দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৪
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

১৩ দফা বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম নাগরিক ফোরামের মানব বন্ধন

কর্তৃক kobirubel.satnadee জুন ১৪, ২০২০
জুন ১৪, ২০২০ ০ কমেন্ট 468 ভিউস

মো: রাকিব, চট্টগ্রাম: করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমন থেকে মানুষকে বাঁচানো, আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করা, মানুষের দৈনন্দিন জীবনকে আর্থিক ও খাদ্য সংকট রক্ষা এবং চট্টগ্রামে পরিক্ষা বুথ ও আইসিইউ সংখ্যা বৃদ্ধিসহ চট্টগ্রামে সরকারী বেসরকারী সকল হাসপাতালে করোনা রোগীদের হয়রানী কমানোর লক্ষ্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের ১৩ প্রস্তাব পুরনের দাবীতে ১৩ই জুন ২০২০ইং তারিখে বেলা ৩টায় মহাসচিবের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানব বন্ধনে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন লন্ডন হতে তার লিখিত বক্তব্যে জানান, অসুস্থ মানুষকে বাঁচাতে, মানুষের জীবনকে বাঁচাতে, তাদের পরিবার পরিজনের জীবন রক্ষার্থে আজ সারাদেশের মধ্যে জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের স্বাস্থব্যবস্থার চরম সংকট ও নাজুক অবস্থার কথা আর গোপনীয় কোনো বিষয় নয়। এখানকার চিকিৎসা ব্যবস্থা আজ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। পর্যাপ্ত ভেন্টিলেশন মেশিনের অভাব, হাসপাতালে সিটের অভাব, এখানে পর্যাপ্ত ডাক্তার ও নার্সের অভাব রয়েছে। এই অভাবের কারণে করোনা ভাইরাসের রুগীতো চিকিৎসা পাচ্ছে না, এমনকি হার্ট, স্ট্রোকের রুগিরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। জেনারেল ও রেলওয়ে হাসপাতালকে ৫০০ বেডের আধুনিক হাসপাতালে উন্নীত করা এবং উপজেলা হাসপাতালগুলোতে বেডের সংখ্যা দ্বিগুন করা এবং আধুনিকায়ন করতে হবে।
ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, কোনো অবহেলা ও দীর্ঘসূত্রিতা জাতির জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। এই করোনার সংকট কালেও কিছু অসাধু ব্যক্তি মানবতাহীন কাজ করেছে এবং চালাচ্ছে করোনা ভাইরাসের আদলে ব্যবসা। যে ব্যবসার কারণে সাধারণ রোগীরা যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি বিনা চিকিৎসায় এক হাসাপাতাল থেকে অন্য হাসপাতালের দরজায় দরজায় ধাক্কা খেয়ে এম্বুলেন্সেই প্রাণ হারাতে হচ্ছে অনেক রোগীর।

মানব বন্ধনে উপস্থিত জাপার কেন্দ্রীর যুগ্ম সম্পাদক আজাদ দোভাষ বলেন, চট্টগ্রামে করোনাসহ চট্টগ্রামে অক্সিজেন সিলেন্ডার, পিপিই এবং করোনা থেকে রক্ষার প্রাথমিক হাতিয়ার মাস্ক নিয়ে ব্যবসা কোনভাবেই করতে দেওয়া হবে না। কারণ করোনা নিয়ে ব্যবসা মানুষের জীবন নিয়ে খেলার সমান। যারা এমন তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাপার কেন্দ্রীর যুগ্ম সম্পাদক ১৪ দল সমন্বয়কারী আজাদ দোভাষ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি ন্যাপ এর সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, নাগরিক ফোরামের যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, এডভোকেট মাসুদ আলম বাবলু, মৌলানা মো: নাছির উদ্দিন কাদেরী, মো: মহসিন চৌধুরী, এস এম আকরামুল হক, এস এম খোরশেদ, মো: জাহিদুল ইসলাম রিপন, কানিজ ফাতেমা, রোজিনা আক্তার শিল্পী, লাভলী দিও, মো: আলী প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে ৪ জনকে জরিমানা

রিলেটেড পোস্ট

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting