দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২০
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরের ভুরুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২১, ২০২০
জানুয়ারি ২১, ২০২০ ০ কমেন্ট 411 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়ায় সংখ্যালঘু পরিচয়ে সরকারি রাস্তায় ইউড্রেন নির্মাণ বন্ধ করতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার সিরাজপুর গ্রামের মৃত হানিফ মহাজনের ছেলে ছিদ্দিকুর রহমান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ০১নং ভুরুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি অত্যান্ত সুনামের সাথে এলাকায় দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি ইউনিয়নের সিরাজপুর বাজার হতে ছোয়ালিয়া পিচের রাস্তা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার কাজ সিসি আরআইপির প্রকল্পে এলজিইডির মাধ্যমে চলমান রয়েছে। উক্ত প্রকল্পের মধ্যে ৫টি ইউড্রেন, ২টি কালভার্ট নির্মানের সরকারি বরাদ্দও রয়েছে। ইতিমধ্যে ৪টি ইউড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। রাস্তার কাজও প্রায় শেষ। বাকী ১টি ইউড্রেন নির্মাণ করার জন্য এলজিইডি শ্রীফলতলা ও শংকরপুর মৌজায় ১/১ খাস খতিয়ানের আওতাভুক্ত স্থান নির্ধারণ করেছেন। উক্ত স্থানটি একই এলাকার মৃত. কেদার নাথ মন্ডলের ছেলে হিমাংশু মন্ডলের জমির সামনে পড়েছে। কিন্তু হিমাংশু মন্ডল উক্ত স্থানে ইউড্রেনটি নির্মাণ না করার ষড়যন্ত্র শুরু করে। সেখানে ইউড্রেন নির্মাণ করবে সরকার। আমার কোন বিষয় নেই। অথচ উক্ত হিমাংশু মন্ডল আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগে তুলে গত ২০/০১/২০২০ তারিখে সংবাদ সম্মেলন করে এবং ১৪৫ ধারায় আদালতে একটি মামলাও দায়ের করে। সেখানে তার ভাড়াটিয়া বাহিনীদেরকে স্বাক্ষী হিসাবে রেখেছেন। তিনি বলেন, রাস্তা করছে সরকার, ইউড্রেন নির্মাণ করছে সরকার। অথচ সরকারি কাজে বাধা দিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের দোহাই দিয়ে হিমাংশু মন্ডল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অথচ উক্ত হিমাংশু মন্ডল অত্র এলাকার চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী এবং পাসপোর্টের দালালি করে। এছাড়া সিরাজপুর গ্রামের আব্দুল জলিলের কাছে জমি বিক্রয় করে সে জমি তাকে দখল না দিয়ে নিজ দখলে রেখেছে। এবিষয়ে জলিল আমাকে জানালে আমি শালিস মিমাংসার চেষ্টা করি। যে কারণে হিমাংশু আমার উপর ক্ষিপ্ত হয়। প্রকৃতপক্ষে হিমাংশু সংখ্যালঘুর দোহাই দিয়ে অত্র এলাকায় ভূমিদস্যুতাসহ নানাবিধ অপকর্ম চালিয়ে যাচ্ছে। প্রকৃত পক্ষে শুধু মাত্র হিমাংশু ছাড়া এলাকার অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সু-সম্পর্ক বজায় রয়েছে আমার। তার সাথে আমার অন্য কোন বিরোধ না থাকলেও সরকারি কাজে বাধা দিয়ে নিজের দায় সে আমার উপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। এছাড়া তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমাকে বিভিন্ন সময়ে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এমতাবস্থায় তিনি (ছিদ্দিকুর) উক্ত মিথ্যা ভিত্তিহীন অভিযোগকারী সুচতুর হিমাংশুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে আনছার সদস্যদের বসবাস
পরবর্তী পোস্ট
দেবহাটায় অপহরণের প্রধান আসামী শেখ রানা পলাতক, আটক আসিফ কারাগরে

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting