Author: kobirubel.satnadee

  • সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-১৯

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ১ জন ও ২ জন মাদক ব্যবসায়ীসহ ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ৪৬ পিচ ইয়াবা উদ্ধার করেছে।বুধবার(৭ আগস্ট)সন্ধ্যা থেকে বৃহস্পতিবার(৮ আগস্ট)সকাল পর্যন্তজেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন,কলারোয়া থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন,শ্যামনগর থানা থেকে ২ জন,দেবহাটা থানা থেকে ৩ জনসহ ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

  • তালায় স্কুল গেইট তৈরীতে অনিয়ম : প্রতিকার চেয়ে আবেদন

    আকবর হোসেন,তালা: তালায় ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের যোগসাজসে স্কুলের গেইট তৈরী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে।তালা উপজেলায় ২০১৮-২০১৯ অর্থ বৎসরের এডিপি প্রকল্প এর আওতায় ৩৩নং তালা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুকুলে স্কুলের গেইট তৈরীর জন্য ২লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্ধ হয়। গেইট তৈরীতে অতি নিম্মমানের দ্রব্যসামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে ।
    লিখিত অভিযোগে ৩৩নং তালা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান বলেন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার স্কুল পরিদর্শন করে উক্ত স্কুলের অনুকুলে একটি গেইট বরাদ্ধ দেন। গত ৪ আগষ্ট গেইট লাগাতে আসলে দেখা যায় গেইট তৈরীতে অতি নিম্মমানের দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। গেইটে যে এসএস পাইপ ও শীট দেয়া হয়েছে তা মরিচা পড়া। অতিরিক্ত মরিচা পড়া স্থানে ঘষে ফেলা হয়েছে। তাছাড়া গেইটে প্রচুর দাগ লক্ষ করা গেছে। গেইটের গুনগত মান অতি নিম্মমানের বলে স্কুলের সকল শিক্ষকসহ ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় লোকজন মনে করেন। বাজেটের অর্ধেক টাকাও খরচ হয়নি বরং ইঞ্জিনিয়ার ও ঠিকাদার বরাদ্ধকৃত টাকার সিংগভাগ ভাগ করে খেয়েছে বলে মনে করেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম এর কাছে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মনে নেই তবে আবু সাঈদ মিঠু নামের এক ঠিকাদার কাজটি করেছে। পরে খোজ নিয়ে জানা যায় নাসরিন এন্ট্রারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি এই কাজটি করছে। নিম্মমানের দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা এ ব্যাপারে তিনি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলার জন্য বলেন।
    এ ব্যাপরে প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান বলেন,গেইটটি দেখে গেইট তৈরীর দ্রব্য সামগ্রী নিম্ম মানের হওয়ায় প্রথমে মোবাইল ফোনে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিমকে জানালে, তিনি সরেজমিনে এসে বলেন,মান ভাল আছে । এসএস পাইপে মরিচা ধরেনা জানি কিন্ত গেইট তৈরীর আগে এসএস পাইপে মরিচা ধরে গেছে এই ব্যাপরে তিনি বলেন, ও কিছুই না।
    এ বিষয়ে ম্যানিজিং কমিটির সভাপতি ও তালা ইউপি সদস্য মীর সামছুদ্দোহা আকবর কল্লোল বলেন, গেইট দেখার পরে প্রধান শিক্ষক আমাকে নিম্মমানের দ্রব্যসামগ্রী দিয়ে গেইট তৈরীর বিষয়টি বলেন, আমি উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিমকে বিষয়টি জানালে তিনি গেইট এর গুনাগত মান ভাল বলে জানান। তবে আমার কাছে মনে হয়েছে কাজের মান মোটেও ভাল হয়নি।
    এ ব্যাপারে উক্ত ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া এ ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম এর কাছে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

  • আশাশুনি শিক্ষকের বিরুদ্ধে শোক দিবসের প্রস্তুতি সভা পন্ড করার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা কৌশলে পন্ড করার অভিযোগ উঠেছে আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীউলা ইউনিয়ন সহ আশাশুনি উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বলেন, ৭ আগস্ট বুধবার বিকেলে শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সদস্য সচিব, লায়লা পারভীন সেঁজুতি।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আরশাদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া আওয়ামীলী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    শাহিনুর রহমান অভিযোগ করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শোক সভা ও আলোচনা অনুষ্ঠানটি মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের নীচ তলায় আয়োজন করার কথা ছিল। উক্ত সভা সফল করার জন্য উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ মাড়িয়ালা হাইস্কুলের প্রধান শিক্ষককে সাইক্লোন সেল্টার খুলে দেয়ার কথাও বলেন। কিন্তু যথাসময়ে নের্তৃবৃন্দ স্কুলে হাজির হয়ে হলরুমটি বন্ধ পেয়ে প্রধান শিক্ষক অজিয়ার রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে স্কুলের জমিদাতা সদস্য মায়নুল ইসলাম বুলুর পিতা প্রধান শিক্ষকের কাছে চাবি চাইলেও না দিয়ে তাল বাহানা করেন। ইতোমধ্যে তিনি লাপাত্তা হয়ে যান। মোবাইল ফোনে তাকে কল করলে তিনি বলেন, “আমি আশাশুনি, আপনি সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ এর কাছে থেকে চাবি নিয়ে নিন। পরে শিক্ষক আবু সাঈদ এর কাছে যেয়ে চাবি চাইলে তিনিও বিভিন্ন তালবাহনা করতে থাকেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার বাকি বিল্লাহ’র কাছে সবকিছু জানান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু। তিনি প্রধান শিক্ষককে তাৎক্ষণিকভাবে ফোনে শোক সভাটি করার অনুমোতি দিতে বলেন। কিন্তু পরবর্তীতে প্রধান শিক্ষক তার মুঠো ফোন বন্ধ করে রাখেন। উপায়ন্তর না পেয়ে পরে খোলা আকাশের নীচে বৃষ্টির মধ্যে মাড়িয়ালা মোড়ে মুক্তিযোদ্ধা চত্বরে চেয়ার ও টেবিল পেতে এবং বৃষ্টির বাধা উপেক্ষা করতে ত্রিপল-পলিথিন দিয়ে শোকসভা ও আলোচনা অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে বঙ্গবন্ধু বিরোধী এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
    এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক অজিয়ার রহমান বলেন, আমাকে আগে জানানো হয়নি। এছাড়া শিক্ষা অফিসার বলেছিলেন ১৫ আগস্ট পালনের জন্য, প্রস্তুতিতি সভার জন্য নয়। এ বিষয়ে আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ বলেন, আমি প্রধান শিক্ষককে সভা করতে সহযোগিতা করার জন্য বলেছিলাম। এরপরে কী ঘটেছে আমার জানা নেই।

  • ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়ার আহবান জানালেন এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুকে ভয় নয়, ডেঙ্গুর প্রকোপ যেন আর বাড়তে না পারে। ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে ধৈর্য্য ও সাহসীকতার পরিচয় দিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে হবে। তাহলেই জয় নিশ্চিত। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশসহ ডেঙ্গু প্রতিরোধের নির্দেশনা মানলেই ডেঙ্গু প্রতিরোধ দ্রুত সম্ভব। যিনি বিপদ দিয়েছেন তিনিই পরিত্রাণ দেয়ার মালিক। সেই মহান আল্লাহ্ তায়ালার কাছে পানাহ্ চেয়ে মুক্তির জন্য দোয়া করার জন্য ইমাম ও আলেম সমাজের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক নিরলসভাবে পরিচ্ছন্নতার অভিযান চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন এবং সাতক্ষীরা সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু রোগীর ফ্রি চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দিয়ে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরামর্শ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে পৌর এলাকা ও সদর উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা যেন আর বংশ বিস্তার না করতে পারে সে লক্ষ্যে পৌর মেয়র ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে নির্দেশনা দিয়েছেন এমপি রবি। তিনি বলেন, একমাত্র জনগণের সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই ডেঙ্গুর হাত থেকে মুক্তি সম্ভব। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্ষার সময়ে বৃষ্টি হওয়ার ফলে পানি জমতে পারে। যেমন ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, ডাবের পরিত্যক্ত খোসা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল, পলিথিন/চিপসের প্যাকেট ইত্যাদি। এসব জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে অন্তত তিন দিন মশা নিধনের জন্য স্প্রে বা ফগিং করতে হবে। এ মশা দিনে ও সন্ধ্যার সময় কামড়ায়। এডিস মশা বেশিরভাগ সময় পায়ের দিকে কামড়ায়। সে কারণে পা ঢেকে রাখতে হবে, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। তিনি বলেন, “আমি আমাদের যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ সহযোহী সংগঠনকে আহবান জানাব, আমাদের কর্মীরাও যেন মাঠে নেমে পড়ে।” ছাত্র, শিক্ষক, পেশাজীবী থেকে শুরু করে সব ধরনের সংগঠকে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এমপি রবি।

  • ভারতীয় ফেন্সিডিলে সয়লাব জেলার প্রত্যন্ত অঞ্চল : ধ্বংসের মুখে যুব সমাজ

    নিজস্ব প্রতিবেদক: আবারো ভারতীয় ফেনসিডিলে সয়লাব হয়ে যাচ্ছ সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চাল। জেলার শহর, গ্রামে অতিগোপনে বিক্রি হচ্ছে ভারতীয় ফেনসিডিল। আর এতে সবচেয়ে বেশি আসক্ত যুবসমাজ। সাতক্ষীরার ২৩৮ কিঃমিঃ ভারত-বাংলাদেশের সীমান্তের বিভিন্ন চোরা পথদিয়ে ভারত থেকে বানের স্রোতের মতো আসছে ফেনসিডিল, মদ গাজাসহ বিভিন্ন ধরনের মাদক। জেলা জুড়ে গড়ে উঠেছে শত শত শক্তিশালী মাদক চোরাচালান চক্র। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে শুধুমাত্র বাংলাদেশের জন্য ভারতের সীমান্ত এলাকায় অবৈধ্য ভাবে গড়ে উঠেছে অসংখ্য ফেনসিডিল কারখানা। কারখানা গুলোতে রাত-দিন চলছে ফেনসিডিল তৈরির কাজ। আর সীমান্ত পেরিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করছে মাদক চোরাচালান চক্র গুলো। সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কড়া নজরদারি থাকার পরেও ভারত থেকে মাদকের বড় বড় চালান আসছে চোরাগুপ্তা ভাবে। চোরাচালানির সদরঘাট বলে পরিচিত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অলিতে-গলিতে প্রকাশ্য বিক্রি হচ্ছে ফেনসিডিল, গাজা, মদ সহ সর্বপ্রকার মাদক। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেশাগ্রস্তদের সমাগম ঘঠতে দেখা যায় ভোমরা পোর্ট সংলগ্ন লক্ষীদাড়ি, ঘোষপাড়া, গাজিপুর এলাকায়। ভোমরায় ফেনসিডিলের দাম ৬০০ টাকা আর সীমান্ত পেরিয়ে ভারতের পঞ্চাশ গজ ভেতরে দাম ৪০০ টাকা। ভারতে দাম কম থাকায় কৌশলে সীমান্ত পেরিয়ে ভারতের মধ্যে যেয়ে মাদক সেবন করে আসছে মাদকাসক্তরা।
    নির্ভরযোগ্য একাধিক সূত্র আরো জানিয়েছে ভোমরা সীমান্তের ওপারে ভারত সীমান্তের ভেতরে বসছে মাদকের বাজার। সেখানে দুই শতের বেশি মাদক ব্যবসায়ী প্রতিদিন বস্তা বস্তা ফেনসিডিল, মদ,গাজা বিক্রি করে আসছে বাধাহীন ভাবে। ভোমরা বন্দরের আশপাশের চোরা পথের পাশাপাশি মাদক আসছে বৈধভাবে আমদানিকৃত পন্যের আড়ালে। মাঝে মধ্যে বিজিবি ও শুল্ক গোয়েন্দা বিভাগ মাদকের দু’একটি চালান আটক করলেও বেশিরভাগ মাদকের চালান পৌছে যায় নির্দিষ্ট গন্তব্যে।এছাড়া বস্তা-বস্তা ফেনসিডিল সহ সব ধরণের মাদক আসছে শাঁখরা, পদ্ম শাঁখরা, ঘুনা, বৈকারি, কুশখালি, তলুইগাছা, কেড়াগাছি, ভাদলি, ভবানিপুর, বাঁশদাহ, কাকডাঙ্গা, হিজলদী, বসন্তপুর সীমান্ত দিয়ে। এসব এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী মাদক চোরাচালান চক্রের সদস্যরা আতœগোপনে থেকে আইন প্রয়োগকারী সংস্থার অনেকের সাথে সম্পর্ক রেখেই চুপিসারে ব্যবসা করে আসছে বলে অখিযোগ রয়েছে। তথ্যানুসন্ধানে দেখা গেছে, সারা জেলা বিস্তৃত মাদক সিন্ডিকেটের মূল লগ্নিকারী মাদক বস্তুুকে ধরে না । তারা কেবল মধ্যস্থতাকারী লোকের মাধ্যমে মাদক ব্যবসায় কোটি কোটি টাকা পুঁজি বিনিয়োগ করে। তাই তারা বরাবরই ধরাছোয়ার বাইরে থাকে। আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা সমুহের চোখকে ফাঁকি দিয়ে সাতক্ষীরায় মাদকের এই অবৈধ কারবার চলছে দিনের পর দিন। আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ ও র‌্যাবের ব্যাপক অভিযান পরিচালিত হওয়ার পরেও মাদক নিয়ন্ত্রন হয়নি এই জেলায়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অব্যাহত অভিযান, আটক, মোবাইল কোর্টে সাজা প্রদান, একের পর এক মামলা করেও এখনও রোধ করা সম্ভব হয়নি সর্বনাশা মাদকের বিস্তার।

  • বুধহাটা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

    সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনি উপজেলার ২২ নং বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে আদালতে মামলা রুজু করা হয়েছে।
    বুধহাটা গ্রামের মৃত আঃ জব্বার গাইনের পুত্র সেলিম রেজা বাদী হয়ে বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় দক্ষিণ চাপড়া গ্রামের সালাউদ্দিন সরদারের পুত্র ও উক্ত প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিনের বিরুদ্ধে পি- ১০০৬/১৯ নাং মামলা রুজু করেন। মামলার আরজিতে বলা হয়েছে, বুধহাটা মৌজার এসএ ৪৭১ খং ৪৭০দাগে ১.২০ একর জমি তুলাংশে যাহা ইউসুফ গাইনম আঃ জব্বার গাইন, মেছের গাইনের নামে। উক্ত জমির মধ্যে উত্তর পার্শে¦ ৪০ শতক জমি ইউসুফ প্রাপ্ত হয়ে ভোগদখলীকার থাকে। জমির দক্ষিণ পাশের্^ ৩০ শতক জমি প্রথমপক্ষের পিতা ও চাচা মেছের আলির থাকে। ইউসুফ গাইনের ৪০ শতক জমির উপর বুধহাটা প্রাইমারী স্কুল অবস্থিত। প্রথমপক্ষের পিতা ও চাচা তাদের ৮০ শতক জমিতে ঈদগাহ ও খেলার মাঠ হিসাবে সর্ব সাধারণের ব্যবহারের অনুমতি দিয়েছেন। এবং বহু বছর যাবৎ ঐ ৮০ শতক জমিতে ঈদের নামাজ, ইসলামী মাহফিল ও বাচ্চারা খেলা ধুলা করে আসছে। কিন্তু দ্বিতীয় পক্ষ তাদের ক্ষমতার অব্যবহার করে উক্ত ঈদগাহসহ খেলার মাঠ জবর দখল করে সেখানে বিল্ডিং নির্মনের প্রক্রিয়া শুরু করেছেন। এলাকাবাসী জানান, এলাকার হাজার হাজার মানুষ তাদের অবৈধ কাজে বাধা প্রধান করতে গেলে মিথ্যা মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকী ধামকী দিয়ে আসছে। দ্বিতীয় পক্ষ ৪/৮/১৯ তাং হঠাৎ করে জমিতে অনুপ্রবেশকরে মাপজোক করতে থাকলে প্রথম পক্ষ বাধ সাধলেও তারা কাজ বন্ধ করে দেয়। তখন তারা জমিদখলের জন্য খুন জখমের ঘোষণা দেয়। তাদের দ্বারা জমিতে গুরুতর শান্তি ভঙ্গের সম্ভাবনা বিদ্যমান থাকায় আদালতে ফৌঃকাঃবিঃ ১৪৫ ধারা মোতাবেক প্রসিডিং স্থাপন করে নালিশী ভূমির দখল ব্যবহার ১ম পক্ষের বরাবরে রাখার ব্যবস্থা নিতে আবেদন করেছেন। বিজ্ঞ আদালত আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শান্তির্শংখলা বজায় রাখা এবং এসি (ল্যান্ড) আশাশুনিতে নালিশী সম্পত্তির দখল বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ করেছেন। ২য় পক্ষকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।

  • আশাশুনিতে সাংবাদিক মুজিবরের ভাই রেজাউলের দাফন সম্পন্ন

    সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমানের ভাই রেজাউল ইসলাম গাজী (৪৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ইন্তেকাল করেন।
    উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ৫ম পুত্র রেজাউল ইসলাম গ্রামের মসজিদে এশার নামাজ আদায় করে গ্রামের দক্ষিণ পাড়ায় তার মৎস্য ঘেরে যাচ্ছিলেন। এসময় দ্রুত গতির মটর সাইকেলে তাকে প্রচন্ড বেগে ধাক্কা দিলে মুমূর্ষূ অবস্থায় এ্যাম্বুলেন্স যোগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। রাতেই তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বুধবার বাদ জোহর নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদ চত্বরে নামাজে জানাযা শেষে পারিবারকি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযাপূর্ব আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আহলে হাদীছ যুব সংঘের সভাপতি মাওঃ মুজাহিদুর রহমান, আশাশুনি উপজেলা আহলে হাদীছ আন্দোলনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, মসজিদের ইমাম প্রমুখ। জানাযা নামাজে ইমামতি করেন, জেলা জমঈয়তে আহলে হাদীছের সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গযনফর। নামাজে জানাযায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মরহুমের ভগ্নিপতি শামসুর রহমান, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হান্নান, আ’লীগ নেতা অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, জলিল উদ্দিন ঢালী, আলহাজ¦ ডাঃ গাউসুল হক, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ কর্মকর্তা আলহাজ¦ কেরামত হোসেন, মরহুমের ভ্রাতা আলহাজ¦ আজিজুর রহমান, আলহাজ¦ হাবিবুর রহমান, মাওঃ মুজিবুর রহমান, আলহাজ¦ আব্দুল কুদ্দুছ, এনামুল হক, আশাশুনি প্রেস ক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে জি এম আল-ফারুক, মাসুদুর রহমান, এস কে হাসান, সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, আকাশ হোসেন, ফায়জুল কবির, শেখ আরাফাতসহ বিভিন্ন এলাকার বহু আলেম, হাজী, শিক্ষক, জন প্রতিনিধি, রাজরীতিবিদ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়া প্রেস ক্লাবের এস এম আহসান হাবিব, সচ্চিদানন্দদে সদয়, সমীর রায়, বোরহান উদ্দিন বুলু, বাহবুল হাসনাইন প্রমুখ সাংবাদিকবৃন্দ, প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শফিউল ইসলাম প্রমুখ সমবেদনা জ্ঞাপন করতে মরহুমের বাসভবনে গমন করেন। মৃতকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

  • বুড়িগোয়ালিনী আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ছাত্রলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বুড়িগোয়ালিনী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৭ই আগস্ট) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার এর নিজস্ব বাসভবনে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল এর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অত্র ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. মামূনুর রশীদ সুমন ও সাধারণ সম্পাদক মো. ইমাম হুসাইন এর নেতৃত্বে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ সৌজন্যসাক্ষাৎ করেন। এসময় তারা ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ছাত্রলীগের পক্ষ থেকে কালো ব্যাজ পরিয়ে দেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও ইয়ুথ টিমের কার্যনির্বাহী কমিটির সদস্য স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আল-আমিন হোসেন রাজ, সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জি এম রাজন হোসেন, দপ্তর সম্পাদক গোপাল কুমার গায়েন, সমাজসেবা সম্পাদক বুলবুল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রাব্বি, কার্যকরী সদস্য পলাশ কুমার চৌকিদার, মোঃ ইমরান হোসেন, মোঃ আমিনুর রহমান, মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

  • শ্যামনগর মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা

    জিয়াউর রহমান : শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এক বর্ধিত সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনীক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুপদ মৃধা, মুন্সীগঞ্জ ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক, উৎপল কুমার যোয়ারদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আমিনুর রহমান,স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মিজানুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জাতীর পিতার মৃত্যু বার্ষিক ১৫ আগষ্ট সুষ্ঠভাবে পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়।

  • কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    কামরুল হাসান, কলারোয়াঃ  ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  কলারোয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৭ই আগষ্ট) বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামেউপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহাসীন আলীর সভাপতিত্বে ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
     অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন   উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী, মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ ঠাকুর, কৃষি উপ-সহকারী গোলাম রসুল, তাপস কুমার রায়, আবির হোসেন প্রমুখ।
    সমাপনী অনুষ্ঠানে  বক্তারা ফলদ বৃক্ষের বিভিন্ন উপকারী দিক সম্পর্কে নানা তথ্য উপাত্ত তুলে ধরেন। একটি বৃক্ষ আমাদের অক্সিজেন প্রদান করে। ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা, দিন বদলের বাংলাদেশ ফলদ বৃক্ষে ভরবো দেশ, দেশি ফলের করবো চাষ, সুখে থাকবো বার মাস’ এ ধরনের বিভিন্ন শ্লোগানের মাধ্যমে ফলদ বৃক্ষ মেলার বৈশিষ্ট তুলে ধরেন।  আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী ষ্টল মালিকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। মেলায় বিভিন্ন উপজেলা থেকে আগত নার্সারীর বহুজাতিক চারাসহ ১৯ টি ষ্টল স্থান পায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এ্যাড. শেখ কামাল রেজা।