দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৯
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ঢাকাসারাদেশ

 ব্রিজ থেকে তরুণীর লাফ, দেড় ঘণ্টা পর লাশ উদ্ধার

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০২৩
জুলাই ২৩, ২০২৩ ০ কমেন্ট 750 ভিউস

জাতীয় ডেস্ক:

ঢাকার হাতিরঝিলের ব্রিজ থেকে থেকে এক তরুণী লাফিয়ে পড়ার দেড় ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত ওই তরুণীর নাম আকলিমা আক্তার রিয়া (১৬)। তিনি এবার বনানী বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। রাজধানীর ভাটারা থানায় বসবাসরত মেয়েটি পরিবারের সঙ্গে মান অভিমান করে শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন।

তিনি বলেন, পরিবারের সঙ্গে মনে হয় তার কিছু মান অভিমান চলছিল। যার কারণে শুক্রবার সে বাসা থেকে নিখোঁজ হয়। তার বাসা ভাটারা থানা এলাকায়। তার পরিবার ভাটারা থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ মেয়েটিকে খুঁজতে শুরু করে।
শনিবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেয়েটির অবস্থান পাওয়া যায় হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের হাতিটির কাছে। পুলিশ তাকে ধরতে আসছে এমন কিছু বুঝতে পেরে সে পানিতে ঝাঁপ দেয়।

ওসি জানান, রাত সোয়া ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্যেকার এ ঘটনায় সঙ্গে সঙ্গে মেয়েটিকে বাঁচাতে সেখানে থাকা নোমান নামে এক হাওয়াই মিঠাই বিক্রেতা তরুণও পানিতে ঝাঁপ দেয়। তবে মেয়েটি তলিয়ে গেলে তার হদিস না পেয়ে নোমান কূলে উঠে আসে।
ওই সময়ই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

দেড় ঘণ্টা পর তাদের ডুবুরিদের সহায়তায় মেয়েটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আওলাদ বলেন, প্রথমে আমরাও ভেবেছিলাম তরুণটির সঙ্গে হয়তো মেয়েটির কোনো সম্পর্ক আছে। পরে নিশ্চিত হওয়া গেছে যে নোমান সেখানে হাওয়াই মিঠাই বিক্রি করেন। মেয়েটির প্রাণ বাঁচাতেই সাহসী এই ১৯ বছরের তরুণ পানিতে ঝাঁপ দিয়েছিল।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শনিবার রাতে খবর পেয়ে তাদের ডুবুরিরা হাতিরঝিলে গিয়ে ওই তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত তরুণীর নাম আকলিমা আক্তার রিয়া।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আপিল খারিজ, ড. ইউনূসকে সাড়ে ১২ কোটি টাকা কর দিতে হবে
পরবর্তী পোস্ট
নারী ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা বিসিবির

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting