দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৯
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ শিক্ষক কারাগারে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২৩
জুলাই ১৭, ২০২৩ ০ কমেন্ট 376 ভিউস

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
সাতনদী ডেস্ক: কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেপ্তারকৃত ৪ শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে,নিহত রাজপ্রতাপ দাসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে নিহতের বাবা দীনবন্ধু দাস বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আব্দুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, অবকাশ কুমার খাঁ ও সিদ্ধার্থ রায় চৌধুরী। এছাড়াও অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৪ জনকে। পলাতক সিদ্ধার্থ রায় চৌধুরী ছাড়া বাকী ৪ শিক্ষক গ্রেপ্তার রয়েছেন। ঘটনার বিবরনে জানা যায়, ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর জন্মদিনে কেক কেটে স্কুলের ছাদে টিকটক করার বিষয়টি জানতে পেরে রোববার সকাল ১০টার দিকে সেখানে ছুঁটে যান সহকারী শিক্ষক অবকাশ খাঁ ও মনিরুল ইসলাম। টিকটক বন্ধ করতে বলায় রাজপ্রতাপসহ নবম শ্রেণীর চার ছাত্র রাজী হয়নি। এ সময় রাজপ্রতাপসহ চার ছাত্রকে চড় থাপ্পড় মারেন শিক্ষক অবকাশ খাঁ। এরপর রাজপ্রতাপ বাড়ি এসে বাথরুমে ঢুকে বমি করতে করতে বের হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে রোববার দুপুর আড়াইটার দিকে সে মারা যায়। পরে তার মরদেহ স্কুলের সামনে রেখে এলাকার লোকজন ব্যাপক বিক্ষোভ ও স্কুলে ভাঙচুর চালায় এমনকি তারা প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ও সহকারী শিক্ষক অবকাশ খাঁকে গ্রেপ্তারের দাবিতে তারা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। মারপিট করা হয় শিক্ষক অবকাশ খাঁ, মনিরুল ইসলাম ও হাসানকে। পরে তারা প্রধান শিক্ষকের রুম, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকদের রুমে ভাঙচুর চালায়। নয়টি মটর সাইকেল ভেঙে ফেলে এবং দুটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রোববার সন্ধ্যার পরে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে থানায় আনা হলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে রাজপ্রতাপ দাসের নিহতের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। এবিষয়ে নিহতের দাদা মধু কুমার দাস জানান, রাজপ্রতাপ দাস রোববার না খেয়ে স্কুলে আসে। এছাড়া আগে থেকে তার কিছু শারীরিক সমস্যা ছিল। তার মৃত্যুর কারণ সঠিক করে কিছু বলতে পারছিনা। তবে তার ভাইয়ের নিহতের ঘটনায় যদি শিক্ষকরা দায়ি থাকেন, তবে তাদের শাস্তি দাবি করছি। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, নিরাপত্তার কথা ভেবে আসামীদের সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছিল। বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নাবিকের সহায়তায় ৩শ দুস্থ্য পরিবারে খাদ্য ও পুষ্টির টাকা প্রদান
পরবর্তী পোস্ট
শ্যামনগরে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting