Author: kobirubel.satnadee

  • শ্যামনগরে এডিশ মশা নিধন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ

    রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে জেলা প্রশাসক ও এনজিও সমন্বয় কমিটির প্রচারে, ফেইথইন এ্যাকশন ও সিডিওর সহযোগিতায় এডিশ মশা নিধন কার্যক্রম উপলক্ষ্যে র‌্যালি, আলোচা সভা ও লিফলেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা শেষে পরিষদ থেকে র‌্যালি বাহির হয়ে ভেটখালী বাজার যায়। এ সময় সর্ব সাধারনের কাছে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরন ও ডেঙ্গু বিষয়ে সচেতনতা মূলক দিক নির্দেশনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন, ইউ,পি সদস্য মোঃ মাজেদ ঢালী, রমজাননগর রিপোটার্স ক্লাব ও সিডিওর রমজাননগর সভাপতি নূরুন্নবী ইসলাম ইমন, সিডিওর রমজাননগর ইউনিটের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, প্রচার সম্পাদক আবির হাসান, ফেইথইন এ্যাকশানের ফিল্ট সুপার ভাইজার রাহেলা খাতুন প্রমুখ।

  • আশাশুনির যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা :বিস্তার লাভ করতে পারে এডিস মশা

    সচ্চিদানন্দদে  সদয়, আশাশুনি: আশাশুনির বুধহাটা বাজার উপজেলার প্রান কেন্দ্র।অথচ বাজার টি সবদা নোংরা ও জলামগ্ন থাকে। কোথাও নেই ময়লা ফেলার ডাস্টবিন। যে কারণে সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। যা ড্রেনের সাথে মিশে গিয়ে পয়:নিষ্কাশনের পথে সৃষ্টি করছে প্রতিবন্ধকতা। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো বাজারের প্রধান সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়  জলাবদ্ধতা।  অভিযোগ নিবাচিত বাজার কমিটি না থাকায় এবং  উপজেলা প্রসাশনের উদাসিনতায় বাজারটি ময়ালা-আবর্জনার নির্দিষ্ট কোনো স্থান নির্মাণ হচ্ছে না। এর কারণে শহরের সুস্থ পরিবেশও বিনষ্ট হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে বুধহাটা সহ আশপাশ এলাকার জনসাধারন। তীব্র গরম ,বৃষ্টি ও সড়কের পাশে ফেলা ময়লা আর্বজনা দূর্গন্ধের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এবং সাথে সাথে  পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে।
    সরেজমিনে বুধহাটা বাজারের  বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হোটেল রেস্তোরার  উচ্ছিষ্ট খাবার বা নিত্যদিনের বর্জ যত্রতত্রই ফেলে রাখা হচ্ছে। এর কারণ সম্পর্কে জিজ্ঞেস করতেই স্থানীয় বাসিন্দারা জানান, এছাড়া আর কোন উপায় নেই। যদি নির্ধারিত ডাস্টবিন থাকতো এখানে  ওখানে ময়লা ফেলা হতো না। এখানে সড়কের আশপাশে না ফেলে কোথায় ফেলবো। এগুলো ফেলার পরে আমাদেরও অনেক কষ্ট হয়। এভাবে ময়লা আবর্জনা স্তুপের দৃশ্য দেখা যায় তরকারি বাজারে সংলগ্ন , বুধহাটা নন্দ ডাক্তারের বাড়ি সংলগ্ন রাস্তায়.বাজারের চাউল পট্টি এলাকায়,পরিতোষ ঠাকুরের বাড়ির সামনে থেকে তরকারি বাজার পযন্ত। বুধহাটা চাপড়ার প্রধান সড়কের পাশ সহ আরও  বেশ বিভিন্ন  গুরুত্বপূর্ণ  পয়েন্টে যত্রতত্র ময়লা আর্বজনা ফেলে রাখার কারণে জনদূভোর্গ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
    বুধহাটা বাজারের অনেক ব্যবসায়ী বলেন, এভাবে যত্রতত্র স্থানীয়দের ফেলানো ময়লা-আবর্জনা পথচারিদের পায়ে পায়ে এবং কুকুর ও গরুর নাড়াচাড়ায় ড্রেনের মধ্যে গিয়ে মিশে যাচ্ছে। আর এ কারণে ড্রেনেজ ব্যবস্থায় প্রতিবন্ধকতাও সৃষ্টি হচ্ছে। যার ফলে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারে আসা ক্রেতা বিক্রেতা ও স্থানীয় জনসাধারনের । এর পাশ দিয়ে হাটতে গেলে নাকে মুখে কাপড় মুড়ানো থাকতে হয়। না হয় সাথে সাথে বমি  হওয়ার সম্ভবনা থাকে। বাজার ব্যবসায়ীদের দাবি, প্রধান সড়কের ওপর এবং এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে থেকে  প্রতিদিন এসে ময়লা-আর্বজনা তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট কোন একটা জায়গায় ফেললে বাজার টির একটা সুষ্ট পরিবেশ বজায় থাকতো। আর এ পরিবেশ বজায় না থাকার   কারণে দিনের পর দিন বাজার টির গুরুত্ব লোপ পাচ্ছে।এসব পয়েন্টে ময়লা আবর্জনা পড়ে থাকলেও সংশ্লিষ্টরা সেসব ময়লা তুলে নিচ্ছে না। তবে স্থানীয়রা বলছেন, পাড়া-মহল্লাহ ময়লা-আবর্জনা  অনিয়মিত পরিষ্কার করা হয়। এসব পথ দিয়ে যাতায়াত কারিরা দুর্গন্ধে নাকে রুমাল চেপে হেঁটে যাচ্ছেন। এছাড়া আশপাশে দোকানিরা তীব্র দুর্গন্ধের মধ্যেই বাধ্য হয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় মানুষের স্বাস্থ্য ঝুঁকিরমুখে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর বিশেষজ্ঞরা বলছেন, ময়লা-আবর্জনা ফেলার জন্য পরিকল্পিত কোনো ব্যবস্থা না থাকার কারণে এমনটি হচ্ছে। এ নিয়ে পরিকল্পনা করা দরকার। তা না হলে বুধহাটা বাজারটি  যেমন অপরিচ্ছন্ন হবে তেমনি মানুষের শরীরেও নানা রোগ বাসা বাঁধবে। এ বিষয়ে  সংশ্লিষ্ট কতৃপক্ষ শীঘ্রই পদক্ষেপ নিবেন এ দাবি এলাকাবাসি সহ সচেতন মহলের।

  • দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র শুভেচ্ছা বিনিময়

    দেবহাটা ব্যুরো: দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। বৃহষ্পতিবার বেলা ১১টায় নতুন কর্মস্থল দেবহাটাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান পরবর্তী দুপুরে দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশীদুল আলম, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক আনোয়ারুল হক, সদস্য এসএম নাসির উদ্দীন, রিপোটার্স ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক শাহিন আলম, সদস্য আনিছুর রহমান, আলমগীর কবির, মঞ্জুরুল ইসলাম সহ সাংবাদিক সংগঠন দু’টিতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় ইউএনও সাজিয়া আফরীনের যোগদান ও ইকবাল হোসেনের বিদায়

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের যোগদান ও ইকবাল হোসেনের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে যোগদান পরবর্তী শুভেচ্ছা ও ইকবাল হোসেনকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির সভাপতিত্বে উপস্থিত সদ্য নিযুক্ত ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যন আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আবু বকর গাজী, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কৃষি কর্মকর্তা জসীম উদ্দীন, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা জুয়েল হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব সহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যন আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আবু বকর গাজী নবাগত ইউএনও সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা জানান।

     

  • ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন অঙ্কিতা সাতক্ষীরা কলারোয়ার মেয়ে

    সাতনদী অনলাইন ডেস্ক : ভারতীয় জি বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন হয়েছে অঙ্কিতা। এই অঙ্কিতার বাড়ি সাতক্ষীরা জেলার কলায়োয়া উপজেলার মাদ্রা গ্রামে। বুধবার জাতীয় একটি গণমাধ্যমকে এই তথ্য নিজেই জানান অঙ্কিতা।

    ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙা গ্রামের মেয়ে অঙ্কিতা। এখন পড়াশোনায় মনোযোগী, গান নিয়েও আছে পরিকল্পনা। বুধবার বিকেলে তাঁর সঙ্গে কথা হয় টেলিফোনে। তখন তিনি বাড়িতে ছিলেন।
    অভিনন্দন। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কেমন ছিল?
    ধন্যবাদ। এটা কীভাবে যে বলি, বুঝতে পারছি না। আমার তো বরাবরই ইচ্ছে প্লে-ব্যাক করার। সারেগামাপাতে আমার নাম যখন ঘোষণা করা হয়, মনে হচ্ছিল, প্লে-ব্যাকের যাত্রায় আরও কয়েকটা ধাপ এগিয়ে গেলাম।

    বিজয়ী অঙ্কিতা ও প্রথম দিনের মঞ্চের অঙ্কিতার পার্থক্য কোথায়?
    ১১ মাসের জার্নিতে অনেক কিছু শিখেছি। বিচারক ও প্রতিযোগী বন্ধুদের কাছে প্রতিনিয়ত শিখেছি। প্রথম দিনে গাওয়া আর ফাইনালে গাওয়ায় পার্থক্য অনেক।

    গান শুরুর গল্প শুনতে চাই।
    মা নাচ অনেক পছন্দ করতেন, তাই জীবনের শুরু নাচ দিয়ে। তিনটি বছর ভরতনাট্যম ও কত্থকের তালিম নিয়েছি। মায়ের সঙ্গে গাইতামও। বাবা শুনে একদিন মাকে বললেন, ওকে গানে ভর্তি করিয়ে দিই, ওর গলায় তো সুর আছে। বাবার ইচ্ছে ছিল, মাকে টেলিভিশনে গাইতে দেখবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। আমি যখন গাওয়া শুরু করলাম, মা–বাবা দুজনেরই ইচ্ছা জাগল, মেয়েকে চলচ্চিত্রের গানে শিল্পী হিসেবে দেখবেন। গানের তালিমের শুরুটা মায়ের কাছে। এরপর রাধাপদ পাল ও রাঠজিৎ ভট্টাচার্যের কাছে শিখেছি।

    ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?
    প্লে-ব্যাকের প্রতিষ্ঠিত গায়িকা হতে চাই। জানি না কতটা এগোতে পারব, হয়তো বড় প্ল্যাটফর্ম পাব না, তবু চেষ্টা চালিয়ে যাব।

    বিজয়ী হওয়ার পর প্রথম কাকে ফোন করেছিলেন?
    আমার ঠাম্মাকে (দাদি)। এরপর দাদু–দিদা (নানা–নানি) ও মামা-মামিকে ফোন করেছিলাম।

    পড়াশোনার খবর?
    গোবরডাঙা ইছাপুর হাইস্কুল থেকে আগামী বছর এইচএসসি পরীক্ষা দেব। সামনে টেস্ট পরীক্ষা। পড়াশোনা নিয়ে একটু ভয়ে আছি।

    পরিবারের খবর?
    মা–বাবা আর ছোট ভাই নিয়ে আমাদের পরিবার।

    এর মধ্যে নাকি বাংলাদেশেও এসেছিলেন?
    গ্র্যান্ড ফিনালের শুটিংয়ের পর বাংলাদেশের ফরিদপুরে স্টেজ শো করতে গিয়েছিলাম। অনেক ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এসেছি। বাংলাদেশে বারবার যেতে চাই, ভালোবাসায় ফিরতে চাই। আমার আদি বাড়ি কিন্তু বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া থানার মাদ্রা গ্রামে। বাবার কাছে শুনেছি, তাঁর জন্মের আগে সবাই ভারতে চলে আসে।

  • ফেসবুক আসক্ত নয়, পড়ালেখায় মনোযোগী হতে হবে- মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি

    কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়া উপজেলার হেলাতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজে এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    বুধাবার দুপুরে কলেজ ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ । প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার আদর্শ শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন আশা করা যায় না। এ সরকার দেশে অন্যান্য শিক্ষা ব্যবস্থার পাশা-পাশি কারিগরি শিক্ষার মানকে উন্নত করেছে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আহ্ববান করে বলেন, ফেসবুক আসক্ত হতে বিরত থেকে দেশ ও জাতির শিক্ষার মান উন্নয়ন এবং নিজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পড়ালেখার  উপর মনোযোগী হতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মুনির-উল-গীয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম।

    প্রভাষক ইদ্রিস আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রউফ, কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, হেলাতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কবির উদ্দীন বিস্বাস, প্রভাষক জাহাঙ্গীর আলমসহ নবীন বরণ উদযাপন কমিটির সদস্য এবং কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা ।

  • সাতনদী পত্রিকায় যুক্ত হলেন এম. আর মিঠু

    নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠু (এম. আর মিঠু) সাতক্ষীরার বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকায় যোগদান করেছেন। বুধবার (১ আগষ্ট) রাতে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান তাকে মফস্বল বার্তা সম্পাদক হিসেবে তার হাতে পরিচয় পত্র ও নিয়োগ পত্র তুলে দেন। এ সময় কার্যালয়ের কর্মরত সাংবাদিক ও স্টাফরা উপস্থিত থেকে এম. আর মিঠুকে স্বাগত ও অভিনন্দন জানান।
    এম. আর মিঠু সুদীর্ঘ সাংবাদিকতায় ইতিপূর্বে কাজ করেছেন সাতক্ষীরার স্থানীয় দৈনিক সাতক্ষীরা চিত্র, আজকের সাতক্ষীরা, দৃষ্টিপাত, কালের চিত্র, খুলনার আঞ্চলিক পত্রিকা দৈনিক জন্মভূমি, সান্ধ্য দৈনিক রাজপথের দাবী, জাতীয় সংবাদ সংস্থা আরটিএন সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়।
    এম. আর মিঠু জানান, একাত্তরের চেতনায় উজ্জীবিত দৈনিক সাতনদী পত্রিকায় যোগ দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সম্পাদক মহোদয় যে আস্থা নিয়ে যোগ্য বিচারে আমাকে মফস্বল বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। যেন সব চাপ সামাল দিয়ে সুনামের সাথে কাজ করে কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারি।

    দৈনিক সাতনদী পত্রিকার প্রধান কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান এম. আর মিঠুর হাতে পত্রিকার নিয়োগ পত্র ও পরিচয় পত্র তুলে দেন।
  • দেবহাটায় বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উদযাপনে আ’লীগের প্রস্তুতি সভা

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যড সম গোলাম মোস্তফা, সহ-সভাপতি নাজমুস শাহাদাত, শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, আজহারুল ইসলাম, শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যড ওসমান গনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ বিশ্বাস, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ সহ উপজেলা ও অন্যান্য ইউনিটের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ই আগষ্ট প্রতিবছরের ন্যায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দেবহাটাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

  • কাদাকাটির দু’টি দোকানে চুরি

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাাকাটিতে একই রাতে দু’দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। কাদাকাটি পুরনো বাজারের ব্যবসায়ী আঃ কুদ্দুছের পুত্র কোহিনুর ও আফসার সরদারের পুত্র ইয়াছিন মুদিখানা ব্যবসা করে আসছেন। মঙ্গলবার রাতে তারা যথারীতি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এদিন গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা দোকান দুটির ছাউনির টিন কেটে/ভেঙ্গে দোকানের ভিতরে ঢোকে এবং কোহিনুর দোকান থেকে নগদ ৩ হাজার টাকা, ৮টি পেট্রোলের ড্রামসহ অনুমান ৬০ হাজার টাকার মালামাল এবং ইয়াছিনের দোকান থেকে নগদ ২৫ হাজার টাকা ও ৩০ হাজার টাকা মালামাল নিয়ে আবারও চালের উপর দিয়ে বেরিয়ে যায়। বুধবার সকালে দোকান মালিকরা দোকান খুলে ভিতরে ঢুকে চুরির বিষয়টি জানতে পারে।

  • বুধহাটায় ব্লুগোল্ডের অপকর্মে বীজতলা নিয়ে কৃষকের মাথায় হাত

    সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের একটি বিরাট অংশে ২/৩ ফসলী ধান চাষ হয়ে থাকে। ব্লুগোল্ড নামে একটি প্রতিষ্ঠান অপরিকল্পিত ভাবে কালভার্ট নির্মান করে এলাকায় লবণ পানি ঢুকিয়ে বীজতলা ও ধান চাষকে হুমকী গ্রস্ত করে তুলেছে। এনিয়ে প্রতিবাদ ও প্রতিকারের চেষ্টা করেও এলাকাবাসী বিফল হয়েছে। কেউ তাদের কথা শুনেনি, উদ্ধতন কর্তৃপক্ষও কোন ব্যবস্থা নেয়নি। সংগত কারণে এলাকাবাসীর মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে, ব্লুগোল্ড এর নিয়ন্ত্রন কর্তৃপক্ষ কারা? বুধহাটা ইউনিয়নের বুধহাটা, শে^তপুর, নওয়াপাড়া, মহেশ^রকাটি, পদ্মবেউলা, পাইথালী, চিলেডাঙ্গা, কুঁন্দুড়িয়া, ঝাটিরকাটাসহ বিভিন্ন মৌজার হাজার হাজার বিঘা জমিতে বোরো, আমন, আউশ ধান চাষসহ বিভিন্ন ফসল উৎপাদন হয়ে থাকে। এ এলাকার পানি নিস্কাশনে জটিলতা থাকলেও লবণ পানির প্রবেশের কোন সুযোগ ছিলনা। গত বছর ব্লুগোল্ড আশাশুনি-সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড় হতে পাইথালী গামী কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মান কাজ শুরু করে। চিলেডাঙ্গা রাস্তার এক পাশে মিষ্টি পানি ও অপর পাশে লবণ পানির চিংড়ী চাষ হয়ে থাকে। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক ওখানে কালভার্ট নির্মান করলে লবণ পানিতে এলাকার হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাবে বুঝতে পেরে নির্মান কাজে বাধা প্রদান করেন। কিন্তু তারা কাজে অনড় থাকে। তখন সবশেষ সিদ্ধান্ত হয়ে কালভার্টে পাটের ব্যবস্থা রাখা হবে। যাতে প্রয়োজনের সময় লবণ পানি ঢোকা বন্ধ রাখা যায়। সাংবাদিকরা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারাও জানান, কালভার্টে পাটের ব্যবস্থা থাকবে। কিন্তু তাতে পাটের ব্যবস্থা করা হয়নি। ফলে কালভার্টের মুখের যেনতেন মাটির বাধ ভেঙ্গে গত দু’দিন যাবৎ লবণ পানি ব্যাপক ¯্রােতসহকারে ভিতরে ঢুকে এলাকাকে লবণ পানিতে একাকার করে দিয়েছে। লবণ পানির প্রভাবে বিলের বীজতলার পাতা লালচে হয়ে মরে যাচ্ছে। দ্রব্যমূল্যের এই বাজারে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের মাথায় হাত উঠে গেছে। এব্যাপারে এলাকার দায়িত্বে নিয়োজিত উপ সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন জানান, লবণ পানি বিলে প্রবেশ করে বীজতলা বিনষ্ট করে দিচ্ছে। বৃষ্টির অভাবে কৃষকরা বিলম্বে বীজতলা করেছেন। এগুলো নষ্ট হয়ে গেলে ধান চাষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়বে। এব্যাপারে মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।