দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৩
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
নির্যাতিতদের সমর্থনে নোয়াখালীতে ‘অধিকার’র র‍্যালি ও আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira জুন ২৫, ২০২৬
জুন ২৫, ২০২৬ ০ কমেন্ট 2 ভিউস

শেখ আহসান হাবিব: কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খাঁরহাট গ্রামে একটি মৎস্যঘের থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকা জুড়ে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের বাসিন্দা মৃত গৌর দাসের ছেলে বিপুল দাস দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত। প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও দাবি তাদের। বৃহস্পতিবার (২৫ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিপুল দাস তার বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে বালু উত্তোলনের কাজ পরিচালনা করছেন। উত্তোলিত বালু বিভিন্ন স্থানে সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তাদের দাবি, অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে ভারী যানবাহনের চলাচল বেড়েছে, যার প্রভাব পড়ছে এলাকার গ্রামীণ সড়ক গুলোতে। ইতোমধ্যে বেশ কয়েকটি সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, উপকূলীয় জেলা হিসেবে সাতক্ষীরার পরিবেশগত ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় নিয়ম বহির্ভূত ভাবে বালু উত্তোলন চলতে থাকলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি কৃষি জমি, মৎস্যঘের ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিপুল দাস বলেন, আমি আমার নিজস্ব মৎস্যঘের থেকে বালু উত্তোলন করছি। এতে প্রশাসন বা অন্য কারও কিছু করার নেই।তবে স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বালু উত্তোলন আইন ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধিবিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
নির্যাতিতদের সমর্থনে নোয়াখালীতে ‘অধিকার’র র‍্যালি ও আলোচনা সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...

জুন ২৫, ২০২৬

কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting