Author: kobirubel.satnadee

  • কেটে ফেলা হচ্ছে ভাষা শহীদ আনোয়ারের স্মৃতি বিজড়িত গাছগুলো

    সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের ভাষা আন্দোলনের প্রথম শহীদ আনোয়ার হোসেনের নামে গড়ে উঠেনি কোন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থগার, কলেজ বা কোন স্মৃতি চিহ্ন। জানা যায় যে স্কুলে পড়াশুনা করতেন সেখানে স্মৃতি চিহ্ন স্বরুপ বিরল প্রজাতির গাছ সহ বিভিন্ন গাছগুলো ধ্বংসের পায়তারা চলছে। বিভিন্ন ইতিহাস, এলাকার লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা শেষ করে তিনি খুলনা জেলা স্কুলে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্র্তি হন। সেখান থেকে এসএসসি পাস করে ১৯৪৮ সালে খুলনা বিএল কলেজে ভর্তি হন। ওই সময় তিনি খুলনার অধ্যক্ষ মানিক আতাহারের বাড়ীতে থাকতেন। অধ্যক্ষ মরহুম মানিক আতাহার ছাত্র ফেডারেশনের একজন প্রভাব শালী নেতা ছিলেন। সেখান থেকে আনোয়ার হোসেন ভাষা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। যখন রাষ্ট্র ভাষা বাংলা নিয়ে আন্দোলন শুরু হয় তখন খুলনায় এর প্রভাব পড়ে। ওই সময় আনোয়ার হোসেন বাংলাভাষার জন্য নিজের জীবনকে বাজী রেখে আন্দোলনে ঝাপিয়ে পড়েন এবং ১৯৪৯ সালে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রথম তাকে কোতয়ালী থানায় রাখা হয়। পরে নিয়ে যাওয়া হয় রাজশাহী জেলে। ১৯৫০ সালের ২৪ এপ্রিল তিনি খাপড়া ওয়ার্ডে পুলিশের গুলিতে নিহত হন। বুধাটায় খোঁজ নিয়ে জানা যায় আনোয়ার হোসেনের ভিটের কোন চিহ্ন নেই। আনোয়ার হোসেনের মামাতো ভাই এরশাদ সরদার (৭৫) বলেন, আমার পিতা মরহুম বাবর আলীর কাছে যেটুকু শুনেছি আনোয়ার হোসেনের আদি বাড়ি আশাশুনি উপজেলার শোভনালী গ্রামে হলেও সে বুধহাটা গ্রামে মানুষ হয়। তাঁর মা ছিলেন বাক প্রতিবন্ধী। তারঁ বাবার নাম পুনাই গাজী আর মায়ের নাম পাচী বিবি। আনোয়ার হোসেন সরদার যখন জেলে ছিলেন তখন আমার বাবা বাবর আলী সরদার মাঝে মাঝে দেখা করতে যেতেন। বুধহাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর বলেন আনোয়ার হোসেন আমাদের গর্ব। তার স্মৃতি ধরে রাখার মতো তেমন কিছু করা হয়নি অন্তত গাছ গুলো বাচিয়ে নতুন স্কুল ভবন নির্মাণ করা হোক। এলাকাবাসী বলেন, তৎকালীন ভাষা শহীদ আনোয়ার হোসেন বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা নেন। সেই সময় দুটি বিরল প্রজাতির গাছ সেখানে রোপন করা হয়।বর্তমানে ২২ নং বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহু গাছ কেটে, খেলার মাঠ বন্ধ করে পশ্চিম দুয়ারী নতুন বিল্ডিং নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে।স্কুল ম্যানেজিং কমিটি প্রতিকারের জন্য আবেদন করে জেলা প্রশাসক বরাবর। জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আশাশুনিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। তদন্তের নির্দেশের কপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও শিক্ষা অফিসারের কাছে দেওয়া হলেও সোিট ধামাচাপা দিয়ে গাছ কর্তনের তোড়জোড় চলছে। এমনকি সংসদ সদস্যের সুপারিশকৃত আবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে জমা দেওয়া হলেও এাকই ভাবে ধামাচাপা দেওয়ার পায়তারা অব্যাহত রয়েছে বলে জানাগেছে। এব্যাপারে এলাকার মানুষ ফুসে উঠতে শুরু করেছে।বিদ্যালয়ের নামীয় ৫০ শতক জমির উপর বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট দক্ষিণ দুয়ারীভাবে পুরাতন ভবন রয়েছে। ছাত্র-ছাত্রীদের ক্লাসের স্থানসংকুলান না হওয়ায় সরকারিভাবে আরেকটি দ্বিতল ভবন নির্মানের প্রকল্প অনুমোদিত হয়েছে। বিদ্যালয়ের সামনে কোন রকমে খেলা করার মত একটি ছোট মাঠ রয়েছে। এ মারে পশ্চিম পাশে ফোরকানিয়া মাদরাসা অবস্থিত। মাদরাসার সামনে ঈদগাহ ময়দান। দক্ষিণ পাশে সরকারি সড়ক। মাঠের একটি বড় অংশ দখলে নিয়ে মাঠের পূর্ব পাশে পশ্চিম দুয়ারীভাবে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এব্যাপারে জেলা প্রশাসক বরাবর ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী প্রতিকারের আবেদন করলে ২ জুলাই ডিইও’কে জরুরী ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে আদেশ করেন। কিন্তু তদন্ত না করে জনগণের মতামতকে উপেক্ষা করে মাঠ নষ্ট করে এবং সাথে সাথে ১৩/১৪টি বৃক্ষ নিধন ও শতাধিক বছরের দু’টি সবার প্রিয় বিরল প্রজাতির গাছ নিধন করে বিল্ডিং নির্মাণের জন্য লে-আউট ও কাজের জন্য বালু আনা হয়েছে তাতে এলাকার মানুষ ফুসে উঠেছে। এখানে ভবন নির্মাণ হলে মাঠে খেলাধূলার সুযোগ নষ্ট হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের ঈদগাহ ময়দানও জৌলুস হারিয়ে মুসল্লি ধারণ অসম্ভব হয়ে পড়বে। বার্ষিক ওয়াজ মাহফিলের স্থানসংকুলান অসম্ভব হবে। মানুষ মারা গেলে এ মাঠেই জানাযা হয়ে থাকে সেটিও কষ্টকর হবে। এলাকাবাসীর দাবী পশ্চিমমুখো সদর করে বিল্ডিং নির্মান করে সকল ব্যাপারে ক্ষতি না করে স্কুলের পুরাতন ভবনের পূর্বপাশে অবস্থিত ওয়াশ বøক ভেঙ্গে দিয়ে সেখানে বিল্ডিং করলে সবদিক দিয়ে ভাল হবে। স্কুলের জন্য পশ্চিম পাশে ল্যাট্রিন ব্যবস্থা আছে। প্রয়োজনে যেকোন সুবিধামত স্থানে আবারও ল্যাট্রিনের ব্যবস্থা করা যাবে। এলাকাবাসীর দাবি আনোয়ার হোসেনের স্মৃতি বিজড়িত গাছ দু’টি সহ অন্যান্য গাছ রক্ষা করে বিøডিং নির্মাণ করা হোক। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন,আমরা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। গাছ ও খেলার মাঠ বজায় রাখা হবে।

