নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ আগস্ট) বিকালে সাতক্ষীরা পিএন স্কুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ০৪ নং ওয়ার্ড তদারকি কমিটির আয়োজনে পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। এ সময় তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। সে লক্ষ্যে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন উপায়ে ডেঙ্গু প্রতিরোধ করা হচ্ছে। জ¦র হলেই সরকারি হাসপাতালে টেষ্ট করতে হবে যদি ডেঙ্গু জ¦র ধরা পড়ে নিয়ম অনুযায়ী ঔষধ খেলেই এ জ¦ও ভাল হয়। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন তথ্য তুলে ধরেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, জেলা স্বাস্থ্য তত্ববধায়ক ডা. জগদীশ চন্দ্র হালদার, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার, দ্য পৌল স্টার স্কুলের প্রধান শিক্ষক অমীয় মন্ডল, কবি ও সাহিত্যিক শিক্ষক পল্টু বাসার প্রমুখ। মতবিনিময় সভা শেষে সুলতানপুর পিএন স্কুল মাঠের পাশের ড্রেনে ফোগার মেশিন দিয়ে মশা নিধন অভিযান উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।
Author: kobirubel.satnadee
-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা ও মশক নিধন অভিযান উদ্বোধন
-
সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উন্নয়নকল্পে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ আগস্ট) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কার্যকরী কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কার্যকরী কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, কোষাধ্যক্ষ সৈয়দ নাজমুল হক বকুল, নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাত হোসেন প্রমুখ। জাতীয় শোক দিবস ২০১৯ উদ্যাপনের লক্ষ্যে সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উন্নয়নকল্পে কার্যনির্বাহী কমিটির সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কার্যকরী কমিটির সভায় আগামী ১৫-ই আগস্ট জাতীয় শোক দিবসে জেলার সকল স্বাধীনতা প্রেমী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্যেও মানুষদের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে আসার জন্য কমিটির পক্ষ থেকে আমন্ত্রন জনানো হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।
-
আগরদাঁড়ি সম্পত্তির বিরোধ নিরসন করে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি রবি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় হিন্দু পরিবারের দুই সহোদরের পারিবারিক পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ যা গ্রাম্য শালিস ও ইউনিয়নের গ্রাম আদালতে মিমাংসা না হওয়ায় থানা ও আদালতে গড়ায়। অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে উভয়পক্ষ ও ইউপি চেয়ারম্যান, এলাকাবাসী এবং গন্যমান্য ব্যক্তিদের নিয়ে দীর্ঘদিনের সেই বিরোধের সমাধান করে সম্প্রীতির মাধ্যমে শান্তি ফিরিয়ে এনে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শুক্রবার (০২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদরের আগরদাঁড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাবুলিয়া সাহাপাড়া কালিতলায় যান। উভয় পক্ষ এবং এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং সমাধান করে সকলকে তাক লাগিয়ে দেন। এসময় এমপি রবি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষের মাঝে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যে আমি সরেজমিনে এসে দীর্ঘদিনের বিরোধের সমাধান করেছি।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা বঙ্গবন্ধু পরিষদেও সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাপষ কুমার আচার্য্য, মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, পলাশ মাস্টার প্রমুখ।
এ ব্যাপারে আগরদাঁড়ি ইউনিয়নের ০৯ ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান বলেন, ২০১৭ সালের আগে থেকে স্বর্গীয় সুবল সাহার বড় ছেলে স্বপন কুমার সাহা ও ছোট ভাই তপন কুমার সাহার সাথে পারিবারিক পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। কোন বিচার ও কারও সিদ্ধান্ত না মানায় যা গ্রাম্য শালিস ও ইউনিয়নে গ্রাম আদালতে গড়ায়। সেখানে মিমাংসা না হওয়ায় মামলা হয় সদর থানায় ও আদালতে। গ্রাম্য শালিসের বিচার না মেনে বড় ভাই স্বপন কুমার সাহা ও তার বউদি পূর্ণিমা রাণী সাহা ছোট ভাই তপন কুমার সাহার নামে ৪টি মিথ্যা মামলা দায়ের করে এবং সেই মামলায় অহেতুকভাবে ইউপি সদস্য শামছুর রহমানসহ আরো ৫ জনের নামে সাতক্ষীরা আদালতে সিআরপি ৭৮/১৮. জিআর ৫০৯/১৭ ও সর্বশেষ ৩৫৮/১৯ সহ মোট ৪টি মামলা করে সংখ্যালঘু পরিচয়ে মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানী করে আসছে ঐ স্বপন কুমার সাহা ও স্ত্রী পূর্ণিমা রাণী সাহা। তাদের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ এলাকাবাসী। দীর্ঘদিন পর বিরোধের সমাধান হওয়ায় এলাকায় শান্তির সুবাতাস বইছে। আইন আদালত যে বিরোধ মেটাতে পারিনি সেই সমাস্যার সমাধান করে দৃষ্ট্রান্ত স্থাপন করলেন এমপি রবি। এসময় দলীয় স্থানীয় গন্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। -
হারিয়ে যাচ্ছে আশাশুনির হস্তশিল্প মাদুর
সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি: আশাশুনির মাদুরের সুখ্যাতি আশাশুনি সহ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। সেই সুখ্যাতি আজ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। কারন হিসেবে দেখা গেছে, আগে উপজেলার অধিকাংশ জমি পতিত থাকতো। সেখানে মাদুর তৈরির উপকরণ মেলে গাছ উৎপাদিত হতো। কিন্তু এখন জমির স্বল্পতা এবং উন্নত মানের বীজ পাওয়া যায় না। আগে নদীর ধারে চড়ায় বা খালের পাড়ে মাদুর বোনার কাঁচামাল মেলে উৎপন্ন হতো এবং সেখান থেকে মেলে সংগ্রহপূর্বক মাদুর তৈরি হতো। এক সময় আশাশুনি তথা সাতক্ষীরা জেলার মাদুরের সুনাম ছিল সুদূর ভারত পর্যন্ত। তখনকার দিনের হরেক রকম বুননি মাদুর দেশ-বিদেশের পর্যটকদের আশাশুনির মাদুরের প্রতি আকৃষ্ট করতো। উপজেলার কয়েক হাজার পরিবার মাদুর তৈরি করে জীবিকা নির্বাহ করতো। তাদের পরিবারে ছিল না কোনো অভাব-অনটন।সাতক্ষীরার সবচেয়ে বড় মাদুর শিল্প এলাকা আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন। এ ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ এ শিল্পের ওপর নির্ভরশীল। এসব গ্রামের মধ্যে টেংরাখালী, তেঁতুলিয়া, মোকামখালী, তালবাড়িয়া, জোদুয়ারডাঙ্গা ও কাদাকাটি উল্লেখযোগ্য। টেংরাখালী গ্রামে সরেজমিন দেখা যায়, এ গ্রামের অধিকাংশ পরিবারের নারীরা মাদুর বুননের সঙ্গে যুক্ত। এমনই একজন লিপিকা রানী, যার সংসারের একমাত্র আয়ের উৎস মাদুর উৎপাদন। স্বামী-স্ত্রী ও দুই সন্তান নিয়ে চার সদস্যের সবাই মাদুর উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত। লিপিকা নিজে মাদুর বুননের কাজ করেন। আর তার স্বামী উৎপাদিত মাদুর বিভিন্ন বাজারে বিক্রি করেন। কিন্তু প্রায় এক দশক ধরে মাদুর শিল্পের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে বলে তিনি জানান।
শিবপদ বলেন, এলাকায় মাদুর উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত মেলের উৎপাদন কমে গেছে। আশপাশে যা পাওয়া যাচ্ছে, তা অনেক বেশি দামে কিনতে হয়। ফলে মাদুর উৎপাদনে লাভ অনেক কমে গেছে। একই গ্রামের আশিষ বলেন, কয়েক বছর আগেও প্রতি কাউন মেলের দাম ছিল ২শ’৮০ থেকে ৩শ’ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫শ’৫০ থেকে ৬শ’ টাকায়। ফলে এক জোড়া মাঝারি ধরনের মাদুর উৎপাদনে ৫শ’ থেকে ৬শ’ টাকা ব্যয় হচ্ছে। অথচ বাজারে এ মাদুরের প্রতি জোড়ার পাইকারি দাম ৬শ’ টাকা। এতে এক জোড়া মাদুরে ৩০ থেকে ৪০ টাকার বেশি লাভ থাকছে না। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।তাছাড়া প্রযুক্তির কারনে মাদুর ব্যহারের প্রতি আগ্রহ কমছে জনসাধারনের।
