দেবহাটা ব্যুরো: দেবহাটার বদরতলায় পোল্ট্রি খামারিদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় বদরতলা বাজারের আফসানা পোল্ট্রি ফিডের কার্যালয়ে এলাকার প্রায় ৫০ জন পোল্ট্রি খামারিকে নিয়ে প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনটিতে সেঞ্চুরি এ্যগ্রো লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার কুদ্দুসুজ্জামান টিটু উপস্থিত থেকে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষন প্রদান করেন। এসময় আফসানা পোল্ট্রি ফিডের স্বত্তাধিকারী নুরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম, নুর ইসলাম, আব্দুল্যাহ, নুর আলী, দেলোয়ার, আলহাজ্ব রবিউল ইসলাম, শরিফুল ইসলাম সহ এলাকার পোল্ট্রি খামারিরা উপস্থিত ছিলেন।
Author: kobirubel.satnadee
-
দেবহাটায় গ্রামপুলিশ মঞ্জুরকে অপসারনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
দেবহাটা ব্যুরো: দেবহাটায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার ঘটনায় ৩ মাসের জন্য বরখাস্তকৃত গ্রাম পুলিশ মঞ্জুরুল ইসলাম মঞ্জুরকে অপসারনের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকাল ৪টায় উপজেলার কুলিয়া নতুন বাজার সংলঘœ সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দুপাশে মানববন্ধন করেন এলাকার সকল শ্রেনী-পেশার সাধারন মানুষ। এর আগে মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদে এক শালিসের মধ্য দিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় গ্রাম পুলিশ মঞ্জুরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। উল্লেখ্য, রবিবার (২৮ জুলাই) রাত ১১ টার দিকে কুলিয়ার শহিদুল নিকারীর দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয়রা গ্রাম পুলিশ মঞ্জুরকে আটক করে। পরে বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার কুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ মঞ্জুরকে নিয়ে শালিসে বসে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ অন্যান্যরা। এসময় অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় শাস্তিমুলোক ভাবে গ্রামপুলিশ মঞ্জুরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়।
-
আশাশুনির পিন্টু গাজী বিরল রোগে আক্রান্ত
সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : দেশ জুড়ে আলোচিত খুলনার বৃক্ষ মানব আবুল বাজনদার ও সাতক্ষীরার মুক্তামনির পর আশাশুনিতে এবার সন্ধান মিললো বিরল রোগে আক্রান্ত হত দরিদ্র ভ্যান চালক পিন্টু গাজীর। স্থানীয় চিকিৎসকদের এ রোগের নাম জানা না থাকায় এ রোগীকে বিরল রোগে আক্রান্ত রোগী বলে চিহ্নিত করছেন স্থানীয় চিকিৎসকরা। উন্নত চিকিৎসায় এ রোগ নিরাময় করা সম্ভব বলে দাবী চিকিৎসকদের। জানাগেছে, পিন্টু গাজী আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের হত দরিদ্র মুজিবর গাজী পুত্র। শ্রীকলস এলাকার সরকারী গুচ্ছ গ্রামের দিন আনা, দিন খাওয়া অসহায় পরিবারের সন্তান পিন্টু গাজী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও দিনে দিনে অক্টোপাশের ন্যায়ে এ বিরল রোগ তাকে একটু একটু করে গ্রাস করছে। দিনে দিনে যেন অসুস্থ হয়ে পড়ছে ভ্যান চালক পিন্টু গাজী। পিন্টুর সংসারে রয়েছে বৃদ্ধ পিতা মাতা, স্ত্রী ও এক স্কুল পড়–য়া পুত্র সন্তান। সংসারের একমাত্র উপার্জনকারী পিন্টু অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে যেন তার পরিবারও অসুস্থ হয়ে পড়ছে। একমাত্র ছেলেরও লেখা-পড়া বন্দ হয়ে পড়ার উপক্রম। স্থানীয় চিকিৎসকরা উন্নত চিকিৎসা নেওয়ার কথা জানালেও তা যেন পিন্টু বা তার পরিবারের কাছে আকাশ কুশুম কল্পনা। যেখানে দু’বেলা দু’মুঠো ভাত জোগাতেই হিমসিম খাচ্ছে পুরো পরিবার, সেখানে উন্নত চিকিৎসা গ্রহণ করা তাদের কাছে অসম্ভব বলে জানান তারা। এ বিরল রোগের চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী জানান, এ জাতীয় চিকিৎসা আমাদের এখানে নেই, এটা ঢাকা মেডিকেল কলেজের ডাঃ শামন্ত লাল সেন স্যারকে দেখালে এর সমাধান সম্ভব। একই সাথে তার চিকিৎসা সাহায্যের বিষয়ে জানতে চাইলে আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, এ ধরণের বিরল রোগের জন্য আমাদের ততবেশী ফান্ড নেই। তবে সমাজ সেবা অধিদপ্তর ও সমাজ কল্যাণ পরিষদ থেকে তার চিকিৎসার জন্য সর্বত্বক চেষ্টা করবে। আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, পিন্টু গাজীর পরিবার গুচ্ছ গ্রামে বসবাস করে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। উন্নত চিকিৎসায় এ রোগ থেকে সে যেন মুক্তি পেতে পারে তার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানান। অন্যদিকে বিরল রোগে আক্রান্ত ভ্যান চালক পিন্টু গাজী কান্না ভাঙ্গা কন্ঠে এ প্রতিবেদককে বলেন, সুস্থ ও স্বাভাবিকভাবে এ পৃথিবীতে জীবন জাপন করতে তার দেহের উন্নত চিকিৎসার জন্য তিনি মানববতার মা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও সহযোগীতা কামনা করেছেন।
-
আশাশুনির শ্রীউলা ও বড়দল বেড়িবাঁধ চরম ক্ষতিগ্রস্ত : প্লাবনের আশঙ্কা
সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : আশাশুনির খোলপেটুয়া ও মরিচ্চাপ নদীর অব্যহত ভাঙ্গনে শ্রীউলা ও বড়দল ইউনিয়নের একাধিক স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। নদী ভাঙ্গনে প্লাবিত হওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে নদী সংলগ্ন স্থানীয় বাসিন্দারা। জানা খোলপেটুয়া নদীর অস্বাভাবিক জোয়ার ও অব্যহত ভাঙ্গনে হাজরাখালি গ্রামের মিনাজ গাজীর বাড়ী সংলগ্ন এলাকায় বেড়িবাঁধ চরম হুমকির মুখে রয়েছে। এখানে প্রায় দশ হাত চওড়া বেড়িবাঁধ ভাঙ্গতে ভাঙ্গতে আর মাত্র এক হাত বাকি রয়েছে। যা দিয়ে রাতের জোয়ারেই পানি ঢোকার আশঙ্কা রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের জানান, হাজরাখালী নতুন খেয়াঘাট থেকে কোলা খেয়াঘাট পর্যন্ত প্রায় ৫ কি.মি. পাউবো’র বেড়িবাঁধে বর্ষা মৌসুমে ও ভৌগলিক কারণে ভাঙ্গন লেগেই থাকে। এ বাঁধের ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের কোন কার্যকর ব্যবস্থা আজ পর্যন্ত কেউ গ্রহণ করেনি। প্রতিবার ভেঙ্গে যায়, আমরা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হই। ভাঙ্গনের ফলে মাছ চাষে ব্যাপক ক্ষতি হয় এবং আমরা অর্থনৈতিকভাবে বছরের পর বছর ধরে দুর্বল হয়ে পড়ছি। চলতি অমাবশ্যার গোণে মিনাজ গাজীর বাড়ীর পাশের বাঁধটি ব্যাপক ক্ষতিগ্রস্ত। পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করেও কোন লাভ হচ্ছেনা। বাঁধটি মেরমতে দ্রুত সরকারি বরাদ্দের জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। এদিকে সরজমিনে কেয়ারগাতি গ্রামে গিয়ে দেখা গেছে, কেয়ারগাতি খেয়াঘাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের প্রায় দশ হাত বেড়িবাঁধ মরিচ্চাপ নদীর অব্যহত ভাঙ্গনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। স্থানীয় দিলিপ অধিকারির বাড়ীর সামনে উক্ত বাঁধটির মাত্র এক হাত অবশিষ্ট আছে। এ রাস্তা দিয়ে মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গত দুই গোণ আগে বাঁধটিতে ভাঙ্গন লেগে গেলে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাটির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করা হলেও কিছু দিন যেতে না যেতেই রাস্তাগুলি নদীগর্ভে বিলীন হয়ে আরো মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোন মুহুর্ত্বে বাঁধ ভেঙ্গে বড়দল ইউনিয়নের বি¯ৃÍর্ন এলাকা প্লাবিত হতে পারে। ভাঙ্গনের আতঙ্কে স্থানীয় অধিবাসীরা দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
-
দেবহাটা প্রেসক্লাবের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা প্রেসক্লাবের নব কমিটি গঠন করার লক্ষ্যে শনিবার সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মতিক্রমে দেবহাটা প্রেসক্লাবের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আনন্দ টিভির প্রভাষক সুজন ঘোষের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন প্রেসক্লাবের কর্মকান্ড সচল না থাকায় প্রেসক্লাবের কর্মকান্ড গতিশীল ও সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আনন্দ টিভির প্রভাষক সুজন ঘোষকে সভাপতি, দৈনিক দক্ষিণের মশালের ওমর ফারুক মুকুলকে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের চিত্রের সজল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছীন কবির (দৈনিক আমার একুশ), সহ-সভাপতি দিপঙ্কর বিশ্বাস (দৈনিক পত্রদূত), সহ-সভাপতি আবীর হোসেন লিয়ন ( দ্যা ডেইলি পিপলস টাইম), যুগ্ন-সম্পাদক লিটন ঘোষ বাপি (দৈনিক সাতনদী), কোষাধ্যক্ষ সন্ন্যাসী মন্ডল (দৈনিক আমার খুলনা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বাদল (দৈনিক যুগের বার্তা), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক গ্রামের কাগজ), দপ্তর সম্পাদক আনিছুর রহমান (দৈনিক কালের চিত্র), তথ্য বিষয়ক সম্পাদক এস এম মজনুর রহমান (দৈনিক মুক্ত স্বাধীন) সমাজ কল্যান সম্পাদক ডা: আমিরুল ইসলাম (দৈনিক মাতৃভুমির খবর) কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু (কলকাতা টিভি), কার্য্যনির্বাহী সদস্য আক্তার হোসেন (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম( দক্ষীণার দূত) কার্য্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন (টাইমস অফ সাতক্ষীরা) কার্য্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম (সাতক্ষীরা বার্তা) কার্য্যনির্বাহী সদস্য মাহামুদুল হাসান দৈনিক কাফেলা) মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানউন্নয়ন, সাংবাদিক কল্যান ট্রাষ্ট, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবে বলে উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।
-
ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউপি চেয়ারম্যানের র্যালী ও লিফলেট বিতরন
দেবহাটা ব্যুরো: দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলোক র্যালী ও লিফলেট বিতরন করেছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। শনিবার সকাল ১০ টায় বেসরকারী সংস্থা আশার আলোর আয়োজনে র্যালী পরবর্তী সখিপুর বাজার সহ জনসমাগম স্থান সমুহে সচেতনতা মুলোক লিফলেট বিতরন করেন ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় আশার আলোর নির্বাহী পরিচালক আব্দুল্যাহ আল আজাদ সহ সংগঠনটির নেতৃবৃন্দরা উপস্থিথ ছিলেন।
-
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পুলিশের পরিচ্ছন্নতা অভিযান
দেবহাটা ব্যুরো: দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় দেবহাটা থানা ভবন সহ পাশ্ববর্তী এলাকা সমুহে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে আবর্জনা পরিষ্কার করেন দেবহাটা থানার পুলিশ সদস্যরা। এসময় দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার প্রদীপ রায়, এসআই হেকমত আলী, এসআই মুনিরুল ইসলাম, এসআই জসীম উদ্দীন, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই দরবেশ ফকির, এএসআই রশীদুল আলম, এএসআই রোকন খান, এএসআই জোবায়ের হোসেন সহ দেবহাটা থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
-
দেবহাটায় পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সাজিয়া আফরীন
দেবহাটা ব্যুরো: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় ‘ওয়ান ডে,ওয়ান আওয়ার’ কর্মসুচীর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। শনিবার সকাল ১০ টা থেকে উপজেলার কুলিয়া দারুল উলুম মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি নিজেই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে আবর্জনা পরিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
-
দেবহাটায় ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন নবাগত ইউএনও
দেবহাটা ব্যুরো: জনপ্রশাসন পদক প্রাপ্ত সাতক্ষীরার ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। শনিবার বেলা সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের চলমান নানা উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে খোজখবর নেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এসময় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ সহ অন্যান্যরা উপস্থিথ ছিলেন।
-
সাতক্ষীরায় এ পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত
সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় আজ পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ১৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ২৫ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে আরো ২ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন। এসব রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছেন।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মশক নিধনে র্যালী, আলোচনাসভা, মশক নিধোন ঔষধ ছিটানোসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।
অপরদিকে, সাতক্ষীরা জেলায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারন মানুষ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, ডেঙ্গু হলে জ্বর, পেটে ব্যাথা, মাথা ব্যাথা, অনেকেরে প্রেসার কমে যাচ্ছে। এটি প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাততে হবে। মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশ পাশ পরিষ্কার করতে হবে এবং পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখতে হবে এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে শহর থেকে গ্রামের তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রকার জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। তিনি এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য ( ডাব, শরবত, পেঁপে) বেশী খাবার পরামর্শ দেন।