Author: kobirubel.satnadee

  • কালিগঞ্জ সরকারি কলেজ পর্ব-০২ : সরকারি করনের পথপরিক্রমা

    নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা জেলায় প্রাচীন যে কয়টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সরকারি কলেজ অন্যতম। স্বাধীনতা পূর্ববতী সময়ে ১৯৬৯ সালের ১লা জুলাই কাকশিয়ালি নদীর দক্ষিণ প্রান্তে প্রতিষ্ঠিত এই কলেজটি এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কলেজের একাডেমিক কার্যক্রম, খেলাধূলা, সহপাঠ্যক্রমিক অন্যান্য কার্যক্রম, পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। কলেজের পরিবেশ, অবকাঠামো, স্থাবর সম্পত্তি উল্লেখ করার মতো। কলেজের সূদীর্ঘ পথচলার এক পর্যায়ে এই কলেজকে ঘিরে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর মধ্যে দেখা দেয় এক নতুন স্বপ্ন। যদি কলেজটি সরকারী হতো তাহলে এলাকার শিক্ষা বিস্তারে এটি আরও বেশি ভূমিকা রাখতে পারতো। শুরু হয় স্বপ্ন বূনন। শুরু হয় নতুন স্বপ্ন বাস্তবায়নের পথচলা।
    প্রাপ্ত তথ্যে জানা গেছে, সরকারীকরনের জন্য কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পদকের ডিও লেটারসহ মুক্তিযোদ্ধা, সূধী, অভিভাবক, শিক্ষক-কর্মচারি, ছাত্র/ছাত্রী সকলের মতামত ও সাক্ষরিত কাগজপত্র নিয়ে ২০১৫ সালের ২৮ এপ্রিল তারিখে প্রধানমন্ত্রীর দপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের ডিজি বরাবর একটি আবেদন করেন, যা প্রধানমন্ত্রীর কার্যালয় ৫ মে ২০১৫ তারিখে গ্রহীত হয়। উক্ত আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও প্রেরণ করা হয়। এরপর ২০ আগস্ট ২০১৫ তারিখে তৎকারীন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন বৈদ্য কলেজ সরকারী করনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ডিজি বরাবর একটি পত্র প্রেরণ করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবুল কাশেম শামসুদ্দীন স্বাক্ষরিত ৩১ মে ২০১৫ তারিখের এক পত্রে এবং ১৮ জুলাই ২০১৬ তারিখের পৃথক অপর এক পত্রে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষা মন্ত্রনালয়ের সচীবকে নির্দেশনা প্রদান করা হয়। ইতোমধ্যে ২২ জুন ২০১৫ তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচীব কাউসার নাসরিন স্বাক্ষরিত ৩৭.০০০.০০০.৭০.০৬.০০৩.২০১৪-২২৯ সং স্বারকের এক পত্রে এ ব্যাপারে সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের মহা পরিচালক কে বলা হয়।
    কলেজ সরকারিকরনের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা, বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে দৌড় ঝাপ করা, সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তা ও দপ্তরে প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন ও জমা দেয়ায় নিরলস পরিশ্রম করেন কলেজের কর্তব্যপরায়ন অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম। কলেজ সরকারিকরনের কাজ যখন এগিয়ে চলতে থাকে ঠিক তখনই থলের বিড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে কলেজের একটি সুবিধাবাদী চক্র “কলেজ সরকারি হবে না, সরকারিকরনের কাজ এগিয়ে গেছে মর্মে অধ্যক্ষ যা কিছু বলছেন তার কোন ভিত্তি নেই”- এ জাতীয় বিভিন্ন কথা বলে গুজব রটাতে থাকে। সে সময়ে অধ্যক্ষের এ সকল কার্যক্রমকে জাল ভূয়া ও বানোয়াট বলে বিএম শাখার এক শিক্ষক তুচ্ছ তাচ্ছিল্য করে এবং শিক্ষক-কর্মচারিদের মধ্যে বিভিন্নভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এমনকি কলেজের গন্ডি পেরিয়ে বাহিরের বিভিন্ন জায়গায় সে এ ব্যাপারে লোকজনদেরকে অপব্যাখা ও নানা ধরণের অপপ্রচার ছড়িয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করে। এ বিষয়ে গত ৮ আগস্ট ২০১৬ তারিখে কলেজ পরিচালনা পর্যদের মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঐ শিক্ষককে শোকজও করা হয়। তাছাড়া ঐ শিক্ষক সকলকে বিভ্রান্ত করে কলেজের অন্যান্য কতিপয় শিক্ষককে সঙ্গে নিয়ে গোপনে শপথ পড়িয়ে জোট তৈরি করে সরকারীকরনের এবং সরকারিকরনে যিনি বা যারা প্রচেষ্টা চালাতে থাকে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করে।
    কিন্তু সেই সব সুবিধাবাদী ও দূর্বল সার্টিফিকেটধারী অসাধু ব্যক্তিদের কল্পকাহিনী মিথ্যা প্রমাণিত হয় মাউশি অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক টি এম জাকির হোসেন ও মাউশি অধিদপ্তর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা ২০১৬ সালের ২১ আগস্ট তারিখে কলেজটি সরেজমিনে পরিদর্শন করায়। তাদের পরিদর্শন প্রতিবেদনের প্রেক্ষিতে কালিগঞ্জ কলেজটি সরকারিকরনের নিমিত্তে ২০ মে ২০১৭ তারিখে কলেজের ডিড অফ গিফ্ট সম্পাদন হয়। অর্থাৎ কলেজের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির নামে দলিল সম্পাদন করা হয়। এরপর প্রয়োজনীয় কার্যাদি সম্পন্নের মাধ্যমে ১২ আগস্ট ২০১৮ তারিখে ৩৭.০০.০০০০.০৭০.০০২.০০৪.২০১৮-৮৩ নং স্মারকে কালিগঞ্জ কলেজ সরকারিকরনের আদেশ (জিও) জারী হয়, যা ৮ আগস্ট ২০১৮ তারিখে থেকে কার্যকর হবে বলে উক্ত পত্রে উল্লেখ করা হয়। এই আদেশ জারী হওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেলেও চক্রান্তের পথে বড় ধাক্কা খায় ঐ সব সুবিধাবাদীরা। উল্লেখ্য জিও জারির পর কলেজের শিক্ষক কর্মচারীদের পদ সৃজনের জন্য গত ১৬ মে ২০১৯ তারিখে ডিজি-তে ফাইল প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এখন অপেক্ষা পদ সৃজন আর এডহক নিয়োগের। আর এর মাধ্যমে একটি পরিপূর্ণ সরকারি কলেজে রুপ লাভ করবে কালিগঞ্জ কলেজ। স্বপ্ন পূরণ হবে এলাকাবাসীর। ছাত্র-ছাত্রী ও শিক্ষক- কর্মচারীরা ভোগ করবে পূর্ণাঙ্গ সরকারি সুবিধা। এলাকার শিক্ষা বিস্তারে আরও অগ্রনী ভূমিকায় অবতীর্ন হবে কালিগঞ্জ সরকারি কলেজ।

  • সাতক্ষীরায় ডিজিটাল কায়দায় বিদ্যুৎ চুরি : গ্রাহককে ২ বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা

    প্রধান প্রতিবেদক : প্রিপেইড মিটারে ডিজিটাল কায়দায় বিদ্যুৎ চুরির দায়ে এক গ্রাহককে দুই কারাদ-সহ দুই লাখ টাকা জরিমানা করেছে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ওজোপাডিকো। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কাটিয়া নারকেলতলা এলাকায় সামছুজ্জামানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
    অভিযান শেষে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, ডিজিটালভাবে বিদ্যুৎ চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় গ্রাহক সামছুজ্জামানকে দুই বছরের কারাদ- ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিদ্যুৎ গ্রাহক মো. সামছুজ্জামানের বাড়িতে ছয়টি প্রিপেইড মিটার রয়েছে। এর মধ্যে ৫০২৫০০৫৯১২৩ ও ৫০২৫০০৫৯১২৬ নং মিটার দুটিতে পরীক্ষা করে দেখা যায় গত ১৯ জুন থেকে মিটার দুটি খুলে অভিনব কায়দায় বিদ্যুৎ চুরির কারসাজি করা হয়েছে। বাসায় এসি, ফ্রিজ, ওভেন, হিটার, রাইস কুকার সব চলছে অথচ মিটারে কোন টাকা রিচার্জ করা লাগছেনা। এভাবেই তিনি দিনের পর দিন ডিজিটাল চুরি করে আসছিলেন।
    তিনি বলেন, অভিযানকালে প্রিপেইড মিটারে অবৈধভাবে অভিনব কায়দায় ডিজিটাল চুরির দায়ে বিদ্যুৎ গ্রাহক মো. সামছুজ্জামানকে বিদ্যুৎ চুরি আইনে দুই বছরের কারাদ- প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রিপেইড মিটারের একটিতে ১লক্ষ ২৭ হাজার ৭৫৪ টাকা ও অন্যটিতে ৬৪ হাজার ৪৫৪ টাকা জরিমানা করা হয়েছে। তিন বছর পূর্বে এই ব্যক্তিকে বিদ্যুৎ চুরির দায়ে জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।
    অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর সহকারি প্রকৌশলী মো. মিজানুর রহমান, আক্তার হোসেন, উপসহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, মো. মতিয়ার রহমান, রাজিব চন্দ্র রায়, রুবেল হোসেন, পুলিশের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

  • কলারোয়ায় এক প্রবাসীর স্ত্রীর আত্মহনন

    কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ায় এক প্রবাসীর স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নিয়ে। মঙ্গলবার বেলা ১টার দিকে ঘটনাটি ঘটেছে- পৌর সদরের গদখালী গ্রামে। কলারোয়া সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা: বেল্লাল হোসেন জানান-বেলা ১টার দিকে পৌর সদরের গদখালি গ্রামের মনিরুল ইসলাম মনির স্ত্রী রায়মা খাতুন (২১) কে তার আত্মীয় স্বজন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তখন চিকিৎসকরা রায়মাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত রায়মার স্বামী মনি প্রবাসে থাকেন। তবে কি নিয়ে রায়মা আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • কলারোয়া থানায় ইয়াবা ট্যাবলেটসহ দু’জন আটক

    কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ রবিউল ইসলাম সংগীয়ফোর্সের সহায়তায় সোমবার রাত ১০টার দিকে কলারোয়ার দামোদরকাটি গ্রাম হতে উপজেলার কাকডাঙ্গা গ্রামের মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (২৫), পিতা-রুহুল আমিন, ও মোঃ জিয়ারুল ইসলাম (১৯), পিতা-মোঃ কবিরুল ইসলাম কে ৬০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-৫(৮)১৯ রুজু হওয়ায় মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।

  • সাতক্ষীরার কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধূরী গ্রেড-১ পদোন্নতি

    সাতনদী ডেস্ক : অত্যন্ত সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সাতক্ষীরার কৃতি সন্তান মইনুর রহমান চৌধূরীকে বিসিএস পুলিশ ক্যাডারে অতিরিক্তি মহাপরিদর্শক (প্রশাসন) গ্রেড-১ দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে।

    পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মঈনুর রহমান চৌধুরীকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে।

    মঈনুর রহমান পুলিশ সদর দপ্তরে দক্ষতার সঙ্গে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৬৩ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে। ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন মঈনুর রহমান। তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এ ছাড়া পুলিশ সদর দপ্তরে ডিআইজিসহ (অর্থ) বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপির (চলতি) দায়িত্ব পালন করছিলেন। গতকাল পদোন্নতি পাওয়ায় পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান।

  • জেলা প্রসাশন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‌্যালি

    নিজস্ব প্রতিবেদক : জেলা প্রসাশন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে মসজিদের ইমামদের নিয়ে মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ৯টায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি জেলা প্রসাশকের কার্যলয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপৃর্ণ সড়ক প্রদক্ষিন করে খুলনা রোড মোড়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্বে ছিলেন সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তফা কামাল।
    র‌্যালিতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশরে উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান, হিসার রক্ষক মোঃ আদম আলী সিনিয়র ফিল্ড অফিসার অলিয়ার, রহমান সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমূখ।
    র‌্যালী শেষে জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ডেঙ্গু সমস্যা প্রকট আকার ধারন করার আগেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সমাজের সকল মানুষকে জানতে হবে ডেঙ্গু কিভাবে ছড়ায় ও বিস্তার করে। এটা নিয়ে আতংকিত না হয়ে সকলকে এগিয়ে এসে যার যার অবস্থান থেকে সব মানুষের মাঝে ডেঙ্গু সম্পর্কিত বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দিলেই ডেঙ্গু থেকে পরিত্রান পাওয়া যাবে। পরে তিনি সাতক্ষীরার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ডেঙ্গুর সচেতনতার লিফলেট বিতরন করেন।

  • সাতক্ষীরায় এ পর্যন্ত ৬৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত : দিন দিন বৃদ্ধি পাচ্ছে

    নিজস্ব প্রতিবেদক : যতই দিন যাচ্ছে ততই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাতক্ষীরায়। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে আজ পর্যন্ত সাতক্ষীরায় মোট ৬৬ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৩২ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৩০ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে আরো ৪ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এসব রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছেন।
    এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে র‌্যালী, আলোচনাসভা, ঔষধ ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।
    অপরদিকে, সাতক্ষীরা জেলায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারন মানুষ।
    সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জেলায় ৬৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত করার বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গু হলে জ্বর, পেটে ব্যাথা, মাথা ব্যাথা, অনেকেরে প্রেসার কমে যাচ্ছে। এটি প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাততে হবে। মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশ পাশ পরিষ্কার করতে হবে এবং পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখতে হবে এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে শহর থেকে গ্রামের তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রকার জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। তিনি এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য ( ডাব, শরবত, পেঁপে) বেশী খাবার পরামর্শ দেন।

  • সাতক্ষীরায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক “বঙ্গু বন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই, দাবী মোদের একটাই, ১১তম গ্রেড চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের (ডিপিএড প্রশিক্ষাণার্থী পিটিআই) আয়োজনে সোমবার দুপুরে সাতক্ষীরা পি.টি.আই চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    সহকারী শিক্ষক শরিফুর রহমান সজলের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলীম, শেখ বনি আমিন, সৌমেন হাসান, ইন্দ্রজিৎ, তরিকুল ইসলাম, ফৌজিয়া মুনমুন, আছমা খাতুন প্রমুখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য সরকার যে উদ্দ্যেগ গ্রহণ করেছেন সে জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু সহকারী শিক্ষকরা পাবেন ১২তম গ্রেড আর প্রধান শিক্ষকরা পাবেন ১০ম গ্রেড। এই সংক্রান্ত প্রস্তাবিত গ্রেড পাশ হলে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের দুটি ধাপ অতিক্রম করতে হবে। আর তাই সহকারী প্রধান শিক্ষক পদটি নতুন করে সৃষ্টি না করে প্রধান শিক্ষককের পরের ধাপেই ১১তম গ্রেডেই সহকারী শিক্ষকদের বেতন দেয়ার জন্য বক্তারা এ সময় সরকারের কাছে জোর দাবী জানান।
    মানববন্ধনে সকল প্রাথমিক সহকারী শিক্ষকদের পক্ষে পিটিআই এ কর্মরত ডিপিএড প্রশিক্ষাণার্থী সহকারী শিক্ষকরা অংশ গ্রহন করেন।

  • কলারোয়ায় জীবন বীমা কর্পোরেশনে দুর্নীতির তদন্তে দুদুকের অভিযান

    কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়ায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহকদের ৬লাখ টাকার দুর্নীতি তদন্তে আসলেন দুদুকের ৩ সদস্য বিশিষ্ট একটি টিম। সোমবার (৫আগস্ট) বেলা ২টার দিকে তারা কলারোয়া বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন জীবন বীমা কর্পোরেশনে ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত বীমা ইনচার্জ হাফিজুর রহমানকে তারা সাথে নিয়ে ঘটনা স্থান উপজেলার পাঁচনল গ্রামে যান। সেখানে হয়রানির শিকার অসহায় ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেন। পরে কলারোয়া জীবন বীমা কর্পোরেশনের ইনচার্জ হাফিজুর রহমান নিজে তার দোষ স্বীকার করে নেয়ায় এবং গ্রাহকদের আত্মসাতের সুমদয় টাকা আগামী ১৫ দিনে মধ্যে ফেরত দেয়ার কথা স্বীকার করেন। এসময় দুদুকের খুলনা উপ-সহকারী পরিচালক মোহাম্মাদ ফয়সাল কাদের উদ্ধতন কর্মকাতাদের সাথে কথা বলে মুচলিকা নিয়ে ছেড়ে দেন। অভিযানে উপস্থিত ছিলেন-খুলনা দুদুকের সহকারী পরিদর্শক শ্যামল চন্দ্র শেন, মনিরুজ্জামান ও কলারোয়া থানার এসআই সুবীর কুমার ঘোষ।

  • দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা

    নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় সাজিয়া আফরীনকে সোমবার ১২ টায় দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা শুভেচ্ছা জানানো হয়েছে।
    শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি সুজন ঘোষ, সহ-সভাপতি ওয়ারেছীন কবির, সহ-সভাপতি দিপঙ্কর বিশ্বাস, সহ-সভাপতি আবীর হোসেন লিয়ন, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন-সম্পাদক লিটন ঘোষ, কোষাধ্যক্ষ সন্ন্যাসী মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আনিছুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক এস এম মজনুর রহমান, সমাজ কল্যান সম্পাদক ডা: আমিরুল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, কার্য্যনির্বাহী সদস্য আক্তার হোসেন, কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন, কার্য্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য মাহামুদুল হাসান প্রমূখ।