Author: kobirubel.satnadee

  • তালায় ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান

    তালা প্রতিনিধি: তালায় মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প মহান্দী-০৩১২ এর প্লান এক্সিট প্রোগ্রাম-২০১৯ এর আওতায় ২৮ জন ছাত্র/ছাত্রীকে বিদায় অনুষ্ঠিত হয়েছে।কম্প্যাশন ইন্ট্রারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে শিশুদের লেখা পড়া ,খাওয়া,বই খাতা কলমসহ যাবতীয় খরচ পরিচালনা করা হয় । এতে প্রকল্পের নিয়ম অনুযায়ী ২০ বৎসর পর্যন্ত বয়েস হলে তাদেরকে অর্থায়ন হতে বাদ দেয়া হয় । সেই আংগিকে ০৬ আগষ্ট মহান্দী মিশনে মোট ২৮ জন ছেলে/মেয়েদের বিদায় জানানো হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,সোসাল ওয়ার্কার ম্যাকনিল ফলিয়া এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রজেক্ট ম্যানেজার জেনি হালদারসহ প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারী স্কুলের ছাত্র/ছাত্রী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সেখানে মায়েদের ডেঙ্গু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ।

  • তালায় দিনে দুপুরে তালা ভেঙ্গে চুরি

    তালা প্রতিনিধি : তালায় দিনে দুপুরে ঘরের তালা ভেঙ্গে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আনুমানিক ১২ ঘটিকার দিকে তালা হাসপাতালের ডাক্তার রওশন দায়েমী এবং ডাক্তার মেরিনা আক্তরের বাসায়। ঘটনার বিবরনে,ডাক্তার রওশন দায়েমী এবং ডাক্তার মেরিনা আক্তার বলেন,আমরা সকালে বাসায় তালা মেরে হাসপাতালে ডিউটিতে যায়, এসে দেখি তালা ভাংগা । ডাক্তার রওশন দায়েমীর ৫হাজার টাকার মত এবং মেরিনা আক্তারের ১৬ হাজার টাকা মোট ২০ হাজার টাকা চুরি হয়েছে। তবে মোবাইল বা অন্য কোন জিনিস চুরি হয়নি। উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এলাকা পরিদর্শন করেন । তালা থানা অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, চোর ধরার চেষ্টা চলছে ।

  • সাতক্ষীরায় ভূমিহীন পূর্নবাসন বাস্তবায়ন কমিটি গঠন

    প্রেস বিজ্ঞপ্তি: ভূমিহীন পূর্নবাসন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় সুলতানপুর বড় বাজারস্থ প্রাণ সায়র পাড়ে অনুষ্ঠিত এক জরুরি সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, জাবের হোসেন খোকন। সভায় সর্ব সম্মতিক্রমে জাবের হোসেন খোকনকে সভাপতি ও মোঃ সিহাব উদ্দীন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ভূমিহীন পূর্নবাসন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ছালাম গাজী, আনারুল ইসলাম বসির, হালিমা খাতুন, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, মোঃ মুকুল, সাংগঠনিক সম্পাদক বাবু সোনা, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কার্যকরি সদস্যবৃন্দ মোঃ নজরুল ইসলাম, খোদেজা বেগম, আমিনুর ইসলাম, খায়রুল ইসলাম, শুকুর আলী, সুফিয়া বেগম, ফতেমা বেগম, আফসার মল্লিক, মনোয়ারা বেগম, হাবিবার গাজী, বাবু। সভায় সম্প্রতি প্রাণ সায়র খালের দুই পাড় থেকে উচ্ছেদ হওয়া ভূমিহীনদের দ্রুত পুর্নবাসনের দাবি জানানো হয়।

  • ব্রহ্মরাজপুর ডি.বি. হাইস্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

    মুকুল হোসেন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি : রাজধানীসহ সারাদেশে যখন প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে তখনই সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে মঙ্গলবার সকাল ১১টায় “এক ঘন্টা প্রতিদিন, পরিচ্ছন্নতায় যোগদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক র‌্যালি করা হয়েছে। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলে যেয়ে শেষ হয়। প্রধান শিক্ষক মমিনুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, ডেঙ্গু জ্বর হতে বাঁচতে হলে আমাদের বসবাসের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে সাথে সাথে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দেরি না করে স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ নেওয়ার আহŸান জানান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ঢাকাতেই যেহেতু ডেঙ্গুর সংক্রমন শুরু হয় তাই অনেকই ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য নিজ জেলায় আসতে পারে। তখন এর ভয়াবহতা বাড়তে পারে। তাই ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অথবা সাতক্ষীরা সদর হাসপাতালের বর্হিবিভাগে ৬নং কক্ষ হতে ডেঙ্গু জ্বরের চিকিৎসা সেবা নেয়ার আহŸান জানান। আলোচনা শেষে সকলে মিলে স্কুলের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

  • টিকেটে মৎস হ্যাচারীতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ

    কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেটে একটি মৎস হ্যাচারীতে শত্রæতামূলকভাবে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী টিকেট গ্রামের মহসীন, বিধান ও উত্তমা রাণী মন্ডল জানান, গত সোমবার সন্ধ্যা আনুমানিক সাত টার দিকে একই এলাকার সাগর মন্ডলের পুত্র নারায়ণ মন্ডলকে টিকেট পূর্ব পাড়ার কেশর মন্ডলের পুত্র দিপঙ্কর মন্ডলের মৎস হ্যাচারীতে বিষ জাতীয় কিছু দিতে দেখি।এ সময় আমরা নারায়ণ মন্ডলকে কী দিয়েছে জিঙ্গাসা করলে সে তার কাছের গামছা ফেলে পালিয়ে যায়।পরে দীপঙ্কর মন্ডল এসে দেখেন তার হ্যাচারীর সকল মাছ মারা গেছে।এব্যাপারে দীপঙ্কর মন্ডল দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

  • পাইকগাছায় আওয়ামী লীগের বৃক্ষ রোপন কর্মসুচি

    প্রমথ সানা, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় “গাছ লাগান, পরিবেশ বাঁচান”এ শ্লোগানকে সামনে রেখে বর্ষা মৌসুমে পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগ বৃক্ষ রোপন কর্মসুচি গ্রহন করে বিভিন্ন স্থানে ফলজ-বনজ ও ঔষধি গাছ লাগানো শুরু করেছে। দলীয় সুত্র জানায়, খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবু প্রদত্ত বিভিন্ন প্রজাতির ৩ হাজার গাছের চারা ইতোমধ্যে পৌরসভা সহ ১০ ইউপিতে পাঠানো শুরু হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদক ও পদ-পদবীধারী নেতা-কর্মীরা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাস ভবনে সংরক্ষিত এ সব গাছের চারা গ্রহন করেন।চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, কমিটি সদস্য আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউনিয়ন কমিটির গোলাম মোস্তফা, বিভুতী সানা, শংকর দেবনাথ, নির্মল ঢালী, ইকবাল হোসেন খোকন, নির্মল মন্ডল, সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌতম রায়, জামাল হোসেন, পার্থ প্রতিম, সাহেব আলী, সুরচিত রায়, প্রনিত কুমার প্রমুখ।

  • পাইকগাছায় খাসজমি,জলমহল ইজারা ও সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় খাসজমি বন্দোবস্ত ও জলমহাল ইজারা এবং সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে গনমাধ্যম কর্মী ও সুধি সমাজের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গলবার দুপুরে উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা ভূমি কমিটির সভাপতি অবঃ অধ্যাপক জিএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পাইকগাছা ও কপিলমুনি প্রেসক্লাবের ২৬ জন সাংবাদিক সহ ভূমি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    উপজেলা ভুমি কমিটির সম্পাদক প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় অতিথি ছিলেন পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভুমি কমিটির সাবেক সম্পাদক এ্যাডঃ শেখ আঃ রশীদ, উত্তরণ সমন্বয় কারী এ্যাডঃ ময়নুউদ্দীন, প্রকল্প সহকারী বিলকিস খাতুন, স্থানীয় উত্তরণ ম্যানেজার মাহফুজা খানম, সেলিম আহম্মেদ সহ দুই প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

  • তালায় ক্যান্সার আক্রান্ত কল্যাণী সরকার বাঁচতে চায়

    আকবর হোসেন,তালা: তালায় ক্যান্সার আক্রান্ত স্বামী পরিত্যক্তা কল্যাণী সরকার (৫২) বাঁচতে চায়। তিনি তালা সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের নিমাই সরকারের মেয়ে। দিন মজুর কল্যাণী সরকার প্রায় ৩০ বছর যাবত বাবার বাড়িতে বসবাস করে। সম্প্রতি তার জরায়ুতে ক্যান্সার রোগ সনাক্ত করে চিকিৎসকরা। বর্তমানে কোলকাতার ঠাকুর পুকুর এলাকার সরোজগুপ্ত ক্যান্সার সেন্টারে কেমোথেরাপি নেয়া সহ চিকিৎসা নিচ্ছেন তিনি। ইতোমধ্যে সর্বস্ব বিক্রি করে দিনমজুর কল্যাণী প্রায় ৩ লক্ষ টাকা চিকিৎসার জন্য ব্যয় করেছেন। এখনও তার চিকিৎসার জন্য ৪ থেকে ৫ লক্ষ টাকার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু তার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এজন্য তিনি হিসাব নং- ০১০০১৪৮৫৮৪৮২১, জনতা ব্যাংক, তালা শাখা, সাতক্ষীরা কিংবা ০১৭৫৯-২৮৯৮৭০ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

  • তালায় পরিবার পরিকল্পনা অফিসের মাসিক মিটিং ও ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

    তালা প্রতিনিধি: মঙ্গলবার সকালে তালা উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের এর আয়োজনে, স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে মাসিক মিটিং ও ডেঙ্গু রোগের প্রতিরোধ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাালা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা আক্তার পাপড়ী, ডাক্তার আবুল বাশার,ডাক্তার তাজুল ইসলাম, অফিস সহকারী জেসমিন আক্তার, এফডবিøউভি শিখা আক্তার, মেডিঃএ্যাসিঃস্বরজিৎ কুমার,বিধান চন্দ্র, এফপিআই সৃব্রত চক্রবর্তি, একরামুল ইসলাম, মাসুদসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ঘোষ সনৎ কুমার বলেন, আপনারা বাড়ী বাড়ী গিয়ে ডেঙ্গু সর্ম্পকে সচেতন করেন। সবাই মিলে একসাথে একযোগ কাজ করলে কোন কাজ থেমে থাকেনা। মাদক,বাল্যবিবাহ রোধ ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে আলোচনাসহ সবাইকে তার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য উপদেশ দেন ।

  • তালা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধ আলোচনা সভা

    তালা প্রতিনিধি: মঙ্গলবার সকালে তালা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসের এর আয়োজনে, স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে ডেঙ্গু রোগের প্রতিরোধ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর আবু মাউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীন হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা আক্তার পাপড়ী, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজিব সরদার, পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আমিনুল ইসলাম, ডাক্তার রওশন দায়েমী, ডাক্তার মেরিনা আক্তার, প্রধান সহকারী মোঃ হাফিজুর রহমান, সাংবাদিকবৃন্দ,কৃষি অফিসের উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা শেখ আবু জাফর, হারবাল এ্যাসিষ্টান মোঃ ইয়াছিন হোসেন,নার্স নাছিমা আক্তার, মাহমুদা আক্তারসহ সকল নার্স, হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডাক্তার রওশন দায়েমী। তিনি ডেঙ্গু রোগের কারন ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে টিএইচএ ডাক্তার মীর আবু মাউদ বলেন, সরকারী হিসাবে আজ পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ৪শত ৩৭জন ডেঙ্গু রোগের লক্ষন পাওয়া গেছে এবং ১৮ জন রোগী মৃত্যু বরন করেছে। বে-সরকারী মতে মৃত্যুর সংখ্য ৮০জনের মত। তিনি আরও বলেন, ডেঙ্গু জ¦র ১মবার হলে তেমন কোন সমস্যা হয়না। তবে ২য়বার আক্রান্ত হলে সমস্যা জটিলতা ধারন করে । তিনি বলেন ডেঙ্গুর রোগীর জন্য ২জন ডাক্তারের মাধ্যমে ১৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ১২ ইউনিয়নে ১২টি এবং হাসপাতালে ২টি । সার্বক্ষনিকভাবে কন্ট্রোল রুম খেলা হয়েছে। ডেঙ্গু রোগের লক্ষন দেখা দিলে সাথে সাথে হাসপাতালে কর্তৃক ০১৭৩০-৩২৪৬১৯ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে সেন্ট্রাল কন্ট্রোলরুম ০১৭৫৯-১১৪৪৮৮ এই নাম্বারে যোগাযোগ করতে হবে। টিএইচএ আরও বলেন, ডেঙ্গু জ¦র হলে প্যারাসিটামল ছাড়া অন্য কোন ঔষধ খাওয়া যাবেনা। তালা উপজেলায় বাংলাদেশের বিভিন্ন জায়গা হতে ৪জন ডেঙ্গু রোগের সন্ধান পাওয়া গেছে। তিনি আরও বলেন, ডেঙ্গু রোগ হলে প্রচন্ড ব্যাথা অনুভব হয়। মনে হয় সব হাড় ভেংগে গেছে। যদি এডিস মশার প্রজনন কোষ ধ্বংশ করা যায় তবে ১৫ দিনের মধ্যে ডেঙ্গু নিমূল করা সম্ভব । কেননা এডিস মশা ১২-১৪ দিন পর্যন্ত বাঁচে । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, কমিউনিটি ক্লিনিকে মাসে একবার ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া যায় কিনা । এ প্রশ্নের জবারে টিএইচএ বলেন,বর্তমানে ডাক্তার সংকটের কারনে এক্ষুনী দেয়া সম্ভব নয়, তবে অচিরের আমরা অনেক ডাক্তার পাবো । তখন দেয়া যেতে পারে । এছাড়া টিএইচএ বলেন, হাসপাতালকে আরও বেগবান করার জন্য আমার নিজ উদ্দেগে সিভিল সার্জন মহদয়ের অনুমতিক্রমে ৮টি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। বায়োমেটিক হাজিরার ব্যবস্থা করেছি । তালা হাসপাতালকে একটি মডেল হাসপাতালের জন্য যা যা করনীয় সেটা করবো। এইজন্য আমার একার দ্বারা সম্ভবনয় । জনপ্রতিনিধিসহ আমার ষ্টাফরা সবাই মিলে যদি একযোগে কাজ করি তবে অচিরের আমরা আমাদের অভিষ্ঠ লক্ষে পৌছাতে পারবো ইনসাল্লাহ ।