Author: kobirubel.satnadee

  • আশির দশকের ছাত্রনেতা শেখ রিয়াজ উদ্দীনের স্মরণ সভা

    প্রেস বিজ্ঞপ্তি: আশির দশকের স্বৈরাচার ও মৌলবাদ বিরোধী প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেতা বিশিষ্ট রাজনীতিবিদ ও কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় সাতক্ষীরা বিসিডিএস ভবন মিলনায়তনে আশির দশকের ছাত্রনেতা ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগেরসহ সভাপতি শেখ সাহিদ উদ্দিনের সভাপতিত্বে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রয়াত ছাত্র নেতা শেখ রিয়াজ উদ্দিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন আশির দশকের ছাত্রনেতা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আয়োজক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক এড, আজাদ হোসেন বেলাল, মাহামুদ আলী সুমন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সেলিম রেজা, মো নজরুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন, কমিউনিষ্ট পার্টির সভাপতি মশিউর রহমান পলাশ, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক এজাজ আহমেদ স্বপন, কৃষি সমবায় সম্পাদক ডা. মুনসুর আহমেদ, শিক্ষা মানবসম্পদ উন্নয়ন সম্পাদক লাইলা পারভীন সেজুতি, জেলা আওয়ামী লীগের সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌর আওয়ামীলীগেরসহ সভাপতি মীর মোস্তাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা সবুজসহ ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্র নেতারা। এসময় বক্তারা বলেন, আশির দশকের রাজপথ কাপানো ছাত্রনেতা ছিলেন শেখ রিয়াজ উদ্দীন। সে সময় মৌলবাদ সাম্প্রদায়িকতা ও স্বৈরাচার বিরোধী ছাত্র গণআন্দোলনে তিনি দুর্দান্ত সাহসি ভূমিকা পালন করেন। সে সময় তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত হন। কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও সরকারের পক্ষে স্থানীয় সংসদ সদস্যের দেওয়া চিকিৎসা সহায়তার টাকা তিনি স্বানন্দে গ্রহণ করে তা স্থানীয় মসজিদের উন্নয়নে দান করে দেন। বক্তারা শেখ রিয়াজের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং দেশের জন্য তার আত্মত্যাগ ও সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে দেশ ও জনগনের ভাগ্যোন্নয়নে কাজ করার আহবান জানান। স্মরণসভা শেষে শেখ রিয়াজ উদ্দীনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা শেখ এজাজ আহমেদ স্বপন। উল্লেখ্য, গত ১৪ জুন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগেরসহ- সভাপতি সংগ্রামী জননেতা শেখ রিয়াজ উদ্দীন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

  • বেজির কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

    কিশোর কুমার: পাটকেলঘাটায় বেজির কামড়ে সিমরিয়া পারভীন (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় পাটকেলঘাটার বাইগুনি গ্রামে মৃত্যু হয় তার। নিহত ওই স্কুল ছাত্রী একই এলাকার ফারুক সরদারের মেয়ে ও আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী। নিহতের স্বজনরা জানান ৩ মাস আগে বাড়ির পাশে বসে খেলার সময় হঠাৎ বেজি তাকে কামড় দেয়। পরে বিষয়টি পরবারের কাছে জানালেও তৎপর হয়নি তার পরিবার। গত শুক্রবার হঠাৎ অসুস্থ হলে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হয়। পরে শনিবার বাড়িতে চিকিৎসাধীন অবস্তায় তার মৃত্যু হয়। আমিরুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে বিদ্যালয় একদিনের সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।

  • তালায় ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মারপিট

    নজরুল ইসলাম, তালা: তালার পল্লীতে ভাসুরের ছেলে কতৃক দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব ও ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবাদ করায় বিবস্ত্র করে মারপিট ও কুপিয়ে রক্তাক্তের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত দুই জন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, তালার খানপুর গ্রামের সম্ভু দাশের স্ত্রী রোজিনা দাশ মারাত্নক আহত ও কালিপদ দাশের ছেলে প্রকাশ দাশ মাথায় কুড়ালের আঘাতে ৮ টি সেলাই নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১৪) জুলাই গভীর রাতে তালা উপজেলার খানপুর গ্রামের সম্ভু দাশের স্ত্রী রোজিনা দাশ কে বড় ভাই আকাশ দাশের কে ছেলে বিজয় দাশ (১৫) জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। আপন কাকীকে ভাসুরের ছেলে ধর্ষণ চেষ্টা করায় মানসম্মানের দায়ে এড়িয়ে যান রোজিনা। কিন্তু ভাসুরের ছেলে বিজয় পুনরায় ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি আর লোকচক্ষুর আড়ালে না রেখে প্রকাশ্য চলে আসে। এই বিষয় নিয়ে গত বৃহস্পতিবার (২০ জুলাই) ছোট ভাইয়ের বৌ ভাসুরের কাছে নালিশ করেন। ভাসুর কালীপদ দাশের ছেলে আকাশ দাশ বিষয়টি আমলে না নিয়ে বৌ সিতা দাশ ও ছেলে বিজয় দাশকে ডেকে বৌমা রোজিনা দাশকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট করেন। মারপিটের সময় ছোট দেবর কালীপদ দাশের ছেলে প্রকাশ দাশ বাধা প্রদান করিলে আকাশ দাশের বৌ সিতা দাশ দেবর প্রকাশ দাশকে কুড়াল দিয়ে সজোরে আঘাত করেন। এতে দেবর প্রকাশ দাশ মাথায় মারাত্নক ক্ষত হলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে ভর্তি করেন। ভুক্তভোগী রোজিনা দাশ জানান, আমার ভাসুরের ছেলে বিজয় দাশ প্রায় আমাকে কুপ্রস্তাবসহ ধর্ষণের চেষ্টা করতো। বিষয়টি আমি ভাসুর কে জানালে ভাসুর বৌ ও তার ছেলে আমাকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট করে। আহত প্রকাশ দাশ বলেন, বৌদিকে মারপিট করছে এমন খবর শুনে আমি ঠেকাতে গেলে বড় দাদা ও তার ছেলে আমাকে মারতে উদ্যত হয়। এসময় বড় বৌদি সিতা দাশ দেশীয় কুড়াল দিয়ে মাথায় মাঝ বরাবর আঘাত করেন। এতে মাথায় মারাত্নক ক্ষত হয়েছে। এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, থানায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করিবো।

  • দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান: ডা. আ.ফ.ম রুহুল হক এমপি

    ওমর ফারুক মুকুল, দেবহাটা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। রোববার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের কার্যালয়ে আয়োজিত সখিপুর ও দেবহাটা সদর ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশের এক শ্রেনীর মানুষের চোখে সরকারের উন্নয়ন কখনই ধরা পড়েনা। গত প্রায় এক যুগে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বিক উন্নয়নে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ভাবনা আর একের পর এক সাফল্যে গোটা বিশ^ আজ বিষ্মিত হয়েছে। দেশের চলমান এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়নকে সুসংগঠিত করতে সম্মেলনের প্রস্তুতি নেয়ার পরামর্শও দেন এমপি রুহুল হক। এসময় দলীয় নেতাকর্মীরা তাদের বক্তব্যে আগামীর প্রত্যাশা, পরামর্শ ও বিগত দিনের নানা সুবিধা-অসুবিধা ও স্থানীয় নেতাকর্মীদের বৈষম্যমুলক আচরণে জমে থাকা ক্ষোভ প্রকাশ করেন। দেবহাটা উপজেলা আ.লীগের সভাপতি মো. মুজিবর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সখিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর গাজিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

  • নারী ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা বিসিবির

    খেলা ডেস্ক:

    ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবার ভারতের বিপক্ষে জিতেছে ওয়ানডে ম্যাচ। সেটা আরও স্মরণীয় হয়ে থাকলো তৃতীয় ওয়ানডেতে টাই করে। প্রথমবার ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা দলের সঙ্গে টাই করে সিরিজ ভাগাভাগি করেছে। যা সিরিজ জয়ের সমান। নিগার সুলাতানাদের অবিশ্বাস্য কীর্তির পর নারী ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।।

    রবিবার সোনারগাঁওয়ে টিম হোটেলে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে এমন তথ্য দিয়েছেন। সেখানে ক্রিকেটার ও স্টাফদের মিলিয়ে মোট ৩৫ লাখ টাকার মতো বোনাস ঘোষণা করেন তিনি, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য আর যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’

    শুধু সিরিজ ড্র-ই নয়। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েছেন ফারজানা হক। তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন নাজমুল হাসান। বলেছেন, ‘মেয়েদের দলকে যতটা দুর্বল মনে করি তারা কিন্তু নিজেদের এত দুর্বল মনে করে না। যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতলো, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। একটা জিনিস বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরণে কোনও সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’

  •  ব্রিজ থেকে তরুণীর লাফ, দেড় ঘণ্টা পর লাশ উদ্ধার

    জাতীয় ডেস্ক:

    ঢাকার হাতিরঝিলের ব্রিজ থেকে থেকে এক তরুণী লাফিয়ে পড়ার দেড় ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত ওই তরুণীর নাম আকলিমা আক্তার রিয়া (১৬)। তিনি এবার বনানী বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। রাজধানীর ভাটারা থানায় বসবাসরত মেয়েটি পরিবারের সঙ্গে মান অভিমান করে শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন।

    তিনি বলেন, পরিবারের সঙ্গে মনে হয় তার কিছু মান অভিমান চলছিল। যার কারণে শুক্রবার সে বাসা থেকে নিখোঁজ হয়। তার বাসা ভাটারা থানা এলাকায়। তার পরিবার ভাটারা থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ মেয়েটিকে খুঁজতে শুরু করে।
    শনিবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেয়েটির অবস্থান পাওয়া যায় হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের হাতিটির কাছে। পুলিশ তাকে ধরতে আসছে এমন কিছু বুঝতে পেরে সে পানিতে ঝাঁপ দেয়।

    ওসি জানান, রাত সোয়া ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্যেকার এ ঘটনায় সঙ্গে সঙ্গে মেয়েটিকে বাঁচাতে সেখানে থাকা নোমান নামে এক হাওয়াই মিঠাই বিক্রেতা তরুণও পানিতে ঝাঁপ দেয়। তবে মেয়েটি তলিয়ে গেলে তার হদিস না পেয়ে নোমান কূলে উঠে আসে।
    ওই সময়ই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

    দেড় ঘণ্টা পর তাদের ডুবুরিদের সহায়তায় মেয়েটির লাশ উদ্ধার করা হয়।
    পুলিশ কর্মকর্তা আওলাদ বলেন, প্রথমে আমরাও ভেবেছিলাম তরুণটির সঙ্গে হয়তো মেয়েটির কোনো সম্পর্ক আছে। পরে নিশ্চিত হওয়া গেছে যে নোমান সেখানে হাওয়াই মিঠাই বিক্রি করেন। মেয়েটির প্রাণ বাঁচাতেই সাহসী এই ১৯ বছরের তরুণ পানিতে ঝাঁপ দিয়েছিল।

    ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শনিবার রাতে খবর পেয়ে তাদের ডুবুরিরা হাতিরঝিলে গিয়ে ওই তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত তরুণীর নাম আকলিমা আক্তার রিয়া।

  • আপিল খারিজ, ড. ইউনূসকে সাড়ে ১২ কোটি টাকা কর দিতে হবে

    জাতীয় ডেস্ক:

    দানকরের ওপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের করা পৃথক তিনটি লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।  আজ রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই  রায় দেন।

    রাষ্ট্রপক্ষ বলছে, লিভ টু আপিল খারিজ হওয়ায় দানকর আরোপ বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইল। দাবি করা ১৫ কোটির বেশি টাকার মধ্যে আপিল দায়েরের শর্তানুযায়ী ড. ইউনূস ইতিমধ্যে তিন কোটি টাকা দিয়েছেন। বাকি প্রায় সাড়ে ১২ কোটি টাকা এখন তাঁকে দিতে হবে।

    ট্রাস্ট তিনটি হলো- প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টার ট্রাস্ট। এই তিন ট্রাস্টে ড. ইউনূস দান করেন। তিন ট্রাস্টে দান করা অর্থের বিপরীতে আয়কর কর্তৃপক্ষের ‘দানকর’ আরোপ করে। এর বিরুদ্ধে ড. ইউনূসের করা পৃথক তিনটি আবেদন খারিজ করে গত ৩১ মে রায় দেন হাইকোর্ট। রায়ে তিনটি ট্রাস্টে তিন করবর্ষে ড. ইউনূসের দেয়া উপহারের (দান) বিপরীতে কর আরোপকে বৈধ বলা হয়।

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ২০ জুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পৃথক তিনটি লিভ টু আপিল করেন ড. ইউনূস। এর সঙ্গে হাইকোর্টের রায় স্থগিত এবং আয়কর কর্তৃপক্ষের দেওয়া এ-সংক্রান্ত চাহিদাপত্রের কার্যক্রম স্থগিতের আরজিও ছিল। তনটি লিভ টু আপিল আপিল বিভাগের চেম্বার আদালত হয়ে আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

    আজ আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার জিন্নাত আলী। সঙ্গে ছিলেন আইনজীবী সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

  • বিরোধীদল দমনে ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: ফখরুল

    জাতীয় ডেস্ক:

    ডিজিটাল শাটডাউনের মাধ্যমে সরকার মানুষের অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
    ইন্টারনেট শাটডাউনসহ সকল ধরনের ডিজিটাল নির্যাতনের প্রতিবাদে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    মির্জা ফখরুল বলেন, ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের কারণে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়, মুক্তমনা মানুষ হয়রানির শিকার হচ্ছে। বিরোধীদল দমনে ডিজিটালাইজেশনসহ ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার।

    তিনি বলেন, সরকার গণঅভ্যুত্থানের ভয়ে নতুন চক্রান্ত শুরু করেছে, ডিজিটাল শাটডাউনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করছে। বিএনপির কর্মসূচি ব্যাঘাত ঘটাতে সমাবেশের দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখছে। বিটিআরসিকে সরকার জনগণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে নতুন আধুনিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটি সুস্পষ্টভাবে ব্যক্তির নাগরিক অধিকারের লঙ্ঘন।

    বিএনপির মহাসচিব বলেন, শুধু ইন্টারনেট বন্ধ নয়, রাস্তায় মানুষকে আটকে তাদের ব্যক্তিগত মোবাইল তল্লাশির নামে গণহয়রানি করা হচ্ছে।
    সরকার ডিজিটালাইজেশনকে জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, ইন্টারনেট শাটডাউনের ঘটনা নাগরিক অধিকারের ভয়ংকর লঙ্ঘন। আগামী দিনের রাজনীতিকে সামনে রেখে মানুষের ডিজিটাল অধিকারকে আরও সংকুচিত করার আশঙ্কা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।

    তিনি বলেন, বিদেশ থেকে নজরদারি প্রযুক্তি কিনে জনগণের ওপর তার প্রয়োগ করছে সরকার, তথ্য সংগ্রহ করা হচ্ছে।
    মির্জা ফখরুল বলেন, চূড়ান্ত ফয়সালার সময়ে অনুপ্রবেশ করতে যাচ্ছে বিএনপির আন্দোলন। সরকারের সকল নির্যাতনকে ব্যর্থ করে আন্দোলন এগিয়ে চলছে।

    সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, সদস্য শাম্মী আক্তার, রুমিন ফারহানা, কাদের গণি চৌধুরী, মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরার চলমান প্রকল্পের কাজ এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন

    মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান (more…)

  • ধুলিহরে গৃহহীনদের স্বপ্নের নীড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    আমীরুল ইসলাম রাজীব, ধুলিহর: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের ভালুকা চাঁদপুর কুলপোতা আশ্রায়ণ প্রকল্পে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাবের সৌজন্যে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (২২ জুলাই) বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা: ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, ঢাকা ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক সৈয়েদা সুলতানা সালমা, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, জেলা নাগরিক ঐক্যের নির্বাহী সদস্য মো. ছিদ্দিকুর রহমান, ধুলিহর ভূমিকর্ম কর্মকর্তা রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু, ইউপি সদস্য শরিফুল ইসলাম মোড়ল, উত্তরণ প্রকল্পের প্রতিনিধি নাজনীন নাহার প্রমুখ। সুবিধাভোগীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিরা প্রতি বছর এই কর্মসূচি চালু রাখার আশা ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি মো. আব্দুস সামাদ।