দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:০৩
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন এক দিগন্ত

কর্তৃক Satnadee Satkhira জুন ২৪, ২০২৬
জুন ২৪, ২০২৬ ০ কমেন্ট 13 ভিউস

আইয়ুব আলী: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ছোট্ট একটি অংশ গোলাখালী। গহীন সুন্দরবনের শুরুর মধ্যেই ৮৮ পরিবারের বসবাস। বলা যায় সুন্দরবনের মধ্যেই। উন্মুক্ত এলাকায় দেখা যায় বাঘ, হরিণসহ বিভিন্ন প্রাণী। সুন্দরবনের উপর নির্ভরশীল এই ৮৮ পরিবার ঘেরাবেড়া দিয়ে রীতিমতো বসবাস করছে। যেতে গেলে নদী পার হতে হয়। তবে স্থানীয়দের ধারণা, গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মিত হলে এই অঞ্চলের পর্যটনে সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর অংশ হিসেবে কালিঞ্চী থেকে গোলাখালী পর্যন্ত একটি সেতু, ঝুলন্ত ব্রিজ, জিপ লাইনিং ও ক্যাবল কার স্থাপন করা যেতে পারে, যার মাধ্যমে পর্যটকরা সহজেই সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নতুন ভবন তৈরি করে বিদেশি পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা করা যেতে পারে। এতে করে পাখিদের কলকাকলি আর বন্য প্রাণীর ডাকে ঘুম ভাঙবে। ভোরের আলোয় ব্যালকনিতে এসে একনজরে দেখা যাবে সুন্দরবন ও ৫ নদীর মোহনা। নদীর বুকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। পর্যটকদের সুরক্ষা দিতে পাশে আছে বন বিভাগের স্টেশন, বিজিবি ক্যাম্প, নৌ-পুলিশ ক্যাম্প ও কোস্টগার্ড স্টেশন। অন্যদিকে ইকোপার্কটি চালু হলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান তৈরি হবে। শ্যামনগর উপকূলের মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে সুন্দরবনের মোট এলাকার প্রায় ৫২ শতাংশ অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। যার ফলে এ অঞ্চলের মানুষ গভীর সুন্দরবনে গিয়ে মাছ-কাঁকড়া আহরণ করতে পারছে না। অন্যদিকে সরকার বিভিন্ন প্রজাতির মাছ-কাঁকড়া প্রজননের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সুন্দরবন বন্ধ করে দেয়। সে ক্ষেত্রে দিন দিন মানুষ অসহায় হয়ে পড়ছে। মাইগ্রেশন বা ইটভাটার শ্রমিক হিসেবে বেছে নিচ্ছে বাইরের কর্মসংস্থান। এতে করে স্থানীয় ব্যবসায়ীসহ অর্থনৈতিকভাবে লোকসানের সম্মুখীন হচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমায় সুন্দরবননির্ভর প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ প্রতি বছর বছরের প্রায় ৬ মাস গ্রাম ছেড়ে বাইরে ইটভাটায় শ্রমিকের কাজ করতে চলে যায়।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’ প্রকল্পের অবহিতকরণ সভা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

রিলেটেড পোস্ট

শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting