দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২০
দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা
সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...
সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৫, ২০১৯
আগস্ট ৫, ২০১৯ ০ কমেন্ট 415 ভিউস

আকবর হোসেন, তালা: তালায় পুলিশ পরিচয়ে জালালপুর ইউনিয়নে কানাইদিয়া গ্রামে পরিতোষ অধিকারীর পুত্র বাসুদেব অধিকারী(৫৫) মিষ্টির দোকানদার এর নিকট হতে ফোনের মাধ্যমে চাদাবাজির চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানার পরে মোবাইল ফোন বন্ধ। পুলিশ পরিচয়দানকারীর ফোন নং ০১৭১৩-৫৯৯৪৬৬। নৈপথ্যে কানাইদিয়া ইউপি মেম্বর কালিদাস অধিকারী।ঘটনার বিবরনে জানা গেছে,মিষ্টির দোকানদার ভুক্তভোগী বাসুদেব অধিকারী বলেন,গত ২৯জুলাই সকাল ১১.৩০ ঘটিকার দিকে এলাকার ইউপি মেম্বর কালিদাস অধিকারী আমার দোকানে নাস্তা খেতে আসে। এরপর দুপুর পৌনে একটার দিকে মেম্বর কালিদাস অধিকারী আমাকে ফোন করে বলেন,বাসুদেব তুমি এই নাম্বারে কথা বল। আমি কারন জিজ্ঞাসা করলে মেম্বর বলেন,তুমি কোন অপরাধ করেছ তোমার নামে মামলা আছে। আমি ভয়ে মেম্বরকে বলি আপনি কথা বলেন। মেম্বর তখন আমাকে বলে মোবাইল নাম্বার দিচ্ছি তুমি কথা বল। তিনি আমাকে ০১৭১৩-৫৯৯৪৬৬ এই নাম্বারটি দেন। আমি এই নাম্বারে কথা বললে তিনি বলেন,আমি মাহবুব দারোগা। তোর নামে মামলা আছে। তোমাকে ধরে নিয়ে যাব। এখন তুমি কি করতে চাও। আমি বললাম আপনি আমার মিষ্টির দোকানে আসেন। তিনি বলেন,আমি তোকে ধরবনা যদি ৪হাজার টাকা দিস। আমি তাকে আমার দোকানে এসে টাকা নিতে বললে তিনি বিকাশ নাম্বারে টাকা পাঠাতে বলেন। আমার কয়েক মিনিট টাকা পাঠাতে দেরী হচ্ছে বিধায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালীগালাজ করেন। নিকটে বিকাশের দোকান নাই বললে, তিনি সামনে বাজারে আছে বলে জানায় এবং ফোন না কেটে বিকাশে টাকা দিতে বলেন। বিষয়টি আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটুকে জানাই। তিনি আমাকে টাকা না দেয়ার জন্য বলেন। বাসুদেব অধিকারী আরও বলেন,গত বৎসর এসএসসি পরীক্ষার সময় আমার স্ত্রীকে পুলিশ থানায় ধরে নিয়ে যায়,আমি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি আমার স্ত্রীকে থানা থেকে ছাড়িয়ে আনেন। এই সময় একই এলাকার সুনীল দত্তের ছেলে কমল দত্তের কাছে ৫হাজার টাকা দেওয়ার জন্য মেম্বর কালিদাস অধিকারী বলেন। আমার স্ত্রীকে চেয়ারম্যান সাহেব থানা থেকে ছাড়িয়ে আনার পরেও বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে ৫হাজার টাকা কমল দত্তের কাছে দেয়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার কালিদাস অধিকারী বলেন,মনে হয় ভুয়া কোন ব্যক্তি। তোমার এ বিষয়ে কারো সাথে কিছু বলার দরকার নাই। এলাকাবাসি এ প্রতিবেদকে বলেন,যদি পুলিশ ভুয়া হবে তবে মেম্বর কালিদাস অধিকারী তার মোবাইল নাম্বার কোথা থেকে পেল। তিনি একজন মেম্বর হয়ে নিজে না এসে মোবাইলে তার সাথে কথা বলতে বললো কেন? তাহলে কি মেম্বর কালিদাস এর সাথে জড়িত? বিষয়টি সঠিক তদন্ত করলে কে দোষী তা বের হয়ে আসবে। এলাকাবাসির দাবী এভাবে সহজ সরল মানুষকে জিম্মি করে টাকা আদায় বন্ধ হওয়ার জন্য এবং এর আসল অপরাধীকে খুজে বের করে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য তালা থানা অফিসার্স ইনচার্জ,তালা উপজেলা নির্বাহী অফিসার,পুলিশ সুপারসহ জেলা প্রশাসকের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে মেম্বর কালিদাস অধিকারী বলেন,আমি বাসুদেব এর দোকান হতে নাস্তা করে খুলনায় আসার সময় স্যানিটারী ইন্সেপেক্ট মাহবুব নামে একজন ফোন করে বলেন,আপনার এলাকার বাসুদেব মিষ্টির দোকানদারকে চেনেন? আমি বললাম চিনি। তিনি আমার কাছে বাসুদেব দোকানদারের মোবাইল নাম্বার চায়। আমি তখন বাসুদেব এর মোবাইল নাম্বার তাকে দেই। আপনি কেন বাসুদেব এর কাছে ফোনকরে ইন্সেপেক্টর মাহবুব এর কাছে ফোন করতে বলেনএমন প্রশ্নের জবাবে মেম্বর বলেন, মাহবুব বারবার ফোন করে তাকে না পাইলে আমার আবার ফোন করলে আমি বাসুদেবকে মাহবুব এর নাম্বারে ফোন করতে বলি। গত বৎসর আপনি সুনীল দত্তের ছেলে কমল দত্তের কাছে ৫হাজার টাকা দিতে বলেছিলেন কেন- এই প্রশ্নের জবাবে মেম্বর কালিদাস বলেন, আমি গত বৎসরের কথা কিছুই জানিনা ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যন এম মফিদুল হক লিটু বলেন,আমি বিষয়টি শোনার পরে কাউকে টাকা না দেওয়ার জন্য বাসুদেবকে বলি। গত বৎসরের বিষয়ে ৫ হাজার টাকা দিয়েছিলো। তবে কালিদাস মেম্বর এর সাথে জড়িত আছে কিনা তা আমি জানিনা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রমজাননগরে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা মূলক র‌্যালি
পরবর্তী পোস্ট
আশাশুনির চিলেডাঙ্গায় অপরিকল্পিত কালভার্ট নির্মান : লবনাক্ত জমির ধান ও সাদা মাছ নষ্ট

রিলেটেড পোস্ট

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting