Author: kobirubel.satnadee

  • দেবহাটায় ওসি বিপ্লবের ডেঙ্গু বিরোধী মতবিনিময়

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বৃহষ্পতিবার দিনব্যাপী উপজেলার দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের সাথে ডেঙ্গু প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সকলে সচেতন হলে ডেঙ্গু সংক্রমন অনেকাংশেই কমে আসবে। তাই প্রত্যেককে নিজ উদ্যোগে বসতবাড়ি, অফিস, স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানকে পুরষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য আবাসস্থল বিনষ্ট করে ডেঙ্গু সংক্রমন রোধে এগিয়ে আসার আহবান জানান ওসি বিপ্লব কুমার সাহা।

  • দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক প্রচারনার উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২ টায় দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই প্রচারনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ওসি বিপ্লব কুমার সাহা। প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ, এসআই হেকমত আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম, প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, প্রধান শিক্ষক খায়রুল আলম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে উদ্যোগী হতে হবে। তিনি এধরনের আয়োজনের জন্য দেবহাটা প্রেসক্লাব নেতবৃন্দকে ধন্যবাদ জানান।এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরন করা হয়।

  • সাতক্ষীরায় পুলিশ সদস্যদের মাঝে এডিস মশা নিরোধক ঔষধ বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: দেশব্যাপী এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ৭ আগস্ট বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্স, সাতক্ষীরায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) সাতক্ষীরা জেলার সকল পুলিশ সদস্য ও অন্যান্য কর্মচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ কল্পে এডিস মশা নিরোধক ঔষধ (গড়ংয়ঁরঃড় জবঢ়বষষবহঃ) বিতরণ করেন। উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন), জনাব মির্জা সালাউদ্দিন, অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার,তালা সার্কেল, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ওসি ডিবি এবং সকল থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। এ সময়ে উপস্থিত গনমাধ্যম কর্মীদের মাঝেও পুলিশ সুপার মহোদয় উক্ত ঔষধ বিতরণ করেন। ১২০০ সদস্যের মাঝে ঔষধ বিতরণ করা হয়। পুলিশ সুপার মহোদয় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।

  • কলারোয়ায় ইউ,পি চেয়ারম্যানদের সাথে ওসি’র মতবিনিময়

    কলারোয়া প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ইউ.পি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া থানার অফিসারইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস।বুধবার বেলা১২ টায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইউ,পি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, আলহাজ্ব আব্দুল হামিদ, মোয়াজ্জম হোসেন, রবিউল হাসান, মাহবুবুর রহমান মফে প্রমুখ।সভায় অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস উপজেলার মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, ডাকাতি সহ বিভিন্ন নাশকাতা কর্মকান্ড নিরসনের লক্ষে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন।

  • দেবহাটায় পুলিশী অভিযানে মাদক ব্যবসায়ী আটক

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স বুধবার রাত ১১ টার দিকে দক্ষিন পারুলিয়া গ্রামের সরদার ব্রিকসের সামনে থেকে উপজেলার খলিশাখালী গ্রামের হামিদ গাজীর ছেলে মোবারক গাজী (৩০) কে ৪৬ পিচ ইয়াবাসহ আটক করেন। সেসময় আশাশুনি উপজেলার বাশিরামপুর গ্রামের পিয়ার আলী সরদারের ছেলে আব্দুল মজিদ পালিয়ে যায়। পরে মোবারকের স্বীকারোক্তি মোতাবেক মজিদকে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার এসআই হেকমত আলী গ্রেফতার করেন। এ ব্যাপারে এসআই হাসানুজ্জামান বাদী হয়ে ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৪। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

  • সাতক্ষীরায় ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা

    প্রেস বিজ্ঞপ্তি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের মাস ব্যাপি কমসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ভাষন প্রতিযোগিতায় বিচারক ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর দেওয়ান আকরামুল হক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মেহেদী হাসান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আকতার, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিলটনসহ প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ।

  • ফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে শোক দিবসের প্রস্তুতি সভা

    শেখ রিপজা হোসেন, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলারফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ব্যাংদহা বাজারে অবস্থিত এডিএস প্রেসক্লাব হলরুমে ডাক্তার গোবিন্দ দাশের সভাপতিত্বেএ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার শেখ আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু,৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, আব্দুল গনি, ও মাহফুজুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম।

  • পুলিশ সুপারের সাথে দেবহাটা আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময়

    দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। বৃহষ্পতিবার বিকাল ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সাথে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নেতৃবৃন্দরা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি উপজেলার বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ নেতারা। শুভেচ্ছা ও মতবিনিময়কালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন উপস্থিত ছিলেন।

  • জেলায় ১০৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত

    ইয়ারব হোসেন : ২২ জুলাই থেকে আজ পর্যন্ত সাতক্ষীরায় জেলায়মোট ১০৬ জন ডেঙ্গুরোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৩৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৬২ জন এবং অন্যত্ররেফার করা হয়েছে ৬ জনকে। আক্রান্তদের অধিকাংশই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে আরো কিছু রোগী ভর্তি রয়েছে। এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা মূলক র‌্যালি, মশা নিরোধক ঔষধ (ক্রিম) বিতরণ, ঔষধ ছিটানো, আলোচনাসভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। অপরদিকে, জেলায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে ইতোমধ্যে সাংবাদিক ও পুলিশসহ ১২শ’ জনের মাঝে মশা নিরোধক ক্রিম বিতরন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
    সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন নতুন নতুন ডেঙঙ্গু রোগী ভর্তি হচ্ছে। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছে অনেকেই। তবে, হাসপাতালে যারা ভর্তি আছে তারা এখন শংকামুক্ত। আক্রান্ত রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছে বলে তিনি জানান। তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।তিনি এ সময়, ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশপাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন। তিনি ডেঙ্গু আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য ( ডাব, শরবত, পেঁপে) বেশী খাওয়ার পরামর্শ দেন।

  • এনইউবিটি খুলনায় জাতীয় শোক দিবস পালন

    প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শোক দিবস ২০১৯ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্থবক অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার উপ-উপাচার্য, প্রফেসর ড. মোহাম্মাদ জাহিদ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার পরীক্ষা নিয়ন্ত্রক ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান এস এম মনিরুল ইসলাম, আর্কিটেকচার বিভাগের প্রধান সরদার শাকিল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ মুস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, ইমাম, এনইউবিটি খুলনা।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম মুরতাজা।