পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:খুলনার পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের ১৫টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগের সত্যতা পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জনবল কাঠামো-২০১৮ মোতাবেক এ অধ্যক্ষের বেতন-ভাতা কেন স্থগিত করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করে ৭ কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।
জানা গেছে, গত ২৮ জানুয়ারী ২০১৯ তারিখে ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন কলেজটির সহকারী অধ্যাপক ও শিক্ষক-প্রতিনিধি শেখ রুহুল কুদ্দুস ও সহকারী অধ্যাপক সুধাংশু কুমার মন্ডল। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাউশি অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হাররুনর রশিদ এবং উপ-পরিচালক (কলেজ) এস কে মোস্তাফিজুর রহমান তদন্ত সম্পন্ন করেন। গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক স্মারকে তদন্তে ১৫টি অভিযোগের মধ্যে সত্য-মিথ্যা যাচাই বাছাই করে ৫টির(৩, ৭, ১০, ১২, এবং ১৩নং) ব্যাপারে অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-র কারণ দর্শানোর নোটিশে দেখা যায়, বৃত্তি প্রদানের অনিয়ম ও স্বজনপ্রীতি, অনুদান দেখিয়ে দাতা সদস্য করা, নিয়মিত হাজিরা খাতায় অধ্যক্ষের স্বাক্ষর না থাকা, প্রতিষ্ঠানে বই ক্রয়ে অনিয়ম, জিপিএ ৫ পাওয়া ছাত্রীর অনুদান ও পোশাক বাবদ অর্থ না দিয়ে দীর্ঘদিন ধরে নিজের কাছে রেখে দেয়াসহ আর্থিক বিধির পরিপন্থি এসব অনিয়মের অভিযোগ আমলে নিয়ে অধ্যক্ষকে কারণ দর্শাতে বলা হয়েছে। নোটিশে আরও উলে¬খ করা হয়, ‘জনবল কাঠামো-২০১৮ এর ১৮.১ (খ) ধারা মোতাবেক কেন আপনার বেতন ভাতা স্থগিত করা হবে না তার জবাব ৭ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ প্রদান করা হলো।
Author: kobirubel.satnadee
-
পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজ অধ্যক্ষের দুর্নীতি; কারণ দর্শাতে নোটিশ
-
গুজব প্রতিরোধে পাইকগাছার বিভিন্ন স্থানে ওসির মতবিনিময় সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিভিন্ন গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সহ মাদক-জুয়া ইফটিজিং, বাল্যবিবাহ বা যে কোন অপরাধ প্রবনতা রোধে থানা পুলিশ বিভিন্ন শ্রেনী, পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকালে গড়ইখালী বাজারে শহীদ মিনার চত্বরে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রুহুল আমীন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক আঃ আজিজের সঞ্চালনায় মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ওসি এমদাদুল হক শেখ। বক্তব্য রাখেন এসআই আবু সাঈদ, ক্যাম্প ইনর্চাজ আঃ হামিদ, প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু, আ’লীগ নেতা গাজী মিজান, অর্ধেন্দু শেখর মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আক্তার হোসেন গাইন, আঃ সাত্তার নন্টু, গাউসুর রহমান বিশ্বাস, শিক্ষক ইমতিয়াজ হোসেন, ইউপি সদস্য হান্নান গাজী প্রমুখ।
অপর দিকে একইদিন দুপুরে রাড়ুলী ইউপির বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দীপংঙ্কর দত্তের সভাপতিত্বে অনুরুপ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ওসি এমদাদুল হক শেখ। সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, শংকর দেবনাথ, প্যানেল চেয়ারম্যান আঃ হামিদ, ইউপি সদস্য আঃ সাত্তার গাজী, আঃ মজিদ গোলদার, জাহান আলী, মর্জিনা বেগম, রনজিৎ দাশ, শেখ রেজাউল করিম, শিক্ষক জিএম আজিজুল¬াহ, প্রকাশ চন্দ্র সরদার, আঃ আজিজ, মনিশ কান্তি পাল, এএসআই মঞ্জুরুল, আবুল কালাম, রমজান আলী সরদার, জলিল গাজী প্রমুখ। -
পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজে “সততা ষ্টোর” উদ্বোধন ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা
ফিরোজ হোসেন: সাতক্ষীরায় “সততা ষ্টোর” উদ্বোধন ও দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের আয়োজনে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক ফয়সাল কাদের। তিনি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ে যে সততা ষ্টোরটি উদ্বোধন করা হয়েছে, শিক্ষার্থীরা এখান থেকে সততার চর্চা শিখবে। সততা ও শিক্ষার আলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে। শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। শিক্ষার্থীদের আদর্শ জীবন গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হীরা খাতুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যাপিকা মুর্শিদা আক্তার, দুদক খুলনার সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলান, পরিচালনা পরিষদের সদস্য জাহিদ হোসেন আলতু, দাতা সদস্য শাহ আলম হাসান শানু, অভিভাবক সদস্য নীলা চৌধুরী। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন সততা সংঘের সদস্য বিদ্যালয়ের শিক্ষার্থী বাদশা ফয়সাল ও ছামিয়া খাতুন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হামিদ আল হাফিজ।
-
আশাশুনি পুলিশী অভিযানে গ্রেফতার-৩
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুুলিশ অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই পিযূষ কান্তি ঘোষ অভিযান চালিয়ে সিআর-৪৬/১৯ আসামী বকচর গ্রামের ইদ্রিস সরদারের পুত্র সোহাগকে গ্রেফতার কারেন। এসআই বিল্লাল হোসেন শেখ জিআর-২১৩/১০ আসামীএকই গ্রামের কদ্দুছ সরদারের পুত্র ইসমাইল হোসেনকে এবং এএসআই পূর্ণানন্দ হরি পৃথক অভিযানে সিআর-৪৬/১৯ আসামী প্রতাপনগর গ্রামের সুন্দ গাজীর পুত্র ইয়াকুব আলীকে গ্রেফতার কারেন।
-
বুধহাটায় ভিজিএফ এর চাউল বিতরন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫৪০০ জন অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সহায়তার জন্য প্রত্যেককে ১৫ কেজি করে চাউল বরাদ্দ দিয়েছেন সরকার। উদ্বোধনী দিনে ইউনিয়নর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের তালিকাভুক্তদের মাঝে চাউল বিতরন করা হয়। উদ্বোধন করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। এসময় ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইউপি সচিব নূর ইসলাম, ইউপি সদস্য আলহাজ¦ শফিউল আলম খোকন, হাফেজ রবিউল ইসলাম, রবিউল ইসলাম, রেজওয়ান আলি, মতিয়ার রহমান, আলতাফ হোসেন, লিয়াকত আলি, মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।
-
বড়দলে শ্রমিক লীগের পরিচিতি সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ওয়ার্ড শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বড়দল খ্রীস্টান মিশনারী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি তনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু। প্রধান বক্তা ছিলেন, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। সভার উদ্বোধন করেন আশাশুনি উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পদাক জগদীশ চন্দ্র সানা, যুব মহিলা লীগের সভাপতি সীমা সিদ্দিকী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন প্রমুখ।
-
নেতাকর্মীদের মশক নিধন কর্মসূচিতে অংশ নিতে জেলা আ’লীগের আহবান
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এক বিবৃতি জানান, সারা দেশে ভয়ঙ্করভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় বিষয়টিকে ‘এক নম্বর সংকট’ বিবেচনা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ তিনদিনের কর্মসূচি দিয়েছেন। নেতৃবৃন্দ আরো বলেন, দেশ থেকে ডেঙ্গু নির্মূলে আজ (৩১ জুলাই) থেকে জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা সার্বিকভাবে এর বিরুদ্ধে যুদ্ধে নামছে। এ উপলক্ষে মশক নিধন কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দ জেলার সব উপজেলা ও ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। আজ ৩১ জুলাই, ২ আগস্ট ও ৩ আগস্ট- এই তিন দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার সব উপজেলা, ইউনিয়ন পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। এর সঙ্গে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করবে আওয়ামী লীগ। ডেঙ্গুর বিস্তার থামাতে এই কর্মসূচিকে গুরুত্ব সহকারে নিচ্ছে দলটি।
-
তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিট সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সনাক সহ-সভাপতি তৈয়েব হাসান এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে সদর উপজেলার ডিজিটাল কর্ণারে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটি সাতক্ষীরার আহ্বায়ক মো. আনিছুর রহিম, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও প্রেরণার পরিচালক স্বম্পা গোস্বামী প্রমুখ।সভায় বক্তাগণ স্থানীয় পর্যায়ে সেবাদানকারী সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবাপ্রদানে জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় আবেদন গ্রহণ, আপীল ও অভিযোগ দাখিলসহ এ আইন প্রয়োগ পদ্ধতির বিষয়ে আলোচনা তুলে ধরেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত বিষয়ে জবাবদিহিতার ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে নাগরিক সংগঠনের প্রতিনিধিগণ ঐক্যমত পোষণ করেন। এ সময় তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শিখানো হয়। স্থানীয় নাগরিক সংগঠনের নাগরিক আন্দোলন মঞ্চ, জেলা নাগরিক কমিটি, সিনিয়র সিটিজেন ও ওয়েলফেয়ার এসোসিয়েশন, প্রেরণা, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখা, প্রথম আলো বন্ধসভা, সাতক্ষীরা মিশন, হান্টিং ফার্ষ্ট, ‘ল’ স্টুডেন্ট ফোরাম, অর্জন ফাউন্ডেশন, হিমু পরিবহন, উদারতা সাতক্ষীরা, ক্রিসেন্ট, রোটারেক্ট ক্লাব, শিশু ফোরাম প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে অবহিতকরণ সভা অনুষ্ঠিতপ্রেস বিজ্ঞপ্তি: ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিট সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সনাক সহ-সভাপতি তৈয়েব হাসান এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে সদর উপজেলার ডিজিটাল কর্ণারে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটি সাতক্ষীরার আহ্বায়ক মো. আনিছুর রহিম, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও প্রেরণার পরিচালক স্বম্পা গোস্বামী প্রমুখ।সভায় বক্তাগণ স্থানীয় পর্যায়ে সেবাদানকারী সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবাপ্রদানে জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় আবেদন গ্রহণ, আপীল ও অভিযোগ দাখিলসহ এ আইন প্রয়োগ পদ্ধতির বিষয়ে আলোচনা তুলে ধরেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত বিষয়ে জবাবদিহিতার ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে নাগরিক সংগঠনের প্রতিনিধিগণ ঐক্যমত পোষণ করেন। এ সময় তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শিখানো হয়। স্থানীয় নাগরিক সংগঠনের নাগরিক আন্দোলন মঞ্চ, জেলা নাগরিক কমিটি, সিনিয়র সিটিজেন ও ওয়েলফেয়ার এসোসিয়েশন, প্রেরণা, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখা, প্রথম আলো বন্ধসভা, সাতক্ষীরা মিশন, হান্টিং ফার্ষ্ট, ‘ল’ স্টুডেন্ট ফোরাম, অর্জন ফাউন্ডেশন, হিমু পরিবহন, উদারতা সাতক্ষীরা, ক্রিসেন্ট, রোটারেক্ট ক্লাব, শিশু ফোরাম প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
-
ভেটখালী নৌ-পুলিশের জনসচেতনা মূলক কার্যক্রম অনুষ্ঠিত
আব্রাহাম লিংকন : শ্যামনগর উপজেলার কালিঞ্চী রায়নগর ভেটখালী নৌ-পুলিশের জনসচেতনা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত কাল বিকাল ৪টার সময়ে ভেটখালী বাজারস্থ্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাজারের ভিতর দিয়ে শে¬াগানে শে¬াগানে মুখোরিত ছেলে ধরা সন্দেহে গণপিটানিতে কাহারও জীবন হানি ঘটানো যাবে না। নৌ-পথে চাঁদাবাজি রোধ ও জানমালের নিরাপত্তা, অবৈধ ভাবে মৎস্য আহরন রোধ, নৌ-পথে মানব পাচার রোধ, নৌ-পথে মাদকদ্রব্য পাচার রোধ করার কঠিন হস্তক্ষেপে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন। রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, কেউ গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুরে নিবেন না, ছেলে ধরা সন্দেহে কউকে গণপিটানি দেওয়া একটি ফৌজদারী অপরাধ। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। মনে রাখবেন আপনিও গণপিটানির স্বীকার হতে পারেন। সেই সাথে রায়নগর নৌ-পুলিশ মানুষের হাতে হাতে ‘গুজব ছড়াবেন না’ লিফলেট বিতারন করেন।
-
দেবহাটায় ফেন্সিডিলসহ আটক ১, থানায় মামলা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। আটককৃত আসামীর নাম সুকুমার দাশ (৪০)। সে দেবহাটা উপজেলার সখিপুর ঋষিপাড়া গ্রামের ফটিক চন্দ্র দাশের ছেলে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এসআই হেকমত আলী এএসআই জোবায়ের হোসেন ও এএসআই মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সুকুমার দাশের নিকট থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ভারতীয় ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ হাজার ৫০০ টাকা। সুকুমারের বিরুদ্ধে এসআই হেকমত আলী বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস এ্যাক্ট এর ২৫-বি(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তাং ৩০/০৭/১৯। আসামী সুকুমারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। যদি কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। ওসি জানান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার্থে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।