  • দেবহাটায় বিয়ের নাটক সাজিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে আদায়ের উদ্দেশ্যে জাল স্বাক্ষরের মাধ্যমে বিবাহের নাটক সাজিয়ে ছলনাময়ী নারী কর্তৃক মুক্তিযোদ্ধার সেনাসদস্য সন্তানকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে দেবহাটার গুরুগ্রামের মৃত বীর মুক্তিযাদ্ধা ইমদাদুল হকের স্ত্রী মাফুজা খাতুন এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন হতভাগা স্বামী হারা সন্তানের মাতা। স্বামীর মৃত্যুর পর অতিকষ্টে ২কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে জীবন যাপন করছিলাম। গত ৩০ ডিসেম্বর ২০১৪ সালে আমার একমাত্র ছেলে রোকনুজ্জামান রনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি পায়। সে বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে আছে। ছেলের চাকুরি হওয়ার পর আমাদের পরিবারে কিছুটা স্বচ্ছলতা ফিরে আসে। কিন্তু গত ৩ অক্টোবর ২০১৮ তারিখে সাতক্ষীরা আদালত থেকে একটি নোটিশ আসে এবং আমি জানতে পারি আদালতে আমার এবং আমার ছেলে রোকনুজ্জামান রনির নামে যৌতুকের মামলা হয়েছে। এখবরে আমি এবং আমার পুত্র রনি রীতিমত হতবাক হয়ে পড়ি। কারণ আমার ছেলে তো বিবাহই করেনি তাহলে কিভাবে যৌতুকের মামলা হলো। পরবর্তীতে খোজ খবর নিয়ে জানতে পারি মাঝপারুলিয়া এলাকার আরশাদ আলীর কন্যা অর্থলোভী প্রতারক ফারজানা আক্তার আমার পুত্রের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ম্যারেজ রেজিষ্ট্রার কাজী আমিনুল ইসলাম বকুল যোগসাজসে আমার পুত্রের স্বাক্ষর জালিয়াতি করে ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্য্যে জাল কাবিননামা ও এফিডেভিট তৈরি করে। ওই জাল কাবিননামা দিয়ে আমার পুত্রের কাছ থেকে ৩লক্ষাধিক টাকা দাবি করে। কিন্তু আমার পুত্র ওই অর্থলোভী প্রতারক ফারজানার দাবিকৃত টাকা না দেওয়ায় সে আদালতে মিথ্যা মামলা দায়ের করে।
    ফারজানা তার সাথে সংসার করা এবং মটরসাইকেল যৌতুকের যে অভিযোগ তুলে মামলা দায়ের করেছে। তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। কারণ আমার পুত্র তো বিবাহই করেনি তাহলে কিভাবে তার সাথে সংসার করলো, তার কাছে যৌতুক দাবি করলো-? ফারজানার তার অভিযোগ প্রমাণে পুরোপুরি অক্ষম। তার উত্থাপিত এফিডেভিটের এড. মোঃ আশরাফুল ইসলাম প্রত্যয়ন দিয়ে প্রমান করেছেন যে, বিবাহ সম্পূর্ণ মিথ্যা, স্বাক্ষীর স্বাক্ষর জ¦াল। এছাড়া ইতোপূর্বে ওই অভিযোগ নিয়ে যশোর ক্যান্টনমেন্টে মেজর সাহেবের কাছে নালিশ দিলে মেজর সাহেব দীর্ঘ শুনানী করলেও তাদের বিবাহ প্রমান করাতে পারেনি ফারজানা। এরপর অর্থলোভী ফারজানা প্রস্তাব দিচ্ছে তাকে দেন মোহর বাবদ ৩লক্ষ টাকা পরিশোধ করলে মামলা তুলে নেবো। তা না হলে আমার পুত্রে চাকুরি খেয়ে ফেলবে বলে হুমকি দিচ্ছে। এছাড়া আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে গত ০৩.০৮.২০১৯ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে মিথ্যা অভিযোগ এনে সাংবাদিকসম্মেলন করে। তিনি ওই প্রতারক দুশ্চরিত্র নারী কর্তৃক মিথ্যা মামলায় হয়রানী থেকে তার পুত্রকে রক্ষা এবং পারিবারের সম্মান রক্ষার দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

  • সাতক্ষীরায় উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০৫ আগস্ট) বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী সফিউল আজম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান আছলে, মো.শহিদুল ইসলাম, মো. আব্দুল মজিদ বিশ্বাস, মো.মজনুর রহমান মালী, মো. মিজানুর রহমান বাবু, মো. বজলুর রহমান, মো. সামছুর রহমান, ঠিকাদার শেখ সাহিদ উদ্দীন, এস এম আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন প্রমুখ। সভায় সদর উপজেলায় চলমান উন্নয়ন সকল কাজ দ্রæত বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রতিনিধি ও ঠিকাদারদের সমন্বয় করে সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। ১৫-ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়।

  • ব্রহ্মরাজপুরের মাদক চোরাকারবারী ৫০০ গ্রাম গাঁজা সহ বিজিবির হাতে গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। সোমবার (৫ আগষ্ট) রাত ১০ টার দিকে ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
    আটক চোরাকারবারীর নাম শহিদুল ইসলাম (২৬)। সে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মহব্বত আলীর ছেলে। একই সাথে সে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বর কুরবান আলীর আপন ভাগ্নে।
    এ ঘটনায় বিজিবি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় শহিদুল ইসলামের নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৩, তাং-০৬/০৮/১৯ ইং।
    বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে মাদক আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা নায়েক সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে উক্ত গাঁজাসহ চোরাকারবারী শহিদুলকে হাতে নাতে আটক করা করা হয়। এ ঘটনায় নায়েক সাইফুর বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
    মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস.আই রশিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহিদুল নিজে স্বীকার করেছে সে একজন মাদক সেবনকারী ও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক এনে সরবরাহ করার আগেই সে বিজিবির হাতে ধরা পড়ে। তার সাথে আরও কয়েকজন জড়িত। তবে তদন্তের স্বার্থে এখনি তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

  • দেবহাটায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপনে আ’লীগের বিশেষ বর্ধিত সভা

    দেবহাটা ব্যুরো: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে দেবহাটাতে পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভাটিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নওয়াব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, উপজেলা যুবলীগের সাবেক সাধার সম্পাদক মনিরুল ইসলাম মনি সহ অন্যান্য আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • তালায় গ্রাম আদালত সহকারীদের সাথে ডেঙ্গু নিয়ে আলোচনা

    বিশেষ প্রতিবেদক, তালা : তালায় গ্রাম আদালত সহকারীদের সাথে ডেঙ্গু নিয়ে সচেতনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল(মঙ্গলবার) উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের হলরুমে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন(২য় পর্যায়) প্রকল্পের তালা উপজেলার মাসিক কর্মি সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন সাতক্ষীরা জেলার ডি,এফ রাজু জবেদ।
    এসময় তিনি ১২ টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারীদের উদ্দেশ্যে বলেন আপনারা স্ব স্ব ইউনিয়ন পরিষদে গিয়ে এই লিফলেট বিতরন করবেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেকটি উঠান বৈঠাকে গ্রাম আদালতের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করনীয় নিয়ে আলোচনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত সময় উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম আদালত সহকারী সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

  • শ্যামনগর মুন্সীগঞ্জের সুশান্ত ঘরামীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ : শাস্তির দাবী

    ভ্রাম্যমান প্রতিনিধি : শ্যামনগর মুন্সীগঞ্জে সুশান্ত ঘরামী নামের এক ব্যক্তির উপর হিন্দু মুসলমানদের প্রতি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সেই এলাকার গরীব খেটে খাওয়া মানুষ গুলো সুশান্ত আতঙ্কে ভুগছে। যে কোন সময় আবার যে কোন অঘটন ঘটিয়ে ফেলে। সরজমিনে ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে পশ্চিম জেলেখালী রানীর গ্যারেজ নামক স্থানে বিষ্ণুপদ ঘরামীর পুত্র সুশান্ত ঘরামী (৩৪) এর বসবাস। বসবাস করাকালে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হিন্দু মুসলমানসহ গরীব খেটে খাওয়া মানুষ গুলোকে নির্যাতন করে আসছে। এমনকি তার কথা না শুনলে পুলিশ দিয়ে তা নাহলে মিথ্যা হয়রানী মূলক মামলা দিয়ে হয়রানী করে আসছে। অনেকেই তার ভয়ে অত্র এলাকার জমি জমা বিক্রি করে ভারতে চলে গেছে। এমনিই এক অভিযোগকারী নিরাপদ মন্ডল বলেন, সুশান্ত ঘরামী তার শালার ছেলে। নিরাপদ এর বয়স এখন ৭৫ বছর। এই বয়সে সুশান্ত ঘরামী তার নামে সাতক্ষীরা কোর্টে মিথ্যা হয়রানী মূলক মামলা দিয়েছে। সেই মামলায় যেতে এই বয়সে তার খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাই তিনি এই সুশান্ত ঘরামীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। আরেক অভিযোগকারী পূজা রানী বলেন, সুশান্ত তার আপন ভাইয়ের ছেলে। তার এই অপকর্মে অত্র এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এলাকার হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা বা মারামারি বাধিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই তিনিও সুশান্তর বিচার চান। যেন আগামীতে এমন কাজ আর না করে। অত্র এলাকার মাতব্বর হরিপদ মন্ডল বলেন, সুশান্তর বড় চাচা নির্মল ঘরামী তার কোন ছেলে সন্তান নেই। ছেলে সন্তান না থাকায় সেই সুযোগে সুশান্ত ঘরামী তার চাচার জমি জোর পূর্বক দখল করে দুই বছর সেই জমির ফসল নিজে আত্মসাৎ করে। সেই দুঃখে কষ্টে সুশান্তর চাচা নির্মল ঘরামী জমি বিক্রয় করে ভারতে চলে যায়। সুশান্তর কিছু বলতে গেলে সে বলে, আমার কেউ কিছু করতে পারবে না। আমার পিছনে উপর মহলের লোক আছে। আরও আছে শ্যামনগরের অনেক নেতা । এছাড়া তদন্ত করলে এরকম আরও বহু প্রমান সুশান্তর বিরুদ্ধে পাওয়া যাবে বলে এলাকাবাসী জানান। তাই এলাকাবাসীর দাবী আগামীতে এই সুশান্ত ঘরামী আর কোন মানুষের নামে মিথ্যা হয়রানী মূলক মামলা ও মাননীয় এমপি সাহেবের নাম ভাঙিয়ে অত্র এলাকায় কোন প্রকার খারাপ কাজ না করতে পারে, তার দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে সরকারের আইন শৃঙ্খলাসহ উদ্ধর্তন কমকর্তার প্রতি জোর দাবী জানান।

  • সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রস্তুতি সভা

    দেবহাটা ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দেবহাটার লাইট হাউজ মার্কেটে উক্ত প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতুর সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহবায়ক এস এম গেলাম ফারুক, রফিকুল ইসলাম, সদস্য আব্দুর রহিম, এসএম আহছানউল্লাহ, আশাশুনী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সম সেলিম রেজা, সদস্য সচিব নাজমুল হোসেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুর রহমান লিটু, সদস্য মফিজুর রহমান, আরাফাত হোসেন প্রমুখ। সভায় আগামী ১৫ আগষ্ট নানা কর্মসুচীর মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা ও জেলার সকল উপজেলাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

  • ছাত্র শিবিরের বক্তব্যের প্রতিবাদ ছাত্রলীগ সম্পাদক সাদিকের

    প্রধান প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেনের উপর হামলায় শিবিরের কেউ জড়িত নয় উল্লেখ করে প্রতিবাদ বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্র শিবির। প্রতিবাদ বিবৃতিতে আটক চার শিবিরকর্মী ছাত্রলীগের নেতৃবৃন্দের উপর হামলায় জড়িত নয় উল্লেখ করা হয়েছে। ছাত্রলীগের উপর পাল্টা দোষারোপ করে বিবৃতিতে বলা হয় ছাত্রলীগ নেতৃবৃন্দরা নিরীহ ছাত্র শিবির কর্মীদের উপর আতর্কিতভাবে হামলা চালায়। বিবৃতিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে অস্ত্রবাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
    এদিকে, শিবিরের এ বিবৃতি বানোয়াট ও কাল্পনিক উল্লেখ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান জানান, ছাত্রশিবিরের নেতাকর্মীরা ১৫ আগষ্টকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় মিটিং করছিল। গোপন সংবাদে এটা জানতে পেরে শনিবার রাতে সদরের শিবতলা মোড় এলাকায় ঘটনাস্থলে আমিসহ ৭-৮ জন ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত হই। ঘটনাটি সাতক্ষীরা সদর থানা পুলিশকে অবহিত করি। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই আমরা সেখানে পৌঁছে যায়। আমাদের উপস্থিতি বুঝতে পেরেই শিবির ক্যাডার ইটপাটকেল ও গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলি বিদ্ধ হয় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেনের পায়ে। ইটপাটকেলের আঘাতে আমিসহ বাকিরা আহত হয়। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ছাত্র শিবিরের চার ক্যাডারকে ধরে পুলিশের সোপর্দ করা হয়।
    জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান আরও বলেন, আটক শিবির ক্যাডাররা পুলিশ প্রশাসনের কাছে হামলার ঘটনার বিবরণ খুলে বলে ও তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বিবৃতি দিয়েছে তা আদৌই সঠিক নয়। তাছাড়া আমাকে নিয়ে যে আপত্তিকর বক্তব্য দেয়া হয়েছে আমি তার প্রতিবাদ জানাই। ছাত্রলীগে কোন অস্ত্রবাজের ঠাই নেই।

  • কলারোয়ায় সাড়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন মন্ডল গ্রেফতার

    কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আমি মিলন মন্ডল (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
    সোমবার (৫ ই আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
    থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নিদের্শনা মোতাবেক এসআই রইচ উদ্দিন ও এএসআই শেখ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে ওই গ্রামের নিজ বাড়ি থেকে সাড়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সামাদ মন্ডলের ছেলে মিলন মন্ডলকে গ্রেফতার করেন।
    গ্রেফতারকৃত মিলন মন্ডল আদালতের পরোয়ানাভুক্ত সাড়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়ার দীর্ঘদিন সে পলাতক ছিলো।
    তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।