দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় ইউএনও’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০২২
নভেম্বর ১৩, ২০২২ ০ কমেন্ট 442 ভিউস

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাধারন মানুষদের মানববন্ধন পালিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী গত প্রায় ১ বছর আগে খুলনার পাইকগাছা থেকে বদলী হয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোদগান পরবর্তী তিনি দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, অবৈধ দখলদারদের নিকট থেকে সরকারী ভূমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান, অবৈধভাবে ইছামতি নদী থেকে বালু কাটা বন্ধ করাসহ দেবহাটা উপজেলাকে একটি আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে কাজ শুরু করেন। যার কারনে কিছু অশুভ চক্রের রোষানালে পড়েন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সেই অশুভ চক্রটি ইউএনও’র বদলী করিয়েছেন বলে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সাধারন মানুষের অভিযোগ। গত সপ্তাহে ইউএনওর বদলীর আদেশ আসলে তারা ক্ষোভে ফেটে পড়েন। যার কারনে রবিবার (১৩ নভেম্বর, ২২) সকাল সাড়ে ১০ টার সময় দেবহাটা উপজেলার পরিষদের সামনে দেবহাটা-সখিপুর সড়কে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিদের ব্যানারে দীর্ঘক্ষন মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোফাজ্জেল হোসেন মোফা, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য হীরা, ইউপি সদস্যা ফারহানা পারভিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ইউএনও খালিদ হোসেন একজন কর্মমুখর মানুষ। তিনি সার্বক্ষনিক সাধারন মানুষের সেবায় কাজ করেন। সরকারী নির্দেশনা বাস্তবায়ন করতে তিনি কখনো কার্পন্য করেননা। বক্তারা বলেন, ইউএনও খালিদ হোসেনকে যেকোন সময় যেকোন প্রয়োজনে মানুষ কাছে পায়। তিনি যোগদানের পরে উপজেলার চেহারা পরিবর্তন করে দিয়েছেন। যেসকল অশুভ চক্র ইউএনওর নিকট থেকে অবৈধ সুবিধা নিতে পারেননি তারাই ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বদলীর আদেশ করিয়েছে। বক্তারা ইউএনওর বদলীর আদেশ স্থগিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে, সকল কাজ বাস্তবায়ন করতে এবং সাধারন মানুষের দাবীর প্রেক্ষিতে ইউএনও খালিদ হোসেনের বদলীর আদেশটি স্থগিত করা হোক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় র‌্যাবের অভিযানে ৬৫ বছরের বৃদ্ধ আটক
পরবর্তী পোস্ট
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting