Author: kobirubel.satnadee

  • জমেছে সাতক্ষীরার পশুহাট : কুরবানীর জন্য প্রস্তুত ৫৬ হাজার গরু-ছাগল

    প্রধান প্রতিবেদক : ভারতীয় গরু আমদানী বন্ধ থাকায় খুশি খামারী ও ব্যবসায়ীরা। আসছে কুরবানী ঈদকে ঘিরে সীমান্ত এলাকা দিয়ে যেন কোনভাবেই ভারতীয় গরু দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকেও নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খামারীরা গরু মোটা তাজাকরণ ট্যাবলেট থেকেও এবার বিরত রয়েছে।
    প্রাণি সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, জেলায় খামারী রয়েছে ১২ হাজার ৭৩৩ জন। এসব খামারীদের কাছে এ বছর কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৫৬ হাজার ২৭৬টি বিভিন্ন প্রজাতির পশু।
    সাতক্ষীরা সদর উপজেলায় ৮১৩০টি গরু, ছাগল রয়েছে ৩৩৪৮টি, কলারোয়া উপজেলায় ৫২৮৫টি গরু, ছাগল ৫৩২২টি, তালা উপজেলায় ৭১৬৩টি গরু, ছাগল ৪১৮৬টি, আশাশুনি উপজেলায় ২৯৯৩টি গরু, ছাগল রয়েছে ২০৫২টি, দেবহাটা উপজেলায় গরু ১১৫৫টি, ছাগল ১১৮৬টি ছাগল, কলিগঞ্জ উপজেলায় ২৮১১টি গরু, ছাগল ৩৮২৬টি ছাগল ও শ্যামনগর উপজেলায় ৩০৩৬টি গরু ও ছাগল রয়েছে ৫৭৪৩টি। জেলাজুড়ে কুরবানীযোগ্য গরু প্রস্তুত রয়েছে ৩০ হাজার ৫৭৩টি ও ছাগল ২৫ হাজার ৭০৩টি।
    এছাড়া রয়েছে অনেক মৌসুমি গরু ও ছাগল পালনকারি। তারা কুরবানী ঈদকে সামনে রেখে গরু বা ছাগল পালন করে থাকেন। ঈদের মুখোমুখি সময়ে তারা বিক্রি করে দেন। এমনই এক গরু পালনকারী সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের রুবেল মোল্লা। তিনি বলেন, আমার গরুটি এখনো বিক্রি হয়নি, দাম কম বলায়। আশাকরছি দুই লাখ টাকায় গরুটি বিক্রি হবে। এ বছর মোটাতাজাকরণ কোন ওষধ খাওয়ানো হয়নি গরুকে। ওষধের মাধ্যমে গরু মোটাতাজা করলে ক্রেতারাও আগ্রহ হারিয়ে ফেলে দামও কম হয়।
    অন্যদিকে, ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় আশার আলো দেখছেন গরু ব্যবসায়ীরা। পাটকেলঘাটা শাকদাহ এলাকার গরু ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, এ বছর ভারতীয় গরু আমদানি বন্ধ রয়েছে। ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খামারী ও ব্যবসায়ীরা বেশী দামে গরু বিক্রি করতে পারবেন। কুরবানী ঈদের শেষ মূহূর্তে জেলার গরু ও ছাগলের হাট গুলো জমে উঠেছে।
    ভারতীয় গরু দেশে প্রবেশের বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, সাতক্ষীরার সীমান্ত এলাকজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধভাবে যেন একটি গরুও দেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে চেক পয়েন্ট বসিয়ে বিজিবি কাজ করে যাচ্ছে।
    আগত কুরবানী ঈদকে ঘিরে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেলায় ৫৬ হাজারেরও অধিক কুরবানীযোগ্য গরু ও ছাগল প্রস্তুত রয়েছে। ঈদের শেষ মুহূর্তের হাটগুলো জমে উঠতে শুরু করেছে। অসুস্থ ও পশুকে ওষধ ব্যবহার করা হয়েছে মোটাতাজাকরণ করা হয়েছে এমন সন্দেহ হলে পশু হাটে থাকা মেডিকেল টিমকে অবহিত করতে বলা হয়েছে। প্রত্যেক পশু হাটগুলোতে মেডিকেল টিম কাজ করছে।

  • ভোরের পাতা ও মানবাধিকার উন্নয়ন কমিশনের পক্ষ থেকে পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত

    নিজস্ব প্রতিবেদক:জাতীয় দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলী পিপলস্ টাইম পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধিবৃন্দ ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা সদর উপজেলার পক্ষ থেকে সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিএিম,বার) এর সাথে রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন কর্মকর্তা ও নেতৃবৃন্দ।নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সাথে জেলা প্রতিনিধি ও নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলী পিপলস্ টাইম পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন এর মহাসচিব কাজী হেদায়েত হোসেন রাজ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রিফাত হাসান রাসেল, দ্য ডেইলী পিপলস্ টাইম পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান আনিস, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি আবু জাফর মোঃ ছালেহ, সিনিয়র সহসভাপতি মোঃ ওয়াদী উল্লাহ, সহ-সভাপতি মারুফ আহম্মেদ শামীম, সাধারণ সম্পাদক শেখ আব্দুল ময়িন, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল নাসের, দপ্তর সম্পাদক অসীম কুমার সাধু, মহিলা সম্পাদিকা তানজিলা বেগম,সদস্য বাবলু সরদার প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় জেলা তথ্য অফিসের সহযোগিতায় লিফলেট বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: নদী রক্ষা, জলাবদ্ধতা নিরসন, খাস জমি উদ্ধার ও পরিবেশ রক্ষা বাস্তবায়ন কমিটিসাতক্ষীরা জেলা শাখার উদ্দোগ্যে এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ সচেতনতার জন্য জেলা তথ্য অফিসের সহযোগিতায় লিফলেট বিতরণ জর্জকোট চত্ত্বর থেকে শুরু করে খুলনার রোড মোড়ে যেয়ে শেষ হয়। লিফলেট বিতরণ শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ এ, বি, এম, সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ অসিম মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল সংগঠনের সভাপতি দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু। বক্তব্য রাখেন সুপ্রিম কোটের এ্যাডঃ শেখ শিমুল, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ আশরাফুল আলম বাবু, অধ্যাপক আব্দুল ওহাব, এ্যাডঃ কাজী আব্দুল্লাহ হাবিব, মাসুদুজ্জামান সুমন, এ্যাডঃমিজানুর রহমান বাপ্পি, এ্যাডঃ আবু সাইদ রাজা, এ্যাডঃ তোহা কামাল উদ্দীন, এ্যাডঃ সোহরাব হোসেন বাবলু, এ্যাডঃ আরিফুর রহমান আলো, মোঃ হেলাল উদ্দীন, মোঃ জুলফিকার আলী।

  • আশাশুনি হাড়ীভাঙ্গা হাইস্কুলে অভিভাবক সদস্য নির্বাচন

    আশাশুনি ব্যুরো: আশাশুনি সদরের এইচ এন এস কে মাধ্যমিক বিদ্যালয় (হাড়ীভাঙ্গা হাইস্কুল) এর অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার স্কুল হল রুমে উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্কুলের ৩১৯ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি অভিভাবক (পুরুষ) পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে তপন সরকার (ছাতা প্রতীক) ২২৫ ভোট পেয়ে ১ম স্থান, হরিপদ মন্ডল (বই প্রতীক) ১৬৪ ভোট পেয়ে ২য়, সুকেশ সরকার (চেয়ার প্রতীক) ১৫৮ ভোট পেয়ে ৩য় স্থান ও বাবু রাম বিশ^াস (মাছ প্রতীক) ১৫৮ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। অন্য দু’জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, আছাদুল হক মোরগ প্রতীক) ১২৩ ভোট ও কালিদাশ চক্রবর্ত্তী (হরিণ প্রতীক) পেয়েছেন ১১৮ ভোট। সংরক্ষিত মহিলা পদে অমরি মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। এসময় আশাশুনি থানার এসআই মামুনুর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মন্ডল, সদ্য মেয়াদ শেষ হওয়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক স্বপন কুমার মল্লিক প্রমুখ ভোট শান্তিপূর্ণ ভাবে পরিচালনায় সহযোগিতা করেন।

  • আশাশুনিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে, মাতা পিতাকে উৎসাহিত করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সউদ বিন খায়রুল আনামের সভাপতিত্বে ও এইচ এ (স্যানেটারী ইন্সপেক্টরের সহযোগি) মোক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আল ফাহাদ বিন সাদ, স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, ইপিআই টেকনেশিয়ান দীলিপ কুমার ঘোষ, সিনিয়র স্টাফ নার্স কল্যাণী সরকার ও স্বাস্থ্য সহকারী মাহবুবুর রহমান।

  • তালায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    তালা প্রতিনিধি:তালায় জাতীয় শোক দিবসের এক প্রস্তুতি সভা রোববার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, ইউপি চেয়ারম্যান গণ এবং সরকারী কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

  • তালায় প্রেমের বিয়ে মানতে নারাজ : মিথ্যা অপহরন মামলা

    তালা প্রতিনিধি: ভাগ্নির প্রেমের সম্পর্কের বিয়ে মেনে নিতে পারেনি মেয়ের মামা, তাই বাদী হয়ে মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছেন ছেলে পক্ষের পরিবারের ঘাড়ে। সেই মিথ্যা অপহরণ মামলায় আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে আশাশুনির উপজেলার এক দিন মজুর পরিবার। অপরদিকে বর্তমানে পিত্রালয়ে অবস্থানরত কথিত অপহৃতা বধু সোনিয়া জানান, মামলার কাহিনী তিনি জানেন না ,তবে দীর্ঘদিন বরিশালের খালুর বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন বলে স্বীকার করেন। জানাযায়, তালা উপজেলার শুকদেব পুর গ্রামের সহিদুল ইসলামের মেয়ে সোনিয়া খাতুন (১৯) এর সহিত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আশাশুনী উপজেলার বুধহাটা গ্রামের মতলেব হোসেনের ছেলে আইয়ুব আলীর (২২) সাথে।দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের সুত্র ধরে বিগত ২০১৮ সালের ২৭ নভেম্বর সাতক্ষীরা আদালতে নোটারী পাবলিক এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। নোটারী পাবলিকের বিয়েতে কন্যার পিতা শহিদুল ইসলাম নিজেই ২ নং ও মামা বাবলুর রহমান ৩ নং স্বাক্ষী হন। কিন্তু বিয়ের কয়েক মাস যেতেই বেঁকে বসেন সোনিয়ার মামা বাবলু। তার ভাগ্নেকে অপহরনের অভিযোগে ১৩ ফেব্রয়ারী ২০১৯ সালে আদালতে একটি মামলা রুজু করেন। পরবর্তীতে ১ মাস ২০দিন পর সোনিয়ার স্বামী আইয়ুব আলীকে বাদ দিয়ে শশুর মতলেব গাজী , শাাশড়ী তহমিনা বেগম ও প্রতিবেশী রুহুল আমিন সহ ৩ জনকে আসামী করে একটি অপহরণ মামলা করে রুজু করেন। মামলা নং -সিআরপি ১৩/১৯। তারিখ-০৪-০৩-৩১৯। কথিত অপহরণ মামলায় বর্তমনে আসামীরা বাড়ী ঘর ছেড়ে পালিয়ে বেড়ালেও বহাল তবিয়তে সোনিয়া তার স্বামী আইয়ুব আলীকে নিয়ে বাবার বাড়ী অবস্থান করছে। সরেজমিন তালার শুকদেবপুরে গিয়ে আইয়ুব আলী সহ সোনিয়াকে পাওয়া যায়, এসময় সোনিয়া জানায়,তাকে কেউ অপহরণ করেনি, ৩ মাস আগে তাকে বরিশালে তার খালু কবির হোসেনের বাড়ীতে রেখে আসে পিতা সহিদুল ইসলাম। সপ্তাহ খানেক আগে পিত্রালয়ে ফিরে স্বামীর সাথেই অবস্থান করছে সোনিয়া। সে আরও জানায়, মামলার ব্যাপারে সে কিছুই জানে না। ভুক্তভোগী দিন মজুর পরিবার বিষয়েিত প্রশাসনের উর্দ্ধত্বন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • আশাশুনির চিলেডাঙ্গায় অপরিকল্পিত কালভার্ট নির্মান : লবনাক্ত জমির ধান ও সাদা মাছ নষ্ট

    সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি: আশাশুনিতে অপরিকল্পিত কালভার্ট নির্মানের কারণে মৎস্য ঘেরের লবনাক্ত পানিতে নষ্ট হয়েছে স্থানীয় খালের মিষ্টি পানির প্রায় ৫লাখ টাকার সাদা মাছ ও খালের উভয় পাড়ের ফলদী গাছ গাছালীসহ ফসলী জমি। কালভার্ট নির্মানের আগে স্থানীয়রা পরিকল্পিত ভাবে পানি নিষ্কাশন করালেও কালভার্ট নির্মানের পর এবার সব হারিয়ে নিঃস্ব হয়েছেন কৃষকরা। জানাগেছে ব্লু-গোল্ড কর্তৃক ও ঠিকাদার প্রতিষ্ঠান উপজেলার বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা বিলের কলাতলী খালে অপরিকল্পিত কালভার্ট নির্মানের কারণে মৎস্য ঘেরের লবনাক্ত পানিতে নষ্ট হয়েছে মিষ্টি পানির সাদা মাছ ও খালের উভয় পাড়ের ফলদী গাছ গাছালী এবং চলতি মৌসুমের ধানের আবাদ। বর্তমানে লবনাক্ত ঘেরের চাষীরা নেট পাটাজাল দিয়ে কোন রকম মাছ ভেসে যাওয়া থেকে ধরে রাখলেও অপরিকল্পিত কালভার্ট নির্মানের ফলে লবনাক্ত পানির কারণে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন মিষ্টি পানির মাছ ও ধান চাষীরা। চিলেডাঙ্গা টু বেউলা সড়কের উভয় পাশে স্থানীয় মৎস্য চাষীরা পরিকল্পিত ভাবে মাছ চাষ করে আসছিলেন। সড়কের এক পাশের ঘের মালিকরা লবনাক্ত পানিতে চিংড়ী চাষ করেন এবং সড়কের অপর পাশের ঘের মালিকরা মিষ্টি পানিতে বিভিন্ন প্রজাতির সাদা মাছ চাষ করে থাকেন। এ সড়কের প্রতিমধ্যে ব্লু-গোল্ড কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মান করেন। কালভার্ট নির্মানকালে লবনাক্ত পানি ও মিষ্টি পানি আলাদা ভাবে রাখার জন্য স্থানীয় চেয়ারম্যানসহ এলাকাবাসী কালভার্ট নির্মানের সময় কর্তৃপক্ষকে অবহিত করেন। এসময় ব্লু-গোল্ড কর্তৃপক্ষ লবনাক্ত পানি এবং মিষ্টি পানি নিয়ন্ত্রন কালভার্ট নির্মান করবেন বলে আশা ব্যাক্ত করেন। কিন্তু ব্লু-গোল্ড কর্তৃপক্ষ ও ঠিকাদার প্রতিষ্ঠান তাড়াহুড়ো করে অপরিকল্পিত ভাবে কালভার্ট নির্মান করে চলে যান বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে লবনাক্ত পানির কারণে বুধহাটা ইউনিয়নের বেউলা, মহেশ্বকাটি, নওয়াপাড়া, শ্বেতপুর এলাকার সাদা মাছ ও ধানের আবাদ মরে নষ্ট হয়েছে বলে জানান গ্রামবাসী। উক্ত কলাতলী খালের চাষী জাকির গাজী বলেন আমরা সরকারের প্রায় ৩লাখ টাকা রাজস্ব দিয়ে এ খালে মাছ চাষ করে আসছি। আমাদের খালে লবনাক্ত পানি প্রবেশ করায় আমাদের মাছ সব মরে ভেষে উঠেছে। আমাদের এখন পথে বসার উপক্রম। এব্যাপারে জানতে চাইলে বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক বলেন ব্লু-গোল্ড এবং পানি উন্নয়ন বোর্ড এলজিইডি’র অনুমতি ছাড়া রাস্তা কেটে যখন কালভার্ট নির্মানের কাজ শুরু করেন তখন তারা কথা দিয়ে ছিলেন লবনাক্ত পানি এবং মিষ্টি পানি নিয়ন্ত্রন কালভার্ট নির্মান করবে। কিন্তু কাজ শেষ হলেও লবনাক্ত পানি এবং মিষ্টি পানি নিয়ন্ত্রন ব্যবস্থা না করায় ফসলী ক্ষেতে এবং মিষ্টি পানির ঘেরে লবনাক্ত পানি প্রবেশ করে সাদা মাছতো ধ্বংশ হয়েই গেছে এবং হাজার হাজার বিঘার ধান ধ্বংশ হওয়ার পথে। প্রধান মন্ত্রীর যে স্বপ্ন খাদ্যে সয়ংসম্পন্ন হয়ে সোনার বাংলা গড়ার বর্তমানে সেটা হয়তো আর এখানে বাস্তবায়ন হবে না। আমি সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে কালভার্টটিতে লবনাক্ত পানি এবং মিষ্টি পানি নিয়ন্ত্রন ব্যবস্থা করার জোর দাবী জানাচ্ছি।

  • তালায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর চেষ্টা

    আকবর হোসেন, তালা: তালায় পুলিশ পরিচয়ে জালালপুর ইউনিয়নে কানাইদিয়া গ্রামে পরিতোষ অধিকারীর পুত্র বাসুদেব অধিকারী(৫৫) মিষ্টির দোকানদার এর নিকট হতে ফোনের মাধ্যমে চাদাবাজির চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানার পরে মোবাইল ফোন বন্ধ। পুলিশ পরিচয়দানকারীর ফোন নং ০১৭১৩-৫৯৯৪৬৬। নৈপথ্যে কানাইদিয়া ইউপি মেম্বর কালিদাস অধিকারী।ঘটনার বিবরনে জানা গেছে,মিষ্টির দোকানদার ভুক্তভোগী বাসুদেব অধিকারী বলেন,গত ২৯জুলাই সকাল ১১.৩০ ঘটিকার দিকে এলাকার ইউপি মেম্বর কালিদাস অধিকারী আমার দোকানে নাস্তা খেতে আসে। এরপর দুপুর পৌনে একটার দিকে মেম্বর কালিদাস অধিকারী আমাকে ফোন করে বলেন,বাসুদেব তুমি এই নাম্বারে কথা বল। আমি কারন জিজ্ঞাসা করলে মেম্বর বলেন,তুমি কোন অপরাধ করেছ তোমার নামে মামলা আছে। আমি ভয়ে মেম্বরকে বলি আপনি কথা বলেন। মেম্বর তখন আমাকে বলে মোবাইল নাম্বার দিচ্ছি তুমি কথা বল। তিনি আমাকে ০১৭১৩-৫৯৯৪৬৬ এই নাম্বারটি দেন। আমি এই নাম্বারে কথা বললে তিনি বলেন,আমি মাহবুব দারোগা। তোর নামে মামলা আছে। তোমাকে ধরে নিয়ে যাব। এখন তুমি কি করতে চাও। আমি বললাম আপনি আমার মিষ্টির দোকানে আসেন। তিনি বলেন,আমি তোকে ধরবনা যদি ৪হাজার টাকা দিস। আমি তাকে আমার দোকানে এসে টাকা নিতে বললে তিনি বিকাশ নাম্বারে টাকা পাঠাতে বলেন। আমার কয়েক মিনিট টাকা পাঠাতে দেরী হচ্ছে বিধায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালীগালাজ করেন। নিকটে বিকাশের দোকান নাই বললে, তিনি সামনে বাজারে আছে বলে জানায় এবং ফোন না কেটে বিকাশে টাকা দিতে বলেন। বিষয়টি আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটুকে জানাই। তিনি আমাকে টাকা না দেয়ার জন্য বলেন। বাসুদেব অধিকারী আরও বলেন,গত বৎসর এসএসসি পরীক্ষার সময় আমার স্ত্রীকে পুলিশ থানায় ধরে নিয়ে যায়,আমি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি আমার স্ত্রীকে থানা থেকে ছাড়িয়ে আনেন। এই সময় একই এলাকার সুনীল দত্তের ছেলে কমল দত্তের কাছে ৫হাজার টাকা দেওয়ার জন্য মেম্বর কালিদাস অধিকারী বলেন। আমার স্ত্রীকে চেয়ারম্যান সাহেব থানা থেকে ছাড়িয়ে আনার পরেও বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে ৫হাজার টাকা কমল দত্তের কাছে দেয়।
    বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার কালিদাস অধিকারী বলেন,মনে হয় ভুয়া কোন ব্যক্তি। তোমার এ বিষয়ে কারো সাথে কিছু বলার দরকার নাই। এলাকাবাসি এ প্রতিবেদকে বলেন,যদি পুলিশ ভুয়া হবে তবে মেম্বর কালিদাস অধিকারী তার মোবাইল নাম্বার কোথা থেকে পেল। তিনি একজন মেম্বর হয়ে নিজে না এসে মোবাইলে তার সাথে কথা বলতে বললো কেন? তাহলে কি মেম্বর কালিদাস এর সাথে জড়িত? বিষয়টি সঠিক তদন্ত করলে কে দোষী তা বের হয়ে আসবে। এলাকাবাসির দাবী এভাবে সহজ সরল মানুষকে জিম্মি করে টাকা আদায় বন্ধ হওয়ার জন্য এবং এর আসল অপরাধীকে খুজে বের করে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য তালা থানা অফিসার্স ইনচার্জ,তালা উপজেলা নির্বাহী অফিসার,পুলিশ সুপারসহ জেলা প্রশাসকের হস্তক্ষেপ প্রয়োজন।
    এ বিষয়ে মেম্বর কালিদাস অধিকারী বলেন,আমি বাসুদেব এর দোকান হতে নাস্তা করে খুলনায় আসার সময় স্যানিটারী ইন্সেপেক্ট মাহবুব নামে একজন ফোন করে বলেন,আপনার এলাকার বাসুদেব মিষ্টির দোকানদারকে চেনেন? আমি বললাম চিনি। তিনি আমার কাছে বাসুদেব দোকানদারের মোবাইল নাম্বার চায়। আমি তখন বাসুদেব এর মোবাইল নাম্বার তাকে দেই। আপনি কেন বাসুদেব এর কাছে ফোনকরে ইন্সেপেক্টর মাহবুব এর কাছে ফোন করতে বলেনএমন প্রশ্নের জবাবে মেম্বর বলেন, মাহবুব বারবার ফোন করে তাকে না পাইলে আমার আবার ফোন করলে আমি বাসুদেবকে মাহবুব এর নাম্বারে ফোন করতে বলি। গত বৎসর আপনি সুনীল দত্তের ছেলে কমল দত্তের কাছে ৫হাজার টাকা দিতে বলেছিলেন কেন- এই প্রশ্নের জবাবে মেম্বর কালিদাস বলেন, আমি গত বৎসরের কথা কিছুই জানিনা ।
    এ বিষয়ে ইউপি চেয়ারম্যন এম মফিদুল হক লিটু বলেন,আমি বিষয়টি শোনার পরে কাউকে টাকা না দেওয়ার জন্য বাসুদেবকে বলি। গত বৎসরের বিষয়ে ৫ হাজার টাকা দিয়েছিলো। তবে কালিদাস মেম্বর এর সাথে জড়িত আছে কিনা তা আমি জানিনা।

  • রমজাননগরে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা মূলক র‌্যালি

    রমজাননগর প্রতিনিধি ঃ রবিবার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন সিপিপির উদ্দ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান শেখ আল মামুন , ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক , ইউ,পি সদস্য বাবু পতিত পাবন , ইউ,পি সদস্য মোঃ আব্দুল হামিদ লাল্টু , গাজী মহাসীন , সি,পি,পির ইউনিয়ন টিম লিডার শেখ মাকছুদুর রহমান মুকুলসহ সি,পি,পির সকল সদস্য / সদস্যাবৃন্দ।