Author: kobirubel.satnadee

  • তালায় বিদায়ী ও নবাগত ইউএনও’র সংবর্ধনা

    তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় বদলীজনিত কারণে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে বিদায় এবং নবাগত ইউএনও ইকবাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় নবাগত ইউএনও ইকবাল হোসেন, বিদায়ী ইউএনও সাজিয়া আফরীন, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম রেজাসহ সকল সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুধিমহল উপস্থিত ছিলেন।
    এদিকে একইদিন তালা শহীদ মক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে বিদায় এবং নবাগত ইউএনও ইকবাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। এছাড়া জনতা ব্যাংক লি. তালা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে ব্যাংক কার্যালয়ে এ সংবর্ধণা প্রদান সভার আয়োজন করা হয়। জনতা ব্যাংক লি. তালা শাখা ব্যবস্থাপক শাহিনুর রহমানের সভাপতিত্ব সভায় বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ।
    উল্লেখ্য, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে একে অপরের কর্মস্থলে বদলীর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার পরই স্ব-স্ব কর্মস্থলের দায়িত্ব থেকে অবমুক্তি নিয়ে তারা সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। বুধবার দেবহাটার ইউএনও ইকবাল হোসেন তালায় যোগদান করেন।

  • সাতক্ষীরা মহিলা সমিতি নেতৃবৃন্দের সাথে এমপি রবি’র মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সাতক্ষীরা মহিলা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকালে মুনজিতপুরস্থ মহিলা সমিতির নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা মহিলা সমিতির সহ-সভানেত্রী শাহানা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী জাগরণ ঘটিয়েছেন। নারীদের বিচরণ শুধু আজ ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে নারীরা নেতৃত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, সাতক্ষীরা মহিলা সমিতির এই নিজস্ব জমিতে একটি বিশাল ভবন করে ভাড়া দিয়ে আর্থিক সংকট দূর করে সাতক্ষীরা মহিলা সমিতিকে আর্থিক স্বচ্ছল সংগঠনে পরিনত করতে হবে। নতুন উদ্যোমে সংগঠনের কার্যক্রম বেগবান করতে এই মহিলা সমিতিতে আরো বেশি করে নারীদের সদস্য ভুক্ত করতে হবে।’
    এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা সমিতির সহ-সভানেত্রী খুরশীদ জাহান শিলা, সাধারণ সম্পাদিকা মোহছেনা বেগম, সহ-সম্পাদিকা সালমা হক, লতিফুন নাহার, কোষাধ্যক্ষ শিমুন শামস, এসমত আরা, রেশমী খানম ও তামান্না তাসলীম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শামীমা পারভীন ডেইজি।

  • ভেটখালীর শতবর্ষী ঈদগাহ ময়দান এখন মাছ চাষের আবাসস্থল

    আব্রাহাম লিংকন: শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার ঈদগাহ ময়দান এখন মাছ চাষের আবাসস্থলে পরিণত হয়েছে। ভেটখালী বাজার সংলগ্ন ১০০ বছর পূর্বের তালেব আলী গাজীর ঈদগাহ ময়দানটি জরাজীর্নঅবস্থায় পড়ে আছে। বাজারের দোকানদাার সহ পথচারীরা এই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করে থাকে। শুধু সংস্কারের অভাবে মুসুলি¬দের নামাজ পড়তে খুবই অসুবিধা হয়। মাঝে মাঝে বৃষ্টির ফলে ঈদগাহ ময়দানের ভিতরে পানি জমে যায়। ঈদগাহটির চারিপাশে দেওয়াল থাকলেও কোন গেট না থাকার কারনে গরু, ছাগল, কুকুর প্রবেশ করে মলমূত্র ত্যাগ করে। কয়েক বছর আগে ঈদগাহ ময়দানটি ভেটখালী গাজী বাড়ী জামে মসজিদের কমিটির সদস্যরা দেখাশুনা করে আসছিল। কিন্তু বর্তমানে এটি দেখাশুনার অভাবে মুসুলি¬দের নামাজ আদায় করা খুব কষ্টকর হয়ে পড়েছে। ঈদগাহ ময়দানটিতে পর্যাপ্ত পরিমান ইট থাকলেও অর্থের অভাবে সংস্কার হচ্ছে না। ঈদগাহ ময়দানে পুকুরের পানি ঢুকে মাছ চাষের সমতুল্য হয়ে গেছে । বাজারের মুসুলিল্লগন নামাজ পড়া নিয়ে চরম দূশ্চিন্তায় রয়েছে। এ যেন দেখার কেউ নেই। এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের রেশারেশির ফলে ঈদগাহটির সংস্কার হচ্ছে না। প্রতি বছর বর্ষা মৌসুমে পুকুরটির পানি নিষ্কাসনের পথ না থাকায় পুকুরটি পানি ভরে ঈদগাহের ভিতরে চলে আসে। তাতে করে এলাকার মুসুলি¬দের নামাজের চরম ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে মুসুলি¬গন উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছেন।

  • পাইকগাছার হালিম শিকারী অস্ত্র-গুলি সহ আটক, মিষ্টি বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় বহুল আলোচিত একাধিক মামলার আসামী হালিম শিকারী ( ৫০) পিস্তল ও গুলি সহ আটক হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলা ডিবি পুলিশ সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে হালিম কে আটক করে। এ সময় ১ অত্যাধুনিক পিস্তল, ১টি ম্যাগজিন সহ ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। হালিমের আটকের ঘটনায় এলাকায় মিষ্টি বিতরণ সহ স্বস্তির খবর পাওয়া গেছে। সে গড়ইখালীর ইউপির হোগলার চক গ্রামের এয়াকুব্বর শিকারীর ছেলে।এলাকাবাসি ও পুলিশ সুত্র জানান, হালিম শিকারীর বিরুদ্ধে দীর্ঘনদিন ধরে এলাকায় কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্যজীবী জেলে, বাওয়ালীদের ভয় দেখিয়ে হয়রানী ও চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। ইতোপুর্বে এসব ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র-চাঁদাবাজী সহ একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি হালিমের বিরুদ্ধে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাসের নেতৃত্বে এলাকাবাসী শান্তা বাজারে বিক্ষোভ সমাবেশ করলে তা গনমাধ্যমে ব্যাপক ভাবে সাড়া পড়ে। এদিকে এলাকায় মিষ্টি বিতরণের খবর দিয়ে স্থানীয় প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু অভিযোগ করেণ, হালিম শিকারীর অত্যাচারে মানুষ ছিল অতিষ্ঠ এমনকি মামলার ভয়ে কেহ মুখ খুলতো না। সর্বশেষ মঙ্গলবার রাতে ডিবি পুলিশের এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র-গুলি সহ হালিমকে আটক করেন। এ ঘটনায় এসআই লুৎফর রহমান বাদী হয়ে পাইকগাছা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন, যার নং-৫৮। হালিম শিকারীকে অস্ত্র-গুলি সহ আটকের তথ্য দিয়ে ওসি এমদাদুল হক শেখ বলেন, সে ইতিপুর্বে একাধিকবার আটক হয়, এমনকি তার বিরুদ্ধে বহু মামলাও রয়েছে।

  • পাইকগাছায় অন্ত:সত্ত্বা গৃহবধু হত্যার অভিযোগে সাংবাদিক সম্মেলন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধু পূর্ণিমাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গৃহবধুর পিতা পংকজ কুমার সরদার সাংবাদিকসম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার মেয়ে পূর্ণিমার সাথে উপজেলার মুনকিয়া গ্রামের প্রিন্স মলি¬কের এক বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক সহ বিভিন্ন দাবীতে তার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এক পর্যায়ে গত ২৭ জুলাই সকালে তাকে নির্মমভাবে দরজার হাঁক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে গলায় রশি দিয়ে হত্যা করে। প্রিন্স ও তার পরিবারের লোক পূর্ণিমার হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। লাশটি তড়িঘড়ি করে অর্ধশবদাহ করে নদীতে ভাসিয়ে দেয়। অর্ধপোড়া লাশটি নদীর কুলে ভেসে উঠলে শিয়াল-কুকুরে খাচ্ছে বলে পংকজ সরদার সাংবাদিকসম্মেলনে উলে¬খ করেন।

  • সাতক্ষীরায় তথ্য অধিকার আইন প্রয়োগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি:৩১ জুলাই বুধবার সকাল ১১.৩০ মিনিটে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে কলেজের এইচএসসি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদৈর তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শেখানো হয়। তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় আবেদন গ্রহণ, আপীল ও অভিযোগ দাখিলসহ এ আইন প্রয়োগ পদ্ধতির বিষয়ে আলোচনা তুলে ধরেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত বিষয়ে জবাবদিহিতার ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে তরুণ প্রজন্ম হিসেবে শিক্ষার্থীরা কাজ করবে বলে ঐক্যমত পোষণ করেন। এ সময় তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শেখানো হয়। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিকে, গত ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিট সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সনাক সহ-সভাপতি তৈয়েব হাসান এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে সদর উপজেলার ডিজিটাল কর্ণারে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গত ২৯ জুলাই থেকে ৩১ জুলাই ২০১৯ তারিখ এর মধ্যে ২ দিন ব্যাপী ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্রের মাধ্যমে সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকার আইন- ২০০৯ এর প্রচার করা হয়। তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩৩৫ জনকে হাতে কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম পূরণ করা শেশখানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ইয়েস গ্রুপের মাধ্যমে তথ্য প্রাপ্তির আবেদন জমা হয়েছে ১২৫টি এবং তরুণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের আবেদন জমা হয়েছে ১৪৩টি।

  • শ্যামনগরে সুপ্রভাত সাতক্ষীরার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মারুফ বিল্লাহ রুবেল,শ্যামনগর: শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র’ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ শে জুলাই) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।পত্রিকার শ্যামনগর প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরানের সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিিেলন সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামররুজজামান কামাল, থানা অফিসার ইনচার্জ (তদন্ত)আনিসুর রহমান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বুড়িগোয়ালিনী প্রতিনিধি স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান সাগর, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু প্রমুখ।

  • সাতক্ষীরায় পুলিশী অভিযানে ৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার- ২৭

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৪ জন ও ৪ জন মাদক ব্যবসায়ীসহ ২৭ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ১২০ পিচ ইয়াবা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।মঙ্গলবার(৩০ জুলাই)সন্ধ্যা থেকে বুধবার(৩১ জুলাই)সকাল পর্যন্ত আটটি থানার অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে) ৮ জন,কলারোয়া থানা থেকে ২ জন,কালিগঞ্জ থানা থেকে ২ জন, শ্যামনগর থানা থেকে ৩ জন,আশাশুনি থানা থেকে ৭ জন,দেবহাটা থানা থেকে ৪ জন,পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ২৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

  • দেবহাটায় বাড়িঘর পোড়ানো ও ভাংচুরের ঘটনায় মামলা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামকাটিয়ায় বাড়িঘর পুড়িয়ে দেয়া ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-১১। মামলার বাদী হয়েছেন কামকাটিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ময়নদ্দীন ঢালীর ছেলে বাবর আলী (৩৮)। মামলায়জগন্নাথপুর গ্রামের সামছুর সরদারের পুত্র লিটন সরদার (৩৫), লেলিন সরদার (৪০) সহ ৭ জনকে এজাহার নামীয় সহ অজ্ঞাত নামা আরও ৭/৮ জনকে আসামী করা হয়েছে। উল্লেখ্য গত ২৫জুলাই’১৯ তারিখ রাতে আসামীগন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর পিতা মুক্তিযোদ্ধা ময়নুদ্দীন ঢালীর বাড়ীতে অনধিকার প্রবেশ করে ঘরবাড়ি ভেঙ্গে সরকারী মুক্তিযোদ্ধা ভাতা থেকে গচ্ছিত নগদ ২০,০০০/- টাকা নিয়ে নেয় এবং বসত ঘরের চালে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে এজহাওে উল্লেখ করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

  • শ্যামনগরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

    শ্যামনগর প্রতিনিধি:”পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা। বুধবার সকাল সাড়ে ১০টায় এ মেলা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরের মেলা প্রাঙ্গনে এসে ফিতে কেটে মেলার উদ্ধোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ছাত্র-ছত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন এমপি জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, উপজেলা সিনিয়র মৎস অফিসার ফারুক হোসাইন সাগর, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনিসুর রহমান মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, পরিবার পরিকল্পনা অফিসার সাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি আল ইমরান, সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিঠু। এসময় সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে পাওয়া তথ্যে এবারের মেলায় ফলদ, বনজ, ঔষধি ও নানান জাতের শোভাবর্ধন কারী ফুলের চারার সমহার নিয়ে প্রায় ৪০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত্র ৯ টা পর্যন্ত মেলা চলবে।