দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৪
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
নির্যাতিতদের সমর্থনে নোয়াখালীতে ‘অধিকার’র র‍্যালি ও আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira জুন ২৫, ২০২৬
জুন ২৫, ২০২৬ ০ কমেন্ট 2 ভিউস

আইয়ুব আলী :জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ব্যবস্থার উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে ‘জলবায়ু সহনশীল কৃষি’ বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগরের কলবাড়ীতে এই সংলাপের আয়োজন করা হয়। বেসরকারি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক (BARCIK)-এর উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলপমেন্ট এ্যান্ড জাস্টিস-এর সহযোগিতায় ‘অগ্রযাত্রা’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংলাপটিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সিএসও (CSO) সদস্যরা অংশগ্রহণ করেন। বারসিক’র এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর ফজলুল হকের সঞ্চালনায় এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতা প্রাপ্ত কৃষানী শংকরী রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম ও ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সবুজ সংহতি’র সদস্য ও শিক্ষক রঞ্জিত বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, গাবুরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাব উজ-জামান এবং পদ্মপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র সরকার।

​স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সিএসও সভানেত্রী আসমাউল হুসনা, দেবশ্রী রানী, আজমুন্নাহার কুইন, চন্দনা রানী, রিতা রানী, প্রভাতী রানী ও স্বপ্না রানী প্রমুখ।

​সভাপতির বক্তব্যে শংকরী রানী বলেন, ‘‘আজকের এই সংলাপের মাধ্যমে সরকারি কৃষি অধিদপ্তরের সঙ্গে আমাদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হলো। আশা করি, এর ফলে প্রান্তিক ও পিছিয়ে পড়া কৃষকরা সরকারি কৃষি সেবাসমূহ এখন থেকে আরও সহজে গ্রহণ করতে পারবেন।’’

​সংলাপে বক্তারা বিষমুক্ত ফসল উৎপাদন, জৈব সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সমন্বয় এবং স্থানীয় কৃষি অভিযোজন চর্চাকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...

জুন ২৫, ২০২৬

কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting