Author: kobirubel.satnadee

  • কাকডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাৎ

    কামরুল হাসান,কলারোয়াঃ  কলারোয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এর মধ্য ব্যাটালিয়ন পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ আগস্ট) সকাল ১০টায় কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ সংলগ্ন শ্মশানঘাট এলাকায় এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।এ সময় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও ভারতীয় বিএসএফ এর ১১২ ব্যাটালিয়নের নবাগত ভারপ্রাপ্ত কমান্ড্যান্টের মধ্যে পরিচিতি এবং সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।বিজিবি জানায়, সৌজন্য সাক্ষাতে বিজিবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার। অন্যান্যদের মধ্যে উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হারুনার রশিদ ও মাদরা বিওপির সুবেদার আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।অন্যদিকে, বিএসএফ এর পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চন্দন শিখর। এ সময় তার সাথে ছিলেন, স্টাফ অফিসার রাজদ্বীপ চৌধুরীসহ তিন জন কোম্পানি কমান্ডার।সৌজন্য সাক্ষাতের উদ্ধৃতি দিয়ে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার বিষয়ে উভয় দেশের কমান্ডার একমত পোষণ করেছে।

  • পারুলিয়াতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

    দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার সম্ভাব্য আবাসস্থল বিনষ্টের লক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ইয়ামিন মোড়ল, ফারুক হোসেন, আব্দুল আলিম,সাহেব আলী, শেখ মকরম হোসেন সহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

  • সখিপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরন

    দেবহাটা ব্যুরো: ঈদুল আযহাকে সামনে রেখে দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে সুষ্ঠভাবে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের ৩ হাজার ১শ ৬০ জন দুঃস্থ ও অসহায়কে ১৫ কেজি হারে ভিজিএফ’র চাল বিতরন করা হয়। সকালে আনুষ্ঠানিক ভাবে ভিজিএফ’র চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, জগন্নাথ মন্ডল, আব্দুল করিম, হাফিজুর রহমান সহ সকল ইউপি সদস্য এবং দায়িত্বরত ট্যাগ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পারুলিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরন

    দেবহাটা ব্যুরো: ঈদুল আযহাকে সামনে রেখে দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদে সুষ্ঠভাবে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের ৪ হাজার ৮শ ৮৫ জন দুঃস্থ ও অসহায়কে ১৫ কেজি হারে ভিজিএফ’র চাল বিতরন করা হয়। সকালে আনুষ্ঠানিক ভাবে ভিজিএফ’র চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি । এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ইয়ামিন মোড়ল, ফারুক হোসেন, আব্দুল আলিম,সাহেব আলী, শেখ মকরম হোসেন সহ সকল ইউপি সদস্য এবং দায়িত্বরত ট্যাগ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দেবহাটা সদরে সুষ্টুভাবে ভিজিএফ’র চাল বিতরন

    দেবহাটা ব্যুরো : ঈদুল আযহাকে সামনে রেখে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে সুষ্ঠভাবে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। বুধবার সকাল থেকে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের ৩ হাজার ৪০ জন দুঃস্থ ও অসহায়কে ১৫ কেজি হারে ভিজিএফ’র চাল বিতরন করা হয়। দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর গাজী সকালে আনুষ্ঠানিক ভাবে ভিজিএফ’র চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় দেবহাটা সদর ইউনিয়নের দায়িত্বরত ট্যাগ অফিসার জুয়েল হোসেন সহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় ছোট ভাইয়ের সঙ্গে গোলযোগে স্ট্রোকে মারা গেল বড় ভাই

    নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতন্ডার সময় স্ট্রোক করে মারা গেছে বড় ভাই। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
    মৃত. ইসহাক আলী মোড়ল (৪৫) যুগিপুকুরিয়া গ্রামের সৈয়দ আলী মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার।
    নিহতের স্ত্রী তানজিলা ও মেয়ে জানান, একটি ছোট দোকান নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে এই দোকান নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও বাকবিতন্ডা হয়। হঠাৎ স্বামী ইসহাক মোড়ল ঘরের দরজার কাছে মেয়ের উপর উল্টে পয়ে যায়।
    এদিকে, তাৎক্ষনিক ইসহাক আলী মোড়লকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে।
    ঘটনাস্থল থেকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জাগো নিউজকে বলেন, ছোট ভাই অসীমের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মেয়ের উপর উল্টে পড়ে যায় ইসহাক মোড়ল। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। জিজ্ঞাসাবাদে পরিবারের সকল সদস্যরা একই কথা বলছেন। এছাড়া ইসহাকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঝগড়ার এক পর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

  • সাতক্ষীরায় যুবলীগ নেতা সেতু ফেন্সিডিল সহ বিজিবির হাতে আটক

    সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৮২ হাজার ৮০০ টাকার ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ চোরকারবারী যুবলীগ নেতাকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম মোঃ জিল্লুর রহমান ওরফে সেতু (২৮)। সে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের এসএম হাবিবুর রহমানের ছেলে।


    বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ উপরোক্ত চোরাকারবারীকে আটক করে। আটককৃত মালামালের মূল্য ১ লাখ ৮২ হাজার ৮০০ টাকা বলে বিজিবি জানায়।
    সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
    অপর একটি সূত্র জানায়, জিল্লুর রহমান ওরফে সেতু সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও ধুলিহর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেতু ধূলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার ঘনিষ্টজন হিসাবে এলাকায় পরিচিত।

    ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার সাথে একটি জনসভায় লাল বৃত্ত চিহ্নিত জিল্লুর রহমান সেতু একান্ত আলাপচারিতায়। ছবি :  সেতুর ফেসবুক থেকে সংগৃহীত।

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতায় সাইকেল র‌্যালী

    আব্দুল্লাহ-আল-মাহফুজ : সাতক্ষীরায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতায় সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় জেলা প্রসশাক মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে সাইকেল র‌্যালিটি বের হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রদের অংশগ্রহনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিটি রাজ্জাক পার্ক থেকে বেরিয়ে সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের সামনে দিয়ে নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, জজকোর্ট মোড় হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক সহ প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন
    জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ডেঙ্গু সচতেনতায় সাতক্ষীরার সকলের অংশগ্রহন দরকার। করেন। ডেঙ্গুর লক্ষন দেখলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বাড়ি ও অফিসে বিভিন্ন পাত্রে অপ্রয়োজনীয় পরিত্যক্ত পানি যেন না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ব্যাপক পদেক্ষপ গ্রহন করেছে বলে জানান।

  • জাতীয় শোক দিবস পালনে আশাশুনি আওয়ামী লীগের প্রস্তুতি সভা

    আশাশুনি ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলামপিন্টু স্বাক্ষরিতপ্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সিনিঃ সহ-সভাপতি আলহাজ¦ শাহজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ সরদার, আছাদুল ইসলাম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, ড. শিহাব উদ্দিন, আক্তারুজ্জামান, আঃ আলিম, আঃ রহমান ফকির, সাঈদ ঢালী, ফিরোজ খান মধু, সুনীল কুমার মন্ডল, নজরুল ইসলাম গাইন, ময়নুল ইসলাম বুলু, মুনজুরুল ইসলাম, ফারুকুজ্জামান, কামরুজ্জামান কাজল, ইউনুছ আলি সানা, প্রফেসর হিরুলাল, শফিকুল ইসলাম, সোলায়মান হোসেন, মহাতাব গাজী, প্রফেসর আনন্দ কুমার মন্ডলম, খালিদুজ্জামান বাবু, ডাঃ বদিউজ্জামান মন্টু, মোতাহার হোসেন, মহানন্দ মন্ডল, মোক্তার হোসেন টুটুল, রবিউল ইসলাম রবি, রবিউল ইসলাম, রাসেল, কামরুল ইসলাম, তাজ, আজমির হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মাস ব্যাপী কর্মসূচি পালনের জন্য আলহাজ¦ শাহজাহান আলীকে আহবায়ক, সরদার মুজিবুর রহমানকে সদস্য সচিব, আছাদুল ইসলাম, মুাহবুবুল হক ডাবলু, আব্দুল্লাহেল বাকী বাচ্চু এবং সকল ইউনিয়নের দলীয় সভাপতি/সেক্রেটারী ও সকল দলীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সহযোগি সংগঠনের সভাপতি/সম্পাদককে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

  • আশাশুনিতে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টায় মানববন্ধন

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার চাপড়ায় আপত্তিকর অবস্থায় কপোত-কপোতিকে আটকের ঘটনা ভিন্নখাতে প্রবাহের ঘটনা ভিন্নখাতে প্রবাহের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে চাপড়া-কেয়ারগাতি খেয়াঘাট সড়কের মধ্যম চাপড়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ বলেন, ২আগষ্ট মধ্যম চাপড়া ইব্রাহিমের দোকানের সামনে দু’টি অচেনা ছেলেকে ঘুরতে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় আবুল হোসেন, ইয়াছিন, মোশারফ, আরিফুল, মহিদ, শাহাজান, বাবলু, করিমসহ অনেকে তাদের উপর সজাগ দৃস্টি রাখেন। তাদের একটি ছেলে রহিম সরদারের বাড়িতে ঢোকে। দীর্ঘক্ষণ সেখানে থাকায় তারা ঐ বাড়িতে ঢুকে ছেলেমেয়েতে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। তখন এলাকার শত শত মানুষ সেখানে উপস্থিত হয়ে চাপড়া নিউ স্টার ক্লাবের সভাপতি ইমাদুলকে মোবাইলে খবর দেয়। তিনি উপস্থিত হয়ে সকলের সাথে কথা বলে আশাশুনির এক রাজনৈতিক নেতাসহ অভিভাবকদের খবর দিলে তারা সেখানে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করে তাকে তাদের জিম্মায় নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে বিষয়টি ভিন্নখাতে প্রবাহের জন্য কিছু কুমন্ত্রণাকারীর উস্কানিতে উক্ত মেয়েসহ তার মা ও পিতাকে হাসপাতালে ভর্তি করিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তারা অসামাজিক কাজে জড়িত থাকা আশাশুনির আঙ্গুরের পুত্র ইব্রাহিতসহ মেয়েটিকে আইনের আওতায় নিয়ে এলাকাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে এমাদুল, আবুল বাখার, ইমদাদুল,সাইব, রেজাউল, আবজাল, কালাম,আফছারসহ এলাকার বহু নারী-পুরুষ ও যুবরা অংশ নেন।