দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৬
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

রক্ষক যখন ভক্ষক

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৪, ২০২১
এপ্রিল ১৪, ২০২১ ০ কমেন্ট 512 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: নড়াইল আধুনিক সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহানারা খাতুন লাকীর বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার তদন্ত কমিটি নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুস শাকুরের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। জানা গেছে, ২০১৯ সালের ১৮ই জুলাই জাহানারা খাতুন লাকী নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক পদে যোগদান করেন। ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ইউজার ফিস’র সিংহভাগ টাকা তিনি ব্যাংকে জমা দেননি। অথচ ভুয়া বিল ভাউচার ও চালান কপি হাসপাতালে জমা দিয়েছেন। মাসের পর মাস টাকা জমা না দিয়ে নিজের আখের গুছিয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক গত ৫ই এপ্রিল ব্যাংকে গিয়ে জানতে পারেন ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ মার্চ পর্যন্ত তেমন কোনো টাকা ব্যাংকে জমা হয়নি। নীতিমালায় রয়েছে প্রতি মাসের টাকা পরের মাসের ১ম সপ্তাহে ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা করতে হবে।
কিন্তু হিসাবরক্ষক জাহানারা খাতুন লাকী আদায়কৃত টাকা জমা দেননি। তদন্ত সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের হিসাবরক্ষক জাহানারা খাতুন লাকীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুস শাকুর সার্জারি কনসালটেন্ট ডা. আকরাম হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। এ কমিটি তদন্ত করে ৪৮ লাখ ১৭ হাজার ৯শ’ ১২ টাকা আত্মসাৎ করার প্রমাণ পান। তদন্তকারীরা আরো জানান, হাসপাতালের হিসাবরক্ষক জাহানারা খাতুন লাকীর অফিসিয়াল কাজের মধ্যে অন্যতম দায়িত্ব ছিল হাসপাতালের ইউজার ফিস-এর টাকা সোনালী ব্যাংক লি. এর নড়াইল কর্পোরেট শাখায় জমা দেয়া। কিন্তু সেই টাকা ঠিকমতো জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন। তবে প্রতি মাসের জমা ট্রেজারি চালান অফিসে সংরক্ষণ করেছেন। চালানগুলো সংশ্লিষ্ট ব্যাংকে নিয়ে পরীক্ষা করে জানা যায় ৩৪ টি চালান ভুয়া। এ বিষয়ে জাহানারা খাতুন লাকীর সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে নিউজ না করার জন্য অনুরোধ করেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশিউর রহমান বাবু বলেন, লাকীর অর্থ আত্মসাতের ব্যাপারে অভ্যন্তরীণ তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। তদন্ত কমিটির আহ্বায়ক ডা. আকরাম হোসেন জানান, তদন্ত করতে গিয়ে হাসপাতালের হিসাবরক্ষক ও তত্ত্বাবধায়কের বক্তব্যসহ সংশ্লিষ্ট সকলের সাক্ষ্য-প্রমাণ ও দলিলাদি পর্যবেক্ষণ করা হয়েছে। তদন্তে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন। সংশ্লিষ্ট ব্যাংক শাখার ম্যানেজার সেলিম রেজা জানান, ৩৪ টি চালানের সিল ও স্বাক্ষরের সঙ্গে ব্যাংকের সিল স্বাক্ষরের কোনো মিল নেই। আর ওই চালানগুলোতে উল্লিখিত টাকা আদৌ ব্যাংকে জমা করা হয়নি। চালানের উপর লাল কালি দিয়ে টাকার লেখাটিও ব্যাংকের কোন কর্মকর্তা-কর্মচারীর নয়।
এদিকে স্থানীয় মহলে গুঞ্জন উঠেছে দীর্ঘ সময় ধরে এতো বড় অংকের অর্থ আত্মসাতের সঙ্গে নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুস শাকুরের পরোক্ষ ভাবে হলেও সংশ্লিষ্টতা রয়েছে। তিনি এ হাসপাতালে যোগদানের পর হাসপাতালের ঠিকাদারী কাজ ভাগাভাগি করে দেয়া ও নামকাওয়াস্তে কাজ করে ঠিকাদার কর্তৃক মোটা অংকের বিল উত্তোলনের অভিযোগ রয়েছে।
নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুস শাকুর বলেন, হিসাবরক্ষক জাহানারা খাতুন লাকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিলেন আইজিপি
পরবর্তী পোস্ট
বধূবেশে দীঘি

রিলেটেড পোস্ট

‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির

অক্টোবর ৫, ২০২৬

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting