোস্ট
হিরো আলমকে নিয়ে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য: পররাষ্ট্রমন্ত্রী

রিলেটেড পোস্ট

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting