Author: kobirubel.satnadee

  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণায় সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ

    আব্রাহাম লিংকন, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যরা গত কয়েক বছরে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে বেড়েই চলছে। প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে অনেকেই। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে,তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপ কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে যথাযথ পদক্ষেপ এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরের সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির উদ্যোগে ‘ডেঙ্গু সম্পর্কে জানব,নিরাপদ থাকব’স্লোগানে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি ডেঙ্গু সচেতনতায় সবাইকে সচেতন করতে সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের সড়কে এই কর্মসূচি পরিচালনা করা হয়। লিফলেট প্রদানের পাশাপাশি পথচারীদের মধ্যে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার নানা দিক তুলে ধরেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যরা। পথচারীরা এমন উদ্যোগের প্রশংসা করেন ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপকে ধন্যবাদ জানান। সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলফাত হোসেন বলেন, বর্তমানে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের নিজেদের যেমন সচেতন হতে হবে, তেমনি অন্যকেও সচেতন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আলিফ, সহ সভাপতি সাব্বির হোসেন, উপদেষ্টা জিএম আমিনুর রহমান, উপদেষ্টা গাজী মনিরুজ্জামান মিশুক, প্রমুখ। এসময় বক্তারা বলেন, একটু সচেতন হলেই এডিস মশার বংশবিস্তার এবং ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। কিন্তু সচেতনতার ঘাটতি দেখা দিচ্ছে দেশজুড়ে। সবচেয়ে বেশি অসচেতন দরিদ্র শ্রেণির মানুষজন। ডেঙ্গু রোগের লক্ষণ এবং করণীয় দিক সম্পর্কে মানুষকে জানাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যরা। নিরক্ষর মানুষের মধ্যে লিফলেট প্রদানের পাশাপাশি তাদের কাছে গিয়ে বুঝিয়ে দিয়েছেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সভাপতি মো. সোহেল রানা। সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভ্যানচালক, মোটরবাইক চালক, চায়ের দোকানদারসহ অন্যান্য ক্রেতা এবং কাঁচাবাজারে প্রবেশ করে ছিন্নমূল মানুষদের ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধে করণীয় সম্পর্কে বলেন। লিফলেট বিতরণের মধ্যেই কারো কখনো রক্তের প্রয়োজন হলে যেন অবশ্যই সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যদের জানানো হয়,সে বিষয়টি বলেন।

  • কলারোয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে বলফিল্ড বয়েজ একাদশ চ্যাম্পিয়ন

    কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ৪দলীয় ফুটবল টুর্নামেন্টে বলফিল্ড বয়েজ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকাল চারটায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ, সুমন কুমার দাসসহ বন্ধু মহল আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। “খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”- এই স্লোগানকে সামনে রেখে ফাইনালে মুখোমুখি হয় কলারোয়া বলফিল্ড বয়েজ একাদশ বনাম সাইফুল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বলফিল্ড একাদশ ৩-২ গোলে সাইফুল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বলফিল্ড বয়েজ একাদশের গোলকিপার তপু। টুর্নামেন্টে সেরা গোলকিপার নির্বাচিত হন সাইফুল একাদশের গোলকিপার হাফিজুল। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, সহকারী রেফারি ছিলেন রুহুল আমিন ও কামরুজ্জামান বাবু। খেলার ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। খেলা শুরুর আগে উভয়দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ মোল্লা, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম লাভলু ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমজান আহমেদ। আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, ফুটবল কোচ মাসউদুর রহমান মাসুূদ, কাজী শাহাজান, আয়োজক আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ।

  • তালার খলিলনগরে গোনালী -হরিশচন্দ্রকাটি ওয়ার্ডের সাংগঠনিক সভা

    বিশেষ প্রতিবেদক, তালা: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার খলিলনগর ইউনিয়েনের ৩নং (গোনালী- হরিশচন্দ্রকার্টি) ওয়ার্ড এর জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫ ঘটিকায় খলিলনগরের গোনালী টেকনিক্যাল কলেজ মাঠে যৌথ সাংগঠনিক সভায় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. হায়দার আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। তালা সদর ইউনিয়ন যুব সংহতি সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি সহ-সভাপতি ও খলিলনগর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, জাতীয় যুব সংহতি তালা উপজেলা শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) এস.এম তকিম উদ্দীন,যুব সংহতি নেতা মো. বাহারুল ইসলাম মোড়ল, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা ও তালা উপজেলা শাখার সাংগঠিন সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্র সমাজ নেতা ফয়সাল শেখ প্রমুখ। সভায়, এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে বিজয়ী করতে তালা উপজেলার ১২ টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড কমিটির পূর্ণগঠনের অংশ হিসেবে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এসময় (গোনালী- হরিশচন্দ্রকার্টি) ওয়ার্ড জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট, জাতীয় যুব সংহতির ২১ সদস্য বিশিষ্ট, জাতীয় কৃষক পার্টি, জাতীয় তরুণ পার্টি ও জাতীয় ছাত্র সমাজের ওয়ার্ড কমিটি পুন:গঠন করা হয়।

  • শ্যামনগরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে অনিন্দা রানী অনু (১৫) নামে এক ১০ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬টার সময় উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোট কুপট গ্রামে এ ঘটনা ঘটে। সে ছোট কুপট গ্রামে শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার বাউলিয়া ও ৪১নং ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুষ্প রানী বাউলিয়ার কন্যা এবং আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। পরিবারিক সূত্রমতে, রাত্রে পরিবারের সকলেই একসাথে খাওয়া শেষে পিতা-মাতার সাথে অনিন্দা রানীর মনোমালিন্য হয় এবং সকলেই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পিতা-মাতার সাথে অভিমান রাত্রের কোন এক সময় সে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের ডাকচিৎকারে ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সাতক্ষীরা জেলা কৃষকলীগের কার্যালর উদ্বোধন

    আব্দুর রশিদ: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে জেলা কৃষক লীগের কার্যালয় উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষাপটের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। এর পর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক আন্দোলন সংগ্রাম ও অত্যাচার-নির্যাতন সহ্য করে ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। বাংলাদেশ বর্তমান সময়ে একটি ভালো অবস্থানে রয়েছে। কিন্তু ষড়যন্ত্র থেকে নেই। তাঁর পরিবারের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। যারা স্বাধীনতায় বিশ^াস করেনা। যারা বাংলাদেশের পতাকা ও জাতীয় সংগীতকে বিশ^াস করেনা যারা বঙ্গবন্ধুর হত্যাকারী ছিল। তাদের বিচার বাংলার মাটিতে বিচার হয়েছে এবং চলমান রয়েছে। দেশ বিরোধী চক্রের আত্মীয় স্বজন ও সন্তানেরা ব্যাপকভাবে দেশী বিদেশী ষড়যন্ত্র করে যাচ্ছে। সামনে নির্বাচন, এ নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুত্তরাষ্ট্রসহ বিদেশী ষড়যন্ত্র চলছে। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যে চিন্তা ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারো জয়লাভ করবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।” এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি সেলিম রেজা মুকুল, এড. আল-মাহমুদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান কবির, সমবায় বিষয়ক সম্পাদক এস এম শহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, নির্বাহী সদস্য খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সম তাজমিনুর রহমান টুটুল প্রমুখ। অফিস উদ্বোধন শেষে জেলা কৃষক লীগের পক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুসরণ সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম।

  • সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এমপি জগলুল হায়দারের গনসংযোগ

    আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে ও জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগর চৌমুহনী হাট ও বাজারে আগত সর্বস্তরের জনগনের খোজখবরের পাশাপাশি ব্যাবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শনিবার (২২ জুলাই) বিকাল ৫ টায় গনসংযোগ ও কুশল বিনিময়ের সময় সরকারের উন্নয়ন তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মূখার্জী। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক আকবর কবীর, মথুরেশপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি সমশের ঢালী, সাধারন সম্পাদক এসএম আবুল হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ভবতোষ মন্ডল, রমজাননগর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সধারন সম্পাদক মাহবুব বাবু, শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, শ্যামনগর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা এসএম ফেরদাউস হায়দার, শ্যামনগর সরকারী কলেজ ছাত্রলীগ নেতা এসএম ফয়সাল হায়দারসহ ধলবাড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গনসংযোগটি মূহুর্তের মধ্যে হাজারও মানুষের সমাগম ঘটে। শত শত নেতাকর্মী ও হাজারো সাধারন জনগনের উপস্থিতিতে গণ সংযোগটি পথসভায় রুপান্তরিত হয়। সংসদ সদস্য এসএম জগলুল হায়দার তার বক্তব্য বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে, পদ্মা সেতুসহ অসংখ্য উন্নয়ন সাধিত হয়েছে, সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক নৌকাকে পুনরায় ভোট দিতে তিনি সকলকে আহ্বান জানান।’

  • সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানি সমস্যা ও রাস্তাঘাট-ড্রেনেজসহ বিভিন্ন সমস্যা সমাধানে শনিবার (২২ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। সভায় সাতক্ষীরা পৌরসভার পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত স্থগীত করায় সন্তোষ প্রকাশ করা হয়। সভায় বলা হয়, আধুনিকমানের সুযোগ সুবিধা সম্বলিত উন্নত নাগরিক সেবার মানোন্নয়নে সাতক্ষীরা পৌরসভার গৃহীত পদক্ষেপগুলো খুবই দুর্বল। ফলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সাতক্ষীরা পৌরসভা দ্রুত বস্তি-ঘিঞ্জি শহরে পরিণত হচ্ছে। সভায় আরো বলা হয়, সাতক্ষীরা পৌরসভার একমাত্র নিউমার্কেটটি ভেঙে ফেলার পর ৫ বছর অতিবাহিত হলেও আজও নতুন করে নিউমার্কেট পুর্ননির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। পৌরসভার মিনি মার্কেটটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোন পাবলিক অডিটরিয়াম, মিলনায়তন ও কমিউনিটি সেন্টার না থাকায় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ব্যাহত হচ্ছে। শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মানুষের অবসর বিনোদনের কোন পরিবেশ নেই। নেই কোন শিশু পার্ক। আগে থাকলেও এখন পাবলিক টয়লেট, ডাসবিন, রাস্তার পাশের পানির ট্যাপগুলো আর নেই। অধিকাংশ রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক দাড়ানোর জায়গা নেই। সভায় বলা হয়, চিংড়ি পোনা, কাঠের ফার্নিচার, ইট-বালুর ব্যবসাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের বসার কোন নির্ধারিত স্থান না থাকায় এবং পৌরসভার তত্ত্বাবধায়নে হকার্স মার্কেট গড়ে না ওঠায় যত্রতত্র যেখানে সেখানে এসব ব্যবসায়ীরা বসে পড়ায় তারা যেমন সুষ্ঠভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না, পক্ষান্তরে শহরে যানজটসহ জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। সুলতানপুর বড়বাজার এবং ইটাগাছা সান্ধ্য হাটের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। এরফলে মাছ তরিতরকারীসহ কাচা মালের ব্যবসায়ীরা রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন। সভায় বলা হয়, সড়কে চলাচলে আগে ব্যবহৃত ফুটপাথগুলো দখল করে নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে। সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মিত হওয়ার পর গত ১০ বছরেও লিংক রোডগুলো ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয়নি। শহরের মধ্যে অবস্থিত সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পূর্ব পাশের প্রাণসায়র খাল লাগায়ো সড়কের সাথে বিভিন্নস্থানে একাধিক গলিপথ থাকলেও সেগুলো প্রধান সড়কের লিংক রোডে পরিণত করা হয়নি। প্রাণসায়র খালের উপর আরো কয়েকটি স্থানে ব্রীজ নির্মাণ করে দু’পারের সড়কের সাথে সংযোগ স্থাপনেরও কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যানজট এখন সাতক্ষীরা শহরের মানুষের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে। সভায় আরো বলা হয় গত দুই-তিন দশকে সাতক্ষীরা পৌরসভার রথখোলার বিল, মেহেদীবাগ, মধুমোল্লারডাঙ্গী, ইটাগাছা পশ্চিমপাড়া, কামালনগরসহ বিভিন্ন এলাকায় শহর সম্প্রসারিত হয়েছে। কিন্তু পৌরসভার সুদুর প্রসারি কোন পরিকল্পনা না থাকায় যত্রতত্র নগরায়নের ফলে সেখানে ফায়ার ব্রিগেট, এ্যাম্বুলেন্সসহ রিকসা-ভ্যান যাতায়াতের মত কোন রাস্তা রাখা হয়নি। ড্রেনেজ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এ ধরনের হাজারো সমস্যায় জর্জরিত সাতক্ষীরা পৌরসভার মানুষ। সভায় বলা হয়, সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণের সময় অভিজ্ঞতা সম্পন্ন সচেতন নাগরিকদের পরামর্শ না নেওয়ার ফলে ছোট ছোট সমস্যাগুলো এখন অনেক বড় সমস্যায় পরিণত হয়েছে। এমন কি বিভিন্ন সময়ে উপযাচক হয়ে দেওয়া পরামর্শগুলোও বারবার উপেক্ষিত হয়ে এসেছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় নির্বাচিত জনপ্রতিনিধিসহ পৌর কতৃপক্ষকে দ্রুত পানি সরবরাহ ব্যবস্থা উন্নতকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে অভিজ্ঞতা সম্পন্ন সচেতন নাগরিকদের মতামত গ্রহণে নাগরিক সংলাপ আহবানের অনুরোধ জানানো হয়। নাগরিক কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, আনোয়ার জাহিদ তপন, মাধব চন্দ্র দত্ত, শেখ ওবায়দুস সুলতান বাবলু, লায়লা পারভীন সেঁজুতি, শেখ সিদ্দিকুর রহমান, ইদ্রিস আলী, আবুল হোসেন, জোৎন্সা দত্ত, নিত্যানন্দ সরকার, কওসার আলী, আব্দুস সামাদ, এড. আবুল কালাম আজাদ, আলী নুর খান বাবলু প্রমুখ। সভায় সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের শহিদ জায়েদার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আগামী ২৯ জুলাই মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ১শ বছরের ভোগ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টায় অভিযোগে সংবাদ সম্মেলন

    সাতনদী ডেস্ক: দেবহাটা সদর ভূমি সহকারী কর্মকর্তা মুকিমকে চাঁদা না দেওয়ায় আদালতের নির্দেশের তোয়াক্কা না করে ১শ বছরের ভোগ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টায় অভিযোগ উঠেছে। শনিবার দুপুরের সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেবহারার দাদপুর গ্রামের খোদা বক্সের ছেলে আনারুল ইসলাম। তিনি বলেন আমরা প্রায় ১শ বছর ধরে আমার পূর্ব পুরুষরা দাদপুর মৌজায় আর এস ৫০৯ দাগে বিলান শ্রেণির ০.৪৯ শতক সম্পত্তিতে ঘরবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। যা ৯০ এর রেকর্ডের বিলান পরিবর্তিত হয়ে বাস্তু শ্রেণি হয়েছে। ৩য় মুসেফ সাতক্ষীরা আদালতের মানি ৫৬/৬১ নং মোকাদ্দামার মানি জারি ৩২/৬২ নং মোকদ্দমায় ১১৩ ইংরেজী ২১ অক্টোবর‘৬২ তারিখে নিলাম খরিদ এবং ১৬ ডিসেম্বর‘৬২ তারিখের দখলনামা এবং মোকাদ্দমার ০.৪৯ একর জমি বাবদ ৯৪৬/৫৬-৬৬ নং মিস কেসের মাধ্যমে ১৩ মার্চ‘৯৭ তারিখে ৬৬৪ নং রেজিষ্ট্রি কোবলা মূলে ক্রয়কৃত মালিক রাবেয়া খাতুন। রাবেয়ার কাছ থেকে আমি উক্ত সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পেয়েছি এবং সেখানেই বসবাস করি। নিম্ন আদালত তর্কিক বাদীর অতি: জেলা প্রশাসক (রাজস্ব) স্মরক নং ০৫. ৪৪. ৮৭০০. ০১০. ৫৫. ০০৫২০২০১৮৭ তে ভিপি ২৩০/৮৭ ভিপি অবমুক্ত কেচে জেলা প্রশাসক সাতক্ষীরা কার্যালয়ের অর্পিত সম্পত্তি শাখায় ২০.০৭.১৯৯৩ তারিখের ১২৭৯ (৫) স্মারকে অবমুক্ত করত পত্রজারি করেছেন, এই সম্পত্তি নিয়ে সহকারী জজ আদালতে এ্যভেটের বাতিলের দেওয়ানি মামলা ১২৬/২১ খারিজ হওয়া আমি জেলা জজ আদালতে দেওয়ানি আপিল ২১/২০২৩ দাখিল করি ১২ মার্চ‘২৩ যা এফিডেভিটের জন্য ধার্যদিন ২৭ জুলাই‘২৩ এর মধ্যে দেবহাটা সদর ভূমি অফিসের সহকারি কর্মকর্তা (নায়েব) মুকিম ওই সম্পত্তির মূল দলিল দেখতে চায় আমি তাকে সকল কাগজপত্র দেখালে সে আমাকে বলে জজকোর্ট ‘তোর জমি দিতে পারবে না, আমি যা বলবো, তাই হবে। ৫০ হাজার টাকা দিতে হবে, তা না হলে ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করা হবে। এ জমির মালিক আমি এই জমির উপর প্রায় ১শ বছর যাবদ আমার পূর্ব পুরুষরা বসবাস করছে। সেখানে পাকা ঘরবাড়ী নির্মান করে দেবহাটা ভূমি সহকারী কর্মকর্তা মুকিম আমাকে বিনা নোটিশে ঘর ভেঙে সরকারি জমি দখল নেবে মর্মে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। তিনি দুর্নীতিবাজ ভূমি সহকারী কর্মকর্তার কবল থেকে নিজেদের সম্পত্তি রক্ষার্থে সাতক্ষীরা জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়কে সরেজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • ‘হাসিমুখ’ সেঞ্চুরী সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

    সাতনদী ডেস্ক: নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি, দেবহাটার আয়োজনে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘হাসিমুখ’ সেঞ্চুরী সাতক্ষীরা পরিচালক ও জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক রফিকুল ইসলাম, দেবহাটা নারী অধিকার উন্নয়ন সোসাইটির উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি আখিনুর ইসলাম, সাধারণ সম্পাদক আসমা খাতুন প্রমুখ। এসময় প্রধান অতিথি শেখ এজাজ আহমেদ স্বপন শতাধিক নারীর মাঝে ২ টি করে ফলজ বৃক্ষ তুলে দেন এবং নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন।

  • জলবায়ূ কর্মপ্রক্রিয়া বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব নেতৃত্বাধীন জলবায়ূ কর্মপ্রক্রিয়া (অভিযোজন, টেকসই খরচ ও শক্তির পরিবর্তন) বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব- নেতৃত্বাধীন জলবায়ূ কর্মপ্রক্রিয়া (অভিযোজন, টেকসই খরচ ও শক্তির পরিবর্তন) বিষয়ে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে। প্রশিক্ষণের উদ্দেশ্য , জলবায়ূ পরিবর্তনের প্রভাব ও ক্ষতিকর দিকসমুহ, আবহাওয়া ও জলবায়ূ পরিবর্তনের কারনগুলো, তরুন বা যুব জনগোষ্ঠির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজনের প্রভাব, পরিবেশ বান্ধব উৎপাদন বলতে কি বোঝায়? প্রশমন কাকে বলে এর প্রভাব, পরিমিত ভোগ ব্যবহারের গুরুত্ব ও তরূনদের ভুমিকা, পরিমিত ভোগ ব্যবহারে সচেতনতা সৃষ্টি, জলবায়ূ পরিবর্তনের প্রভাব কমাতে যুবরা কি ভুমিকা পালন করতে পারে ? জলবায়ূ পরিবর্তনের প্রধান কারণ কি? বাংলাদেশ জলবায়ূ পরিবর্তন এবং মুজিব জলবায়ূ সমৃদ্ধি পরিবর্তন পরিকল্পনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ থেকে ২৫ জন তরূণ-তরূণী জলবায়ূ কর্ম (অভিযোজন, টেকসহ ব্যবহার ও শক্তির পরিবর্তন) সম্পর্কে জ্ঞান সংগ্রহ করবে, এলাকা ভিত্তিক ৩/৪ টি কর্ম পরিকল্পনা তৈরী ও বাস্তবায়ন করবে। এছাড়া ও বাংলাদেশ জলবায়ূ পরিবর্তন এবং মুজিব জলবায়ূ পরিবর্তন সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে ভুমিকা রাখবে। ২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব-নেতৃত্বাধীন জলবায়ূ কর্মপ্রক্রিয়া (অভিযোজন, টেকসই খরচ ও শক্তির পরিবর্তন) বিষয়ে উদ্যোগ গ্রহন করবে। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন সাইমন বিশ^াস, আব্দুর রহমান ও রোজিনা খাতুন। প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হৃদয় মন্ডল । উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশর কেয়া অধিকারী, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, বৈশাখী সুলতানা প্রমুখ।