Author: kobirubel.satnadee

  • দেবহাটায় ক্যান্সার আক্রান্ত রোগীকে ৫০ হাজার টাকা সহায়তা

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় আবু বকর নামের এক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় ক্যান্সার আক্রান্ত আবু বকরের হাতে ৫০ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। ক্যান্সার আক্রান্ত আবু বকর নলতা কাশিবাটী গ্রামের মহিউদ্দিনের ছেলে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ ক্যান্সার আক্রান্ত আবু বকরের স্বজনরা উপস্থিত ছিলেন। সহায়তা প্রদানকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি বলেন, ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান কিংবা সমাজসেবা অফিসারের কাছে আবেদন জানালে চিকিৎসা সহায়তা পাবে বলেও জানান তিনি।

  • দেবহাটায় ক্রীড়া সামগ্রী বিতরন

    দেবহাটা ব্যুরো: দেবহাটার বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদে এডিপি’র অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দদের হাতে ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট সেট, ফুটবল, ভলিবল তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • জেলা জুয়েলার্স সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক

    মুহাম্মদ জারিফ :
    সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে বুধবার (৩১ জুলাই) বেলা এগারটায় জেলা জুয়েলার্স সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
    নব-নির্বাচিত কমিটির সভাপতি গৌর দত্তের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার-অব-কমার্স ইন্ড্রাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার, দীনবন্ধু মিত্র, কামরুজ্জামান বুলু প্রমূখ।
    অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, দেশ গড়তে ব্যবসায়ীদের কর দিতে হবে। স্বর্ন ব্যবসায়ীদের সুবিধার্থে সরকার নতুন নীতিমালা তৈরি করেছে। এই খাতকে করের আওতায় আনা হয়েছে। নিয়মিত কর প্রদান করলে দেশ এগিয়ে যাবে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি নাছিম ফারুক খাঁন মিঠু বলেন, ব্যবসায়ীদের উচিত সরকারকে কর দিয়ে সহযোগিতা করা। ব্যবসায়ীদের করের টাকায় সরকার বাজেট দেয়। ব্যবসায়ীদের যদি কর কর্মকর্তারা হয়রানি কওে তবে অবশ্যই আমরা ব্যবসায়ীদের ন্যয়সঙ্গত দাবীর পক্ষে থাকবো।
    অভিষেক অনুষ্ঠানে জেলা জুয়েলার্স সমিতির নির্বাচন কমিশনার ও বিশেষ অতিথি সাতক্ষীরা চেম্বার-অব-কমার্স ইন্ড্রাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
    উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরার ৭ উপজেলার স্বর্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালি ও লিফলেট বিতরন

    সাতনদী অনলাইন ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে ও মশক নিধোনে সাতক্ষীরায় সচেতনতা মূলক র‌্যালি ও লিফলেট বিতরন করা হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা এনজিও সমন্বয় কমিটির আয়োজন বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক চত্বর থেকে উক্ত র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। র‌্যালিতে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিস, অতিরিক্ত জেলা প্রশাসক মো: বদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত প্রমুখ। র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরন করা হয় এবং মশক নিধনে শহরের বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হয়।

  • কলারোয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন : আটক ৩ নারী

    সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন আলফাজ হোসেন নামের এক যুবক। মঙ্গলবার রাতে উপজেলার সোনাবাড়িয়ায় নিজ বাড়ির উঠানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ। 

    নিহত আলফাজ হোসেন দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।
    কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গীয়াস জানান, নিহত আলফাজ হোসেন (২৮) রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির উঠোনে চেয়ারে বসেছিলেন। এ সময় তার চাচা সলেমান, আব্দুল গণি, মোসলেম, ইসমাইলসহ কয়েকজন এসে বাড়ির লোকজনের সামনেই তাকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।
    ওসি আরও জানান, আলফাজের সাথে জমি নিয়ে মামলা চলছে প্রতিবেশি গোলাপ সরদারের ছেলে সলেমান, ইসমাইল, গনি ও ফয়সালের। তারা তাকে প্রায়ই হত্যার হুমকি দিতো জানিয়ে কিছুদিন আগে থানায় একটি জিডিও করেন আলফাজ। ওসি বলেন, এরই জেরে তার প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যায় যারা অংশ নিয়েছিল পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করেছে।
    ময়না তদন্তের জন্য আলফাজের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় সলেমানের মা মল্লিকা বেগম, ইসমাইলের স্ত্রী দিলুফা ও গনির স্ত্রী বিউটিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।

  • নবজীবন পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

    প্রেস বিঞ্জপ্তি ঃ সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার টেকনোলজির ৮ম পর্বের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা-২০১৯অনুষ্ঠান সোমবার সকাল ১১ টায় নবজীবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে নবজীবন ক্যাম্পাস যেন বিদায়ী ও অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয়। কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সুচনা হয়।পরবর্তীতে রজনীগন্ধা ফুল দিয়ে বিদায়ী সকলকে শুভেচ্ছা জানান সহপাঠী ছাত্র-ছাত্রীরা। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান শিক্ষা ব্যাবস্থায় কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপুর্ন। সুতরাং টেকনিক্যাল পর্যায়ে লেখাপড়া করার পাশাপাশি নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সু-সমৃদ্ধ ল্যাবে যারা হাতে কলমে শিক্ষা নিয়ে যে সকল সৌভাগ্যবান ছাত্র-ছাত্রীরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তারা সঠিক পথে অগ্রসর হচ্ছে। তবে শিক্ষা জীবনে সকলকে সৎ চরিত্রবান ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবন এবং ভবিষ্যত গঠন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন কর্মজীবনেও তোমাদের পড়াশুনা ও চর্চ্চা অব্যাহত রাখতে হবে। তবেই তোমরা তোমাদের সঠিক লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে । ভাল ফল লাভের জন্য তিনি সকল ছাত্র-ছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশুনা করা,সৎ চরিত্র গঠনের পাশাপাশি কর্মক্ষেত্রে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সুনাম অক্ষুন্ন রাখতে সকলের প্রতি উদাত্ত আহব্বান জানান ও শুভ কামনা করেন। সাথে সাথে বিদায়ী ছাত্র-ছাত্রীদের একটি অংশ ইতিমধ্যে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীপ্রাপ্ত হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মীর মোঃ ফকরউদ্দীন আলী আহম্মেদ, পরীক্ষা নিয়ন্ত্রক খালিদ হোসেন, বিভাগীয় প্রধানদের মধ্যে দেবদাসমাঝী, দেব কুমারমন্ডল, সমীর কুমার ঘোষ, বাচ্চ ুমুন্সী, জুনিয়র ইন্সট্রাক্টর কামাল হোসেন,জাকির হোসেন মিন্টু, মদিনা জাহান এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মাহিদ, আশিকুজ্জামান, মানছুরা খাতুন।আলোচনা সভা শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে সুদৃশ্য ক্রেষ্ট তুলে দেন। পরে তাদের বিভিন্ন ধরনের স্মৃতিকথা,আবৃতি,গানসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

  • তালায় প্রতিবন্ধী পরিবারে হামলা, ভাংচুর, মারপিটের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার দাদপুর গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী শফিকুল ইসলামের বাড়িতে হামলা ও ভাংচুর করে পরিবারটিকে নিজ ঘরে অবরুদ্ধ করে রেখেছে প্রতিবেশিরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০০৪ সালে সন্ত্রাসীদের হাতে নিগৃহীত হয়ে দৃষ্টি শক্তি হারানো শফিকুল ইসলাম শফি। হামলাকারীরা তার মাথায় লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে হাসপাতালটির নাম জানাতে ভয় পাচ্ছেন তারা। শফিকুল ইসলামের মেয়ে জেসমিন সুলতানা ও ছেলে মেহেদি হাসান বিপ্লব সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে কান্নাজড়িতকন্ঠে এই অভিযোগ করেন। তারা বলেন প্রতিবেশি এনজিওকর্মী আশরাফুল আলম ও তার ভাই সাইফুল ইসলাম তাদের বাবা সিরাজুল ইসলাম ও চাচা স্কুল শিক্ষক শামসুর রহমানের সহায়তায় তাদের বাড়ির পথ আটকে দিয়েছে। এতে তারা বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না।লিখিত অভিযোগে তারা আরও বলেন রোববার বেলা দেড়টার দিকে তাদের বাড়িতে মিস্ত্রীরা কাজ করছিলেন। এসময় আশরাফুল আলম ও সাইফুলের নেতৃত্বে কয়েকজন বহিরাগত শফিকুল ইসলামের বসতবাড়ির মধ্যে ঢুকে ভাংচুর করে লুটপাট করে। তারা শফিকুলের মেয়ে জেসমিন সুলতানাকে বাড়ির উঠানে কুলগাছে রশি দিয়ে বেঁধে রেখে মারপিট করে। মারপিটের কবল থেকে রক্ষা পাননি শফিকুলের স্ত্রী ফেরদৌসী বেগমও। হামলাকারীরা তাদের টয়লেট ভাংচুর, গোখাদ্য বিচালি তছনছ করে লুটপাট, বিভিন্ন গাছ কেটে সাবাড় করা সহ চারপাশ ঘিরে ফেলে। তারা ঘরের দরজা ভেঙ্গে ফেলে। তাদের তান্ডবে বাড়িতে কর্মরত মিস্ত্রিরা তাদের সরঞ্জাম ফেলে প্রাণভয়ে পালিয়ে যায়। সন্ধ্যায় এই রিপোর্ট লিখবার সময় জেসমিন ও তার ভাই জানান হামলাকারী প্রতিবেশি শিক্ষক হুমকি দিয়ে বলেছে ‘মামলা করে বাড়ি আসুক। মজা দেখিয়ে দেবো’। জেসমিন জানান এ বিষয়ে তারা পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। জেসমিন বলেন তার পিতার পরিবারের ওপর একই মহল বারবার হামলা করে আসছে। তারা আমাদের এই জমি ও বাড়ি থেকে উচ্ছেদ করতে চায়। তিনি এর প্রতিকার দাবি করে বলেন ‘সমাজ ও আইন কি অন্ধ। আমাদের ওপর এতোসব নির্যাতনের পরও কিভাবে হামলাকারীরা মাথা উঁচু করে হুমকি দেয়’ তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি এ বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন। তবে এনজিও কর্মী আশরাফুল আলম বলেন সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন আপনারা এসে দেখে যান।

  • দেবহাটায় দুই ইউপি সদস্যদের সাংবাদিক সম্মেলন

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়ায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে উক্ত সাংবাদিক সম্মেলনটি করেন দেবহাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী। লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বাবলু বলেন, তিনি দেবহাটা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি দীর্ঘদিন সুনামের সাথে এলাকার ইউপি সদস্য হিসেবে মানুষের সেবায় কাজ করছেন। ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলী পরপর ২ বার ইউপি সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। দেবহাটার ঐতিহ্যবাহী “রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র” টি প্রতিষ্ঠালগ্ন থেকে তারা প্রশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের সাথে জড়িত থেকে রুপসী ম্যানগ্রোভটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রুপসী ম্যানগ্রোভের পাশে যারা ঘের করে জীবিকা নির্বাহ করতো তাদেরকে প্রশাসন যখন থেকে লীজ দেয়া বন্ধ করে দিল তিনি ও ইউপি সদস্য আজগার আলী স্থানীয় চেয়ারম্যানের সাথে সম্পৃক্ত থেকে ঐ মানুষদেরকে সহযোগীতা করার জন্য স্থানীয় প্রশাসনের সাথে সহযোগীতা করেন। সেসময় স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার ভিত্তিতে যারা ঘের করে তাদেরকে অস্থায়ীভাবে ঘের করার অনুমতি দেয় এবং শর্ত থাকে যে সরকারের প্রয়োজনে তারা উক্ত জমি ছেড়ে দিবে। কিন্তু দুঃখের বিষয় উক্ত স্থানে অন্যান্যরা ঘের করার সুযোগ পেলেও দাদপুর গ্রামের বাবর আলীর ছেলে মনিরুজ্জামান মনি উক্ত স্থানে ঘের করার কোন সুযোগ পায়নি। বাবলু বলেন, তারা এই বিষয়টি স্থানীয় প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও অজ্ঞাত কারনে এই সুযোগ থেকে বঞ্চিত হয়মনি। তাদের ধারনা ম্যানগ্রোভের ম্যানেজার দিপঙ্কর ঘোষ স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে মনিকে ঘের করা থেকে বঞ্চিত করেছে। তারা জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। প্রশাসন তাদের বিষয়টির সমাধান করবেন বলে আশ্বস্থ করেন। কিন্তু দুঃখের বিষয় জেলা প্রশাসক বলার পরেও সেই কাজটি এখনো করা হয়নি। কিন্তু কয়েকদিন আগে ম্যানেগ্রাভের ম্যানেজার দিপঙ্কর ঘোষ বাদী হয়ে তাদের ২ ইউপি সদস্যের নামে থানায় যে সাধারন ডাইরী করেছে এবং পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ন্নভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। দাদপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রউফের ছেলে রোকনুজ্জামান রোকন। প্রশাসন যেদিন থেকে রোকনকে ওখানে কাজ ছেড়ে দিতে বলেছে সেদিন থেকে ম্যানগ্রোভে প্রায় ৭ মাসের অধিক সময় যায়না। তাদেরকে হেয় প্রতিপন্ন করা ও সুনাম নষ্ট করার অসৎ অভিপ্রায়ে সম্পূর্ন নিজের মনগড়া ও কাল্পনিকভাবে এই কাজটি করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে বাবলু জানান। তিনি এই ধরনের হীন মানসিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাথে সাথে বিষয়টির সুষ্টু তদন্তপূর্বক যারা দোষী হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানান।

  • ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে শ্রীঘরে কালিগঞ্জের ফরজ আলী

    কালিগঞ্জ প্রতিনিধি:পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকের ঘরে ইয়াবা রেখে ফাসাতে গিয়ে ডিবি পুলিশের হাতে ধরা খেয়ে কালিগঞ্জের ফরজ আলী এখন শ্রীঘরে। রবিবার রাত আনুমানিক ৮টার সময় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে। সাতক্ষীরা ডিবি পুলিশের হাতে ১’শ পিছ ইয়াবা সহ গ্রেপ্তারকৃত ফরজ আলী (৪৬) উক্ত রঘুনাথপুর গ্রামের আরশাদ আলী গাজীর পুত্র। রঘুনাথপুর গ্রামের ইয়াছিন, মামুন এবং আব্দুস সাত্তার জানান উক্ত রঘুনাথপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র ভাটা শ্রমিক আইজুল ইসলামের ঘরে গোপনে ১’শ পিছ ইয়াবা রেখে সাতক্ষীরা ডিবি পুলিশ কে ফোনে খবর দেয়। এমন খবরের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি দল রঘুনাথপুর গ্রামে এসে আইজুলের ঘর হতে ১’শ পিছ ইয়াবা উদ্ধার করে মুলহোতা ফরজ আলীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অভিযানের প্রথমে ঘটনাস্থল থেকে একই গ্রামের আকবর আলীর পুত্র আতিয়ার রহমান, ছেফাতুল্যাহ গাজীর পুত্র এলোম গাজী ও ছামসুর রহমান গাজীর পুত্র মিজানুর রহমান গাজীকে আটক করে। পরে বিষয়টি শত্রুতা মুলক সাজানো প্রমানিত হলে তাদের কে ছেড়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে চাঁদাবাজ ও মামলা বাজ ফরজ আলীর বিচারের দাবীতে গতকাল ১০টার সময় উক্ত রঘুনাথপুর মোড়ে গ্রামবাসী এক প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করে তার শাস্তি দাবী করে। সে দীর্ঘদিন ধরে এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ করে এলাকায় ত্রাশ সৃষ্টি করে আসছিল।

  • কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

    কালিগঞ্জ প্রতিনিধি:কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান প্রযুক্তি উন্নয়নের ভিত্তি এই শ্লোগান কে সামনে রেখে ছাত্র ছাত্রীদের অংশগ্রহন জনসাধারনের মধ্যে বিজ্ঞানের উদ্ভাবনী ও বিজ্ঞান শিক্ষায় জ্ঞান বৃদ্ধির লক্ষে সোমবার বেলা ১১টায় কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিজ্ঞান নির্ভর কৃষি উন্নয়নের এক মাত্র অবলম্বন শীর্ষক এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক হাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিডা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ। মিডা বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিতর্কের পক্ষে দশম শ্রেনীর আফরিনা সুলতানা, রুহিনা ফেরদাউস, সুমাইয়া পারভীন এবং দল নেতা শ্রেয়া সরকার এবং বিপক্ষে নবম শ্রেণীর মাসুম, নিশাত, নিশাত তামান্না এবং দল নেতা শারমিন অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা বিজয়ী এবং শ্রেষ্ঠ দল নেতা বিপক্ষ গ্রুপের শারমিন নির্বাচিত হয়। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, আব্দুল গফফার, ইলিয়াছ হোসেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক রোকনুজ্জামান। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার স্কার তুলে দেন অত্র স্কুলের প্রধান শিক্ষক অজেত আলী।