দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৯
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

 চট্টগ্রামে পাসের হার ও জিপিএ সংখ্যা গত বছরের তুলনায় বেশি

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২০
মে ৩১, ২০২০ ০ কমেন্ট 393 ভিউস

মো: রাকিব, চট্টগ্রাম থেকে:
কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ পরিস্থিতিতে মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করেন। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ২০২০ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। এবছর পাসের হার হচ্ছে ৮৪.৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন শিক্ষার্থী। গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮.১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী। সে হিসেবে গত বছররের তুলনায় পাসের হার বেড়েছে ৬.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ১ হাজার ৬১৫টি। চট্টগ্রাম শিক্ষাবোর্ড স‚ত্রে এসব তথ্য জানা যায়। ফল প্রকাশের দিন চট্টগ্রামে ও পুরোদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত না হতে শিক্ষার্থীদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিলো। এবার চট্টগ্রাম ও সারাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হয়নি। তাই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিসও বন্ধ রাখতে বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২০ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৬টি কেন্দ্রে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন। উপস্থিত ছিল ১ লাখ ৪৩ হাজার ৮২৩ জন। এরমধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৫৫ হাজার ৮৩৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬৬ হাজার ৪৯ জন। এবছর বিজ্ঞান বিভাগে পাসের হার হচ্ছে ৯২.২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৯ জন। ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার হচ্ছে ৮৮.৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৪৯ জন শিক্ষার্থী। এছাড়া মানবিক বিভাগে পাসের হার হচ্ছে ৭৫.৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬০ জন শিক্ষার্থী। এবছর নগরীতে পাসের হার হচ্ছে ৯০.৩৪ শতাংশ। যা গতবছরের তুলনায় ৫.৯৬ শতাংশ বেশি। মহানগর ব্যতীয় চট্টগ্রাম জেলায় পাসের হার হচ্ছে ৮৫.১৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬.৫৪ শতাংশ বেশি। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার হচ্ছে ৮৭.২৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬.৬৬ শতাংশ বেশি। কক্সবাজার জেলায় পাসের হার হচ্ছে ৮৪.৫৫ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার হচ্ছে ৭৮.৬৪ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার হচ্ছে ৬৮.৫৭ শতাংশ, বান্দরবান জেলায় পাসের হার হচ্ছে ৭৩.২৮ শতাংশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে বৈদ্যুতিক স্পর্শে আহত ২, নিহত ১
পরবর্তী পোস্ট
বোর্ড শীর্ষে সাতক্ষীরা, জেলায় শীর্ষে বালিকা বিদ্যালয়

রিলেটেড পোস্ট

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting