তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা উপজেলার কপোতাক্ষ নদের পাশ দিয়ে বয়ে আসা দোয়ছড়া খালটি আগোলঝাড়া হয়ে শেখেরহাট মধ্যে বয়ে চলে গেছে শালতা নদীতে । এই খালটি তালা সদর ও খলিলনগর ইউনিয়নের পানি নিষ্কাসনের ব্যবহৃত হয় ।কিন্তু এই খালটির আশপাশে যারা বসত করছে তাদের গোয়াালের গরুর মলমুত্র ও বিভিন্ন আবর্জনা ইত্যাদি ফেলের কারনে খালটির পানির রং পরিবর্তন হয়ে লালচে রং ধারন করেছে । যা থেকে প্রচুর পরিমানে দুগন্ধ ছড়াচ্ছে ।
সরজমিনে দেখাযায়, খালটি এখন ময়লা আবর্জনার স্তুপ ও দুগন্ধের কারনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ময়লা আবর্জনা দুর্গন্ধে জনসাধারণ স্বাভাবিক চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর ফলে মশা মাছির উপদ্রপ ও দুর্গন্ধে অতিষ্ঠ এখন এলাকাবাসী। বর্ষার মৌসুমে এই খালে ময়লা আবর্জনায় পানি নিষ্কাশনে প্রধান প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। দীর্ঘদিন খননের অভাবে খালটি এখন প্রায় স্্েরাতহীন। ময়লা আবর্জনার কারণে দূষণ হচ্ছে পরিবেশ। উপজেলার ঐতিহ্যের ধারক বাহক এ খালটি এখন মরে গেলেও দেখার যেন কেউ নেই। দীর্ঘদিন ধরে এ অবস্থার জন্য জনমনে এখন উদ্বেগ দেখা দিচ্ছে।
স্থানীয় এলাকাবাসীর মধ্যে মোস্তাক(৫০),রবিউল(৩৫),রোস্তম(৩০) জানান,এক সময় আমরা এই খালে মাছ শিকাড় করতাম কিন্তু বেশ কিছু দিন ধরে খালিটিতে গরু-ছাগলের মলমুত্র,ময়লা আর্বজনা ফেলার কারনে খালটি এখন ডোবায় পরিনত হয়েছে । পানির রং লালচে আকার ধারন করেছ প্রচুর পরিমানের দুগন্ধ বের হয় । যদি অতিদ্রুত এই অবস্থা থেকে পরিত্রান না পাওয়া যায় তাহলে খালটি ধ্বংসের মুখে পতিত হবে এবং আগামী প্রজন্মকে বাসযোগ্য করে গড়তে অবৈধ দখলদারদের কবল থেকে খাল পুনরুদ্ধার করে পর্যাপ্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করতে না পারলে পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।
Author: kobirubel.satnadee
-
তালার দোয়ছড়া খালটি হুমকির মুখে : দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি এলাকাবাসীর
-
তালায় জনবহুল এলাকার ফসলি জমিতে ইট ভাটা : হুমকির মুখে জনজীবন
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় জনবহুল এলাকার ফসলি জমিতে গড়ে উঠছে বিসমিল্লাহ অটো ব্রিকস নামের একটি ইট ভাটা। যার চার পাশে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ঐতিহ্যবাহী জেঠুয়া বাজার,এতিমখানা ও প্রবাহমান কপোতাক্ষ নদ। ইতোমধ্যে ভাটার কার্যক্রম শুরু হওয়ায় এলাকার পরিবেশ বিপর্যয়ের আশংকায় রীতিমত আতংকে রয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
সরেজমিনে প্রতিবেদনকালে দেখা যায়, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আলহাজ্জ মোবারক হোসেন ও আব্দুর রশিদ সরদারের ছেলে হাফেজ জহুরুল ইসলাম একই এলাকার কামরুল ইসলাম,মো: মোতালেব গংদের কাছ থেকে উপজেলার ১১ নং জালালপুর ইউনিয়নের জেঠুয়া মৌজার জে.এল নং-১৩০,সিট নং-১ এলাকার প্রায় ৪ একর সম্পত্তি ইজারা নিয়ে ২৫ জুন মঙ্গলবার সকালে উদ্ভোধনের মাধ্যমে ইট ভাটা স্থাপনের কাজ শুরু করেছে। যার একপাশে রয়েছে,ঐতিহ্যবাহী জেঠুয়া হাট-বাজার,জনবহুল মালোপাড়া,ঘোষপাড়া,অন্য পাশে জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স,জাগরণী মাধ্যমিক বিদ্যালয়,জেঠুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,একটি এতিম খানা ও অপর পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যের ধারক কপোতাক্ষ নদী।
প্রকাশ, মালিক পক্ষ অটো ভাটার নামে প্রচার দিলেও মূলত তারা সেখানে হাওয়া ভাটা তৈরীর কার্যক্রম এগিয়ে নিচ্ছে। জনবহুল ও বিভিন্ন সামাজিক,শিক্ষা,ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠানের মধ্যে ইটভাটা স্থাপিত হলে এলাকার সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের মুখে সর্বস্তরের মানুষ মারাতœক ক্ষতির সম্মুখিন হবে।
এদিকে,ভাটার জমি দাতা ও মালিক পক্ষ পরষ্পর যোগসাজশে বসত-ভিটা থেকে শুরু করে ফসলি জমির দাগ-খতিয়ান সম্পৃক্ত করে ইজারা চুক্তি সম্পন্ন করলেও মুলত তারা বিআরএস খাস খতিয়ানের জমিতেই ভাটা স্থাপন করছেন।
এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ৫৯ নং আইনের (বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ২০ নভেম্বর ২০১৩ তারিখে প্রকাশিত এবং পরবর্তীতে অধ্যাদেশ নং০২/২০১৮ সংশোধিত) এর প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে সম্পূর্ণ ভূল বুঝিয়ে তারা সেখানে ইট ভাটার লাইসেন্স নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইনের ৮ এর (১) ধারায় আবাসিক,সংরক্ষিত বা বনিজ্যিক এলাকা,সিটি কর্পোরেশন,পৌরসভা বা উপজেলা সদর,সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন,অভয়ারণ্য,বাগান বা জলাভূমি,কৃষি জমি,প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা,ডিগ্রেডেড এয়ার শেড। একই ধারার উপধারা (২) অনুযায়ী এই আইন কার্যকর হবার পর নিষিদ্ধ এলাকার সীমানার অভ্যন্তরে ইটভাটা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর,বা অন্য কোন কতৃপক্ষ কোন আইনের অধীন কোনরুপ অনুমতি বা ছাড়পত্র বা লাইসেন্স,যে নামেই অভিহিত হউক,প্রদান করিতে পারিবেনা। আইনের ৩ নং ধারায় ক) উপধারায় বলা হয়েছে, নিষিদ্ধ এলাকার সীমারেখা হতে নূন্যতম ১ কি:মি: দুরত্বের মধ্যে, ঙ) উপধারায় বিশেষ কোন স্থাপনা রেলপথ,শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল ও ক্লিনিক,গবেষণা প্রতিষ্ঠান,বা অনুরুপ কোন স্থান বা প্রতিষ্ঠান হতে ১ কি:মি: দুরত্বের মধ্যেসহ নানা শর্তানুযায়ী ইট ভাটা স্থাপন করা যাবেনা। তবে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কতৃপক্ষ ঐ এলাকায় ভাটা স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে।
ভাটার ম্যানেজার মফিজুল ইসলাম নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান,ভাটার মালিক বাইরে আছে বলে আর কিছু বলতে রাজি হননি। সর্বশেষ তাদের কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে রীতিমত নানা আশংকায় আতংক বিরাজ করছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, তিনি উপজেলায় নতুন এসেছেন। এখনো পর্যন্ত এনিয়ে কেউ অভিযোগ করেনি। এলাকাবাসী ক্ষতিকর দিকগুলো তুলে ধরে লিখিত অভিযোগ করলে অবশ্যই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। -
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
সাতনদী অনলাইন ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার আয়োজনে সোমবার সকালে শহরের টেনিস গ্রাউন্ডে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, পৌরসভার প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। ডেঙ্গুর প্রকোপ যেন আর বৃদ্ধি না পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, সকলের বাড়ির আঙ্গিনাসহ অফিস আদালত ও সকল প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে ঘুমানোর পূর্বে মশারী টাঙাতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে নিরলস পরিশ্রম করে চলেছে। বাংলাদেশে সবার আগে সাতক্ষীরাকে ডেঙ্গুমুক্ত করতে চায়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি এ সময় জেলার সকলকে স্ব-স্ব অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান তিনি। আলোচনা সভা শেষে পৌরবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা করা হয়। -
কলারোয়ায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়ায় সোমবার ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উদ্বোধনী দিনের কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, সেমিনার, বৃক্ষ রোপণ। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এড. শেখ কামাল রেজা। ৩ দিনব্যাপি এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। -
বুধহাটা ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক অনুপস্থিতির আট লাখ টাকা আত্মসাৎ
প্রধান প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক অনুপস্থিতির কমপক্ষে আট লাখ টাকা আতœসাতের অভিযোগে উঠেছে। এমন অভিযোগ তোলেন ওই ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান, হাফেজ রবিউল ইসলাম ও মমতাজ বেগম।
ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এই তিন ইউপি সদস্য।
অভিযোগে বুধহাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, গত ৫ মে কর্মসৃজন প্রকল্পের আওতায় ৯টি ওয়ার্ডে ৩৪৩ জন শ্রমিকের ৪০ দিনের কাজ শুরু হয়। ৯ নং ওয়ার্ডে ৫০ জন শ্রমিক কাজে নিয়োগ পান। ৫০ শ্রমিকের ১৯৫০ হাজিরা হওয়ার কথা থাকলেও হাজিরা হয়েছে ১৫শ। অনুপুস্থিতি ঘটেছে ৪৫০ হাজিরা। সে অনুপাতে ৫০ জন শ্রমিকের ৪৫০ অনুপুস্থিত হিসেবে ৯০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরৎ চলে যায়। বাকি টাকা শ্রমিকরা ৪ আগষ্ট ব্যাংক থেকে চেকের মাধ্যমে উত্তোলন করেন।
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মো. রবিউল ইসলাম বলেন, ৩নং ওয়ার্ডের ৩৫ জন শ্রমিক কর্মসূজন প্রকল্পের কাজে নিয়োগ পায়। ৩৫ জন শ্রমিকের ১৩৬৫ হাজিরা হওয়ার কথা থাকলেও হাজিরা হয়েছে ৭৫২। অনুপুস্থিত হয়েছে ৬১৩ হাজিরা। ৩৫ জন শ্রমিকের ৩৯ দিনের ৬১৩ হাজিরার অনুপুস্থিতির হিসেবে এক লক্ষ ২২ হাজার ৬শ টাকা ফেরৎ যায় সরকারি কোষাগারে।
তিনি অভিযোগ তুলে বলেন, অন্যান্য সাতটি ওয়ার্ডের শ্রমিকরা এভাবে কাজের হাজিরায় অনুপুস্থিত থাকলেও চেয়ারম্যান যোগসাযোশের মাধ্যমে ২৯ জুলাই শ্রমিকদের উপস্থিতি ছাড়াই রুপালী ব্যাংক বুধহাটা শাখা থেকে অনুপুস্থিতির কমপক্ষে আট লক্ষ টাকা উত্তোলন করে নেয় শ্রমিক সর্দ্দর অভিলাস ও শফি। এছাড়া ৩ নং ওয়ার্ডে একদিনও কোন প্রকল্পের কাজ করা হয়নি। আমাকে কোন প্রকল্পের দায়িত্বও দেওয়া হয়নি।
তিনি বলেন, ৩ নং ওয়ার্ডের শ্রমিকদের দিয়ে ১ নং ওয়ার্ডের কেওড়া পার্কে ১, ২ও ৩ নং ওয়ার্ডের শ্রমিকদের কাজ করানো হয়েছে। ১ ও ২ নং ওয়ার্ডের শ্রমিকদের টাকা উত্তোলন করলেও ৩ নং ওয়ার্ডের শ্রমিকের টাকা উত্তোলন করাননি চেয়ারম্যান। টাকা না পেয়ে এসব শ্রমিকরা আগত ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে।
এদিকে, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মমতাজ বেগম এসব ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেন, শ্রমিকদের না জানিয়ে ব্যাংক থেকে শ্রমিকদের টাকা তুলে আতœসাতের ঘটনাসহ স্বেচ্ছাচারিতার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন চাই।
শ্রমিক ছাড়াই ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়ে শ্রমিকদের সর্দ্দার অভিলাসের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি। তবে ৭ ও ৮ নং ওয়ার্ডের শ্রমিকদের সর্দ্দার শফি সরদার বলেন, আমার এই দুই ওয়ার্ডের শ্রমিকরা অনুপুস্থিত ছিল। কিন্তু সেটা কতজন এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনুপুস্থিতির টাকা উত্তোলন করেছেন কিনা সে বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ব.ম মোসাদ্দেক বলেন, আমি কোন টাকা আতœসাৎ করিনি বা আমার টাকা আতœসাতের কোন সুযোগ নেই। এসব আমি দেখি না। শ্রমিকরাই ব্যাংকে গিয়ে নিজেরাই টাকা উত্তোলন করেছেন।
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ৩ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যরা কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে নিজেদের বাড়িতে কাজ করিয়েছেন। সেজন্য ওই দুই ওয়ার্ডের টাকা ফেরৎ দেওয়া হয়েছে। -
দেবহাটায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
দেবহাটা ব্যুরো: দেবহাটাতে আগামী ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ। সভায় আগামী ১৫ই আগষ্ট জাতীয় পতাকা অর্ধনমিত, শোক র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও ১৫ই আগষ্ট সম্পর্কে রচনা প্রতিযোগীতা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
-
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ইউএনও সাজিয়া আফরীনকে শুভেচ্ছা
দেবহাটা ব্যুরো: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুর ১টায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি: নলতা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় আল-আরাফাহ ইসলামী ব্যাংক নলতা শাখার ব্যবস্থাপক সাব্বির আহমেদ, ব্যাংকের কর্মকর্তা আহসান হাবিব, ওবায়দুল ইসলাম, আলতাফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-
দেবহাটায় ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে মতবিনিময় সভা
দেবহাটা ব্যুরো: দেবহাটায় ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষে জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট প্রমুখ। এসময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সহ পরিচ্ছন্নতা অভিযানে স্ব স্ব অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
-
দেবহাটায় এডিস মশা নিধনের ফগার মেশিন স্প্রে কার্যক্রম উদ্বোধন
দেবহাটা ব্যুরো: দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সহ পরিচ্ছন্নতা অভিযানে স্ব স্ব অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সোমবার সকাল ১০টায় উপজেলার সখিপুর ইউনিয়নের ৭৪টি পৃথক স্থানে এডিস মশা নিধনের লক্ষে ফগার মেশিন দ্বারা কীটনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেবহাটার সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বক্তৃতায় আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি। প্রত্যেককে নিজ বাড়ী, অফিস বা অন্যান্য কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার সম্ভাব্য উৎপত্তি বা আবাসস্থল বিনষ্ট করতে হবে। তাহলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে কমে আসবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এ সময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আলফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মারুফ হোসেন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও সখিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোকলেছুর রহমান, আব্দুল করিম, মোনাজাত আলী, জগন্নাথ মন্ডল, পরিতোষ বিশ্বাস, সদস্য রেহানা আক্তার, আলফাতুননেছা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনসাধারন উপস্থিত ছিলেন। পরে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দ্বারা কীটনাশক স্প্রের মাধ্যমে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল বিনষ্ট করা হয়।
-
শ্যামনগরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন এক যুবক
প্রধান প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জমিদার বাড়ি ভুলোর মোড় এলাকায় ইয়াবা দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন কথিত সাংবাদিক মোহাম্মদ আলী। সোমবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে শ্যামনগর থানা পুলিশ।
আটক মোহাম্মদ আলী (২৫) শ্যামনগর উপজেলার হায়বাতপুর শেখ পাড়া গ্রামের বারেক আলীর ছেলে। ভুক্তভোগী যুবক ইয়াছিন গাজী (১৮) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কুলতলী এলাকার রফিকুল গাজীর ছেলে।
শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জগন্নাথ রায় জানান, এই মোহাম্মদ আলী বিভিন্ন সময় নিজেকে গোয়েন্দা পুলিশের পরিচয় দেয়। কখনো সাংবাদিক আবার কখনো সাংবাদিকদের নেতা হিসেবেও পরিচয় দিয়ে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের সঙ্গে প্রভাব খাঁটিয়ে চলেন। এছাড়া তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগও রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, মোহাম্মদ আলী নিজেকে দৈনিক সকালের আলো নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিচয় দেন। একই সঙ্গে কথিত সংগঠণ শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সাংগঠণিক সম্পাদকও পরিচয় দিয়ে থাকেন। রোববার বিকেলে মোহাম্মদ আলী মোবাইল ফোনে থানায় অভিযোগ করেন ইয়াছিনের কাছে পাঁচ পিস ইয়াবা পাওয়া গেছে। ঘটনা জেনেই তাৎক্ষনিক পুলিশের ফোর্স জমিদার বাড়ি ভুলোর মোড় এলাকায় উপস্থিত হন। বিষয়টি পুলিশের সন্দেহ হলে মোহাম্মদ আলী ও ইয়াছিনকে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও বলেন, পরবর্তীতে ঘটনার অনুসন্ধান করে জানা যায় ঘটনাটি সাজানো। মোহাম্মদ আলীসহ চারজন ছেলেটিকে মারপিট করে ঘটনাস্থলে নিয়ে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য পুলিশের কাছে মিথ্যে অভিযোগ করে। ঘটনার বিষয়ে মোহাম্মদ আলী ও তার সহযোগী সুজন শেখ, মাছুম ও উপজেলার নকিপুর এলাকার আলমগীরের ছেলে ইয়াছিনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি তিন অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বেলা ১১ টার দিকে কথিত সাংবাদিক মোহাম্মদ আলীকে ইয়াবার মামলায় আদালতে পাঠানো হয়েছে।