একই গ্রামের রঞ্জন সরকার প্রায় ২০ বছর ধরে এ মাদুর শিল্পের সঙ্গে জড়িত। তিনি জানান, কয়েক বছর আগেও এ অঞ্চলের নদীতীরে প্রচুর মেলে চাষ হতো। কিন্তু এখন আর তা দেখা যায় না। দাম বেড়ে যাওয়ায় খরচ অনুযায়ী উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়া যায় না। এক জোড়া বড় আকৃতির মাদুর তৈরিতে উৎপাদন খরচ হয় প্রায় ৪শ’৫০ টাকা। অথচ এর বাজারমূল্য ৫শ’ থেকে ৫শ’২০ টাকা। মাদুর উৎ্পাদন থেকে প্রতি মাসে সর্বোচ্চ ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা আয় হয়। এতো সব সংকটের মধ্যেও পূর্বপুরুষের এ পেশা ছেড়ে যেতে পারছেন না বলে তিনি জানান। বর্তমানে মেলে গাছের তীব্র সংকটের দরুন মাদুর শিল্পে নিয়োজিত শিল্পীরা বেকার হয়ে পড়েছে। এখন তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকে বাপ-দাদার পেশাকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। তারা মেলের অভাবে উন্নতমানের মাদুর তৈরি করতে পারছে না। উপকরণের মূল্য বৃদ্ধির কারণে একটি মেলেকে দুভাগ করে মাদুর তৈরি করতে হচ্ছে। ফলে উন্নত মাদুর তৈরি করা দুরূহ হয়ে পড়েছে। এখন আর ভালো বুনোনির মাদুর পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় তার দাম ৫শ’/৬শ’ টাকা। আশাশুনির মাদুর শিল্পে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে আগামীতে মাদুর শিল্প বিলুপ্ত হয়ে যাবে বলে অভিজ্ঞ মহলের দাবি। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সর্বপ্রথম প্রয়োজন মেলে গাছ উৎপন্ন নিশ্চিত করা। আশাশুনি উপজেলায় মেলে গাছ উৎপাদনের উপযুক্ত এলাকা রয়েছে। লবাণাক্ত মাটিতে মেলে উৎপাদন ভালো হয়। আশানুরূপ পরিকল্পিত উপায়ে মেলের চাষ করলে আশাশুনি থানার মাদুরের সুখ্যাতি ধরে রাখা যাবে। আশাশুনি উপজেলার মাদুরের সুখ্যাতি সেই আগের মতো নেই। এখন নামেমাত্র সুখ্যাতির কথা রূপকথায় পরিণত হয়েছে।কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার বলেন, ইউনিয়নের অধিকাংশ পরিবার মাদুর শিল্পের সঙ্গে জড়িত। তবে বর্তমানে শিল্পটি অসিত্ব সংকটে পড়েছে। এরই মধ্যে কিছু পরিবার বংশ পরম্পরায় চলে আসা এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। এ অবস্থায় সরকারি সহায়তাই একমাত্র ঐতিহ্যবাহী এ শিল্প ও এর সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলোকে বাঁচাতে পারে।এখন আশাশুনির মাদুর দেশের অন্যান্য অঞ্চলে রপ্তানি তো হয়ই না বরং এলাকার চাহিদা মেটানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এখন যে মাদুর তৈরি করা হয় তা মোটেও উন্নতমানের নয়। আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বড়দল হাটে একদা হাজার হাজার মাদুর পাওয়া যেতো। শুধু মাদুরের খ্যাতির জন্য বড়দল বাজার সুখ্যাতি অর্জন করে। বর্তমানে এখানে মাদুরের বাজার খুব করুন অবস্থা। এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা খেজুরের পাতার তৈরি মাদুর ব্যবহার করছে মেলের অভাবে।এখনসরকারি পদক্ষেপ ছাড়াও বেসরকারি পর্যায়ে উদ্যেগ গ্রহণ করলে মাদুর শিল্পের ভবিষ্যৎ ফিরে আসবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
হারিয়ে যাচ্ছে আশাশুনির হস্তশিল্প মাদুরসচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: আশাশুনির মাদুরের সুখ্যাতি আশাশুনি সহ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। সেই সুখ্যাতি আজ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। কারন হিসেবে দেখা গেছে, আগে উপজেলার অধিকাংশ জমি পতিত থাকতো। সেখানে মাদুর তৈরির উপকরণ মেলে গাছ উৎপাদিত হতো। কিন্তু এখন জমির স্বল্পতা এবং উন্নত মানের বীজ পাওয়া যায় না। আগে নদীর ধারে চড়ায় বা খালের পাড়ে মাদুর বোনার কাঁচামাল মেলে উৎপন্ন হতো এবং সেখান থেকে মেলে সংগ্রহপূর্বক মাদুর তৈরি হতো। এক সময় আশাশুনি তথা সাতক্ষীরা জেলার মাদুরের সুনাম ছিল সুদূর ভারত পর্যন্ত। তখনকার দিনের হরেক রকম বুননি মাদুর দেশ-বিদেশের পর্যটকদের আশাশুনির মাদুরের প্রতি আকৃষ্ট করতো। উপজেলার কয়েক হাজার পরিবার মাদুর তৈরি করে জীবিকা নির্বাহ করতো। তাদের পরিবারে ছিল না কোনো অভাব-অনটন।সাতক্ষীরার সবচেয়ে বড় মাদুর শিল্প এলাকা আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন। এ ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ এ শিল্পের ওপর নির্ভরশীল। এসব গ্রামের মধ্যে টেংরাখালী, তেঁতুলিয়া, মোকামখালী, তালবাড়িয়া, জোদুয়ারডাঙ্গা ও কাদাকাটি উল্লেখযোগ্য। টেংরাখালী গ্রামে সরেজমিন দেখা যায়, এ গ্রামের অধিকাংশ পরিবারের নারীরা মাদুর বুননের সঙ্গে যুক্ত। এমনই একজন লিপিকা রানী, যার সংসারের একমাত্র আয়ের উৎস মাদুর উৎপাদন। স্বামী-স্ত্রী ও দুই সন্তান নিয়ে চার সদস্যের সবাই মাদুর উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত। লিপিকা নিজে মাদুর বুননের কাজ করেন। আর তার স্বামী উৎপাদিত মাদুর বিভিন্ন বাজারে বিক্রি করেন। কিন্তু প্রায় এক দশক ধরে মাদুর শিল্পের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে বলে তিনি জানান।
শিবপদ বলেন, এলাকায় মাদুর উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত মেলের উৎপাদন কমে গেছে। আশপাশে যা পাওয়া যাচ্ছে, তা অনেক বেশি দামে কিনতে হয়। ফলে মাদুর উৎপাদনে লাভ অনেক কমে গেছে। একই গ্রামের আশিষ বলেন, কয়েক বছর আগেও প্রতি কাউন মেলের দাম ছিল ২শ’৮০ থেকে ৩শ’ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫শ’৫০ থেকে ৬শ’ টাকায়। ফলে এক জোড়া মাঝারি ধরনের মাদুর উৎপাদনে ৫শ’ থেকে ৬শ’ টাকা ব্যয় হচ্ছে। অথচ বাজারে এ মাদুরের প্রতি জোড়ার পাইকারি দাম ৬শ’ টাকা। এতে এক জোড়া মাদুরে ৩০ থেকে ৪০ টাকার বেশি লাভ থাকছে না। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।তাছাড়া প্রযুক্তির কারনে মাদুর ব্যহারের প্রতি আগ্রহ কমছে জনসাধারনের।
একই গ্রামের রঞ্জন সরকার প্রায় ২০ বছর ধরে এ মাদুর শিল্পের সঙ্গে জড়িত। তিনি জানান, কয়েক বছর আগেও এ অঞ্চলের নদীতীরে প্রচুর মেলে চাষ হতো। কিন্তু এখন আর তা দেখা যায় না। দাম বেড়ে যাওয়ায় খরচ অনুযায়ী উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়া যায় না। এক জোড়া বড় আকৃতির মাদুর তৈরিতে উৎপাদন খরচ হয় প্রায় ৪শ’৫০ টাকা। অথচ এর বাজারমূল্য ৫শ’ থেকে ৫শ’২০ টাকা। মাদুর উৎ্পাদন থেকে প্রতি মাসে সর্বোচ্চ ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা আয় হয়। এতো সব সংকটের মধ্যেও পূর্বপুরুষের এ পেশা ছেড়ে যেতে পারছেন না বলে তিনি জানান। বর্তমানে মেলে গাছের তীব্র সংকটের দরুন মাদুর শিল্পে নিয়োজিত শিল্পীরা বেকার হয়ে পড়েছে। এখন তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকে বাপ-দাদার পেশাকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। তারা মেলের অভাবে উন্নতমানের মাদুর তৈরি করতে পারছে না। উপকরণের মূল্য বৃদ্ধির কারণে একটি মেলেকে দুভাগ করে মাদুর তৈরি করতে হচ্ছে। ফলে উন্নত মাদুর তৈরি করা দুরূহ হয়ে পড়েছে। এখন আর ভালো বুনোনির মাদুর পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় তার দাম ৫শ’/৬শ’ টাকা। আশাশুনির মাদুর শিল্পে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে আগামীতে মাদুর শিল্প বিলুপ্ত হয়ে যাবে বলে অভিজ্ঞ মহলের দাবি। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সর্বপ্রথম প্রয়োজন মেলে গাছ উৎপন্ন নিশ্চিত করা। আশাশুনি উপজেলায় মেলে গাছ উৎপাদনের উপযুক্ত এলাকা রয়েছে। লবাণাক্ত মাটিতে মেলে উৎপাদন ভালো হয়। আশানুরূপ পরিকল্পিত উপায়ে মেলের চাষ করলে আশাশুনি থানার মাদুরের সুখ্যাতি ধরে রাখা যাবে। আশাশুনি উপজেলার মাদুরের সুখ্যাতি সেই আগের মতো নেই। এখন নামেমাত্র সুখ্যাতির কথা রূপকথায় পরিণত হয়েছে।কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার বলেন, ইউনিয়নের অধিকাংশ পরিবার মাদুর শিল্পের সঙ্গে জড়িত। তবে বর্তমানে শিল্পটি অসিত্ব সংকটে পড়েছে। এরই মধ্যে কিছু পরিবার বংশ পরম্পরায় চলে আসা এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। এ অবস্থায় সরকারি সহায়তাই একমাত্র ঐতিহ্যবাহী এ শিল্প ও এর সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলোকে বাঁচাতে পারে।এখন আশাশুনির মাদুর দেশের অন্যান্য অঞ্চলে রপ্তানি তো হয়ই না বরং এলাকার চাহিদা মেটানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এখন যে মাদুর তৈরি করা হয় তা মোটেও উন্নতমানের নয়। আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বড়দল হাটে একদা হাজার হাজার মাদুর পাওয়া যেতো। শুধু মাদুরের খ্যাতির জন্য বড়দল বাজার সুখ্যাতি অর্জন করে। বর্তমানে এখানে মাদুরের বাজার খুব করুন অবস্থা। এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা খেজুরের পাতার তৈরি মাদুর ব্যবহার করছে মেলের অভাবে।এখনসরকারি পদক্ষেপ ছাড়াও বেসরকারি পর্যায়ে উদ্যেগ গ্রহণ করলে মাদুর শিল্পের ভবিষ্যৎ ফিরে আসবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। -
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেঙ্গু’র ঝুঁকিতে মশারী বিহীন থাকতে হচ্ছে রোগীদের
দেবহাটা ব্যুরো: দেশব্যাপী স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের শাসনামলে অভুতপুর্ব উন্নয়ন সাধিত হলেও কেবলমাত্র দায়িত্বরত কর্মকর্তা ও হাসপাতাল কতৃপক্ষের উদাসীনতায় জনভোগান্তির অপর নামে পরিনত হয়েছে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে সরকারী হাসপাতাল হওয়া সত্ত্বেও কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়ে সরকারের প্রতি বিরুপ মনোভাব পোষন সহ আস্থা হারাচ্ছেন দুর-দুরান্ত থেকে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। একে তো তীব্র ডাক্তার সংকট, তার ওপর দায়িত্বরতদের উদাসীনতার কারনে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত ভোগান্তি আর বিড়ম্বনার শিকার হতে হচ্ছে রোগীদের। এমনকি দেশজুড়ে ডেঙ্গু আতঙ্ক তীব্র আকার ধারন করলেও, মশারী বিহীন ডেঙ্গু’র ঝুকি নিয়ে হাসপাতালে থাকছেন রোগীরা। দু’এক দিন নয় দীর্ঘ পনেরো মাস হাসপাতালে মশারী পাননা রোগীরা। সন্ধ্যার পর সরকারী এ হাসপাতালের দেয়ালে দেয়ালে দেখা মিলছে দলবদ্ধ মশাদের সমাবেশে মিলিত হওয়ার দৃশ্য। শুধু তাই নয়, মশার যন্ত্রনা সহ্য করতে না পেরে অনেকেই বাধ্য হয়ে বাইরে থেকে মশার কয়েল কিনে ব্যবহার করছেন রোগীদের ওয়ার্ডে। ফলে মশার কয়েলের বিষাক্ত ধোয়ায় আবার সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে পড়ছেন শ্বাসকষ্ট সহ এধরনের রোগে আক্রান্তরা। যখন ডেঙ্গু থেকে বাচতে মানুষ হাসপাতাল ও চিকিৎসকদের উপর নির্ভরশীল, ঠিক তখন খোদ সরকারী হাসপাতালে টানা পনেরো মাস রোগীদের মশারী না দেয়ার বিষয়টি শুধু রোগীদের নয় বরং সচেতন মহলেরও উদ্বেগের বিষয়ে পরিনত হয়েছে। এব্যপারে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক (টিএইচএ) ডাঃ আব্দুল লতিফ বলেন, রোগীরা মশারী চাইলে দেয়া হবে, কেউ মশারী চাননা বলে দেয়া হয়না। এদিকে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী মশা নিধনের ব্যাপক তোড়জোড় চললেও দেবহাটাতে মশক নিধন অভিযান কেবলমাত্র ফটোসেশনেই সীমাবদ্ধ রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে ঢাকঢোল পিটিয়ে মশা নিধনের নামে লিফলেট বিতরন ও সচেতনতা মুলোক র্যালী হচ্ছে নামমাত্র। সবকিছুই যেন শুধু ফটোসেশনের জন্য। একটি মশা নিরোধের ব্যানার হাতে নিয়ে কয়েকজন মিলে মিনিট খানেক দাড়িয়ে একটি ছবি তুলে ফেসবুকে পোষ্ট করে দেখানো হচ্ছে ব্যাপক মশক নিধনের আয়োজন। মাঝে মধ্যে সাতক্ষীরা জেলা পরিষদের একটি গাড়ীতে একটি মাত্র মশা মারা যন্ত্র নিয়ে মশক নিরোধের ব্যানার সহ কেবলমাত্র উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, থানা ভবন আর দু’একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নামমাত্র ধোয়া দিয়ে ফটোসেশন করা হচ্ছে। দেবহাটা উপজেলা বাসীর প্রশ্ন- মশা কি শুধু এসব সরকারী প্রতিষ্ঠানের সামনে? নাকি সবকিছুই লোক দেখানো ফটোসেশন মাত্র?
-
দেশে অর্ধেক তরুণ ১৮ না পেরুতেই যৌন কাজে লিপ্ত
সাতনদী অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা পর্ন ওয়েবসাইটে ঢুকে উঠতি বয়সী তরুন-তরুনীরা সেক্স স্ক্যান্ডাল বা যৌন সম্পর্কিত বিষয়গুলো বেশি দেখছে। গুগল ও ইউটিউবে এসব বেশি সার্চ করে অল্প বয়সী কিশোর-কিশোরীরা। এসব দেখেই আকৃষ্ট হয় যৌন কাজে লিপ্ত হওয়ার। আর এতেই ঘটে যাচ্ছে সমাজের নানান অবক্ষয়।
বাংলাদেশে বয়স ১৮ হওয়ার আগেই যৌন অভিজ্ঞতা হচ্ছে ৫০ শতাংশ শহুরে তরুণের। এছাড়া প্রায় ৮০ শতাংশ তরুণ পরোক্ষভাবে প্ররোচিত হয়ে যৌন কর্মে লিপ্ত হচ্ছেন। এদের এক-তৃতীয়াংশ আবার লিপ্ত হচ্ছেন দলগত যৌনকর্মে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের যৌনসঙ্গী হচ্ছেন পেশাদার যৌনকর্মী। কিন্তু এসব তরুণের অর্ধেকই যৌনকর্মে একদমই নিরোধ ব্যবহার করছেন না। বাকীরাও নিরোধ ব্যবহারে অনিয়মিত। তাই তাদের মধ্যে এইডস ঝুঁকি বাড়ছে।
আইসিডিডিআরবি পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা জরিপ থেকে এই ভয়ঙ্কর তথ্য জানা গেছে।পেশাদার যৌনকর্মীর কাছে যান এমন এক হাজার তরুণের ওপর এ জরিপ চালানো হয়। এদিকে এমন অনিরাপদ যৌনকর্মের মাধ্যমে ৫২ শতাংশ এইডস ছড়ায় বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জাতীয় এইডস কর্মসূচি সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে শক্তিশালী যৌন ব্যবসা গড়ে উঠেছে। আর তরুণরাই বেশি এইডস ঝুঁকিতে রয়েছে। তরুণদের এইডস ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির পরিচালক অধ্যাপক মো. ওয়াদুদ বলেন, ‘যৌন আচরণে পরিবর্তন হওয়ার কারণে তরুণের মধ্যে এইডস ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ঢাকাসহ শহরাঞ্চলের তরুণদের মধ্যেই এইডস ছড়াচ্ছে বেশি।’ তিনি বলেন, ‘তরুণ সমাজকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে আমরা বিশেষ সচেতনামূলক কর্মসূচি হাতে নিচ্ছি। এতে তরুণদের জন্য কাউন্সেলিং থাকবে। এছাড়া পাঠ্য পুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। পর্যায়ক্রমে ৬ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়টি সিলেবাসে নিয়ে আসা হবে।’ এছাড়া সরকার জেলা পর্যায়ের প্রতিটি হাসপাতাল যুব বান্ধব করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রমতে, পেশাদার যৌনকর্মীর কাছে যেতে অভ্যস্ত হয়ে পড়া তরুণের প্রায় ৭৯ শতাংশই এইডস সম্পর্কে সচেতন নন। যৌন মিলনের পর যৌনাঙ্গ পরিষ্কার করলে এইডস হওয়ার সম্ভাবনা থাকে না বলেও মনে করেন তারা। যৌনকর্মে লিপ্ত হতে এসব তরুণের ৮০ শতাংশ যাচ্ছেন আবাসিক হোটেলে। আর ২০ শতাংশ অপেশাদার যৌনকর্মীর কাছে যাচ্ছেন। আর জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ তরুণ হওয়ায় দেশের বৃহৎ ও নিভর্রশীল এই জনগোষ্ঠী ব্যাপক ঝুঁকিতে মধ্যে আছে।
সংশ্লিষ্টরা বলছেন, এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না হলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপ অনুযায়ী, তরুণদের অধিকাংশ যৌন চাহিদা মেটাতে যৌনকর্মীর কাছে যাচ্ছেন। সব ধরণের যৌন আচরণ করছেন। গবেষণায় দেখা যায়, এসব তরুণের প্রায় ২০ শতাংশের মধ্যে যৌনবাহিত ইনফেকশনের লক্ষণ দেখা যায়। তবে এদের মাত্র ১৫ শতাংশ চিকিৎসকের কাছে যান। ঢাকার ৯টি আবাসিক হোটেলে আইসিডিডিআরবি পরিচালিত জরিপটিতে আরো দেখা গেছে, তরুণের দুই তৃতীয়াংশ স্কুল ও কলেজ পড়ুয়া। তারা যৌনকর্মে প্ররোচিত হন বন্ধু বা বন্ধুস্থানীয় কাউকে দিয়ে।
প্রায় ৮০ শতাংশ তরুণ পরোক্ষভাবে প্ররোচিত হয়ে যৌন কর্মে লিপ্ত জন। আবার অনেকে পর্ন সিডি দেখে যৌন কর্মে উৎসাহিত হন। এদের অনেকের বয়স ১১ থেকে ১৪ বছর। এছাড়া বিবাহিতরাও যৌনকর্মীর কাছে যাচ্ছেন বলে দেখা গেছে গবেষণা জরিপে।
-
সাতক্ষীরায় বিকাশের ৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মানববন্ধন : টাকা ফেরত না দিলে আন্দোলন
সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলা বিকাশ ডিষ্ট্রিবিউশন প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুক এজেন্টদের ৪ কোটি টাকা আত্মসাৎ এর ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলার বিকাশ এজেন্টদের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনার পাদদেশে জেলা বিকাশ এজেন্ট সংগঠনের সভাপতি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিকাশ এজেন্ট সংগঠনের সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সহ-সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন রাজু, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার রাজু, আনন্দ রায় প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ব্র্যাক এনজিও সংস্থার নিজস্ব প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং বিকাশ। সাতক্ষীরা জেলা বিকাশ ডিষ্ট্রিবিউশন প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুক তাদের নিয়োগ দেওয়া লোক। আমরা বিকাশ প্রতিষ্ঠানকে চিনি ওমর ফারুককে চিনিনা। ব্র্যাক যদি আমাদের পাওনা টাকা ফেরত না দেয় তাহলে আমরা সাতক্ষীরাসহ বিকাশের সকল প্রতিষ্ঠান বন্ধসহ ব্র্যাকের সকল কর্মকান্ড কঠোর আন্দোলনের মাধ্যমে বন্ধ করে দেব এবং এজেন্টের সকল সমস্যার সমাধান না করে সাতক্ষীরায় কোন ডিস্ট্রিবিউটর না দেওয়ার অনুরোধ জানান বক্তারা। এছাড়া আগামী রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
-
আনারস ত্বক চনমনে ও টানটান রাখে
সাতনদী অনলাইন ডেস্ক : বাজারে এখন আনারসের ভরা মৌসুম। আনারসে রয়েছে দেহের নানা উপকারিতা উপাদান। আজ জানা যাবে কিভাবে আনারস ব্যবহার করলে মানবদেহে উপকার হয়।
বর্ষায় আনারসের চাহিদা কেবল খাবার পাতেই নয়, পদ্ধতি জানলে তা রূপচর্চার প্ল্যাটারেও হয়ে উঠতে পারে অনন্য। ক্লান্ত ত্বককে চনমনে করা থেকে শুরু করে তা টানটান ও মসৃণ রাখার ক্ষেত্রেও আনারস খুব কার্যকর। তাই শুধু খাবার পাত নয়, আনারস কাজে লাগান রূপচর্চাতেও।
আনারসের মধ্যে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ-কে ব্যবহার করে বহু প্রসাধনী সংস্থা তাদের বিভিন্ন প্রসাধন সামগ্রীতে আনারস ব্যবহার করে। জানেন কি, কী উপায়ে এই ফল ব্যবহার করলে ত্বকের যত্নে আপনিও ফল পাবেন হাতেনাতে?
স্ক্রাবার: আনারসের অমসৃণ ত্বককে কাজে লাগান স্ক্রাবিংয়ে। স্নানের আগে কয়েক টুকরো আনারস ঘষে নিন শরীরে। প্রাকৃতিক এই স্ক্রাবার ত্বকের মৃত কোষ ঝরিয়ে ত্বককে ঝলমলে করে তোলে।ত্বকের বয়স রোখে: আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ থাকায় আনারস কোলাজেন উৎপাদন করতে সক্ষম। তাই আনারসের রস এই বর্ষায় নিয়মিত মুখে মাখলে ত্বকের বলিরেখা সরে, বয়সের চাপ পড়ে না। আনারসের রস ত্বকে মিনিট পাঁচেক রাখার পর ধুয়ে নিন।
আনারস-দুধ: ব্রণর সমস্যা থাকলে এই প্যাক খুবই কার্যকর। আনারস, দুধ ও ডিমের কুসুম ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করুন। সেই প্যাক মুখে লাগিয়ে রেখে দিন মিনিট পাঁচেক। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকে জলের ভারসাম্য রক্ষা করতে ও ঔজ্জ্বল্য বাড়াতে এই প্যাক খুবই কার্যকর। ব্রণ সারাতেও এই প্যাকের উপকারিতা খুব।
-
১১ বছরের সংসার ভাঙ্গলেন দিয়া মির্জা-সাহিল
সাতনদী অনলাইন ডেস্ক : সংসার ভাঙ্গা-গড়া নতুন কিছু নয়। বলিউড সেলিব্রেটিদের কাছে এটা এনজয় মুহুর্ত মনে করে থাকেন। সম্পর্ক তাদের জীবনের একটা পার্ট।
গত ফেব্রুয়ারিতেও দু’জনে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। দু’সপ্তাহ আগে স্বামীর জন্মদিনে সাহিল সাংঘার ছবি পোস্ট করে দিয়া মির্জ়া লিখেছিলেন, ‘প্রেশাস ওয়ান’। এর মধ্যে এমন কী ঘটল যে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দিয়া-সাহিল?
বৃহস্পতিবার সকালে দিয়া এবং সাহিল দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানান, তাঁদের এগারো বছরের সম্পর্ক শেষ করছেন। বিবৃতিতে দিয়া ও সাহিল লিখেছেন, ‘সম্পর্ক শেষ করলেও আমাদের বন্ধুত্ব থাকবে।’ কিন্তু ঠিক কী কারণে তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট করেননি। দিয়া-সাহিলের বিচ্ছেদ নিয়ে বলিউডে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির চিত্রনাট্যকার কণিকা ধিলোঁর সঙ্গে একটি সম্পর্ক রয়েছে সাহিলের। এক মাস আগেই নাকি দিয়া সেই সম্পর্কের বিষয়ে জানতে পারেন। তার পর থেকেই দিয়া আর সাহিলের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে খবর।
২০১৪ সালে দিয়া বিয়ে করেন তাঁর দীর্ঘ দিনের বিজ়নেস পার্টনার ও প্রেমিক সাহিলকে। বিয়ের আগে অনেক দিন তাঁরা লিভ-ইনও করেছেন। বলিউডের আদর্শ দম্পতি হিসেবে দিয়া-সাহিলের কথা উল্লেখ করা হত। কিন্তু সেখানে যে এমন ভাঙন ধরেছে, তা আগে কেউ আঁচ করতে পারেননি।
‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পরিচালক প্রকাশ কোভেলামুড়ির প্রাক্তন স্ত্রী কণিকা। তাঁদের সম্পর্কও দু’বছর আগেই ভেঙে যায়। বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রায় মাস ছয়েক ধরে সাহিল ও কণিকা ডেট করছেন। দিয়া বিন্দুবিসর্গও জানতে পারেননি। জানার পরে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিবৃতিতে তাঁরা স্পষ্ট বলেছেন, ভবিষ্যতে এ বিষয়ে মন্তব্য করবেন না।
-
ব্রহ্মরাজপুর ডি.বি হাইস্কুলের মাঠে কোরবানির পশুর হাট শুরু
মুকুল হোসেন, ব্রক্ষ্মরাজপুর(সাতক্ষীরা সদর)প্রতিনিধি: সদর উপজেলার ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের মাঠে আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও গরু ছাগলের হাট বসেছে। গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষরা দীর্ঘদিন ধরে স্বযতেœ লালিত পালিত গরু-ছাগল গুলো বিক্রি করতে হাটে নিয়ে আসছে এবং ক্রেতারা তাদের পছন্দের পশুটি ক্রয় করছে। ক্রেতাদের বক্তব্য থেকে জানা যায় বৃহস্পতিবার হাটের প্রথম দিন, তাই গরু ছাগল কম উঠেছে এবং দামও বেশি। অন্যদিকে বিক্রেতাদের মধ্যে আব্দুল হাকিম জানায় তাদের আশানারুপ দাম ক্রেতারা বলছে না। হাট পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে আব্দুল কুদ্দুস জানায়, আগামি দিনগুলোতে আশানারুপ কোরবানীর পশু উঠবে। তখন দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।