Author: kobirubel.satnadee

  • নলতা হাইস্কুলের প্রাক্তন ধর্মীয় শিক্ষক আব্দুল মোমিন আর নেই

    নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের প্রাক্তন ধর্মীয় শিক্ষক, সুমিষ্টভাষী, সৎ, নিষ্ঠাবান ব্যক্তিত্ব, পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর অত্যন্ত ভক্ত মাওলানা আব্দুল মোমিন (৬৭) আর নেই। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় থাকা অবস্থায় ১ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবুল, রানা, হাফিজ নামক ৩ পুত্র, আঞ্জুয়ারা ও লাইজু নামক ২ কন্যা, অসংখ্য শুভাকাঙাখী ও হাজার হাজার গুণী শিক্ষার্থী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন নলতা শরীফে থাকায় ও পীরকেবলার একজন অতি ভক্ত হওয়ায় যশোরে মারা যাওয়া সত্ত্বেও নলতা শরীফে অবস্থানকারী বেশিরভাগ সন্তান ও মিশন তথা এলাকার মানুষের ইচ্ছার প্রতি গুরুত্ব দিয়ে মাওলানা আব্দুল মোমিনের মরদেহ যশোর থেকে নলতা শরীফে আনা হয়। বৃহস্পতিবার বাদ আছর তাকে নলতা শরীফ শাহী মসজিদে নামাজে জানাযা শেষে যশোর মনিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য লাশের গাড়ীসহ তার সন্তান, আত্মীয়-স্বজন ও মিশনের টিম নলতা শরীফ ত্যাগ করেন। অসংখ্য ভক্ত, আত্মীয়-স্বজন, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন সহকর্মী, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী সহ সহ¯্রাধিক মুসল্লীর উপস্থিতিতে নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ আলহাজ্জ মো. শামছুল হুদা। এদিকে নলতা হাইস্কুলের একজন নিবেদিত প্রাক্তন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মোমিনের মৃত্যুতে নলতা হাইস্কুল, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

  • দেবহাটায় শোকাবহ আগষ্ট স্মরণে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় শোকাবহ আগষ্ট স্মরণে ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জলন কর্মসুচী পালিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় সখিপুর ইউনিয়ন ছাত্রলীগ ও দেবহাটা কলেজ ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ঈদগাহ বাজারে মোমবাতি প্রজ্জলন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা। এসময় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রাসেল, সহ সম্পাদক আকরাম মাহমুদ, মামুন, শফিউল্লাহ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • আশাশুনির ৩ স্কুলে ডেঙ্গু ও পরিচ্ছন্নতা বিষয়ক সভা

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ৩টি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও পরিচ্ছন্নতা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচির আয়োজন করে। আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়: প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে ও সেনেটারী ইন্সপেক্টরের সহকারী স্বাস্থ্য সহকারী (এইচএ) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এমটিইডিআই দীলিপ কুমার ঘোষ, সহকারী শিক্ষক আবুল ফজল পলাশ, সহকারী শিক্ষক স ম আলমগীর কবির প্রমুখ।দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক দ্বীজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ও স্যানেটারী ইন্সপেক্টরের সহকারী ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, এসআই জি এম গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক মরিয়ম খাতুন প্রমুখ।আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে ও স্যানেটারী ইন্সপেক্টরের সহকারী ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, এসআই জি এম গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ও মরিয়ম খানম মুক্তা।

  • আশাশুনি ডেঙ্গু সচেতনতায় ৬ ইউনিয়নে সভা

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ৬ ইউনিয়নে একযোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ আশাশুনি এপি এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন সাতক্ষীরা ও এনজিও সমন্বয় কমিটির প্রচারে উপজেলার কুল্যা, বুধহাটা, কাদাকাটি, বড়দল, দরগাহপুর ও আশাশুনি সদর ইউনিয়নে পৃথক পৃথক অনুষ্ঠানে এলাকার ৩৫০ জন অংশ নেন। এসব অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সাতক্ষীরা এপিসি ম্যানেজার ম্যাথিল্ডা মেন্ডিস, প্রোগ্রাম অফিসার মানিক হালদার, স্বপন ডেভিড সাহা, এলিস মন্ডল, মিলিতা সরকার, মৌসুমি মজুমদার এবং স্ব স্ব এলাকার গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত রাখবে।

  • আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়ার প্রস্তুতি সভা

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা অনুষ্ঠানের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহর সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ দাউদ হোসেন, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, শরাফপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান। আগামী ১ সেপ্টেম্বর হতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  • মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভা

    প্রেস বিজ্ঞপ্তি: মানবাধিকার কমিশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সদর উপজেলা শাখার সভাপতি মাস্টার বি এম শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. ওসমান গনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হোসেন টুটুল, দপ্তর সম্পাদক হাসান ঔ রঙ্গিন ময়না, সদস্য ওহিদুজ্জামান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সভাপতি মোঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, শেখ রেজাউল ইসলাম, মোঃ সামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন মন্ডল, যুগ্ম সম্পাদক সিফাত হোসেন, শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুনছুর রহমান, সহ-প্রচার সম্পাদক মিহিরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সদস্য রবিউল ইসলাম, দিপংকর বিশ^াস, নাসির উদ্দীন প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন কমিটি ও স্কুল কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মানবাধিকার বিষয়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা কমিটির সম্পাদক।

  • সাংবাদিক শাহীন গোলদারের মাতার সুস্থ্যতা কামনা

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এসএটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদারের মাতা মেছা.নূরজাহান বেগম স্ট্রোক জনিত কারনে গুরুতর অসুস্থ্য হয়ে সাতক্ষীরার ডা.আরিফ আহমদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।সাংবাদিক শাহীন গোলদারের মাতা মেছা.নূরজাহান বেগমের আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

  • সাতক্ষীরা প্রানসায়ের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত গণশুনানী

    সুপ্রিয় সাতক্ষীরা শহর বাসী,
    আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ শহরের মধ্যে প্রবাহিত প্রানসায়ের খালের দ’ুপাড়ের অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম আজ শুরু করা হয়েছে। পূর্বে গতকাল এ বিষয়ে ব্যাপক মাইকিং করা হয়েছে। এরই মধ্যে অনেকেই খাল পাড়ের স্থাপনার বৈধ মালিকানা দাবি করেছেন। অনেকে বলেছেন পৌরসভা থেকে লিজ নিয়ে দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর মালিকানা বহাল রেখেছেন। যারা এ ধরণের দাবি করেছেন, দাবির স্ব-পক্ষের কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে বিকাল ৫.৩০টার মধ্যে তাদেরকে আসতে অনুরোধ করা হলো। একই সঙ্গে সাতক্ষীরা পৌরসভার এতদ সংশ্লিষ্ট কর্মকর্তাকে উপস্থিত থাকতে এবং এ ছাড়া খালের অবৈধ স্থাপনা বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে যারা সহযোগিতা করতে চান তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত হতে অনুরোধ করা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)
    -জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা

  • জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের ৯১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রসুলপুরস্থ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ‘শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন’র আয়োজনে এ দোয়া ও আলোচনা সভায় শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী অধ্যক্ষ সুধাকর বিশ্বাস, প্রধান শিক্ষক সাইফুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, মনিরুল আশরাফ, গাজী মিলন, স্বপন, সুমা খানম, শিউলি খাতুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. বদরুজ্জামান। উল্লেখ্য, প্রথিতযশা অধ্যাপক, চিকিৎসক, শিশুবিশেষজ্ঞ, জাতীয় অধ্যাপক ডা. এম আর খান ১৯২৮ সালের ১ আগস্ট সদর উপজেলার রসুলপুর গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারে এই শিশুবিশেষজ্ঞ’র জন্ম গ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ রফি খান। ছোটবেলায় তিনি এলাকায় খোকা নামে অধিক পরিচিত ছিলেন। ১৯৫২ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ডা. এম আর খান রসুলপুরের নিজ বাড়ীতে ডাক্তারী পেশা চর্চা শুরু করেন। তখন দূর-দূরান্ত থেকে গুরুতর অসুস্থ রোগীরা গরুর গাড়িতে করে তাঁর চেম্বারে আসতেন। অনেক রোগী আসার পথেই মারা যেত। এই দুর্দশা দূর করতে এম আর খান নিজেই সাইকেল চালিয়ে রোগীদের কাছে যেতে শুরু করেন।

  • বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ব্রহ্মরাজপুর ইউনিয়ন কমিটি অনুমোদন

    প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১ আগস্ট ২০১৯ সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সদর উপজেলার সভাপতি সৈয়দ আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক আবুল বাশার স্বাক্ষরিত এক পত্রে আজিজুল ইসলামকে সভাপতি, ইলিয়াস হোসেন কে সাধারণ সম্পাদক ও রেজওয়ান কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ব্রহ্মরাজপুর ইউনিয়ন ব্রহ্মরাজপুর ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ-সভাপতি ঈমান, শফিকুল, ওমর, যুগ্ম সম্পাদক রিপন, আঙ্গুর, আজগর, অর্থ সম্পাদক রাজা, দপ্তর সম্পাদক নুর ইসলাম, চাকুরী,আইন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জিয়াদ, কৃষি ও সমবায় সম্পাদক ফারুক, কুটির শিল্প সম্পাদক হযরত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক রাইহান, কৃষি ঋণ ও পুর্নবাসন সম্পাদক জাহাঙ্গীর, মৎস্য ও পশু সম্পদ সম্পাদক আঃ গফুর, ভূমি সম্পাদক ইদ্রিস, তথ্য ও গবেষনা সম্পাদক জাহাঙ্গীর, ত্রাণ সম্পাদক আঃ রউফ, বন ও পরিবেশ সম্পাদক ইউনুস, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ওহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল, সমাজ কল্যাণ সম্পাদক মিনারুল, মহিলা বিষয়ক সম্পাদক রুপা, নির্বাহী সদস্য সাইফুল, মফিজুল, কাদের, ইয়াছিন।