দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৫৬
সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 
আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 
কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...
আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন
বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা
সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...
একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা
কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে যুবলীগ নেতা পরিচয়ে বাজারের জায়গা দখল করে দেয়ার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২১
মার্চ ২, ২০২১ ০ কমেন্ট 421 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরের যুবলীগ নেতা লিটন কর্তৃক ভেটখালী বাজারে পেরিফেরী ভূক্ত জায়গা দখল করে দেয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা গেছে যে, উপজেলার ভেটখালী বাজারে আল্হাজ¦ কওছার গাজীর একই পরিবারের ৫ সদস্যের নামে ভেটখালী বাজারের পেরিফেরী ভূক্ত জায়গায় চান্দিনা লাইন্সেস তৈরি করেন। চান্দিনা লাইন্সেস তৈরির পরে একটি জায়গা একই গ্রামের স্থানীয় হোমিও ডাক্তারের কাছে বিক্রি করেন। বিক্রির পরে স্থানীয় হোমিও ডাক্তার ঐ জায়গার নতুন চান্দিনা লাইন্সেস তৈরি করে ব্যবসা করে আসছেন। বাকি ৪টি জায়গার চান্দিনা লাইন্সেস নিয়ে আল্হাজ¦ কওছার গাজী তার বড় ছেলে, ছোট ছেলে এবং তাদের ছেলেদের নামে নামকরণ করে ঘর নির্মাণ করেন এবং বর্তমানে মাসিক চুক্তিতে ভাড়া দিয়ে আসছেন।
ভেটখালী গ্রামের সাবেক রিলিপ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মৃত জিএম আবুল কাশেমের সহযোগীতায় বিগত ১৯৭৮ সালের দিকে ভেটখালী বাজারে অগ্রনী ব্যাংক শাখা আসে এবং একটি জায়গায় ছাঁদ বিশিষ্ট পাঁকা ঘর নির্মাণ করে দেন এবং সেই থেকে ব্যাংকের যাবতীয় কর্যক্রম চালিয়ে আসে। বিগত ১৯৯৭ সালে ব্যাংকটি ভেটখালী বাসস্ট্যান্ডে স্থানান্তরিত হলে ঐ জায়গায়টি পতিত অবস্থায় থাকে। দখলীয় শর্তে মৃত জিএম আবুল কাশেমের ওয়ারেশগন ঐ জায়গাটি ঘেরাবেড়া দিয়ে রাখেন। বর্তমানে পতিত ব্যাংকের পাশে কওছার গাজীর ওয়ারেশ আব্দুল্ল্যাহ খোকন তার ঘরের সংস্কারের জন্য উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর কাছে আবেদন করলে আব্দুল হাই সিদ্দিকী সংস্কারের জন্য অনুমতি প্রদান করেন। অনুমতি নিয়ে আব্দুল্ল্যাহ খোকন ঐ পতিত জায়গা দখল করতে পূন: নির্মানের কার্যক্রম শুরু করেন। বিষয়টি লক্ষ্য করে মৃত জি এম আবুল কাশেমের ওয়ারেশ জি এম আল-মামুন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার কাছে আবেদন করলে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা হাই সিদ্দিকী কৈখালী তফশীদার সুধীন কুমারের কাছে একটি প্রতিবেদন চেয়ে প্রেরন করেন। সুধীন কুমার দু’পক্ষের আবেদনের প্রেক্ষিতে মাপজরিপ সহ তদন্তের প্রয়োজন হিসাবে উপজেলা সার্ভেয়ারের কাছে প্রতিবেদন দাখিল করেন। আব্দুল্ল্যাহ খোকন প্রশাসনকে তোয়াক্কা না করে শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আল-মামুন লিটনকে ভাড়া করে নিয়ে আসে এবং লিটন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অবৈধভাবে দখল করতে ভিত নির্মানের কার্যক্রম চালায়। জিএম আল-মামুন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার সাথে বিষয়টি জানালে, তিনি কৈখালী ভূমি কর্মকর্তাকে কাজ বন্ধ করার নির্দেশে সুধীন কুমার ঘটনাস্থলে হাজির হলে সুধীন কুমারকে লিটন তাড়িয়ে দেয়। আব্দুল্ল্যাহ খোকন রাগান্বিত হলে এবং সংবদ্ধ ভাবে তেড়ে আসলে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহয়তা চান আল-মামুন। পরে শ্যামনগর থানার এসআই আবু বক্কর ও এএসআই মিলন যেয়ে ঘটনাস্থালের উত্তেজনা নিয়ন্ত্রন করেন। পরে তারা চলে গেলে লিটন আবারও কাজ করার নির্দেশ দেয়।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক লিটনের কাছে তার বক্তব্য জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, কাগজপত্র আছে বিধায় আমি কাজ করার নির্দেশ দিয়েছি। কাজ বন্ধ থাকবে কেন ? তুই ২০ হাজার টাকা চাঁদা চেয়েছিস আব্দুল্ল্যাহ খোকনের কাছে। ফাজলামু করো ? চাঁদাবাজী মামলা করবো তোর নামে। বক্তব্য তোর পাছায় দেবো। তোর ব্যবস্থা করছি দাড়া। আমাকে যা করার করে নে। এই বলে বিভিন্ন ভাষায় গালিগালাজ সহ হুমকী প্রদর্শন করেন।
শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক পরিচয়ে লিটন কর্তৃক এ ধরনের জায়গা দখল করে দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন দোকানদার ও সচেতন মহল সহ স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।
এ ব্যাপারে কৈখালী তফশীলদার সুধীন কুমার বলেন, কাজ বন্ধের কথা বলে এসেছি। কিন্তু তারা কাজ বন্ধ করছে না আমি বিষয়টি উপজেলা সহকারী ভূমি কর্মকর্তাকে অবগত করেছি। তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার এসআই আবু বক্কর বলেন, যে কোন পরিস্থতি শান্ত করতে আমরা আইনি প্রক্রিয়া ব্যবহার করবো।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মাদ শহিদুল্ল্যাহ বলেন, আমি ঢাকাতে আছি। তফশীলদার ও সার্ভেয়ারকে বলেছি কাজ বন্ধ সহ আইনগত ব্যবস্থা গ্রহন করতে তবে কাগজপত্র অনুযায়ী।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক বলেন, আমি বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করছি।
এ ব্যাপারে খুলনা বিভাগীয় কমিশনার বলেন, কোন প্রকার অবৈধ দখলের সুযোগ নেই। আমি বিষয়টি দেখছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১শ’ টাকার বীমায় ২ লাখ টাকা ক্ষতিপূরণ
পরবর্তী পোস্ট
তালায় ইউপি মেম্বর কর্তৃক কর্মসূচীর টাকা আত্মসাতের অভিযোগ

রিলেটেড পোস্ট

শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন

এপ্রিল ২৬, ২০২৬

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

দর্জি থেকে নেতা

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা ও...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting