দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৮
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

ধর্ষণের দায়ে ইউপি চেয়ারম্যান বহিষ্কার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২১
মার্চ ৩, ২০২১ ০ কমেন্ট 355 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ধর্ষণের মামলায় আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। ওই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রজ্ঞাপনের পত্রটি মঙ্গলবার বিকেলে পেয়েছেন বলে জানিয়েছেন।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু ফেনী জেলার ফুলগাজী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ধারায় ফুলগাজী থানা দায়েরকৃত মামলা নং-৩৪ জিআর নং ৩৫/১৮ তারিখ ১২ জুন ২০১৮ এবং নারী শিশু নির্যাতন মামলা নং-৪০/১৯ তারিখ ২৫ জুলাই ২০১৯ এর অভিযোগ পত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে এবং জেলা প্রশাসক ফেনী বর্ণিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

যেহেতু ফেনী জেলার ফুলগাজী উপজেলার ১নং ফুলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে ফুলগাজী থানায় দায়েরকৃত মামলা নারী শিশু মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদ ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সম্ভব নয়। এ মর্মে সরকার মনে করে সেহেতু ফুলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সংগঠিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদের জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪/১ অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, স্থানীয় সরকার বিভাগের উক্ত আদেশের বিরুদ্ধে তিনি স্বল্প সময়ের মধ্যে উচ্চ আদালতে রিট করবেন। আশা করছেন আদালত তার পক্ষে রায় প্রদান করবেন।

প্রসঙ্গত, পারিবারিক কলহের জেরে সালিশি বৈঠককে কেন্দ্র করে বিচারপ্রার্থী এক গৃহবধূ তার ৫ম শ্রেণি পড়ুয়া ভাগিনাকে নিয়ে ২০১৮ সালের ১২ এপ্রিল ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।
তখন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কৌশলে ওই শিশুকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে বিচারপ্রার্থী ওই নারীকে ধর্ষণ করেন। পরে নির্যাতিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় ধর্ষিতা নারীর শাশুড়ি হাজেরা বেগম বাদী হয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করলে পুলিশ ওই রাতে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী পোস্ট
বৈকারী ইউপি চেয়ারম্যান অসলের বিরুদ্ধে আ’লীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

রিলেটেড পোস্ট

‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির

অক্টোবর ৫, ২০২৬

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting