দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০০
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণায় সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২২, ২০২৩
জুলাই ২২, ২০২৩ ০ কমেন্ট 1091 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যরা গত কয়েক বছরে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে বেড়েই চলছে। প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে অনেকেই। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে,তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপ কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে যথাযথ পদক্ষেপ এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরের সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির উদ্যোগে ‘ডেঙ্গু সম্পর্কে জানব,নিরাপদ থাকব’স্লোগানে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি ডেঙ্গু সচেতনতায় সবাইকে সচেতন করতে সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের সড়কে এই কর্মসূচি পরিচালনা করা হয়। লিফলেট প্রদানের পাশাপাশি পথচারীদের মধ্যে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার নানা দিক তুলে ধরেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যরা। পথচারীরা এমন উদ্যোগের প্রশংসা করেন ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপকে ধন্যবাদ জানান। সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলফাত হোসেন বলেন, বর্তমানে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের নিজেদের যেমন সচেতন হতে হবে, তেমনি অন্যকেও সচেতন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আলিফ, সহ সভাপতি সাব্বির হোসেন, উপদেষ্টা জিএম আমিনুর রহমান, উপদেষ্টা গাজী মনিরুজ্জামান মিশুক, প্রমুখ। এসময় বক্তারা বলেন, একটু সচেতন হলেই এডিস মশার বংশবিস্তার এবং ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। কিন্তু সচেতনতার ঘাটতি দেখা দিচ্ছে দেশজুড়ে। সবচেয়ে বেশি অসচেতন দরিদ্র শ্রেণির মানুষজন। ডেঙ্গু রোগের লক্ষণ এবং করণীয় দিক সম্পর্কে মানুষকে জানাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যরা। নিরক্ষর মানুষের মধ্যে লিফলেট প্রদানের পাশাপাশি তাদের কাছে গিয়ে বুঝিয়ে দিয়েছেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সভাপতি মো. সোহেল রানা। সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভ্যানচালক, মোটরবাইক চালক, চায়ের দোকানদারসহ অন্যান্য ক্রেতা এবং কাঁচাবাজারে প্রবেশ করে ছিন্নমূল মানুষদের ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধে করণীয় সম্পর্কে বলেন। লিফলেট বিতরণের মধ্যেই কারো কখনো রক্তের প্রয়োজন হলে যেন অবশ্যই সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সদস্যদের জানানো হয়,সে বিষয়টি বলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে বলফিল্ড বয়েজ একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী পোস্ট
ধুলিহরে গৃহহীনদের স্বপ্নের নীড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রিলেটেড পোস্ট

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...

জুন ১৭, ২০২৬

সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল...

জুন ১৩, ২০২৬

সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...

জুন ১৩, ২০২৬

সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting