Author: kobirubel.satnadee

  • ডেঙ্গুর কাছে হেরে গেলেন মেধাবী রাইয়ান : বোনও ডেঙ্গুতে আক্রান্ত

    সাতনদী অনলাইন ডেস্ক : রাইয়ান ও মালিহা দুই ভাই-বোন। রাইয়ান বয়স ১১ বছর, পড়ে ৬ষ্ঠ শ্রেণীতে ও মালিহার বয়স ৬ বছর। এর মধ্যে মেধাবী রাইয়ান ডেঙ্গুর কাছে হেরে গিয়ে অকালে চলে গেলেন। শোকে স্তব্ধ স্কুলের শিক্ষক, সহপাঠী ও পুরো পরিবার।

    ভাই-বোন দুজনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গতকাল রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী রাইয়ান সরকার (১১) মারা গেছে। আর তার ছোট বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা সরকারও (৬) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

    গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় ছয় দিনের সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মারা যায় রাইয়ান।

    এদিকে গতকাল দুপুরে রাইয়ানের মৃত্যুর এ নির্মম সংবাদ স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠী এবং অভিভাবকদের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও দুঃখ প্রকাশ করে খবরটি প্রচার করে। বাদ মাগরিব রাইয়ানের পরম প্রিয় স্কুল আঙিনাতেই জানাজার আয়োজন করেন প্রতিষ্ঠানটির প্রধান অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দীন।

    এতে রাইয়ানের বাবা, আত্মীয়-স্বজন, সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক অভিভাবক বেদনাবিধুর পরিবেশে জানাজায় উপস্থিত ছিলেন।

    রাত ৯টায় (বাদ এশা) তেজগাঁওস্থ রহিম মেটাল জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীতেই রাইয়ানকে দাফন করা হয়। গত ২৮ জুলাই থেকে সে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নানা ধরনের প্রক্রিয়া এবং হাসপাতালে শয্যা না পেয়ে ৩১ জুলাই স্কয়ার হাসপাতালে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানিয়েছেন রাইয়ানের বাবা মমিন সরকার। অবস্থার অবনতি হলে ১ আগস্টে তাকে লাইফ সাপোর্টে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার।

    রাইয়ানের বাবা এসিআইয়ের জোনাল সেলস ম্যানেজার মমিন সরকার বলেন, এই দেশের এমনকি বিশ্বের আর কোনো দেশে যেন কোনো পিতা-মাতাকে সন্তান হারা হতে না হয়। এ মরণব্যাধি ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে অভিভাবকসহ সব মহলের সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

    এদিকে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।

    এদিকে নোয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার মোশারেফ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার হুগলী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    হাসপাতাল সূত্রে জানা যায়, মোশারেফ গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের কনসালট্যান্ট ডা. সালাউদ্দিন মামুনের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তবে তিনি প্রাইম হাসপাতালে রক্ত পরীক্ষা না করে পার্শ্ববর্তী গ্রামীণ প্রাইভেট হাসপাতালে রক্ত পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর ডেঙ্গু (আইজিএম) পজিটিভ ধরা পড়ে। এরই মধ্যে তাঁর ব্লাড সুগার বেড়ে যায় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।

  • জেলা মন্দির সমিতির নির্বাচন : বিশ্বনাথ ও রঘুজিৎ গুহ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    সাতনদী অনলাইন ডেস্ক : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা মন্দির সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
    সাতক্ষীরা জেলা মন্দির সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিশ্বনাথ ঘোষ- রঘুজিৎ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। উযৎসব মুখর পরিবেশে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।
    দু’ হাজার ৯৫টি ভোটের মধ্যে ভোট পড়ে এক হাজার ৩০ টি। বাতিল হয় ৩০ টি। সভাপতি হিসেবে বিশ্বনাথ ঘোষ পেয়েছেন ৯৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি অরুপ কুমার সাহা পেয়েছেন২৮৯ ভোট। সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ পেয়েছেন ৮৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি নির্মল দাশ পেয়েছেন ৩৯৬ ভোট। প্যানেলে নির্বাচনে সহসভাপতি পদে অ্যাড. সোমনাথ ব্যাণার্জী পেয়েছেন ৯০২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রদীপ কুমার মণ্ডল পেয়েছেন ৩৬৪ ভোট। গোষ্ঠ বিহারী মণ্ডল ৯৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি নিশিকান্ত ব্যাণার্জী পেয়েছেন ৩১৩ ভোট। দীলিপ কুমার চ্যাটার্জী ৯৪০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দি প্রাণকৃষ্ণ সরকার পেয়েছেন ৩৩৩ ভোট। সনাতন দাশ ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি দুলাল চন্দ্র ঘোষ পেয়েছেন ৩৩৪ ভোট। জীতেন্দ্রনাথ ঘোষ৮৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি কমল কুমার বিশ্বাস পেয়েছেন ৩৭৯ ভোট। যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন ৮৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি গোপাল চন্দ্র গাইন পেয়েছেন ৪১৩ ভোট। সহ সম্পাদক পদে বিকাশ দাশ ৯১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি গৌরাঙ্গ সরকার পেয়েছেন ৩৫৪ ভোট। সাংগঠণিক সম্পাদক প্রাণনাথ দাশ ৯৭৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি লব কুমার সরকার পেয়েছেন ২৯৩ ভোট। কোষাধ্যক্ষ পদে আনন্দ কুমার সরকার ৯৫২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদানন্দ কুমার সরকার পেয়েছেন ৩১৫ ভোট। সাহিত্য সম্পাদক পদে দেবাশীষ বসু ওরফে শেখর ৯৪৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি পূর্ণ চন্দ্র সরকার পেয়েছেন ৩২৮ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে পলাশ কুমার দেবনাথ ৯২৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শ্রীকান্ত দাস পেয়েছেন ৩৪৮ ভোট। অডিটর পদে অসীম কুমার দাস সোনা ৯৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাধন কুমার দাস পেয়েছেন ৩১৪ ভোট। প্রচার সম্পাদক পদে সঞ্জীব কুমার ব্যাণার্জী ৯০৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী সুকুমার অধিকারী পেয়েছেন ৩৬৬ ভোট। দপ্তর সম্পাদক পদে কার্তিক চন্দ্র বিশ্বাস ৮৯৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল কুমার দাশ পেয়েছেন ৩৪৬ ভোট।
    নির্বাচন কমিশানার অ্যাড. তারক চন্দ্র মিত্র জানান, ভোট গ্রহণ ও ভোট গণনা ছিল শান্তিপূর্ণ। বিশ্বানাথ ঘোষ ও রঘুজিৎ গুহ প্যানেল এর ১৬জনই জয়লাভ করেছে।

  • সাতক্ষীরা সদর উপজেলায় ইউনিয়ন প্রতিনিধি নিয়োগ

    সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক সাতনদী পত্রিকার জন্য সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা, কুশখালী, বৈকারী, ঘোনা, শিবপুর, ভোমরা, আলিপুর, আঁগরদাড়ী, ঝাউডাঙ্গা, বল্লী ও লাবসা ইউনিয়নে ০১ (এক) জন করে সাংবাদিক নিয়োগ করা হবে। শিক্ষকদের অগ্রাধিকার। আগ্রহী প্রার্থীদের জীবন বৃন্তান্ত সহ আগামী ১০ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করার জন্য বলা হলো। ছবি ও বায়োডাটা পাঠানোর ঠিকানা: dailysatnadee@gmail.com অথবা satnadee2014@gmail.com

    – সম্পাদক

  • সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

    সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক সাতনদী পত্রিকার প্রধান কার্যালয়ে ০৩ (তিন) জন দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃন্তান্ত সহ আগামী ৮ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করার জন্য বলা হলো। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে। ছবি ও বায়োডাটা পাঠানোর ঠিকানা: dailysatnadee@gmail.com অথবা satnadee2014@gmail.com

    – সম্পাদক

  • দেবহাটায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় জখম-১

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় কবরস্থান নির্মানকালে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় শেখ শোকর আলী (৪০) নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। আহত শোকর আলী উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ছবিল আহমেদের ছেলে। সে ঢাকায় অবস্থানরত বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসুল সুমনের কেয়ারটেকর হিসেবে সম্পত্তি দেখাশুনা করতো। শুক্রবার দুপুর ২টার দিকে ঈদগাহ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে নিয়ে নির্মানাধীন কবরস্থানে সাইনবোর্ড স্থাপন করতে গেলে প্রতিপক্ষ মৃত আব্দুল আজিজ খানের ছেলে আমিরুল ইসলাম ডাবলু (৪৭) ও তার ছেলে বোরহানউদ্দীন রিপন (২৮) কেয়ারটেকর শোকর আলীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কেয়ারটেকর শোকর আলী সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত শোকর আলীর ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা এসহাক আলী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

  • পাইকগাছায় পিসি রায়ের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ২ আগষ্ট সকালে বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল¬ চন্দ্র রায়, পিসি রায়ের ১৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিজ্ঞানীর জন্ম ভিটা রাড়ুলীতে পিসি রায়ের ভাস্কর্যে জেলা-উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় আ’লীগ ও স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা মাল্যদান করেণ। অতিঃ জেলাপ্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সচিব খন্দকার মোঃ আছাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডিসার্কেল) মোঃ আছাদুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদৎ হোসেন বাচ্চু, ভাইসচেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আঃ মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, মিহির বরন মন্ডল, উপজেলা আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী, আনন্দ মোহন বিশ্বাস। বক্তব্য রাখেন আ’লীগ নেতা আরশাদ আলী, শংকর দেবনাথ, আঃ হাকিম গোলদার, ইকবাল হোসেন খোকন, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উত্তম কুমার দাশ, প্রধান শিক্ষক গোপাল ঘোষ, অজিত কুমার সরকার, মোঃ খালেকুজ্জামান, দীপংঙ্কর দত্ত, আজিজুল হাকিম, শিক্ষার্থী প্রান্ত দাশ, নাবিরা হাসনাথ, মনিরা ফারজানা প্রমুখ।

  • পাইকগাছায় ইউপি সদস্যকে মারপিট

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার লতা ৫নং ওয়ার্ড সদস্য বিশ্বজিৎ শীলকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টায় লতা অভিমুখি হালদার চকের একটি চিংড়ি ঘেরের পার্শ্বে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন বিশ্বজিৎ শীল জানান, প্রধানমন্ত্রী প্রদত্ত লতার কাঠামারী ধোলাই এর শিশির মহালদার ও মুনকিয়ার অমৃত মহলদারের নামে বরাদ্ধকৃত ২টি ঘরের প্রকল্প সভাপতি আমি নিজেই। শুক্রবার ভোরে শ্রমিকদের টাকা নিয়ে কাজের দেখভাল করতে আমি রওনা দিয়ে লতা অভিমুখে যাবার পথে হালদার চকের মনিরুল গাজীর ঘেরের কাছে এসে স্থানীয় শামসুর গাজীর স্ত্রীকে ডাক দেই। বিশ্বজিৎ অভিযোগ করেন এর পরই কোন কিছুই বুঝে উঠার আগেই স্থানীয় মকগুল বিশ্বাস,হাসান,গোলাম রসুল,মিজান লস্কর লাঠি-সোটা নিয়ে হামলা ও মারপিট করে আমাকে আহত করে টাকা-পয়সা কেড়ে নেয়। স্থানীয় একটি সুত্র জানান, ঘটনার আগের রাতে শামসুর গাজী গং ও মবগুল বিশ্বাস গংদের মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটে। শুক্রবার সকালে যাবার পথে মেম্বর শামসুর গাজীর স্ত্রীকে ডাক দিলে প্রতিপক্ষ মকগুল গংরা হয়তো রাতের ঘটনায় সন্দেহ করে মারপিট করতে পারে বলে ধারনা করেছেন। মারপিটের কথা স্বীকার করে ঘের মালিক মনিরুল গাজী জানান, মারপিটের এক পর্যায়ে স্থানীয়রা ইউপি সদস্যকে উদ্ধার করে। এ ঘটনায় ইউপি সদস্য বিশ্বজিৎ শীল থানায় একটি এজাহার দাখিল করেছে। ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগের কথা বলে ওসি এমদাদুল হক শেখ বলেন, বিষয়টির থানায় এজাহার প্রক্রিয়া চলছে।

  • সবুজ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: সবুজ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সবুজ ফাউন্ডেশন, সাতক্ষীরা’র উদ্যোগে গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ইয়ুথ সদস্যদের মাঝে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় উন্নত জাতের পেয়ারার চারা রোপন ও বিতরণ করা হয়। উক্ত বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ ফাউন্ডেশনের সভাপতি সুভাষ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সবুজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান টিটু সহ ইয়ুথ সদস্যবৃন্দ।

  • শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধু নিহত

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছে। দুই সন্তানের জননী নিহত গৃহবধূর নাম মাজিদা বেগম। সে বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুল মজিদ সরদারের স্ত্রী। প্রতিদিনের মত শুক্রবার সকালে মাজিদা বেগম রাইস কুকারে রান্না করছিলেন।একপর্যায়ে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই স্টিলের চামচ দিয়ে ভাত নেড়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। অনেক সময় পার হলেও মজিদা রান্না ঘর থেকে বের না হলে প্রতিবেশী রওশন গাজীর স্ত্রী রান্না ঘরে ঢুকে রাইস কুকারের সঙ্গে স্টিলের চামচ হাতে তাকে দাঁড়িয়ে আছে এমনটা দেখতে পেয়ে পাশে বসবাসরত লোকজনকে জোরে ডাক দেয়। এ সময় রুসানের স্ত্রী সহ পাশের লোকজন দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুত্যকালে তার বয়স হয়েছিল (৫২) বছর।

  • সভ্যসাচী আবৃত্তি সংদের উদ্যোগে আবৃত্তি প্রতিযোগিতা

    প্রেস বিজ্ঞপ্তি: সভ্যসাচী আবৃত্তি সংসদ, সাতক্ষীরার আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষ্যে এক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কাটিয়া লস্করপাড়া এলাকায় অনুষ্ঠিত আবৃত্তি প্রতিযোগিতার বিচারক ছিলেন, এস এন নাজমুল হক ও শেখ আমিনুর রহমান। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু। প্রতিযোগীদের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর উপর লেখা বই ও বিভিন্ন ধরনের উপহার প্রদান করা হয়।