সিরাজুল ইসলাম,শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদীতে মাছ ও কাঁকড়া ধরার জন্য বন বিভাগের পক্ষ থেকে জেলেদের অনুমতি দেয়া হয়েছে। গত ৩০ জুলাই হতে জেলেরা সংশ্লিষ্ট বন অফিস হতে পাস নিয়ে শর্ত সাপেক্ষে কেবল মাত্র বড় নদীতে মাছ ও কাঁকড়া ধরতে পারবে। এ সময় জেলেরা ফাস জাল ও বড়শি দিয়ে নদীতে মাছ ধরতে পারবে। মাছ ও কাঁকড়া ধরার কাজে অন্য কোন সরঞ্জাম ব্যবহার করতে পারবে না জেলেরা। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, অসহায় জেলেদের কথা বিবেচনা করে সুন্দরবনে নদীতে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি প্রদান করা হয়েছে। এসময় তদারকি করার জন্য সুন্দরনে টহল জোরদার করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য গত ১৫ জুলাই হতে সুন্দরবনে সকল নদী ও খালে জেলেদের মাছ ও কাঁকড়া ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। অবশেষে ১৩ দিন বন্ধ থাকার পর পুনরায় ওই আদেশ প্রত্যাহার করা হলো।
Author: kobirubel.satnadee
-
সাতক্ষীরায় সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম কর্মী ও সুধি সমাজের ভুমিকা শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: খাস জমি বন্দোবস্ত ও জলমহল ইজারা এবং সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম কর্মী ও সুধী সমাজের ভুমিকা শীর্ষক এক কর্মশালা অনিুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ-এর অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দীন মিলনায়তনে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় ভুমি কমিটির সভাপতি এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, জজ কোর্টের পিপি সরকার যামিনী কান্ত, জেলা ভুমি কমিটির সাধারন সম্পাদক এড. আজাদ হোসেন বেলাল, এড, ফারুক হোসেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, অপ্রতিরোধ্য প্রকল্পের সমম্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার প্রমুখ। বক্তারা এ সময়, প্রকৃত ভমিহীনদের মাঝে খাস জমি বিবতরন ও খাস জমিতে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রকৃত মৎস্য চাষীদের কাছে জল মহল ইজারা ও জল মহলে তাদের অভিগম্যতা নিশ্চিতসহ সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবী জানান। কর্মশালায় জনপ্রতিধি, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
-
সাতক্ষীরায় জাল বয়নামা দেখিয়ে সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাল বয়নামা দেখিয়ে রেকর্ডীয় সম্পত্তি দখল চেষ্টার উদ্দেশ্যে বিশিষ্ট আলেম রবিউল সম্পর্কে কুটুক্তি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের নিলিখালী গ্রামের গোলাম বারী। লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা যথাক্রমে গোলাম বারি, পরানদহা দারুল উলুম মাদ্রাসা সেক্রেট্রী ও আবুল হাসান জমির মালিক। আমরা হতবাক হয়েছি অত্র এলাকায় শিশুদের ইসলামী শিক্ষায়- শিক্ষিত করার ব্রত নিয়ে দারুল উলুম মাদ্রাসা তৈরি করে ইতোমধ্যে ভালো কাজের জন্য সুনাম কুড়িয়েছেন মাও. রবিউল ইসলাম। কিন্তু সম্প্রতি জাল জালিয়াতি চক্রের হোতা ইউনুস জাল বয়নামা তৈরি করে আবুল হাসানের রেকর্ডীয় সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। এর জের ধরে ইউনুস আতিয়ারকে দিয়ে ওই জাল বয়নার বুনিয়াদে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হন। অথচ ৪৪নং জগন্নাথপুর মৌজা, এসএ খতিয়ান ৭৩০, দাগ নং ৩৩৯৩, জমির পরিমান ০৯ শতক যার হাল দাগ ৪১৩১, এসএ রেকর্ডিও মালিকদের ওয়ারেশগণ ৫এপ্রিল৭৫ ইং তারিখে৩৮০৪ নং দলিল মুলে বিক্রয় করে। উক্ত দলিলের গ্রহীতা ২১.৯.৮৩ ইং তারিখে ৮৪৮০নং দলিলের মাধ্যমে বিক্রয় করে। অতপর উক্ত দলিলে গ্রহিতা ২৪.১২.৯৪ ইং তারিখে ১০৮৪৯নং দলিলে বিক্রয় করে। উক্ত দলিলে গ্রহীতা ১৭.৬.২০০৪ ইং তারিখে ৫৪৯০ নং দলিল মুলে এই জমির বর্তমান মালিক পরানদহা এলাকার মৃত আতর আলী দালালের পুত্র মোঃ আবুল হাসান স্বনামে উপজেলা ভূমি অফিস হতে ওয়ান লাইনের মাধ্যমে মিউটেশন করতঃ ইউনিয়ন ভূমি অফিসে, হোল্ডিং নং ২০০৫, খতিয়ান নং- ৭৩০/১ (এসএ)খুলে বাংলাদেশ সরকারের করাদি প্রদান করতঃ নিজ নামে খাজনা দাখিলা প্রাপ্তি সহকারে ভোগ দখলে আছেন। ইতোমধ্যে টাকার প্রয়োজন পড়ায় উক্ত জমি বিক্রয় করতে চাইলে পরানদহা দারুল উলুম ইয়াতিমখানা কমিটি উন্নয়ন কল্পে খরিদ করতে আগ্রহী হয়। হঠাৎ ইউনুছ ও পুত্র পলাশের সহযোগীতায় সোনারডাঙ্গা গ্রামে মৃত মোজাহার আলীর পুত্র আতিয়ার রহমানকে দখল করায়ে দেওয়ার চেষ্টায় রত আছে। তিনি আরো বলেন ১৯৯২ সালের আগে সাতক্ষীরার পশ্চিমে কোন কওমী মাদরাসা ছিলনা। মানুষের সহযোগিতায় রবিউল ইসলাম মাদ্র্াসাটি প্রতিষ্ঠা করেছে। আদালতের আদেশ ১৪৫ ধারা অমান্য করে আতিয়ার সাংবাদিক সম্মেলন করে রবিউলের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছে তা অপমানজনক । তাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী সহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। এব্যাপারে তিনি মিথ্যা জালিয়াতির সাথে জড়িত ইউনুচসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
-
সাতক্ষীরা পৌরসভার বাঁকাল শেখ পাড়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার বাঁকাল শেখ পাড়ায় আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হছেছে। বুধবার (৩১ জুলাই) সকালে পৌরসভার ০৬ নং ওয়ার্ডে বাঁকাল শেখ পাড়ায় প্রধান অতিথি হিসেবে ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার অর্থায়নে বাঁকাল শেখ পাড়া মসজিদের সামনে থেকে ৫২০ ফুট আর সিসি ঢালাই রাস্তা ৫ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ কাজ শেষ হলে ৫ হাজার মানুষের চলাচলের সুবিধা পাবে। সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি নির্মাণ সামগ্রী রাস্তায় ঢেলে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, বাঁকাল শেখ পাড়া জামে মসজিদেও সভাপতি শেখ আব্দুল মোমিন, যুগ্ম সম্পাদক শেখ মারুফ আহম্মেদ, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, শিমুল প্রমুখ। এসময় বাঁকাল শেখ পাড়া জামে মসজিদের মুসুল্লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁকাল শেখ পাড়া মসজিদের ইমাম ইমাম হাফেজ আনোয়ার হোসেন।
-
সাতক্ষীরা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। বাজেট আলোচনায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. শফিকুল আলম বাবু, মো. শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের লিখিত বাজেট পাঠ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেন। পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি তার বক্তব্যে বলেন,‘ পৌরসভার নাগরিকদের জীবনমান উন্নয়নে ও নাগরিক সেবা নিশ্চিত করতে এ বাজেট অগ্রণী ভূমিকা রাখবে এবং এ বাজেট জনকল্যাণমূখী হবে। উন্নতমানের নাগরিক সেবা নিশ্চিত করণের লক্ষ্যে এ বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।’সাতক্ষীরা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ৫৯ কোটি ৬৩ লক্ষ ৫৪ হাজার ৫শ’৭৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস।
-
নবজীবন ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নবীণ বরণ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ও নবজীবন মেডিকেল ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় পলাশপোলস্থ নবজীবন পলিটেকনিক অডিটোরিয়ামে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ও নবজীবন মেডিকেল ইন্সটিটিউটের সভাপতি তারেকুজ্জামান খানের সভাপতিত্বে নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নবজীবন আজ একটি ভাল অবস্থানে এসেছে। শিক্ষার প্রচার প্রসারে নবজীবন আজ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন এবং বিভিন্ন প্রনোদনা দিয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশা রাখি নবজীবন একদিন বিশ^দ্যিালয়ে পরিনত হবে। সাতক্ষীরা জেলা একটি সাম্ভবনাময়ী জেলা। বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এমপি রবি।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক, বিআরডিপি সাতক্ষীরা’র উপপরিচালক মো. আব্দুল আলীম, জেলা বঙ্গবন্ধুু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, নবজীবন নির্বাহী কমিটির সভাপতি সামছুল আলম খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাহিদুর রহমান, বাংলাদেশ স্কাউটস সম্পাদক কাজী আব্দুল বারী, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর মো.ফকর উদ্দীন, নবজীবন ইন্সটিটিউটের সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। বিভাগীয় প্রধানদেও মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার টেকনোলজি’র জুনিয়র ইন্সট্রক্টর কামাল হোসেন, ইলেকট্রিক্যাল টেকনোলজি’র বাচ্চু মুন্সী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. শাহেদ আহমেদ, মাগফুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক বাচ্চু মুন্সী ও মো. জাকির হোসেন। -
আশাশুনি সাবেক মেম্বর জব্বারের সাংবাদিক সম্মেলন
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সাংবাদিক সম্মেলন করেছে সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার। বুধবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শোভনালী ইউনিয়নের বাঁটরা গ্রামের মৃত ছহিল উদ্দীন সরদারের পুত্র আব্দুল জব্বার জানান, গত ২৯ জুলাই দু’টি পত্রিকায় আমাকে হেয় প্রতিপন্ন করে ‘আশাশুনিতে জব্বারের নির্দেশে পানি নিষ্কাশনের খালটি বন্ধ হওয়ার আশঙ্কায় ৫ হাজার পরিবার’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সরকারি খাস খালের ভাগ বন্টন করা আমার দায়িত্ব নয় সেখানে আমার নির্দেশ প্রদান হাস্যকর। আমি ৭১ সাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে শোভনালী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করছি। সেখানে সংবাদটিতে আমাকে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নকারী সাজানো হয়েছে।
তিনি বলেন,বারোয়ানি নামক খাস খালটি প্রয়াত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম আনুমানিক ৪০ বছর আগে মেম্বর থাকাবস্থায় গন্যমান্য ব্যক্তিবর্গের সাহায্যে যেভাবে মাপজরিপ করে দিয়েছিলেন সেভাবেই আছে। সংবাদটিতে খাস খালের যে দাগ (১৬৫, ২৫৫ ও ২২০৫) দেওয়া হয়েছে সেটা আমার ঘেরের মধ্যে নেই। ১৬৫ ও ২৫৫ দাগের খাস জমি কে বা কারা ভোগদখল করে তা আমি জানিনা। খালটির পানি সরবরাহের কোন সমস্যা আছে বলে আমি জানি না। ঐ রিপোর্টের জন্য কোন সাংবাদিক আমার সাথে কথা বলেনি। আমি কোন সাংবাদিককে আমার বক্তব্য জানায়নি। প্রতিবেদক তারনিজের মনগড়া বক্তব্যকে আমার বক্তব্য বলে সংবাদে প্রকাশ করেছেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি প্রকাশিত ঐ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান। -
সাতক্ষীরায় ফেসবুকে কোরআন নিয়ে অশ্লীল মন্তব্য : জয়ন্ত মন্ডল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: কোরআন নিয়ে কটুক্তি করার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।আটক যুবক জয়ন্ত মন্ডল (৩০) আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের ভবানী চরন মন্ডলের ছেলে। বুধবার ভোর রাতে উপজেলার বুধহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। গত মঙ্গলবার জয়ন্ত মন্ডল ফেসবুকে কোরআনকে অবমাননা করে মন্তব্য করে। এ নিয়েফেসবুকে তুমুল প্রতিবাদের ঝড় ওঠে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধহাটায় জয়ন্ত মন্ডলের বাড়িতে অভিযান চালায়। কিন্তু ততক্ষনে জয়ন্ত বাড়িথেকে গা ঢাকা দেয়। এলাকার শত শত মানুষ এসময় প্রতিবাদ মুখর হয়েসেখানে উপস্থিত হয়।আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফ নিয়ে ফেসবুকে কটুক্তি করে মন্তব্য করে জয়ন্ত মন্ডল। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জয়ন্ত মন্ডলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলায় বুধবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
-
কলারোয়ায় জমির বিরোধে যুবক খুনের ঘটনায় ১১ জনের নামে মামলা
কামরুল হাসান,কলারোয়া থেকে: কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হয়েছেন আলফাজ হোসেন (২৪) নামের এক যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামে নিহত যুবকের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩ নারীকে আটক করেছে পুলিশ। নিহত আলফাজ হোসেন দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছোট ছেলে। পেশায় একজন ট্রলি চালক। তিনি বিবাহিত ও শিরিনা নামের ৪ বছর বয়সী এক শিশু কন্যার জনক। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বুধবার সাংবাদিকদের জানান, নিহত আলফাজ হোসেন রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির উঠানে চেয়ারে বসেছিলেন। এ সময় তার চাচা সলেমান, আব্দুল গণি, ইসমাইলসহ কয়েকজন এসে বাড়ির লোকজনের সামনেই তাকে জমিজমার বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অফিসার ইনচার্জ আরও জানান, আলফাজের সাথে জমি নিয়ে মামলা চলছে প্রতিবেশি গোলাপ সরদারের ছেলে সলেমান, ইসমাইল, আব্দুল গনিদের। তারা তাকে প্রায়ই হত্যার হুমকি দেওয়ায় কিছুদিন আগে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন আলফাজ। এরই জেরে তার প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের জন্য আলফাজের মৃতদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সলেমানের মা মল্লিকা বেগম, ইসমাইলের স্ত্রী দিলুফা ও গনির স্ত্রী বিউটিসহ তিন নারীকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আলতাফ হোসেন বাদি হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা (নং-৪৫) দায়ের করেছেন বলে ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান।
-
দেবহাটার টিকেট পূর্বপাড়া জাগ্রত যুব সংঘের নির্বাচন সম্পন্ন
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: ধূমপান, মাদক ও সন্ত্রাস মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে কুলিয়া ইউনিয়নের টিকেট পূর্বপাড়া জাগ্রত যুব সংঘের কার্য নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন।গতকাল বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত ৬০ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগের মাধ্যমে তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করেন। এ সময় উক্ত নির্বাচনী অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন টিকেট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু দিলীপ কুমার, ইউপি সদস্য ভরত চন্দ্র, আ’লীগ নেতা আশুতোষ সরকার, তাতী লীগের সদস্য সচীব আ: হামিদ হিমেল প্রমুখ।নির্বাচনে মফিজুল ইসলাস সভাপতি , আজিজুল ইসলাম সাধারণ সম্পাদক ও হযরত আলী অর্থ সম্পাদক নির্বাচিত হন।আত্যন্ত আনন্দ মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়।