নিজস্ব প্রতিবেদক: সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরনে সাতক্ষীরার তালায় শোক র্যালী, স্মরন সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে তালা ডাকবাংলোয় কর্মসূচী শুরু হয়।
সকাল সাতটা থেকে বেলা ১০ টা পর্যন্ত চলে কোরআন তেলোওয়াত। বেলা ১০ টায় শুরু হয় শোক র্যালী। র্যালীটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলো চত্বরে স্মরনসভায় মিলিত হয়।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরন সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত।উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম জাহাঙ্গীর হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন, সাংগঠণিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তালা সদর ইউনিয়ন জাপা সভাপতি আব্দুল জলিল, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ শাখাওয়াতুল করিম পিটুল, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা রাজীবুল্লা রাজু, তালার সভাপতি সরদার কবির, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সিনিয়র সহ সভাপতি জুলফিকার রায়হান, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ দিদার বখত জাপা চেয়ারম্যান এরশাদের স্মৃতিচারন করে বলেন, এরশাদের শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে আর পল্লীবন্ধুর নেতৃত্বে সারাদেশে একযোগে উন্নয়নের গণজোয়ার বয়েছে। এরশাদের সকল উন্নয়ন প্রকল্প ছিল গ্রাম বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের প্রকল্প।জাপার এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত জাতীয় পার্টির সহযোগিতা নিয়েই ক্ষমতায় এসেছে। তবে ক্ষমতায় এসেই তারা ভুলে যায়। এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে বলেন, শুধু নিতে জানলে হবে না, দিতেও জানতে হবে।
শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন আধ্যাতিœক সাধক এজাহার আলী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল আলীম। অনুষ্ঠানে তালা উপজেলাসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও এরশাদের জন্য দোয়া কামনা করেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।
Author: kobirubel.satnadee
-
আওয়ামী লীগকে শুধু নিয়ে নয়, দিতেও জানতে হবে-দিদার বখত
-
সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষক সমরেশ কুমারের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় “ক ”শাখায় ১ম স্থান লাভ করেন নাইম ইবনে আরিফিন, ২য় স্থান লাভ করেন মুহতাসিম ফাহাদ এবং ৩য় স্থান লাভ করেন নাজমুস সাদিক। “খ” শাখায় ১ম স্থান লাভ করেন এহসান আহমেদ সাদিক, ২য় স্থান লাভ করেন এএনএম আজিম খান এবং ৩য় স্থান লাভ করেন নাছিরুল করিম। অনুষ্ঠানে বিচারকের দায়িত ¡ পালন করে, সহকারী শিক্ষক আবুল হাসান, গাজী মমিন উদ্দীন এবং কানাইলাল মজুমদার। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক গাজী মমিন উদ্দীন।
ক্যাপশন: সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় আয়োজনে মাস ব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠান। -
এভিএএস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ
নিজস্ব প্রতিবেদক: এভিএএস মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট এর ২০১৯-২০ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় অত্র ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত নবীনবরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভিএএস মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক সেলিনা সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর ভিলেজ এ্যাডভান্সমেন্ট সোসাইটি (এভিএএস) এর চেয়ারম্যান অধ্যক্ষ আখতারুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন, অত্র ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ফকির আহমেদ শাহ, অধ্যক্ষ মোঃ হাফিজুল আল মাহমুদ, অধ্যক্ষ রিংকু সুলতানা, ইন্সট্রাক্টর কিংকর কুমার মন্ডল, ইন্সট্রাক্টর সুজিত কুমার তা¤ ^ু লী, জুনিয়র ইন্সট্রাক্টর জিএম আব্দুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা মোঃ তুহিন হোসেন, সাইফুজ্জামান, আজিবর রহমান, বোরহান উদ্দীনসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সকল নবাগত শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা এবং ১ম সেমিস্টারের জন্য বই, এপ্রোন ও আইডি কার্ড প্রদান করা হয়। সমগ ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলা প্রভাষক শ্রীকান্ত মন্ডল।
-
তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
তালা প্রতিনিধি:“শিশুকে মাতৃদুগ্ধ পানে মাতা পিতাকে উৎসায়িত করুন” সুষম খাদ্য পরিমিত পুষ্টি সুস্থ ও সবল স্বাস্থ্য প্রগতি ও সমৃদ্ধি এই প্রতিপাদ্যতে সামনে রেখে তালায় ২৯ জুলাই বৃহস্পতিবার ০১-৭ জুলাই সপ্তাহ ব্যাপি মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯ পালিত হচ্ছে।এ উপলক্ষে সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর আবু মাউদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীন হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজিব সরদার,পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আমিনুল ইসলাম, ডাক্তার মেরিনা আক্তার, ডাক্তার রওশন দায়েমী,ডাক্তার আবু তালহা,প্রধান সহকারী মোঃ হাফিজুর রহমান,স্যানিটারী ইন্সেপেক্টর শরীফ মোঃ আব্দুল মতিন,এমটি ইপিআই শেখ সাইদুর রহমান,নার্স মাহমুদাসহ সকল নার্স, স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্স নাছিমা আক্তার ।
-
সাতক্ষীরায় একই পরিবারের ৩ জনকে অচেতন করে সর্বস্ব লুট
নিজস্ব প্রতিবেদক: খাবারের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে সাতক্ষীরা এক কৃষক পরিবারের ৩ সদস্যকে অচেতন করে ও একজনকে বেঁধে রেখে বাড়িতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশিরা অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চেতনা ফিরে ফিয়ে জুয়েল হাসান জানান, বুধবার রাতে খাবারের সাথে গোপনে চেতনা নাশক ওষুধ মিশিয়ে রাখে অজ্ঞাত দুর্বৃত্তরা। রাত ১০ টার দিকে ওই খাবার খেয়ে তিনিসহ অচেতন হয়ে পড়ে পরিবারে অন্য ২ সদস্য তার পিতা মাহবর মোল্লা ও মাতা ফাতেমা,কিন্তু তার ছোট বোন জান্নাতুল মাওয়া ঐ দিন রাতে কোন খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ায়, রাত অনুমানিক ১ টার দিকে জোর পূর্বক দরজা খোলার আওয়াজ ও দুর্বৃত্তদের পায়ের শব্দে তার ঘুম ভেঙ্গে যায়, এবং সে চিৎকার করার চেষ্টা করতে গেলে, দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দেখিয়ে তাকে হত্যা করার ভয় দেখিয়ে তার মূখ হাত পা বেঁধে রাখে,এ সুযোগে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের গায়ে থাকা সোনার দুল, বালা,ও লকারে থাকা চেইন, আংটিসহ কমপক্ষে ২ভরি সোনা, ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। প্রতিবেশিরা টের পেয়ে সকাল৭ টার দিকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে জান্নাতুল মাওয়ার কাছে জানতে চাইলে তিনি জানান,দুর্বৃত্তরা ৫জন ছিলো, তাদের প্রত্যকের মুখ, তাদের গায়ের জামা ও গামছা দ্বারা ঢাকা ছিলো। এ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কতব্যরত কর্মকর্তা নূর আলমের কাছে জানতে চাইলে,তিনি একই পরিবারের ৩ সদস্যের অসুস্হতার বিষয়টি নিশ্চিত করেন। তবে তারা কিভাবে অসুস্থ্য হয়েছে এ ব্যাপারে সঠিক পরীক্ষা নিরিক্ষা ছাড়া কোন কিছুই নিশ্চিতভাবে বলা যাবে না বলে তিনি জানান।
-
বুড়িগোয়ালিনীতে শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা
বুড়িগোয়ালিনী (শ্যামনগর} প্রতিনিধি: ওয়াার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের এমসিএইচএন কম্পনেন্ট এর আয়োজনে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ও গাবুরা ইউনিয়নের শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে মা ও শিশুস্বাস্থ্যের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন,ইউপিচেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। তিনি মা ও শিশুস্বাস্থ্য শিক্ষার গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনা করেন। উক্ত কর্মশালায় আরো বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াার্ল্ড নবযাত্রা প্রকল্পেরএমসিএইচএন অর্গানাইজার মানিক নুর ও আবু তালেব।
-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সরকারি নির্দেশনা ও জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খালের দুই পাড়ে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সদর সহকারি কমিশনার (ভূমি) মো. রনি আলম নুর, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, মুরশিদা পারভীন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাতক্ষীরার প্রাণ সায়র খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের দাবি। গত ২৫ জুলাই জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল পহেলা আগস্ট হতে প্রাণ সায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় বুধবার ও সন্ধ্যা থেকে সাতক্ষীরা শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় প্রাণ সায়ের খালের দু’ধারে যাদের অবৈধ স্থাপনা রয়েছে তারা যেন নিজ দায়িত্বে এসকল স্থাপনা তুলে নেন।
