প্রধান প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্য বড়দল গ্রামের আজিজুল ইসলাম গাজীর (৫০) বিরুদ্ধে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার আশাশুনি থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত শিশুটির বাবা।
এর আগে শনিবার বিকেলে শিশুটিকে পেয়ারা খাওয়া ও মোবাইলে ছবি দেখার নাম করে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে আজিজুল। ধর্ষক আজিজুল ইসলাম গাজী বড়দল গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে।
মামলার এজাহারে শিশুটির বাবা বলেন, শনিবার বিকেলে বড়দল গ্রামে নানার বাড়িতে থাকা সাড়ে চার বছরের শিশুকে পেয়ারা খাওয়ার লোভ দেখিয়ে ও মোবাইলে ছবি দেখানোর নাম করে নিজ বাড়িতে নিয়ে যায় আজিজুল ইসলাম গাজী। পরে মলম জাতীয় কোন পদার্থ ব্যবহার করে তার যৌনাঙ্গ ক্ষত বিক্ষত করে নরপিচাশ আজিজুল ইসলাম গাজী। পরে ওই শিশু কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়।
এ বিষয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারে অভিযান চলানো হচ্ছে।
Author: kobirubel.satnadee
-
আশাশুনি শিশু ধর্ষন : থানায় মামলা
-
কালিগঞ্জ সরকারি কলেজ, পর্ব-০১ : কলেজ প্রতিষ্ঠা, পরিচালনা ও অগ্রযাত্রা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত সাতক্ষীরা জেলার একটি ঐতিহ্যবাহী কলেজের নাম কালিগঞ্জ কলেজ। কলেজটি প্রতিষ্ঠার পূর্বে অত্র এলাকায় উচ্চ শিক্ষার জন্য তেমন কোন প্রতিষ্ঠান ছিল না। কাকশিয়ালি নদীর দক্ষিণ প্রান্তে ১৯৬৯ সালের ১লা জুলাই প্রতিষ্ঠা লাভ করে এই কলেজটি। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিশিষ্ট শিক্ষানুরাগী কালিগঞ্জ সদরের শেখ আব্দুল গফুর, বন্দকাটি গ্রামের আলহাজ¦ সগীর আহমেদ এবং শিক্ষানুরাগী আলহাজ¦ শেখ আহম্মেদ আলী, জি এম উকালত আলী, শিক্ষক শেখ আব্দুর রহমান, আব্দুর রহিম পাড়, আলহাজ¦ শেখ আব্দুল লতিফ, নূর মোহাম্মদ, শেখ গোলাম বারী, ইছাহাক আলী সরদার সহ এলাকাবাসীর প্রচেষ্টায় কলেজটির আত্মপ্রকাশ ঘটে। সাতক্ষীরা রাজার বাগান কলেজের (বর্তমান সাতক্ষীরা সরকারী কলেজ) পরই এই কলেজটি প্রতিষ্ঠা লাভ করে।
প্রতিষ্ঠা কালীন সময়ে অর্থনৈতিক সমস্যা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা থাকলেও নানা চড়াই উৎরাই পেরিয়ে কলেজটি এগিয়ে চলে সম্মুখ পানে। কলেজটির স্থাবর সম্পত্তির পরিমান ৫.৮১৫০ একর। চারিদিকে পাকা প্রাচীর বেষ্টিত এই কলেজে রয়েছে একটি গেইট, ১টি শহীদ মিনার, ২টি পুকুর, বড় খেলার মাঠ, ছাত্রী কমনরুম, ছাত্রী হোস্টেল (বর্তমানে অব্যবহৃত) ৪ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন ও ৪ তলা বিশিষ্ট শেখ কামাল আইসিটি ভবন। তবে এতো কিছুর মাঝেও কলেজটিতে রয়েছে কিছু সমস্যা ও সীমাবদ্ধতা।
কলেজটিতে ১৯৬৯ সাল থেকে এইচ,এস,সি পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও বানিজ্য বিভাগে পাঠদান শুরু হয়। বর্তমানে এইচ এস সি তে ২০টি বিষয়ে পাঠদান করা হয়। কলেজে ১৯৭২- ৭৩ শিক্ষাবর্ষ থেকে ডিগ্রিপাস কোর্সে পাঠদান শুরু হয়। বর্তমানে বি এ, বি এস এস, বি এস সি ও বি কম বিভাগে ১৫টি বিষয়ে পাঠদান করা হয়। ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধীন উন্মুক্ত কোর্স ও একই শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেও অধীন বিএম কোর্স চালু করা হয়। ২০০৭ সাল থেকে বিএ (অনার্স) সম্মান কোর্স চালু হয়। এখানে রাষ্ট্র বিজ্ঞান, ইসলামী শিক্ষা ও ব্যবস্থাপনা এই ৩টি বিষয়ে অনার্স কোর্সে পাঠদান করা হয়।
কলেজটিতে বর্তমানে শিক্ষক- কর্মচারীর সংখ্যা ৩৫ জন। সর্ব সাকুল্যে ছাত্র-ছাত্রী রয়েছে আড়াই হাজারের মতো। কলেজের ফলাফল বরাবরই সন্তোষজনক। চলতি বছরের এইচ এস সি পরীক্ষায় ৯ জন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। ২০১৮ সালের এইচ এস সি’র ফলাফলে কালিগঞ্জ কলেজ সাতক্ষীরা জেলার মধ্যে ১ম স্থান লাভ করে।
বে-সরকারি অবস্থায় কলেজটিতে সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, বর্তমান সংসদ সদস্য এসএম জগলুল হায়দার সহ অন্যান্যরা পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবীদ গোলাম রব্বানী। তিনি ১৯৬৯ সালের ১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর অধ্যক্ষ হিসেবে ১৮ জুলাই ১৯৬৯ সাল থেকে ১৮ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর ১৯৬৯ থেকে ১৪ ফেব্রুয়ারী ১৯৭১ সালপর্যন্ত গোলাম রব্বানী পূনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে কুষ্টিয়ার গোলাম রহমান ১৫ ফেব্রুয়ারী ১৯৭১ সাল থেকে ২১ মার্চ ১৯৯১ সাল পর্যন্ত একটানা ২০ বছর দায়িত্ব পালন করেন। এরপর আবারও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গোলাম রহমান ২২ মার্চ ১৯৯১ থেকে ২০ জুলাই ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। অত:পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে নলতার আবুল কাশেম ২১ জুলাই ১৯৯৪ সাল থেকে ৩০ জুন ২০০২ সাল পর্যন্ত দায়িত্বভার পালন করেন। পওে আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ১ জুলাই ২০০২ থেকে ১১ মে ২০০৩ পর্যন্ত মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ১২ মে ২০০৩ থেকে ৩১ আগস্ট ২০০৩ পর্যন্ত আব্দুর রশিদ এবং ১ সেপ্টেম্বর ২০০৩ থেকে ২৯ ফেব্রুয়ারী ২০০৪ সাল পর্যন্ত তমিজউদ্দীন দায়িত্ব পালন করেন। এরপর বর্তমান অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম ১ মার্চ ২০০৪ সালে কলেজের দায়িত্বভার গ্রহন করে অদ্যবধি পর্যন্ত রয়েছেন।
দায়িত্বভার গ্রহনের পর থেকে কলেজকে সামনের দিকে এগিয়ে নেয়া, শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করা, কলেজের ভবন নির্মাণ, শিক্ষকদের এমপিওভুক্তিকরন, কলেজের রেজাল্ট ভালো করা, শিক্ষার যথাযথ পরিবেশ তৈরী করা, সর্বোপরি একটি বে-সরকারী কলেজকে সরকারী করণে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। তার নিরলস পরিশ্রম, ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসীর মনোবাসনা, শিক্ষক-কর্মচারী ও শুভান্যুধায়ীদের সহযোগিতা আর সরকার বাহাদুরের সদিচ্ছায় বিগত ১২ আগস্ট ২০১৮ তারিখে কলেজটি সরকারী করণের আদেশ জারি হয়। শুরু হয় কালিগঞ্জ সরকারি কলেজের নতুন পথচলা। -
শেষ মুহুর্তে জমে উঠেছে পারুলিয়া পশুরহাট : চাহিদা ও দাম বেড়েছে দেশী গরুর, স্বস্তিতে খামারীরা
মোমিনুর রহমান, দেবহাটা: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় জমে উঠেছে সাতক্ষীরার অন্যতম বৃহৎ দেবহাটার পারুলিয়া পশুরহাট। তবে এবছর সরকারী নির্দেশনায় সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ না করায় চাহিদা ও দাম দুটোই বেড়েছে দেশীয় গরুর। এতে করে আশানুরুপ দামে গরু বিক্রি করতে পেরে অনেকটাই স্বস্তি ফিরেছে দেশীয় খামারীদের মধ্যে। অন্যদিকে জালটাকা ও প্রতারক চক্র ঠেকাতে রবিবার পারুলিয়া পশুরহাটকে সিসি ক্যামেরার আওতায় নিয়ন্ত্রন প্রায় দুই শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবীর পাহারার পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি সদস্যদের টহলের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় বেশ নিরাপদে ও শান্তিতে গরু কেনাবেচা করতে পেরেছে ক্রেতা-বিক্রেতারা। এবছর তুলনামুলোক চাহিদা বেশী হওয়ায় দেশীয় গরুর দাম অনেকটাই বেশী হয়েছে বলে জানিয়েছেন একাধিক ক্রেতারা। অন্যদিকে এবারের ঈদে কুরবানির জন্য মানুষ গরুর দিকে ঝুকে পড়ায় চাহিদার সাথে সাথে অনেকটাই কমেছে ছাগলের দাম। রবিবার পারুলিয়া পশুরহাটে সরেজমিনে দেখা যায়, নয় থেকে দশ মন ওজনের বেশ বড় আকারের গরুর মুল্য চাওয়া হচ্ছে প্রায় তিন লক্ষ টাকা। আর সাত থেকে আট মন ওজনের গরুর মুল্য দুই থেকে আড়াই লক্ষ টাকা চাইছেন খামারীরা। অন্যদিকে তিন থেকে সাড়ে তিন মন ওজনের গরু আশি হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে থাকায় বেশিরভাগ মানুষ লাখ টাকার ভিতরে কুরবানির ক্রয়ে ঝুকছেন বলে জানিয়েছেন খামারী ও গরু ব্যবসায়ীরা। আর পশুরহাটটিতে দালাল, প্রতারক ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার সহ পশু ক্রয় বিক্রয়ে অতিরিক্ত খাজনা আদায় না করায় সংশ্লিষ্ট ইজারাদার জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আলফেরদাউস আলফা সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তুষ্ট দুর দুরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারা। শুধু কুরবানির পশু নয়,রবিবার পারুলিয়ার এ পশুর হাট ঘিরে গার্মেন্টস সহ অন্যান্য সামগ্রীর দোকান গুলোতেও ছিলো সকল শ্রেনী পেশার মানুষের কেনাকাটার উপচে পড়া ভিড়।
-
কলারোয়ায় কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকারভোগীদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ওই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার (৪আগস্ট) সকাল ১০টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪’শতাধিক কর্মজীবী মা ও তাদের সন্তানদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মাঝে সাবান, স্যালাইন, কেক, বিস্কুটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজনীন খুকু ও কলারোয়া স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।
-
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধেভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। সমাবেশে বক্তারা এডিস মশার বংশ বিস্তার রোধে সরকার ঘোষিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সকলকে আন্তরিক ভাবে এগিয়ে আসার আহবান জানান।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘর-বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, দেবাশীষ সরদার, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, নূরজাহান, মমতাজ পারভীন, আসমা খাতুন, অভিভাবক আব্দুল জলিল, মফিজুল মেম্বার, ছকিনা খাতুন, ফাতেমা খাতুন, শহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক। সমাবেশের আগে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের নেতৃত্বে প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ঘন্টাব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ অভিযানে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
-
সাতক্ষীরায় সাংবাদিক ইয়ারবকে হত্যার হুমকি
সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সদরের তুজুলপুর এলাকার বাসিন্দা সাংবাদিক ও সমাজসেবক ইয়ারব হোসেনকে কাফনের কাপড় পাঠিয়ে সাতদিনের মধ্যে হত্যার হুমকি দিয়েছে দূর্বত্তরা।
সাংবাদিক ইয়ারব হোসেন তুজুলপুর এলাকার মৃত. ইসহাক মোড়লের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি। এছাড়া তুজুলপুর কৃষক ক্লাব ও গাছের পাঠশালার পরিচালক।
হত্যার হুমকি দেওয়া চিঠিতে লেখা রয়েছে, ইয়ারব, সুমন সানার পেছনে লাগলে তোর অবস্থা নজরুলের মতো হবে। নজরুলকে মেরেছি রাস্তায়। তোকে মারবো তোর নিজ বাড়িতে। তোর সময় আছে মাত্র সাতদিন। কাফনটা পাঠালাম। রেখে দিস। ইতি তোর যম।
শুক্রবার জুম্মার নামাজের আগে অজ্ঞাত দূর্বত্তরা তুজুলপুর মসজিদের বারান্দায় সাংবাদিক ইয়ারব হোসেনের নামে একটি প্যাকেট রেখে যায়। ইয়ারব হোসেন ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। মসজিদের ইমাম আমীর হোসেন প্যাকেটটি নিজ হেফাজতে রাখেন। শনিবার সন্ধ্যায় প্যাকেটটি ইয়ারব হোসেনের হাতে দেন মসজিদের ঈমাম। এরপর বেরিয়ে পড়ে হত্যার হুমকির ঘটনা।
প্যাকেটটিতে ছিল তিন খন্ড কাফনের কাপড়, আতর, সাবান, কর্পুর, গোলাপ পানি, সুগন্ধি, সুরমা।
সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, ২০১৩ সালে জামায়াত-শিবিরের ক্যাডাররা আমাকে মারপিট করে মৃত ভেবে ফেলে রেখে যায়। ওই ঘটনায় মামলাও হয়। সে মামলায় অনেক আসামী এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে। কেউবা জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছে। ধারণা করছি জামায়াত-শিবিরের চক্রটি এই হুমকি দিয়েছে।
তিনি বলেন, চিঠিতে সুমন সানার নাম উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে। সুমন সানা একজন ইউপি সদস্য। তার সাথে আমার বন্ধুত্ব রয়েছে। গত ২২ জুলাই আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলামকে দিবালোকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নজরুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারাই আমাকে হুমকি দিয়েছে বলে মনে করছি। শনিবার রাতে ছাত্রলীগ নেতাদের উপর গুলি করে হামলা চালিয়েছে শিবির ক্যাডাররা। সব মিলিয়ে আবারও আতঙ্ক শুরু হয়েছে গোটা সাতক্ষীরা জুড়ে।
ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আলামত হিসেবে হুমকি দেওয়া প্যাকেটটি জব্দ করা হয়েছে। এছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। -
দেবহাটায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
দেবহাটা ব্যুরো: দেবহাটাতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, মেডিকেল অফিসার ডা: তানভীর আহমেদ, ডা: অমরেশ হালদার, ডা. মনতাজ উদ্দীন, স্বাস্থ্য পরিদর্শক আজিজুল ইসলাম, ইপিআই’র মেডিকেল টেকনোলজিষ্ট মো. সালাহউদ্দীন, অধ্যক্ষ আনিছুর রহমান, ক্রীড়া ব্যাক্তিত্ব আফসার আলী, গ্রাম্য ডা: মনিরুল ইসলাম, ভোলানাথ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল গনি, এমাদুল ইসলাম, শফিকুল ইসলাম, ময়না সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ফেয়ার মিশনের র্যালী ও পথসভা
দেবহাটা ব্যুরো: দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে ফেয়ার মিশন ও পারুলিয়া বাজার কমিটির উদ্যোগে সচেতনতা মুলোক র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন ও পারুলিয়া বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন শেষে পারুলিয়া বাসস্ট্যান্ড সংলঘœ শহীদ আবু রায়হান চত্বরে শেষ হয়ে পথসভায় মিলিত হয়। পথসভাটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আলফেরদাউস আলফা। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শেখ মকরম হোসেন সহ ফেয়ার মিশনের শতাধিক সদস্য ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।
-
গাছকাটা চেয়ারম্যান পেলেন বনায়নে জাতীয় পুরস্কার : সমালোচনার ঝড়
সাতনদী অনলাইন ডেস্ক : শুনতে বিষ্ময়কর বা অবাক মনে হলেও ঘটনাটি একেবারে সত্য। গাছকেটে অপকর্ম করে আবার জাতীয় বনায়ন পুরষ্কার লুফে নিলেন এক চেয়ারম্যান।
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বৃক্ষ নিধন করেও বনায়নে জাতীয় পুরস্কার পাওয়ায় এলাকায় সর্বত্র সমালোচনার ঝড় বইছে। সরকারি তদন্ত প্রতিবেদনও বলছে, পিকলু অবৈধভাবে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক মূল্যবান গাছ কেটে নিয়েছেন। একের পর এক পিকলু চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত ৩ জুন পিকলু চেয়ারম্যান এলজিইডির রাস্তার দুই পাশের সরকারি মূল্যবান গাছ কেটে নিলেও সরকারের কোনো দপ্তর রহস্যজনক কারণে বাধা দেয়নি। গত ২৭ জুন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসকে তদন্ত করে জরুরি প্রতিবেদন দাখিলের আদেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া তানজিম মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সরদার মজিবুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে তিনি এ বিষয়ে গত ৪ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে পিকলু বিভিন্ন প্রজাতির মূল্যবান ৮৮টি সরকারি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার কথা উল্লেখ করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের অধীন মাহিলাড়া থেকে ডিএসবি হাট পর্যন্ত এলজিইডির রাস্তার উত্তর পাশের ৭২টি রেইনট্রি ও ১০টি চাম্বলগাছ এবং দক্ষিণ পাশের একটি শিমুলগাছ, চারটি চাম্বলগাছ, একটি রেইনট্রিসহ মোট ৮৮টি গাছ ৫ নম্বর মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে কেটে নেওয়া হয়েছে। অথচ চলতি বছর তাঁকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গতকাল পিকলু গুহর বক্তব্য নেওয়ার জন্য তাঁর ব্যবহৃত দুটি মুঠফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এলজিইডির রাস্তার পাশে থাকা সামাজিক বনায়নের গাছ কাটতে হলে উপজেলা পরিষদের সভায় অনুমোদন নিয়ে টেন্ডার অথবা নিলামের মাধ্যমে গাছ কাটতে হবে। কিন্তু মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু কিছু না জানিয়ে গাছ কেটে নিয়েছেন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ৪ জুলাই তদন্ত প্রতিবেদনসহ লিখিতভাবে জেলা প্রশাসক বরিশাল বরাবরে প্রেরণ করেছি।’
-
সাতক্ষীরা পৌর ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ : আটক-৪
সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি (১৯) সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এসময় বুকে ইটের আঘাত পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানও আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা-শিবতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুলিবিদ্ধ ফারাবির বাবা শাহাদৎ হোসেন জানান, রাতে জামায়াত শিবির নেতাকর্মীরা ঝুটিতলা এলাকায় একটি মেসে নাশকতার লক্ষ্যে গোপন মিটিং করছে এমন খবর পেয়ে তা যাচাই করার উদ্দেশ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের নেতৃত্বে ৬/৭জন ওই এলাকায় যায়। এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ঠরা প্রথমে ইটপাটকেল ও পরে গুলিবর্ষণ করে। এতে ফারাবি বাম পায়ে গুলিবিদ্ধ হন। একই সময়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের বুকে ইট লাগে। এতে তিনি আঘাত প্রাপ্ত হন। তাদের কয়েকজনকে একটি ঘরে আটকে রেখে পদদলিত করার ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ আসামীদেরে ধরতে অভিযানে নেমেছে বলে তিনি আরো জানান।