এব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, আমি সকালে সরেজমিনে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলাম। খালের পানির প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের জন্য এ অভিযান শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাণ সায়ের খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা ও স্লুইজ গেট উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। পরবর্তীতে শহরের চলাচলের সড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। সাতক্ষীরাকে সকলের বাসযোগ্য ও নান্দনিক শহরে পরিনত করা এ জেলাবাসীর প্রাণের দাবী। দীর্ঘদিন পর এধরনের সাহসী উদ্যোগের জন্য জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালকে সাধুবাদ জানিয়েছে। সাতক্ষীরার সাধারণ নাগরিক ও সচেতন মহল। -
সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী এন ইসলাম আর নেই
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম ওরফে এন ইসলাম (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে স্ট্রোকজনিত কারনে ঢাকার সামরিক হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসসহ নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ১ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ২ আগষ্ট শুক্রবার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সকাল ৯ টায় প্রথম জানাযা ও শাখরা কোমরপুর বাদ জুম্মা দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। উল্লেখ্য তিনি ইসলামী ব্যাংক কমিউনিটি হাসাপাতাল সাতক্ষীরা লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া শাখরা কোমরপুর অসংখ্য মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।
-
খুলনায় দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ‘উন্নয়ন অগ্রযাত্রায় পানির নব্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ০৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলনে বক্তরা বলেন, ‘উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, জলাশয় ভরাট এবং লবনাক্ততা বেড়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের পানির চাহিদা পুরণের জন্য ভূগর্ভস্থ পানি সংরক্ষণ ও সরবরাহের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ করা জরুরী। উপকূলীয় এলাকায় অবাধে লবন পানির প্রবাহের কারণে মিঠা পানির জলাশয় এবং পুকুরগুলোর পানিও এখন পানের অযোগ্য হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলের পানীয় জলের সংকট নিরসনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের পাশাপাশি পুকুরের পানি আবার পানের উপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. এুস্তফা লুৎফুল্লাহ, খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, বাগেরহ্াট ০৪ আসনের সংসদ সদস্য ড. মোজাম্মেল হক প্রমুখ। এছাড়াও দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলনের ০৫টি উপকমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, পানি অধিকার কমিটির সভাপতি রেহানা আক্তার, খুলনা জেলা পরিষদের সদস্য জয়ন্তী রাণী সরদার, রূপসা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, কেয়ার-বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মতিন তালুকদার, ওয়ার্ল্ডভিশনের প্রতিনিধি ইকবাল আজাদ প্রমুখ। -
সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে রক্তদান কর্মসুচী পালিত
প্রেস বিজ্ঞপ্তি :স্বীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালনের অংশ হিসাবে অগ্রণী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে ১ আগস্ট বৃহস্পতিবার সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চলের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল হক। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এজিএম মফিজুল ইসলাম, অফিসার সমিতির সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, সিবিএ- এর সভাপতি আব্দুল আলিম খান, শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন, শেখ আলীম আল-রাজী, প্রিন্সিপাল অফিসার আব্দুল জলিল। সিভিল সার্জন, সাতক্ষীরা- এর তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন।
সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে রক্তদান কর্মসুচী পালিত
প্রেস বিজ্ঞপ্তি :স্বীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালনের অংশ হিসাবে অগ্রণী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে ১ আগস্ট বৃহস্পতিবার সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চলের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল হক। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এজিএম মফিজুল ইসলাম, অফিসার সমিতির সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, সিবিএ- এর সভাপতি আব্দুল আলিম খান, শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন, শেখ আলীম আল-রাজী, প্রিন্সিপাল অফিসার আব্দুল জলিল। সিভিল সার্জন, সাতক্ষীরা- এর তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন।